প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য পটিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নির্দেশে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে বিএনপির উদ্যােগে কেন্দ্র ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তরুণ ছাত্রনেতা আজাদ হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসীম উদ্দীন, আবুল হোসেন,আরিফ মিয়া,জাহাঙ্গীর আলম,জেলা কৃষক দল নেতা নজরুল ইসলাম, যুবনেতা আনোয়র ইসলাম মিয়া,মাইমুনুল ইসলাম মামুন,রিজুয়ানুল হক রিজু,মোমেন সিকদার,জাহাঙ্গীর আলম,ইসমাইল, মফিজ,ইসমাইল সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দুরা।
Blog
-

পটিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
-

মোরেলগঞ্জে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ,পরিবেশ বান্ধব গ্রাম ও জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে“আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে”-নামক বিশ্ব প্রচারাভিযানের অংশ হিসেবে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন কার্যক্রমের আওতায় বাল্যবিবাহ মুক্ত ১ টি ইউনিয়ন, ও পরিবেশবান্ধব ১ টি সবুজ গ্রাম এবং ১ টি সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।গতো সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন অানুষ্ঠিকতার মধ্য দিয়ে এই ঘোষণা করা হয়।এসময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার, মিলিতা সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি) অনুযায়ী-শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা,নির্যাতন, অত্যাচার, শোষন ও বাল্য বিবাহ বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতা করার লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, নিশানবাড়ীয়া,জিউধরা,বারইখালী,মোরেলগঞ্জ ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভাসহ তাদের কর্ম এলাকাগুলোর শিশু সুরক্ষায় ও বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম ভিত্তিক কমিটি গঠন করে বাল্য বিবাহ প্রতিরোধের উদ্যোগ গ্রহন করে। এতে করে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫টি গ্রামে মোট ২৩৩৭ পরিবারে বাল্যবিবাহ সংক্রান্ত ও বাল্যবিবাহ যোগ্য ঝুঁকিপূর্ণ ২১৩ জন কিশোরী ও ২৮৭ জন কিশোরের তথ্য সংগ্রহ করা হয় যাতে দেখা যায়, বিগত এক বছরে উক্ত পরিবারগুলোতে কোন বাল্যবিবাহের ঘটনা ঘটে নাই।অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার খাউলিয়া ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন, পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে “পরিবেশ বান্ধব গ্রাম” হিসেবে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ” বাদুরতলা”গ্রামকে ওবিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়কে ”জেসি বান্ধব গ্রীন স্কুল”হিসেবে ঘোষণা করা হয়। -

কলেজে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ আদালতে মামলা দায়ের
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক কলেজে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণার অভিযোগ করে পঞ্চগড় আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং কলেজটির সভাপতি ও উপজেলা অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজা আক্তার (৫২) নামে এক ভুক্তভোগী।
মামলা এজাহার সূত্রে জানা যায়, মাহাফুজা আক্তারকে আটোয়ারী আদর্শ মহিলা কলেজে আয়া পদে চাকরি দিতে রাজি হন কলেজের সভাপতি এবং অধ্যক্ষ। তবে সাড়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন তারা। চাকরি পাওয়ার আশায় কলেজের নামে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন। সেই সাথে কলেজে কল্যাণ তহবিলের নামে ৩ লাখ ৩০ হাজার টাকা মাহাফুজার কাছে চাওয়া হয়। চলতি বছরের ২৫ মে মাহাফুজা আক্তার অধ্যক্ষ ও সভাপতিকে ৩ লাখ ৩০ হাজার দেয়ার পর তাকে নিয়োগ দেয়া হয়। কিন্তু চাকরি পাওয়ার কয়েক মাস হলেও বেতন দাবি করলে বেতন না পাওয়ায় সভাপতি ও অধ্যক্ষের সাথে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি।
এদিকে, গত ৪ সেপ্টেম্বর অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বেতনের কথা জিজ্ঞাসা করলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে মাহাফুজা আক্তারকে চাকরি ছেড়ে দেয়ার কথা বলেন। বেশি বাড়াবাড়ি করলে মাহাফুজাকে জীবননাশের হুমকিও প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। উপায় না পেয়ে মাহাফুজা আদালতে মামলা দায়ের করেন। গত ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দাখিল করলে আদালত অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম একাধারে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার সাথে মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান ও আটোয়ারী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসলে এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্ঠতা নেই। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বল তিনি জানান।
-

কেন্দ্রীয় সমন্বয় সারজিস পঞ্চগড়ে যা বললেন
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো রাজনীতিবিদ বানান। শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের বটতলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার বদলের পরেও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? একটা কথা মনে রাখবেন এই পঞ্চগড়ের মানুষের পেশি রিক্সা চালকের পেশি। আমরা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মুলোৎপাটন করে ছাড়বো। পঞ্চগড় নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান এই চারদেশের যে সীমান্ত, এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিঃশ্বাস, এই চার দেশের যে হৃদপিন্ড সেই তেতুঁলিয়া, বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেবো। একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদের একপাশ দিতে পারেন। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মত একটি জায়গা দিয়েছেন।
এসময় তিনি বলেন, আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো বাদ দেন। এখন থেকে তাদের ভালো রাজনীতিবিদ বানান। কারণ সংসদে যে ভাগ্য নির্ধারণের জায়গা সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরকেও রাজনীতিতে আসতে হবে।
তিনি আরো বলেন, পঞ্চগড়ের মানুষ একটি কথাই মনে রাখবেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি বা টুপি দেখে বিচার বা জাজ করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে তার দল দেখে জাজ না করে তার কাজ দেখে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, পঞ্চগড় থেকে ঢাকার দুরত্ব সবচেয়ে বেশি দূরের। প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা ধরে জার্নি করতে হয়। কিন্তু পঞ্চগড়ের এক মন্ত্রী বদলের পর থেকে এখানে রেলের বগির বদলে নসিমন দেয়া হয়েছে। আমরা আজকের পর থেকে হুশিঁয়ার করে দিতে চাই। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিয়ন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
-

গৌরনদীতে শিক্ষক কনিকা মুখার্জির পদত্যাগে একদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে শিক্ষক কনিকা মুখার্জির পদত্যাগে একদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্কুল শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনিকা মুখার্জির বেলায়।
স্হানীয় ও ওই বিদ্যালয়ের অধ্যায়নরত একাধিক শিক্ষার্থীরা জানায় নবব শ্রেনীতে ক্লাশ নিতে গিয়ে কনিকা মুখার্জি এক ছাত্রকে ক্লাশে বিদ্যাশিক্ষায় অমনোযোগী দেখতে পেয়ে আবু ছাইয়েদের মত সন্ত্রাস হবে নাকি এমন কটুক্তি করেছেন শিক্ষক কনিকা মুখার্জি।
তার এই অপ্রসাঙ্গিক রাষ্ট্র বিরোধী কথায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারি ধারাবাহিকতায় তৎখনাত শ্রেনী কক্ষ বর্জন করে বাহিরে অবস্থান নেন ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীরা।
এ ঘটনা তৎখনাত ছরিয়ে পরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত সাপেক্ষ শিক্ষক কনিকা মুখার্জি দুষি প্রমানিত হলেে প্রয়োজনিয় ব্যাবস্হা নিবেন বলে শিক্ষার্থীদের আস্বস্ত করে উত্তপ্ত পরিবেশকে শান্ত করেন।
সুত্র মতে জানাগেছে উর্ধতন কর্মকর্তারা শিক্ষক কনিকা মুখার্জির অপরাধের ব্যাবস্হা নিতে বিলম্ব হওয়ায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপর ১ টা পর্যন্ত ওই বিদ্যালয়োর কয়েক শতাধিক ছাত্র ছত্রীরা বিদ্যালয় বর্জন করে স্কুল সংলগ্ন ঐতিহ্যবাহী সরিকল বন্দরের মেইন রোড আটকে দিয়ে শিক্ষক কনিকা মুখার্জির দ্রুত পদত্যাগে একদফা দাবিতে বিক্ষোভে ফেটে পরেন ওই বিদ্যালযের ছাত্র ছাত্রিরা।
এ খবর উপজেলা উর্ধতন কর্তৃপক্ষেরর নজরে পরলে তিনি অতিদ্রুত ব্যাবস্হা নিবেন বলে এমন আস্বস্হ করেন বিক্ষোভ কারি শিক্ষার্থীদের মাঝে । তার এই প্রতিশ্রুতিতে তাদের (শিক্ষার্থীদের) একদফা কর্মসুচি পরিহার করে ফের বিদ্যালয়ে ফিরছেন তারা। তবে অতি দ্রুত শিক্ষক কনিকা মুখার্জিকে পদত্যাগ করা না হলে এক দফা দাবিতে কঠর কর্মসুচি দিয়ে তাকে পদ ত্যাগে বাধ্য করবেন বলে এমনটি জানিয়েছেন তারা।
-

বাগেরহাটে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তারপরও বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলা চলছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলগুলো পড়েছে লোডশেডিংয়ের কবলে। দিন কিংবা রাত সমান তালে হচ্ছে লোডশেডিং। দিন-রাত সমানতালে লোনফেকশনারি ডশেডিং হচ্ছে এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।এদিকে এই লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
জানা যায়, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর আওতাধীন এলাকা শুধু মোরেলগঞ্জ,শরণখোলা নয়, কচুয়া, বাগেরহাট সদরসহ জেলার অন্য ৮টি উপজেলা এবং বাগেরহাট শহরে তীব্র লোডশেডিং গত দেড় সপ্তাহ ধরে হচ্ছে। ২৪ ঘণ্টায় অর্ধেকের বেশি সময়ই থাকছে না বিদ্যুৎ। ফলে শিশু-বৃদ্ধসহ বাড়িতে থাকা অসুস্থ মানুষজনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাদের বিশ্রামের প্রয়োজন হলেও বিদ্যুৎ না থাকায় ঘরে থাকতে পারছেন না তারা। ফলে গাছের ছায়ায় ঠাণ্ডাযুক্ত স্থানে মাদুর বিছিয়ে বিশ্রাম নিতে হচ্ছে। এ ছাড়াও খাবার রান্নাসহ ঘরের আনুষঙ্গিক কাজ করা নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা। রাতেও বিদ্যুতের একই অবস্থা হওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এর দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন এ এলাকায় বিদ্যুতের চাহিদা যেখানে ২৬ মেগাওয়াট সেখানে বিদ্যুতের যোগান ১৪মেগাওয়াট।রাফি স্টোরের ব্যবসায়ী আ: রফ ফকির বলেন, গরমে আইসক্রিম ও কোল্ড ড্রিংসের চাহিদা বেশি থাকে। কিন্তু এই লোডশেডিংয়ের কারণে আইসক্রিম গলে যাচ্ছে ও কোল্ড ড্রিংকসও গরম হয়ে যাচ্ছে।
খান আবুবকর সৃতি ইসলামী একাডেমী মাদ্রাসার শিক্ষার্থী মোসাম্মাদ সানজিদা ইসলাম জুই বলেন, বিদ্যুতের এই অবস্থায় পড়াশোনায় মনোযোগী হতে পারছি না। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ আলতাফ হোসেন বলেন, সারা দেশে ব্যাপকহারে বিদ্যুৎ অপচয় হচ্ছে। লোডশেডিং কমাতে হলে প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে। বিদ্যুৎ অপচয় রোধ করা গেলে তুলনামূলকভাবে লোডশেডিং কমিয়ে আনা সম্ভব।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তাই সকল এলাকায় বিদ্যুৎ সেবা দিতে গিয়ে লোডশেডিং হচ্ছে।২৬ মেগাওর্য়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে আমরা ১৩ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাই।চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান থাকলে গ্রাহকদের সমস্যায় পড়তে হতো না। তীব্র গরমে লোডশেডিং কমিয়ে আনতে আমরা কাজ করছি। যার কারণে কিছুটা লোডশেডিং হয়ে থাকে। একদিকে প্রচণ্ড তাবদাহ হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশ বেড়ে গেছে। এছাড়া চাহিদার সংকুলান না হওয়ায়, জাতীয় গ্রিড থেকেও মাঝে মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে।তবে আবহাওয়া কিছুটা শীতল হলে চাহিদা কমবে এবং লোডশেডিংয়ের মাত্রাও কমে যাবে বলে জানান তিনি।
-

সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া, ৪ রুট বন্ধ
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া ও নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে দেশের ৩টি উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একইসঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ এই নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া এবং মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া এবং বেতুয়াগামী এবং বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী ও লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটের নৌ পথের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। যা রোববারও (১৫ সেপ্টেম্বর) অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। অব্যাহত বৃষ্টিতে বন্যাদুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলছে সংস্থাটি।
-

রাউজান উপজেলা প্রসাশন এর সাথে সামাজিক কাজে ভুমিকা পালনের জন্য কমিটির তালিকা তুলে দিচ্ছেন নিসচা
মহিউদ্দিন চৌধূরী।।
নিজস্ব প্রতিনিধি।।
জাতীয় সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলাধীন উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক সপ্তাহ পালন, বন্যার্থদের উদ্ধার কাজ ও খাদ্য সামগ্রী বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে।তারই ধারাবাহিকতায় নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা রাউজান উপজেলা প্রশাসনের সহযোগী হিসেবে বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা পালনের উদ্দেশ্যে কমিটির তালিকা তুলে দিয়েছেন রাউজান উপজেলা প্রশাসন অংগ্যজাই মারমা হাতে এসময় উপস্থিত ছিলেন রাউজানের সহকারী কমিশনার (ভূমি) তিনি বর্তমানে রাউজান পৌরসভার দায়িত্ব পালন করছেন। তিনি সরকারি ত্রান সহায়তা প্রদানের জন্য হত দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের একটি তালিকা তৈরি করার জন্য সহযোগীতা করতে বলেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখাকে এবং নিসচা সদস্যরা এ কাজে নিজেদের ভুমিকা পালনে মত পোষন করেন।এসময় উপস্থিত ছিলেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত কার্যকরি সদস্য অন্তর দাশ প্রমুখ।
-

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত
জাকিরুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আন্তাজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো. আনোয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি’র বক্তব্য পেশ করেন উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।
এসময় সহকারী সেক্রেটারি ওবায়দুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মশফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী (যুব বিভাগের) সভাপতি সেলিম রেজা,শ্রমিক নেতা গোলাম আজম মনির,শ্রমিক কল্যান ফেডারেশন ভাদুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, যুব শাখার ভাদুরিয়া ইউনিয়ন সভাপতি আল বিরুনী প্রমূখ উপস্থিত ছিলেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর। -

শহীদের স্মরণে রাঙ্গাবালীতে জামায়াতের দোয়া
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। শনিবার দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির অধ্যাপক শাহ আলম, প্রধান বক্তা ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জামায়াতে পটুয়াখালী জেলা সভাপতি রফিকুল ইসলাম বাশার, পটুয়াখালী শ্রমিক কল্যাণের সভাপতি সাইদুর রহমান খান পাবেল, গলাচিপা উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, সাবেক আমির ইয়াহিয়া খান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহদী হাসান, ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন। সঞ্চালন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাসুদুর রহমান।