Blog

  • নড়াইলে ১০২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা

    নড়াইলে ১০২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার ২ নম্বর সাক্ষী মাইন সরদার নিজেই জানেন না মামলার বিষয়ে। মামলায় বিএনপির প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনের নাম আসামির তালিকায় না থাকাসহ নিরীহদের আসামি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে এবং মামলার বিষয়ে সাধারন মানুষের মধ্য সমালোচনার সৃষ্টি হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন পৌরসভার মশাগুনি গ্রামের মো: আজিবর মল্লিকের ছেলে মো: শহিদুল মল্লিক।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া থানায় মামলা নম্বর ১১।

    মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোমকে এক নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ার রহমান, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুর আমির লিটু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইতনা ইউপি চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান সিকদার, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক সজীব মুসল্লীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
    মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট সকাল ১১ টার দিকে লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে এতত্বতা প্রসন্ন করে একত্রে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, ছোরা, শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্নক অস্ত্রাদী নিয়ে জোটবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য বাদী, সাক্ষীসহ বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করে ও বেধড়ক মারপিট করে। এ সময় এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের বাড়িসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বাড়ির গেট ভাংচুর করে। ভাংচুর চালিয়ে সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি প্রদান করে ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীদের আহত করে এবং আতংকসৃষ্টি করে চলে যায়।

  • র‌্যাব-১২’র অভিযানে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও প্রাইভেট কার জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কাজিপুর হতে সিরাজগঞ্জ শহরগামী কাঠেরপুল নামক ব্রীজের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার এবং ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিরা ১। মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা- মৃত হযরত আলী, সাং- খটশিংগা, থানা- পীরগঞ্জ, ২। মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা- এস্তাব আলী, সাং- মহেন্দ্রগাও, থানা- হরিপুর, উভয় জেলা- ঠাকুরগাঁও, ৩। মোঃ শাহানুর ইসলাম (২৪), পিতা- মোঃ মোখসেদ আলী, সাং- ভেরভেড়ী, থানা- খানসামা, জেলা- দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • ইসলামী ব্যাংক আত্রাই উপ-শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংক আত্রাই উপ-শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    আব্দুল মজিদ মল্লিক,

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

    “গ্রাহক আস্থায় ফিরবে দিন,দেশ গড়ায় অংশ নিন” 

    স্লোগান কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আত্রাই উপ-শাখার আয়োজনে সেপ্টেম্বর মাস ব্যাপি “গ্রাহক সেবা মাস” উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার সাহেবগঞ্জ ব্যাংক চত্তর বিল্ডিংয়ে  গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহাতামিম মুজাহিদ খান,

     আত্রাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান৷ ডলার, আত্রাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও:আব্দুল৷ বাকি,

    আত্রাই সাব রেজি: অফিস জামে মসজিদের ইমাম মাও: আব্দুল আলিম,শিক্ষক জনাব মো: হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও গ্রাহকগন।

    আব্দুল মজিদ মল্লিক। 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী(সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পথসভা করা হয়।

    সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাহির গোলা জামে মসজিদের সামনে হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর থেকে থানার সামন দিয়ে মীরগঞ্জ বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বাহিরগোলা মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন। উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে গাইবান্ধা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রভাষক খন্দকার মোঃ মাজেদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা  শাখার আমীর সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম মঞ্জু,

    সেক্রেটারী প্রভাষক মোঃ আতাউর রহমানসহ  প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে প্রায় ২ হাজার ৫০০ হতে ৩ হাজার নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তাগণ দীর্ঘ ১৭ বছর পর একত্রিত হয়ে রেলিতে অংশগ্রহণ করতে পারায় মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের অধীন হতে দেশকে মুক্ত করে পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নীতি নির্ধারণে সকলকে একত্রিত হয়ে কাজ করার জন্য আহবান জানান।

  • রামগড় ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

    রামগড় ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

    মোহাম্মদ এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ” ত্রিপুরা যুব কল্যাণ সমিতি ” মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া।

    খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সহ সভাপতি ও রামগড় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় রামগড় ১নং পৌর বিএনপির সভাপতি রবিউল হক পাটোয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন-পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভুইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর মহিলা দলের আহবায়ক পারুল আক্তার। এতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহম্মেদ,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক জামাল শামীম, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম বাদশা, উপজেলা বিএনপির ত্রিপুরা দলের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হরিসাধন বৈষ্ণব প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাসহ সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। লুটপাট করেছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করার আহবান জানান।

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অতি বর্ষনে শার্শার দক্ষিনাঞ্চল প্লাবিত, ধানসহ তরি তরকারি ফসলের ব্যাপক ক্ষতি

    অতি বর্ষনে শার্শার দক্ষিনাঞ্চল প্লাবিত, ধানসহ তরি তরকারি ফসলের ব্যাপক ক্ষতি

    আজিজুল ইসলাম : শুক্রবার রাত থেকে একটানা বর্ষনে শার্শার দক্ষিনাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। আমন ও আউস ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে তরকারি ফসলও ডুবে গেছে পানিতে। আগাম সব্জি চাষে চাষিরা মারাতক ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে।  অনেকে পানি বন্দী হয়ে পড়েছেন। রুদ্রপুর গ্রামের কৃষক হবিবর রহমান জানিয়েছেন তার ২৬ কাঠা জমির পাকা ধান একেবারে পানির নীচে তলিয়ে গেছে। নিড়ানি, সার খরচ ও জমি চাষ করতে এপর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। লাভের আশায় অনেক চাষি আগাম শীত কালিন সব্জি চাষ করেছিলেন। লাগাতার বর্ষনে সে সব জমিতে পানি জমে গেছে। ফলে সব্জির চারা সব নষ্ট হয়ে গেছে। নতুন ভাবে চাষ করতে দ্বিগুন খরচ পড়বে। পটল, বেগুন ও ঝাল ক্ষেতে পানি জমে থাকায় গাছের চেহারা বিবর্ন আকার ধারন করেছে। দক্ষিণ শার্শার, ঠেঙামারী, আওয়ালী, গোমর ও মাখলা বিলসহ ছোট বড় ৫২ টি বিল সম্পুর্ন পানির নীচে তলিয়ে রয়েছে। ফসলের ৩শ হেক্টর পরিমান ফসলি জমির ক্ষতি হয়েছে বলে শার্শা উপজেলা  কৃষি কর্মকর্তা জানিয়েছেন । তিনি আরও জানান, উপজেলার রুদ্রপুর গ্রামের খালের মুখ বেঁধে দেয়া হয়েছে। একারনে ভারতের পানি এলাকায় ঢুকতে পারছেনা। যে কারনে ক্ষতির পরিমান কমে হয়েছে। এছাড়াও বৃষ্টি থেমে গেলে অনেক ফসলী জমি জেগে উঠবে।

    বাগআঁচড়া বাজার সহ গ্রামের ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  রুদ্রপুর, ভবানীপুর বিল পড়া, গোগা শান্তিপুর, কায়বা কলোনী সহ বিল পড়ের শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন। এবারের এই বর্ষনে মাছের ঘের সহ শতাধিক পুকুর ভেসে গেছে। স্থানীয়রা জানিয়েছেন ডাঙা থেকে যে পরিমান পানি বিলে নামছে তাতে করে পানি আরো বৃদ্ধি পাবে। এদিকে একটানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের মানুষ চিন্তিত হয়ে পড়েছেন।

  • নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী আটক

    নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী আটক

    আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মসলাপট্টি এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপম কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ১৫ সেপ্টেম্বর রাত ১০ টায় নওগাঁ সদর উপজেলার পুরাতন মাছ বাজার (মসল পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় গোডাউন থেকে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ী মহাদেবপুর উপজেলার শ্রী নিবারণ চন্দ্র বর্মণ ছেলে শ্রী রুপম কুমার কে গ্রেফতার করা হয় এবং ব্যবসার সাথে জড়িত সদর উপজেলার খাস নওগাঁ (মরাকাঠি) এলাকার মৃত শামছুল হকের ছেলে সালাউদ্দিস বিহারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেট, শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার
    সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিন এর সাথে যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়।
    এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান
    পরিচালনাকালে রোপম এর ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-
    বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে।

    আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূর্বক ভাড়াকৃত নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • ফুলবাড়ীয়া জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন  দিদারুলের পরিবার

    ফুলবাড়ীয়া জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন দিদারুলের পরিবার

    মো. সেলিম মিয়া ফুলবাড়ীয় প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড পুরাতন গরুহাটা সাড়ে ৮ শতাংশ জমি দখল করে নেয়ার অভিযোগে ওমান প্রবাসী দিদারুল ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকটি গণমাধ্যেমে সংবাদ প্রকাশিত। এরই প্রতিবাদ জানিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া শহরের কুটুমবাড়ী কনভেনশন সেন্টারের সংবাদ সম্মেলন করেছেন ওমান প্রবাসী দিদারুল ইসলামের পরিবার ।
    এসময় লিখিত বক্তব্য পাঠ করে দিদারুল এর মামাতো ভাই ফরিদ হোসনে বলেন, দিদারুল আমার ফুফাত ভাই তিনি ওমান প্রবাসী সরকারি বিধি মোতাবেক ফুলবাড়ীয়া পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ড পুরাতন গরুহাটা সংলগ্ন সাড়ে ৮ শতাংশ জমি ক্রয় করে । ক্রয়কৃত জমির উপর পৌরসভার অনুমতি নিয়ে ভবণ নিমার্ণ করেন । সম্প্রতি একটি স্বার্থন্বেষীমহল আমার ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে প্রিন্ট মিড়িয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জমি দখেলের অভিযোগে ভুল তথ প্রচার করছে, যা সম্পূন্ন মিথ্যা, ভানোয়াট ও ভিত্তিহীন। যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত সম্মানহানীকর ।
    তিনি আরো জানান, আমার ভাই দিদারুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া মৌজায় এস,এ খতিয়ান নং—৬৪৭ ও এস এ দাগ ৪২৪ ভূমি ৬২.০০ শতাংশসহ কর্তৃক দাগে ৭৮০.০০ শতাংশ ভূমি শতাংশ ভূমি হাদি মন্ডল, পিতা: সরি মন্ডল গংদের নামে এস,এ রেকর্ড চূড়ান্ত ভাবে প্রকাশিত। এস.এ মালিক হাদি মন্ডল তার স্বত্ব দখলীয় ভূমি ভোগদখল থাকাকালীন মৃত্যু মুখে পতিতত হলে তার পুত্র (১) হায়াত উল্লাহ (২) মন্তাজ উদ্দিন উক্ত ভূমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়। ফুলবাড়িয়া মৌজায় বি.আর এস রেকর্ড জরিম কালে এস.এ খতিয়ান ৬৪৭ ও এস.ও দাগ ২৪২৪ রূপান্তিত হয়ে যথাক্রমে বি.আর.এস খতিয়ান ২৪২৮ ও ২৩৩৩ এবং বি.আর.এস দাগ ৩৩৩৮ হয়। ফুলবাড়িয়া মৌজায় বি.আর.এস ২৩৩৩ খতিয়ানে বি.আর.এস ৩৩৩৮ দাগে ভূমি ১৮.৩৫ শতাংশ আব্দুল লতিফ ৩। হাবিবুরর রহমান উভয় পিতা মন্তাজ আলী গংদের নামে বি. আর. এস রেকর্ড চুড়ান্তভাবে প্রকাশিত হয়। উক্ত ৩৩৩৮ দাগে আব্দুল লতিফ তার ১১১ অংশ হিস্যায় ২.০৩ শতাংশ এবং হাবিবুর রহমান তার ১১১ অংশ হিস্যায় ২.০৩ শতাংশ একুনে ৪.০৬ শতাংশ ভূমি প্রাপ্ত হয়ে ভোগদখলে থাকাকালীন উভয় ভ্রাত্রা গত ২০/০৩/২০০৬ তারিখে সাফ কবলা দলিল নং ৯৭১ মূলে মো. দিদারুল ইসলাম পিতা মো. জয়ন উদ্দিন এর নিকট বি.আর এস ৩৩৮ দাগের ৩.০০ শতাংশ ভূমি বিক্রি করে দখল অর্পণ পূর্বক নিঃস্বত্ববান হন। উক্ত মৌজায় বি.আর.এস ২৪২৮ খতিয়ানে বি.আর এস ৩৩৩৮ দাগে ভূমি ১৮.৩৪ শতাংশ সহ কতক দাগে মোট ১৪৮.৭৭ শতাংশ ভূমি হায়াত উল্যা পিতা হাছি মন্ডল ওরফে হাদি মন্ডল এর নামে বি.আর.এস রেকর্ড চূড়ান্তভাবে প্রকাশিত হয়। উক্ত ভূমি হায়াত উল্যা ভোগদখল থাকাকালীন এক পুত্র দুই কন্যা রেখে মৃতু মুখে পতিত হয় হলে তার পুত্র মো. হেলাল উদ্দিন উক্ত ভূমির ওয়ারিশান লাভ করে ভোগদখল থাকাকালীন গত ১০/১২/২০০৯ তারিখে ক্রয়সূত্রে সাফ কবলা দলিল নং—৭০৪২ মূলে মো. দিদারুল ইসলাম, পিতা জয়ন উদ্দিন এর নিকট বি.আর এস ৩৩৩৮ দাগে ৫.৫০ শতাংশ ভূমি মালিক হয়। দিদারুল ইসলাম ৩.০০ শতাংশ ও ৫.৫০ শতাংশ একুনে ৮.৫০ শতাশং ভূমি ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে গত ২৫/০২/২০—২০ তারিখে ফুলবাড়িয়া সহকারি কমিশার ভূমি অফিসে নামজারী জমা খারিজ মামলা নং ১৭৭৭ (ওঢ—ও) ২০১৯—২০ মূলে ৩৭৬৯ নং খারিজ খতিয়ান খুলে ডিসিআর প্রাপ্ত হয়ে বি.আর এস ৩৩৩৮ দাগে ৮.৫০ শতাংশ ভূমির সহকারী ভূমি উন্নয়ন কর ও খাজনাদি ১৪২৯ বঙ্গাব্দ পর্যন্ত পরিশোধ করে সকলের জাতসারে ভোগদখল করছেন।

  • ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্য’র মৃত্যু

    ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্য’র মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার শুড়োপাড়া গ্রামে বিদ্যুস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, শুড়োপাড়া গ্রামের মকছেদ আলী মোল্লা (৫০), তার মেজো ভাবি মোকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন (৬০) ও ভাতিজা জুলহাসের স্ত্রী রেশমা বেগম (৪৫)। প্রত্যাক্ষদশী আলমগীর হোসেন জানান, একটানা ঝড় বৃষ্টিতে রোববার সন্ধ্যার দিকে মকছেদ আলী মোল্লার একটি পেঁপে গাছ পল্লীবিদ্যুতের লাইনের উপর পড়ে। এ সময় তিনি পেঁপে গাছটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে বাড়িতে কেউ না থাকার কারণে মকছেদ আলীর মৃতদেহটি সোমবার বেলা ১১টা পর্যন্ত জনমানবহীন বাড়ির পাশে পড়ে থাকতে দেখে ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা বেগম এগিয়ে আসেন। তারা উদ্ধারের জন্য মকছেদ আলীর শরীর স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাপস কুমার মৃত ঘোষনা করেন। স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের মেম্বর রাশেদুল ইসলাম খবর নিশ্চত করে জানান, মকছেদ আলীর বাড়িতে কেউ ছিল না। স্ত্রী অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। তাছাড়া তার বাড়িটি আলাদা স্থানে হওয়ায় তার মৃত্যুর খবরটিও পরিবারের সদস্যরা পাননি। যখন বাড়িতে কারো সাড়াশব্দ পায়নি তখনই হাসিনা ও রেশমা গিয়ে দেখেন মকছেদ আলী পড়ে আছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভির হাসান জানান, খবর পাওয়া মাত্রই বৈদ্যুতিক লাইন বন্ধ করে তিনটি লাশ উদ্ধার করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • সুজানগর পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন

    সুজানগর পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন

    এম এ আলিম রিপনঃ যথাযোগ্য মর্যাদায় সুজানগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন করা হয়েছে। সোমবার মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর জীবন,কর্ম এবং শিক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুজানগর পৌরসভা। সুজানগর পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্যাহ আল মামুন বলেন, মহান আল্লাহ বিশ^নবী হযরত মুহাম্মদ(সা.) কে বিশ^জগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ মনে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।