প্রেস বিজ্ঞপ্তি।।
রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউর আলোচনা সভা গতকাল ( শুক্রবার) বিকালো নগরীর একটি রেষ্টুরেন্টে উত্তম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস আরা বেগম,ডক্টর প্রনব প্রসাদ দাস,হায়াত চৌধুরী, রুবেল চৌধুরী, অনুপম চৌধুরী, সূবর্না ভট্টাচার্য, সুমন কল্যান,এম এ হাসেম সহ অন্যারা।
উক্ত অনুষ্ঠানে বেসিক এডুকেশন এবং লিটারেসি নিয়ে বিষদ আলোচনা হয়। ভবিষ্যতে কোন বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র কে বৃত্তি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়। মেয়েদের সচেতনতা মূলক কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার সিদ্ধান্ত হয়। বিগত বন্যায় ক্লাবের সকলের সহযোগীতার জন্য এবং বৃক্ষরোপন অভিযান স্বার্থক করার জন্য ক্লাবের সভাপতি, উত্তম ব্যানার্জী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।।
Blog
-

রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউর আলোচনা সভা
-

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে নৌ ভ্রমন ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটরের সিংড়ায় চলনবিল ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে দিনব্যাপী নৌ ভ্রমন, আড্ডা ও আলোচনা সভার মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিংড়া বাজার বুড়া পীরতলা ঘাট হতে একটি সুসজ্জিত ভ্রমনের নৌকা সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং দুপুরে সেখানে পৌছে যায়। এর পর জুম্বার নামায শেষে দুপুরের খাবার খেয়ে সেখানকার মিল্কভিটা কারখানা, তেল সারের ডিপু সহ বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরে ফিরে আবারও বাড়ির পথে রাত ৩ টায় ফিরে আসা হয়।
নৌ ভ্রমণের মাঝে রাত ৮ টায় চলনবিল ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বন্ধু আড্ড ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মতামত ব্যক্ত করেন বন্ধু সেলিম মাস্টার, মজনু,রাজু আহম্মেদ, জুয়েল, রেজাউল করিম সৌরভ সোহরাব, সরফরাজ নেওয়াজ বাবু, হামিদ, ভুট্টু, এস,এম সেলিম হোসেন, আরিফ,তুহিন,মজনু,জুয়েল,হামিদ, তোহা,রুস্তম,নান্টু,মানিক মাষ্টার প্রমুখ।
বক্তারা মতামত ব্যক্ত করে বলেন বন্ধুদের মধ্যে শুধু বন্ধু তৈরির জন্য যে যেখানেই অবস্থান করছে সেখান থেকেই সবার খোঁজ খবর রাখতে হবে এবং বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানোর প্রত্যায় ব্যক্ত করেন। আলোচনা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার নয়ন একদিনের এই নৌ ভ্রমনের আয় ব্যয়ের হিসাব সবার সামনে প্রকাশ করেন এবং আগামী দিনে
বন্ধুদের নিয়ে একসঙ্গে পথ চলার সফলতা কামনা সহ চলন বিল ফ্রেন্ডস সোসাইটি সংগাঠনিক তৎপরতা বৃদ্ধির ব্যাপারে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
মোঃ এমরান আলী রানা
সিংড়া নাটোর প্রতিনিধি।। -

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মেম্বার ফোরামের সাধারণ সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে জলছত্র শান্তি নিকেতনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ইমরানুল কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক ও আউশনারা ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি আলোকদিয়া ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অরনখোলা ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা।
উক্ত অনুষ্ঠানে কুড়াগাছা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও মহিষমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মসলিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান, মেম্বার ফোরামের সদস্যগন।
সাধারণ সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -

বাগেরহাটে শহীদ মাহাফুজুর রহমানের কবর জিয়ারত করেন জেলা পুলিশ সুপার
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বীর শহীদ মাহাফুজুর রহমান এর কবর জিয়ারত করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দলনে ঢাকা মিরপুর আলহাজ¦ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে পুলিশের গুলিতে শাহাদাৎ বরণ করেন।
উপজেলার গুলিশাখালী বাজার সংলঘ্ন তার পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শুয়ে আছেন বীর শহীদ মাহাফুজুর রহমান। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার মাহাফুজের কবর জিয়ারত করেন। তাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে মাহাফুজের পিতা: মো: অব্দুল মাান্নান।
তাদের সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, জামায়াতনেতা অধ্যাপক অব্দুল আলিম, উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সদস্য সচীব শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন ছামাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-

গোদাগাড়ীতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২ শ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা রাজকুমার শাও, মহিশালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তেফা কামাল সজল প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, কাউকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া আদিবাসী শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তের জন্য এ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছেন সরকার। তারা জীবন জীবিকার জন্য মাঠে ঘাটে কাজ করে পড়াশুনা করে থাকে। তাদের লেখাপড়াকে এগিয়ে নেয়ার জন্য এ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তাদের লেখা পড়ার ব্যপারে শিক্ষক, অভিভাবক, এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারি. মিলনকে সংবর্ধনা দিয়েছেন গোদাগাড়ী এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গোদাগাড়ী পৌরসভার কৃতিসন্তান, গোদাগাড়ী উপজেলার গর্ব ব্যারিস্টার Md Mahfuzur Rahman Milon গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী, এলাকাবাসী।
শনিবার গোদাগাড়ী পৌরসভা ১নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, বিএনপির ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারন সম্পাদক নবাব আলী জুয়েল প্রমূখ। তরুন নেতৃত্বের অহঙ্কার, জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যারিষ্টার মিলন এলাকায় আসার খবরে শ শ নারী, পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ দলমত নির্বিশেষে সাধারণ জনতা তাকে দেখার জন্য ছুটে আসেন।
এ প্রসঙ্গে ব্যারিষ্টার মিলন বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবা করতে চাই। এ গোরস্থানে আমার বাবা, দাদা, দাদী ঘুমিয়ে আছে। আমি ঢাকায় অবস্থান করলেও আপনাদের টানে ছুটে আসি। আপনাদের যে কোন উপকার, সমস্যার সমাধান করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। দীর্ঘ আপনারা ভোট দিতে পারেন নি। আপনাদের রাগ ক্ষোভ থাকতে পারে। আপনারা শান্ত থাকবেন, সবাইকে নিয়ে ভাল থাকবেন, কারো ক্ষতি করবেন না। কাঙ্খিত বিজয় না আসা পর্যন্ত আপনাদের সর্তক থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করবেন। মানুষের নিকট যাবেন, অসুস্থ্য, হতদরিদ্র মানুষের কথা শুনবেন, কেউ সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র ছাত্রীর মানববন্ধন
তৈয়ব আলী,খুলনা।।
বিচারবহির্ভূত হত্যাকান্ড ও মব- ইনজাস্টিস সংযোগ ও হামলা বন্ধের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় এর কল্যাণ সংস্থার সভাপতি তেমিয়ো চাকমা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিটু চাকমার সঞ্চালনায় খুলনার শিববাড়ি মোর চত্বরে আজ শুক্রবার বিকাল পাঁচটায় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্র-ছাত্রী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন আমরা তো বাংলাদেশেরই মানুষ তাহলে কেন নির্যাতন করা হচ্ছে আমাদের প্রতি। বিগত শেখ হাসিনা জালিম সরকারের আমলে যে চিত্রগুলি আমরা দেখেছিলাম আজ ভর্তি কালীন সরকারের একটু আমরা দেখতে পাচ্ছি। এই নির্যাতন থেকে আমরা কবে মুক্তি পাবো। এ সময় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্রছাত্রী ও শিক্ষক গন উপস্থিত ছিলেন। -

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা বাস্তাবায়নের দাবিতে মানববন্ধন
তৈয়ব আলী,খুলনা।।
তারুণ্যের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নগরীর শিব বাড়ি মোড়ে আজ বিকল ৫:০০ ঘটিকায় মানববন্ধন করবেন ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর শাখা। এটি তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হওয়ায় এক যোগে বাংলাদেশর প্রতিটি জেলা ও উপজেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানাগেছে। তাদের সাত দফার মধ্যে রয়েছে, সকাল ধরনের বৈষম্যমুক্ত চাকুরী ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, বয়সসীমা মুক্ত চাকরীর ব্যবস্থা, সকল প্রকার চাকুরীতে আবেদন ফি, জামানত ও অবৈধ সুপারিশ বাতিল ইত্যাদি খুলনায় মানববন্ধনটি সংগঠনের নগর সভাপতি এইচ এম তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইজিদ হোসেনের সঞ্চালন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এসকে রাশেদ এবং অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রুহুল আমিন, আজিজ শেখ রুবেল, নুর মোহাম্মদ, জুবায়েত শেখ সম্রাট, রেজাউনুল হক রাদ, ইমরান হোসেন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, এ্যাডভোকে মোশাররফ হোসেন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। -

তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে তানোর উপজেলার সাত ইউনিয়ন ও এক পৌরসভা দল অংশগ্রহণ করেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিমের সভাপতিত্বে ও তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন সরকার রনজুর পরিচালনায় উক্ত খেলায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব বিশ্বনাথ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতান মাহমুদ তারেক, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি সাওয়াল, তানোর পৌর বিএনপি আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লা ও ওবাইদুর মোল্লাপ্রমুখ।এদিকে
শেষ বিকেলে টুর্ণামেন্টে ফাইনাল খেলায় উপজেলার বাঁধাইড় ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে কলমা ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। পরে বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়ারদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।এ সময় তানোর এবং গোদাগাড়ী উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। -

জবাবদিহি প্রতিনিধি তরিকুলকে কার্ড পড়িয়ে দিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাব
তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহম্মদ তরিকুল ইসলামকে কার্ড পড়িয়ে দিয়েছেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তেঁতুলিয়া প্রেস ক্লাবে কয়েকজন সদস্য মিলিত হয়ে জবাবদিহি প্রতিনিধিকে এই কার্ড পড়িয়ে দেয়া হয়।
এ সময় যমুনা টেলিভিশনের পঞ্চগড় নিপোর্টার রনি মিয়াজী, জাতীয় দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান শাকিল, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রতন, দৈনিক সময়ের আলো উপজেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি জুলহাজ উদ্দিন, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।