Blog

  • কালীগঞ্জে ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার

    কালীগঞ্জে ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালিগঞ্জর ৪৮৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন থানার পুলিশ । জেলার পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম, দিকনির্দেশনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এর নেতৃত্বে কালিগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্ত মহুবর রহমান, পিতা মৃত মেহের আলী এর বাড়ির পূর্ব উত্তর কোনে জনৈক রবিউল ইসলামের ধানক্ষেতের ভিতর হইতে পরিত্যক্ত অবস্থায় ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে লতাবর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেতের ভিতর হইতে পরিত্যক্ত অবস্থায় ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    আজিজুল ইসলাম, যশোর : যশোরের ঝিকরগাছায় শনিবার (২১ সেপ্টেম্বর) ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৩ জুলাই (শনিবার) দারুল উলুম কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ভোটের মাধ্যমে সদস্যরা তাদের নতুন কমিটির নেতা নির্বাচিত করেছিলেন। সেই সময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুজন মাহমুদ। তবে সাধারণ সম্পাদক পদের বিপরীতে এ,এস,এম জাফর ইকবাল, আশিকুল ইসলাম ও হাসান খানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ৩১ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন এ,এস,এম জাফর ইকবাল।  এরপর দেশের রাজনৈতিক টানাপোড়েন, পটপরিবর্তন ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা স্থগিত ছিলো। শনিবার দুপির ১২ টার দিকে দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

    ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব ইব্রাহিম আলী। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন আমরা যখন কোন সংবাদ করি তখন সেটা কারো না কারো বিপক্ষে যায়। সেই জায়গা থেকে যে কোন সমস্যায় প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনকে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো: ইব্রাহিম আলী তার বক্তব্যে বলেন সাংবাদিকরা যখন কোন সংবাদ প্রকাশ করে তখন কারো না কারো চোখে তাদের শত্রু হতে হয় এটা তিনি বিশ্বাস করেন। তিনি মনে করেন পুলিশের মতই সাংবাদিকতা পেশাও একটি চ্যালেঞ্জিং পেশা। তিনি সব সময় সাংবাদিকদের সাথে থাকবেন বলেও আশ্বাস দেন।

  • নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার(২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসা সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এসময় তারা পৌর এলাকার কাঠেরপুল হইতে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত সময়ে সড়ক মেরামত করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।
    মানববন্ধনে বক্তব্য রাখেন, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান,মো. হানিফ মল্লিক,সমাজকর্মী বালী তাইফুর রহমান,মো. শাওন হাওলাদার প্রমুখ।
    এসময় তারা বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন মাদ্রাসার শিক্ষার্থীসহ শতশত সাধারন জনতা চলাফেরা করে। খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না। সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না।
    তারা আরও বলেণ, বার বার সড়ক মেরামতের বরাদ্দ করা হয় কিন্তু সেটা শুধু কাগজ কলমেই থাকে আমাদের সড়কের উপর একটি ইটও পরতে দেখি না। এখন আমরা অতিদ্রæত এই সমস্যার সমাধান চাই। ৮নং ওয়ার্ডবাসী অনেক দুর্ভোগ পোহাইছে আর কস্ট করতে চায় না। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কের জমে থাকা পানিতে নিজেদের পোশাক নষ্ট করে বিদ্যালয়ে হাজির হন। তাতে তাদের পাঠদানে বিঘœ ঘটে।

  • গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে গৃহবন্ধি হয়েছেন আবুল বশার

    গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে গৃহবন্ধি হয়েছেন আবুল বশার

    কে এম সোহেব জুয়েলঃ গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে পাওয়ানা দার আবুল বসার সহ তার সঙ্গীয় লোকজনদের আটকে দিয়েছেন বাড়ির লোকজন।

    ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামে।
    পাওয়নাদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য নুর ইসলাম মৃধার পুত্র আবুল বসার – ৪০।

    তিনি (বসার) একই উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের জামাল হাওলাদার ৬০ এর সাথে ব্যাবসায়িক সম্পর্কে বন্ধুত্ব গড়ে তুলেন। তারি ধারাবাহিকতায় জামাল তার আর্থিক সংকটে দেখিয়ে নলচিড়া বন্দরের সারে তিন শতক জমি বিক্রির প্রস্তাব দিয়ে বসারের কাছ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক জামাল।

    কিন্তুু পরক্ষণে বসার জমির দলিল চাইলে জামাল জমি দেওয়ার নামে নানান অজুহাতে সময় ক্ষেপণ করে এক পর্যায় টাকা ফেরত দেয়ার কথা বলেন,জামালের স্ত্রী হাসি বেগম ৫০ সেমতে ১৯ সেপ্টেম্বর বসার স্হানীয় লোকজন নিয়া জামালের বসত বাড়ি নলচিড়া গেলে জামালের স্ত্রী হাসি বেগম টাকা দেয়ার কথা বলে পাওয়ানাদার বসার সহ তার সঙ্গীয় লোকজনকে ঘড়ে বসিয়ে রেখে টাকা না দেয়ার নামে ষড়যন্ত্রের লিপ্ত হয়ে তাদেরকে বাহির থেকে তালাবদ্ধ করে ঘড়ের ভিতরে আটকিয়ে রেখে ডাকাতির অজুহাত দেখিয়ে ডাকচিৎকার করেন জামালের স্ত্রী হাসি বেগম।

    পাওয়ানাদার বসার উপায়ান্ত না পেয়ে তাদের জীবন রক্ষায় স্হানীয়দের ফোন করেন।
    স্হানীয় লোকজন দৌরে এসে জামালের বসত ঘড় থেকে বসার সহ তার সঙ্গীয় লোকজনদের উদ্ধার করেন।

    স্হানীয়দের পরামর্শ ক্রমে ওই রাতেই প্রতারক জামাল ও তার স্ত্রী হাসি বেগম ৫০ পুত্র নাহিদ ৩০ কে অভিযুক্ত করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেন পাওয়ানাদার বসার মৃধা।

    স্হানীয়রা জানান জামাল এলাকার একাধিক সহজ সরল লোক ও বিভিন্ন এনজিও থেকে প্রতারনার মাধ্যমে দের থেকে দুই কুটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

    ভুক্তভোগী পাওয়ানাদারেরা জামালের খোঁজে তার বাড়িতে গেলে টাকা না দেয়ার অজুহাতে পাওয়ানাদারদের আটকে রেখে তার ইজ্জত বিনষ্টের কথা বলে মিথ্যা মামলা দেয়ার হুমিকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন জামালের স্ত্রী হাসি বেগম।

    ফলে তার ( জামালের) বাড়িতে টাকার দাবিতে যেতে সাহস পাচ্ছেননা পাওয়ানাদাররা জানিয়েছেন স্হানীয়রা। তাই এই প্রতারক চক্র পরিবারকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন পাওয়ানাদার বসার ও ভুক্তভোগী পরিবারের লোকজন সহ স্হানীয় সচেতন মহল।

  • নলছিটিতে পিতার সন্ধান চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

    নলছিটিতে পিতার সন্ধান চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা মোঃ মোহাম্মদ আলী (৬৫) গত ৭ সেপ্টেম্বর মাগরিব নামাজ বাদ তিনি নিখোঁজ হয় বলে অভিযোগ করেন। কোথাও খোজ খবর না পেয়ে এবিষয়ে গত ৮/৯/২৪ ইং তারিখে নলছিটি থানায় একটি সাধারন ডায়েরি করেন (জিডি নং ৩১২) ভুক্তভোগী পরিবার।

    কিন্ত ১৬ দিন পার হলেও কোন প্রকার সন্ধান না পেয়ে, নিখোঁজ মোহাম্মদ আলীর সন্তানরা আজ ২২ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর ১ টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

    এসময়  তার মেয়ে লাকি আক্তার অভিযোগ করে বলেন, আমার পিতা ঘটনার দিন মাগরিবের নামাজ শেষ করে খালি গায়ে টর্চ লাইট ও মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের বাড়িতে অবস্থিত মসজিদেই তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। সেদিন তিনি নিজেই নামাজে ইমামতি করেছেন। বিষয়টি মুসল্লিরা আমাকে আমাদেরকে জানিয়েছেন। 

    আমার পিতা নিখোঁজ হওয়ার আগে গত ০৩/০৯/২০২৪ইং তারিখ আমার চাচাতো ভাই মো. নয়ন হাওলাদার ও রিপন হাওলাদার,উভয় পিতাঃ মৃত-আঃ কুদ্দুস হাওলাদার,তাহারা দুইজনে মিলে বিয়ের অনুষ্ঠানের কথা বলে নিজেদের সাথে অটোরিকশায় বরিশাল তার মামার বাসায় নিয়ে যান। যদিও সেখানে কোন অনুষ্ঠান ছিল না। পরে তারা আমার বাবাকে একরাত রেখে পরেরদিন আমাদের বাড়ীতে পাঠিয়ে দেন। 

    গত ৭ তারিখে আমাদের পিতা নিখোঁজ হওয়ার পর আমাদের চাচাতো ভাইদের এ বিষয়ে জানতে চাইলে তখন তারা বলে যে, আমরা তোমাদের পিতাকে খুজে বের করে দিবো আমাদের দুইদিন সময় দেও। তাদের এই কথার ব্যাপারে দুইজন স্বাক্ষী রয়েছেন।  

    আমার পিতা নিখোঁজ হওয়ার পরেরদিন তার ব্যবহৃত জুতা আমাদের প্রতিবেশী জৈনিক মো. আকব্বর আলী হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার আমাদের বাড়ীর পাশ্ববর্তী হেরিংবন রাস্তায় তিনি পরিত্যক্ত অবস্থায় পেয়ে আমাদের নিকট হস্তান্তর করেন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের পিতা যেদিন নিখোঁজ হন সেদিন বিকেলে আমার চাচাতো ভাইয়েরা নিজ বাড়ীতে থাকলেও ঘটনার দিন রাতে তারা কেহ বাসায় ছিল না। 

    এখানে আরও একটি বিষয় উল্লেখ থাকে যে, উক্ত চাচাতো ভাইদের সাথে আমাদের পূর্বের থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 

    আমরা মনে করি আমার পিতা নিখোঁজের সাথে আমার চাচাতো ভাইয়েরাই জড়িত। আমরা প্রশাসন সহ সকলের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে আমরা আমাদে পিতাকে ফিরে পেতে পারি।

    তবে অভিযোগ এর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রিপন হাওলাদার কোন যথাযথ কোন জবাব দিতে রাজি হননি।

    অভিযোগের বিষয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান নিখোঁজের ব্যাপারে জিডি হয়েছে আমাদের অনুসন্ধান চলছে।

  • পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দায়িত্বভার গ্রহণ 

    পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দায়িত্বভার গ্রহণ 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    অদ্য ২২/০৯/২০২৪ খ্রিঃ রোজ রবিবার সকাল ১০.০০ঘটিকায় পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার  পুলিশ সুপার পঞ্চগড় নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। 

    দায়িত্বভার গ্রহণের পূর্বে নবাগত পুলিশ সুপার  কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, ডিআইও-১, অফিসার ইনচার্জ,  জেলা গোয়েন্দা শাখা; কোর্ট ইন্সপেক্টর; সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

  • দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই

    দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই

    শেখ তৈয়ব আলী পর্বত, খুলনা।

    দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই এই পতিপাদ্য সামনে রেখে বেকারত্ব নিরসনে তারুণ্যের ৭ দফা দাবী(বৈষম্য মুক্ত চাকরির ব্যবস্থা, আবেদন ফি বাতিল, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা, বেকার ভাতা, প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্তা) বাস্তবায়নের জন্য আজ ২২ শে সেপ্টেম্বর সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর কতৃক খুলনা জেলা প্রাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের নগর সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সুজন আহমেদ বাবু, সদর থানা যুব অধিকার পরিষদের নেতা নজরুল ইসলাম, মাহামুদুর রহমান ফয়সাল, কাদের মল্লিক, দিদারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

  • পীরগঞ্জে ঘর তুলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

    পীরগঞ্জে ঘর তুলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেকডীয় সরকারি রাস্তায় ঘর তুলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে রুহুল আমিন ও ইব্রাহিম আলী দুইজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। রাস্তার উপর নিমার্ণ করা ঘর অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ভূক্তভোগীরা। ইউএনও এবং এসিল্যান্ডের কাছে আবেদন করেও এর কোন প্রতিকার পাচ্ছেন না। সরকারি রাস্তার উপর থেকে ঘর অপসারণ করে চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিতে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন করেছেন ভূক্তভোগী পরিবার গুলো।

    অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার বড়বাড়ী মৌজার ১৮নং দাগের ০৩ শতক জমি সরকারি রাস্তা হিসেবে সিএস ও এসএ রেকর্ড রয়েছে। ওই এলাকার রুহুল আমিন ও ইব্রাহিম জোর পূর্বক ওই ০৩ শতক জমির উপর জোর করে গোয়াল ঘর নির্মাণ করেছেন। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছে ঐ এলাকার কয়েকটি পরিবার।
    ওই এলাকার পথচারী মোহাজার আলী জানান, আমাদের পূর্ব পুরুষরা ওই রাস্তা দিয়ে আমরা চলাচল করে আসছি। কয়েকদিন আগে হঠাৎ করে রুহুল ও ইব্রাহিম গায়ের জোরে রাস্তা জবর দখল করে গোয়াল ঘর নির্মাণ করেছেন। এতে আমরা চরম বিপাকে পড়েছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) অভিযুক্তকারীকে নোটিশ প্রদান করলেও তারা মানছেন না।

    সহকারী কমিশনার (ভুমি) ইসফাকুল কবীর বলেন, একবার নোটিশ করা হয়েছিল। পারিপাশি^ক অবস্থার কারণে পরবর্তীতে তা সমাধান করা সম্ভব হয়নি। দেখা যাক কি করা যায়।

    ছবি আছে:
    পীরগঞ্জে জামায়াতে ইসলামীর ú্রীতি সমাবেশ
    পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র-জনতার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বিকালে উপজেলার ভেবরা বোর্ডহাটে এ সমাবেশ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলার হাজিপুর, দৌলতপুর ও সেনগাঁও ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করেন।
    এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, প্রধান বক্তা হিসেবে জেলা সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ বক্তব্য দেন। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা ও রাণীশংকৈল উপজেলা জামায়তের ইসলামী সেক্রেটারি মুহাম্মদ রজব আলী। এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি বাবুল আহমেদ, হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ আইয়ুব আলী, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফযেজদ্দিন (খোকা), সেক্রেটারি মজিবর রহমান, সেনগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহিরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান জামাল সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • পবিত্র সিরাতুন্নবী(সা.)উপলক্ষ্যে স্মরণকালের সবচেয়ে বড় র‌্যালি করলো সুজানগর উপজেলা জামায়াত

    পবিত্র সিরাতুন্নবী(সা.)উপলক্ষ্যে স্মরণকালের সবচেয়ে বড় র‌্যালি করলো সুজানগর উপজেলা জামায়াত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পবিত্র সিরাতুন্নবী(সা.)উপলক্ষ্যে পাবনার সুজানগরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে বের হওয়া উপজেলায় স্মরণকালের সবচেয়ে বড় এই বর্ণাঢ্য র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খান হাবিব মোস্তফার স ালনায় র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান। অন্যদের মাঝে বক্তব্য দেন বেড়া উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমান,সুজানগর উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ^াস, সুজানগর পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সুজানগর পৌর জামায়াতের আমীর ফারক-ই-আযম, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ^াস,সেক্রেটারী তরিকুল ইসলাম, পৌর সভাপতি মির্জা শহিদুল ইসলাম, সেক্রেটারী শাকিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন,সেক্রেটারী সাগর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, মহান আল্লাহ বিশ^নবী হযরত মুহাম্মদ(সা.) কে বিশ^জগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ মনে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় তিনি আরো বলেন, রাসুলের (সা.) সিরাত উদযাপন তখনই স্বার্থক হবে যখন একজন মুসলমান হিসেবে আমরা রাসুলের (সা.) দিকনির্দেশনাসমূহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারব। মানুষের মুক্তির জন্য হজরত মুহাম্মদ (সা.) যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তা সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচতে আমাদের ফিরে যেতে হবে রাসুল (সা.)-এর দেখানো সুমহান আদর্শের দিকে। অন্য কোনো মত বা পথ এদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন বলেন, মক্কা-মদিনায় যে আদর্শ প্রিয় রাসুল (সা.) প্রতিষ্ঠা করেছিলেন তার ফল পুরো পৃথিবীবাসী পেয়েছে। আমাদের এই প্রিয় বাংলাদেশর প্রতিটি সমাজ ও রাষ্ট্রে মুহাম্মদের (সা.) আদর্শকে প্রতিষ্ঠা করতে পারলেই এক নিমিষেই সকল সমস্যার সমাধান সম্ভব হবে ইনশআল্লাহ। এ সময় তিনি আরো বলেন,মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১২ রবিউল আউয়ালে জন্ম ও ওফাত হয়েছিল। আবার মদিনায় ইসলামী সাম্যের সমাজ প্রতিষ্ঠার সূচনা যে হিজরত, তাও সংঘটিত হয়েছিল এ মাসেই। হজরত মুহাম্মদ (সা.) তার রিসালাতের দায়িত্ব সম্পন্ন করেন দীর্ঘ ২৩ বছর জীবনে। তার জীবনাদর্শে রয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। সিরাতুন্নবী (সা.) অর্থাৎ নবী (সা.)-এর জীবন চরিত্র থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সত্য ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাসুলের (সা.) সিরাতকে অনুসরণ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে। র‌্যালি শেষে সুজানগর উপজেলাসহ পাবনা-২ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে সুজানগর উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা । শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেয় নেতাকর্মীরা।

    ্্এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তানোরে অনিয়মে অপুষ্ট পারিবারিক পুষ্টি বাগান

    তানোরে অনিয়মে অপুষ্ট পারিবারিক পুষ্টি বাগান

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,
    এসবের মধ্যে প্রকল্পের বরাদ্দকৃত বীজসহ প্রয়োজনীয় উপকরণ সময়মতো বিতরণ না করা, তদারকির অভাব এবং আর্থিক অনিয়ম অন্যতম। এসব কারণে সাবেক প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের মূল উদ্দেশ্য ভেস্তে গেছে। তানোরে স্থাপিত পারিবারিক পুষ্টি বাগানগুলোর বেশির ভাগই শাক সবজিবিহীন খালি অবস্থায় পড়ে রয়েছে। যদিও এগুলো সারা বছরই শাকসবজিতে ভরে থাকার কথা।
    জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন অব্যবহৃত না থাকে। তার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পটি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় তানোর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে ৫১০টি বাগান স্থাপন করা হয়। এসব বাগান স্থাপনের আগে কৃষক-কৃষানিদের দুই দিনের প্রশিক্ষণ দেয়ার কথা। এছাড়া প্রতিটি বাগান স্থাপনে বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪ হাজার টাকা বলে কৃষকেরা জানান। তবে কৃষি বিভাগ বরাদ্দের পরিমাণ, উপকরণের পরিমাণ ও কৃষক-কৃষাণীর নামের তালিকার তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে।
    স্থানীয়রা জানান, বিগত ২০২২-২৩ অর্থবছর থেকে উপজেলা কৃষি বিভাগ এবিষয়ে তেমন নজরদারি করছে না।অধিকাংশক্ষেত্রে এগুলো নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। বাগান প্রদর্শনী, রক্ষণাবেক্ষণ ও পুনঃস্থাপনে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে নির্দিষ্ট সময়সীমা পার হলেও তা করা হয়নি।
    স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোরে ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়িত ৫১০টি পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী, রক্ষণাবেক্ষণ ও পুনঃস্থাপনের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী রক্ষণাবেক্ষণ ও পুনঃস্থাপনের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪ হাজার টাকা। কৃষকেরা জানান, অধিকাংশ বাগানে এখন নেই কোনো শাকসবজি। বর্তমানে এসব বাগান অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। অনেকগুলোর অস্তিত্বই নেই। এগুলোর বেড়া, সাইনবোর্ড ভেঙে পড়ে রয়েছে। আগাছা বা বিভিন্ন গাছগাছড়ায় পরিপূর্ণ হয়ে রয়েছে পারিবারিক পুষ্টি বাগানগুলো।
    সম্প্রতি উপজেলার বাধাইড়,পাঁচন্দর ও কলমা ইউনিয়নের ( ইউপি)বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে পুষ্টি বাগানগুলো বেহাল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অধিকাংশ পুষ্টি বাগান খালি পড়ে রয়েছে। শুধু বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে নেই কোনো সাইনবোর্ড। সরেজমিন তদন্ত করা হলেই এসব অভিযোগের সত্যতা মিলবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক-কৃষাণী বলেন, বরাদ্দের অর্ধেকও তারা পায় না। এমনকি প্রশিক্ষণে খাবার ও নাস্তা পরিমাণে কম দিয়ে টাকা মেরে দেয়। এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মানুযায়ী সকল কাজ করা হয়েছে।#