Blog

  • পুলিশের ইমেজ ফিরিয়ে আনা হবে কাজের মাধ্যমে  জনগণের আস্থা অর্জনের কাজ করবো

    পুলিশের ইমেজ ফিরিয়ে আনা হবে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের কাজ করবো

    নাজিম উদ্দিন রানা :লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মো: আক্তার হোসেন বলেছেন, পুলিশের ভীতি দূর করা এবং জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করবো।অনেক চ্যালেঞ্চ আছে সামনে সাংবাদিকদের অনেক সহযোগীতা দরকার। আপনাদের সহযোগীতায় কাজ করতে চাই।

    রামগঞ্জ ও রায়পুর থানা কোটা বিরোধী আন্দোলন চলাকালে অনেক অস্ত্র ও গুলি লুট হয়েছে সেইগুলো উদ্ধার ও জড়িতদের ধরতে কাজ করবো কোন ছাড় দেওয়া হবেনা। আমাদের কোন দুর্বলতা বা বৈআইনি কাজ দেখলে ধরিয়ে দেন। আমাদের সময় দেন আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও পুলিশের ইমেজ ফিরিয়ে আনা হবে কাজের মাধ্যমে।

    পুলিশ বিগত সরকারের সময় অনেক পুলিশ ও বৈষ্যমের স্বীকার হয়েছে। আমরা বৈষম্যের স্বীকার হয়েছি বলে এখন এসপি হয়ে আপনাদের মাঝে ফিরিয়ে এসেছি। কাজের ক্ষেত্রে কোন ঘাটতি থাকবে।

    তিনি ২২ সেপ্টেম্বর (রোববার) বিকেল সাড়ে ৫টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, এবি সিদ্দিকীম ডিআইওয়ান আজিজুর রহমান মিয়া উপস্থিত ছিলেন।

  • মোরেলগঞ্জে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত 

    মোরেলগঞ্জে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত 

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

      বিশ্ব মানবতার মুক্তির দুত আঁকায়ে নামদার তাঁজেদারে মদিনা মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন
    ঈদে সিরাতুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে জামায়েত ইসলাম বাংলাদেশ পঞ্চকরন ইউনিয়ন শাখার আয়োজনে নানা কর্মসূচি আজ বিকালে পালন করা হয়েছে ।
    মাহে রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে সিরাতুন্নবী (সাঃ) পালন উপলক্ষে স্থানীয়  পাচগাও বাজারের  মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহিদুল ইসলাম,মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইন,মাওলানা মোঃ মাকসুদ আলী খান,মাওলানা মোঃ রবিউল ইসলাম মাওলানা মোঃ নুরুল ইসলাম মাওলানা আবদুল খালেক প্রমূখ। 

    মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিতি ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো মুসল্লী বৃন্দ।

  • নদী বাঁচাতে যশোরের ডিসি’র নিকট নাগরিক অধিকার আন্দোলনের স্মারকলিপি প্রদান

    নদী বাঁচাতে যশোরের ডিসি’র নিকট নাগরিক অধিকার আন্দোলনের স্মারকলিপি প্রদান

    আজিজুল ইসলাম, যশোরঃ “নদী বাঁচলে বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবসে যশোরের সকল নদী অবৈধ দখলমুক্ত করণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার অনুরোধ জানিয়ে নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংগঠন এর আহবায়ক মাস্টার নুর জালালের নেতৃত্বে যশোরের নবাগত জেলা প্রশাসক এর হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোর কমিটির সদস্য সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান, সাবেক অধ্যক্ষ হারুন উর রশিদ, বিনয় কৃষ্ণ মল্লিক, মোবাশ্বের হোসেন বাবু, এ্যাড. কায়েস, আহসানুল্লা ময়না, জাহিদ গোলদার, ডাক্তার আব্দুল্লাহ, শামিমা ইসলাম লিপা, রবিউল ইসলাম ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।
    স্মারকলিপিতে বলা হয় নদী আমাদের জীবন, সংস্কৃতি এবং পরিবেশের একটি অপরিহার্য অংশ। নদী শুধু আমাদের পানি সরবরাহ করে না বরং জীবন ধারণের জন্য অপরিসীম বিভিন্ন সম্পদ প্রদান করে। যশোরের ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, নবগঙ্গা ও ফটকি নদীগুলি আজ প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন। যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ দখল। এই বিশেষ দিনে আমরা আমাদের এই নদীগুলোকে রক্ষার করার অঙ্গীকারের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। প্রাথমিক পর্যায়ে ভৈরব ও কপোতাক্ষ নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জোয়ার ভাটা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। একই সাথে এই নদীগুলো সুরক্ষায় আপনি জোর পদক্ষেপ নিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা রাখি। জেলা প্রশাসক এই ব্যাপারে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দকে।

  • ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে  নাগরপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

    ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে  নাগরপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

    মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
    সহকারী শিক্ষক ঐক্য গড়, ন্যায্য দাবী আদায় কর এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক হাফিজা মমতাজ, মোহাম্মদ হোসেন আলী মিঞা, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, কানিজ ফাতেমা রলে, মো. ওয়াহিদুজ্জামান খান, মো. জাকির হোসেন প্রমূখ।

     এসময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

    বক্তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীকে তাদের প্রাণের দাবী ও নিজেদের অধিকার উল্লেখ করেন এবং দাবী আদায়ের জন্য অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠ্যার দৃষ্টি আকর্ষণ করেন। 

    নাগরপুর-টাঙ্গাইল।।

  • আশুলিয়ায় জমজমাট ভাবে চলছে বিভিন্ন জুয়া

    আশুলিয়ায় জমজমাট ভাবে চলছে বিভিন্ন জুয়া

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় বিভিন্ন চায়ের দোকানে ক্যারাম বোর্ডের পাশাপাশি তাস, অনলাইন ক্যাসিনো ও লুডু দিয়ে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে।

    সচেতন মহলের দাবী- এসব জুয়া খেলার টাকা জোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাইসহ বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। এসব জুয়ায় যুক্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, এতে কিশোর অপরাধও বাড়ছে। মহিলাদেরও দেখা যায়, ক্যাসিনো অনলাইন জুয়ায় অনেকেই আসক্ত। চায়ের দোকানদার ও জুয়া কারবারিরা প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

    সরেজমিনে দেখা যায়, আশুলিয়া জামগড়ার বিভিন্ন পাড়া মহল্লায় অলি-গলিতে বিভিন্ন চায়ের দোকানে জুয়ার রমরমা ব্যবসা চললেও কেউ কোনো প্রতিবাদ করছেন না।

    এসব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান সচেতন মহল। যৌথ বাহিনীর অভিযান টিমের এক সদস্য জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা চলমান রয়েছে, এগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও র‍্যাব জানায় এখন যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে, জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

  • বাগেরহাটে বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনবল ও সরঞ্জামাদি সংকটে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত

    বাগেরহাটে বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনবল ও সরঞ্জামাদি সংকটে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:গ্রামীন জনপদের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দেড় যুগ আগে চালু হওয়া বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে খুলনা বিভাগের একমাত্র মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট নানা সংকট পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। আবাসিক এ প্রতিষ্ঠানটির ২১টি পদের মধ্যে ১৪টি রাজস্ব পদ গত ১৬ বছর ধরে শূন্য রয়েছে।

    ২০০৪ সালে বাগেরহাট জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দুরে মোরেলগঞ্জ উপজেলার তুলাতলা নামক স্থানে গড়ে তোলা হয় বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ২০০৫ সালে কৃষি, পশু পালন, পল্ট্রি ও মৎস্য চাষ এই ৪টি ট্রেড নিয়ে প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়। এক বছরের মাথায় ২০০৬ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটির প্রশিক্ষন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বন্ধ থাকার ৬ বছর পর ২০১১ সাল থেকে নতুন চারটি ট্রেড কম্পিউটার, বিউটিফিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলরিং কার্যক্রম আবার শুরু করে প্রতিষ্ঠানটি। চালু থাকা ট্রেডগুলো প্রয়োজনীয় জনবল সংকট ও প্রশিক্ষণ সরঞ্জামাদি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
    আবাসিক এ প্রতিষ্ঠানটির ২১টি পদের মধ্যে ১৪টি পদ গত ১৪ বছর ধরে শূন্য রয়েছে।১৪টি পদের মধ্যে প্রশিক্ষক, হোস্টেল সুপার, হিসাব রক্ষন কর্মকর্তার মত গুরুত্বপূর্ণ পদও রয়েছে। ৪টি ট্রেডে আটজন প্রশিক্ষকের মধ্যে একজনও নেই। প্রতিষ্ঠানটি চলছে অতিথি প্রশিক্ষক দিয়ে। কম্পিউটার ল্যাবে ১২টি মধ্যে ৫টিই নষ্ট। আর ৭টি জোড়াতালি দিয়ে কোনমতে চলছে।

    প্রশিক্ষণার্থী বলছেন, প্রতিটি ট্রেডে প্রশিক্ষণের সময় মাত্র তিন মাস। নিজেদের আতœকর্মসংস্থানের জন্য আমরা এখানে এসেছি। একদিকে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষক কম অন্যদিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামাদি কম থাকায় আমরা ঠিকমত হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারছি না। ফলে আমরা এই কম সময়ের মধ্যে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছি। তাই এখানে সকল ট্রেডে প্রয়োজনীয় প্রশিক্ষক ও প্রশিক্ষণ সরঞ্জামাদি দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

    ড. মোহাঃ মোখলেসুর রহমান, সহকারী পরিচালক প্রশিক্ষণ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাগেরহাট। তিনি বলেন, জনবল ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামাদিও অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। এসব সমস্যার সমাধান হলে পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের নারীদের আতœকর্মসংস্থানের সম্ভবনা সৃষ্টি হবে। তাই সরকার এই প্রতিষ্ঠানটির সংকট দূর করতে পদক্ষেপ নেবে বলে তিনি আশা করছেন।

    প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত ৪ হাজার ৫৭৪ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। এরা দেশের বিভিন্ন স্থানে কাজ করছেন। পাশাপাশি নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

  • মহেশপুর সীমান্ত থেকে দুই দিনে ৬  রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক

    মহেশপুর সীমান্ত থেকে দুই দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে দ্ইু দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জনকে আটক করলো মহেশপুর ৫৮ বিজিবি। রোববার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে টহল জোরদার করা হয়। টহল চলাকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় রোববার বিকালে মামলা করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারে বলে তারা জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ঝিনাইদহে জিডি করার ৭ ঘন্টার মধ্যে পাওয়া গেলো লা*শ

    ঝিনাইদহে জিডি করার ৭ ঘন্টার মধ্যে পাওয়া গেলো লা*শ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সকালে থানায় জিডি, বিকালে পাওয়া গলো লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে। গ্রামবাসি তোজাম্মেল হোসেন জানান, দুই দিন আগে (গত শুক্রবার রাতে) মাদ্রাসা ছাত্রী আইরিন আক্তার তিথি (১৮) একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে দুধসর গ্রামের একটি কলাবাগানে আইরিণ আক্তার তিথির লাশ পাওয়া যায়। তিথি দুধসর গ্রামের মিঠুর মেয়ে। তিথিকে গলায় ওড়না পেচিয়ে হত্যার পর তার শরীরে এসিড সাদৃশ্য কোন দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান। মুঠোফোনে প্রতিবেশি বাদশা আলমগীর জানান, গত শুক্রবার রাতে ফোন পেয়ে তিথি পাশে কালুর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। প্রেমের সম্পর্কের কারণে কেউ ডেকে নিয়ে তাকে হত্যা করতে পারে এমন আশংকা করেন তিনি। তিথির মা রেখা বেগম জানান, ঘটনার দিন একটি ফোন পেয়ে সে কালুর বাড়িতে যায়। যাওয়ার সময় তিথি নিজেই কললিষ্ট থেকে নাম্বারটি মুছে দিয়ে যায়। সেখানে কি হয়েছে বা কার সঙ্গে কলা বলেছে তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিথির পিতা মিঠু জানান, রোববার সাকাল ১০টার দিকে তিথি নিখোঁজ থাকার বিষয়ে শৈলকুপা থানায় তিনি জিডি করেন। জিডি করার ৭ ঘন্টার মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে তার মেয়ের লাশ মিললো। তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তিনি দাবী করে হত্যার নেপথ্যোর কুশিলবদের তিনি সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে আইরিন আক্তার তিথি নামে এক মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন তার পিতা মিঠু। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তিনি জানান খবর পেয়ে আজ বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে রহস্য উদঘাটন করবেন বলে ওসি গনমাধ্যমকর্মীদের জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২ কর্তৃক আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার

    র‌্যাব-১২ কর্তৃক আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ইং ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাত্রীবেলায় কয়েকজন লোক জনৈক সানোয়ার হোসেনের তালগাছি বাজারস্থ ভাঙ্গারীর দোকানের মালামাল জোরপূর্বক উঠিয়ে নেওয়ার সময় সানোয়ার হোসেনের ভাগিনা বাদী আল আমিন তাদের বাধা-নিষেধ করলে এজাহারনামীয় লুণ্ঠনকারীরা বাদীকে মারধর করতে উদ্যত হলে বাদী আল আমিন ঘটনাস্থল হতে পালিয়ে আত্মরক্ষা করেন। উক্ত ঘটনার জের ধরে গত ইং ০৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা বাদীর পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে বাদীর পিতা হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-১৬ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/

    ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল ‘‘বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১ টি ঘড়শরধ বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-তালগাছি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে ডাবের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে ডাবের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় শস্যভাণ্ডার নামে খ্যাত উর্বর ভূমি বাগেরহাটের মোরেলগঞ্জ সহ নয়টি উপজেলায় ডাবের বাম্পার ফলন, ন্যায্য মূল্য পেয়ে কৃষকের মুখে হাসি। প্রতিদিন এ উপজেলার ডাব যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি জেলায়। টাকার হিসেবে প্রতিদিন প্রায় লাখ টাকার ডাব পাঠানো হচ্ছে এসব স্থানে।

    জানা গেছে, দেশের বিভিন্ন জেলাতে পাঠানোর জন্য প্রতিদিন মোরেলগঞ্জের অন্তত ৩০টি গ্রাম থেকে ডাব সংগ্রহ করা হয়। প্রতিদিন বিকাল হলেই ফেরিঘাটে ফেরি পার হওয়ার জন্য ডাবভর্তি নসিমন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    মোরেলগঞ্জ পৌরশহরের ফেরিঘাটে ফেরি পার হওয়ার সময় কথা হয় ডাব বিক্রেতা সাইদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ‘প্রতিদিন আমরা ডাবের সন্ধানে নসিমন নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ান। উপজেলার প্রায় ৪০টি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব ডাব সংগ্রহ করেন তারা। তারপর আড়তের মাধ্যমে বা নিজেরাই সেই ডাব ট্রাক, বাসের ছাদে করে রাজধানীতে পাঠিয়ে দেন। ডাব বিক্রি করেই তাদের সংসার চলে। হকাররা মালিকদের কাছ থেকে প্রতি পিস ডাব ৩০-৩৫ টাকা দরে কিনে আনেন। ঢাকার বড় বড় পার্টি আমাদের প্রতি পিস ডাবের মূল্য দেওয়া হয় ৫০-৬০ টাকা করে।

    চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ডাবের পানিতে মিনারেল ওয়াটার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে, যা হৃৎপিন্ডের কার্যক্রম ঠিক রাখে এবং হৃৎপিন্ডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।’

    ডাবের পানিতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডাবের পানিতে অ্যান্টি-এজিংপ্রপার্টিস থাকে ‘

    তিনি আরো বলেন, ‘ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক বেশি কার্যকরী। এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে। ডাবে আছে কার্বোহাইড্রেড যা শক্তি বাড়ায়। এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে। ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধার প্রবণতা কমে আসে। ফলে কম খাওয়া হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। হজমশক্তি অনেক বাড়িয়ে তোলে।’
    মোরেলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির জানান, আখ চাষিদের কে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সীড কোম্পানি পক্ষ থেকে মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহযোগিতা করতে হবে।
    মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ডাবের ফলন ভালো হওয়ায় ও তীব্র পরিমাণ গরম পড়ায় ডাব কাটা হয়েছে বেশি। তবে ডাবের কারণে নারিকেলের ফলন কম হয়েছে। নারিকেল সমৃদ্ধ এ জেলায় নারিকেল ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে চাষিরা নায্য দাম পাওয়ার পাশাপাশি বিপুল মানুষের কর্মসস্থান হবে। সে জন্য এ জেলায় নারিকেল ভিত্তিক কারখানা গড়ে তোলার ব্যবস্থা নেয়া হচ্ছে। ডাব উৎপাদনে খরচ অনেক কম। মোরেলগঞ্জে এবার ৬৫০ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১৫ কোটি ডাব উৎপাদন হয়েছে যার বাজার মুল্য প্রায় ৪২ কোটি টাকা। ডাব উৎপাদনে এ এলাকার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। কর্মসংস্থানও হচ্ছে অনেকের।