Blog

  • নওগাঁর আত্রাইয়ে পরকীয়ার জের, ঘুমন্ত স্বামীকে হাত পা বেঁধে ছু*রিকাঘাতে হ*ত্যা চেষ্টা

    নওগাঁর আত্রাইয়ে পরকীয়ার জের, ঘুমন্ত স্বামীকে হাত পা বেঁধে ছু*রিকাঘাতে হ*ত্যা চেষ্টা

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ : স্বামী স্ত্রী পবিত্র বন্ধন। এই বন্ধনে প্রেম-পরকীয়াতে লিপ্ত হয়ে স্বামীকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেধে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায়।

    ঘটনা সূত্রে জানা গেছে আত্রাই উপজেলার জামগ্রাম এলাকার মৃত আক্কাস আলী প্রামানিকের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (২৮) এর সাথে গত ২ মাস আগে বিয়ে হয় পাশ্ববর্তী রাণীনগর উপজেলার শফিকপুর বাঁশবাড়ীয়া গ্রামের বেদারুল ইসলামের মেয়ে মোছাঃ রিতু আক্তার (২০) এর সাথে পারিবারিক ভাবে।

    সরজমিনে আহত রাজ্জাকের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, তাদের বিয়ে হয়েছে আনুমানিক মাত্র ২ মাস হয়। তাদের সম্পর্ক বেশ ভালোই ছিলো। গতকাল সোমবার রাত ১টা নাগাদ হঠাৎ আব্দুর রাজ্জাকের রুম হতে চিৎকারের আওয়াজ ভেসে আসলে নিকটবর্তীরা দৌড়ে তার রুমে গেলে হাত-পা বাধা রক্তাক্ত অবস্থায় দেখতে  পায় তাকে।

    স্থানীয়রা সাথে সাথে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে রাজ্জাকের অবস্থার অবনতি হলে সকালে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়।

    এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শাহাবুদ্দিন জানান ,ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো কেউ এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেনি যদি আমরা লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। #

    আব্দুল মজিদ মল্লিক 
    (নওগাঁ জেলা প্রতিনিধি।

  • তানোরে নিম্নমাণের কীটনাশকে বাজার সয়লাব

    তানোরে নিম্নমাণের কীটনাশকে বাজার সয়লাব

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে ভেজাল ও নিম্নমাণের কীটনাশকে বাজার সয়লাবের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, মানহীন এসব কীটনাশক জমিতে দফায় দফায় প্রয়োগ করেও সুফল মিলছে না। সঠিক সময়ে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কর্মকর্তাদের (এসএএও) পরামর্শও পাচ্ছেন ন। আবার ভেজাল ঠেকাতে কৃষি বিভাগের তেমন কোনো নজরদারিও নাই, নাই ভ্রাম্যমান অভিযান।
    স্থানীয়রা জানান, কীটনাশক আসল, নকল না নিম্নমাণের সেই সম্পর্কে অধিকাংশ কৃষকের তেমন কোনো ধারণা নাই। আর এই সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণীর কীটনাশক ব্যবসায়ী নিম্নমাণেন মানহীন কীটনাশকের রমরমা বাণিজ্য করে কৃষকের পকেট কাটছে। কৃষকদের অভিযোগ, কীটনাশক ভেজাল ও নিম্নমানের হওয়ায় জমি থেকে পোকা সরানো যাচ্ছে না। খেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা সারাতে অনেক কৃষককে এরই মধ্যে জমিতে ৩ বার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। আগামিতে পচন ও কারেন্ট পোকা রোধে কয়েকদফা স্প্রে দিতে হবে। এতে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। ফলন বিপর্যয়েরও আশঙ্কা রয়েছে। তারা বলেন, কৃষকদের এখন চরম সংকটময় অবস্থা চলছে। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তেমন কোন সহায়তা ও পরামর্শ পাচ্ছেন না। অধিকাংশ সময় মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন কৃষকেরা।
    স্থানীয় সুত্র জানায়, ২০২০ সালের ৫মে মুন্ডুমালা পৌর এলাকার কীটনাশক ব্যবসায়ী মেসার্স সুফিয়া টেড্রার্সের স্বত্তাধিকারী সামসুজ্জামান ডালিমের পরামর্শে তার দোকান থেকে কীটনাশক কিনে পাঁচন্দর গ্রামের বাসিন্দা সারুদ্দি সরকারের পুত্র কৃষক মাসুদ রানা তার সাড়ে তিন বিঘা বোরো খেতে শীষকাটা রোগ প্রতিরোধে স্প্রে করেন। কিন্ত্ত ৭মে মাসুদ রানা জমিতে গিয়ে দেখেন তার জমির পুরো ধান গাছ পুড়ে খড়ে পরিনত হয়েছে। এতে তার প্রায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।গত মৌসুমে উপজেলার সরনজাই ইউপির সরনজাই খাঁপাড়া গ্রামের মৃত রহমান শাহ্‌র পুত্র দারেস আলী ইউপির মণ্ডলপাড়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মিজানের পরামর্শে তার দোকান থেকে কয়েক প্রকার কীটনাশক কিনে ৮ বিঘা আমণখেতে স্প্রে করেন। কিন্ত্ত এসব কীটনাশক স্প্রে করার পরপরই ধান গাছের পাতা পুড়ে ঝলসে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। এদিকে কৃষকেরা জানান, উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী ময়েজ, কামারগাঁ বাজারের সুমন ও সজিব দীর্ঘদিন যাবত কেশরহাট থেকে নিম্নমাণের কীটনাশক এনে বিক্রি করছে। কেশরহাটের জনৈক মোখলেছুর তাদের কাছে এসব মাল সরবরাহ করছে।
    বিগত ২০২১ সালের ২০ এপ্রিল বুধবার মাদারীপুর বাজারের মেসার্স সিজান ট্রেডার্স থেকে মাদারল্যান্ড কোম্পানীর বিভিন্ন প্রকারের ৬ কার্টুন নিম্নমাণের কীটনাশক জব্দ করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। কিন্ত্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা জব্দকৃত কীটনাশক অফিসে না এনে গোপণে তড়িঘড়ি ব্যস্ত রাস্তার পাশে পুড়িয়ে দিয়ে ব্যবসায়ীকে দায় মুক্তি দেয়া হয়। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#

  • গোদাগাড়ীর চব্বিশনগরে ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ করলেন মেজর জেনারেল শরীফ

    গোদাগাড়ীর চব্বিশনগরে ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ করলেন মেজর জেনারেল শরীফ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশনগরে ২২ তম ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করেন চব্বিশনগর একাডেমী। রবিবার বিকালে ফাইন্যাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চব্বিশনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, গোদাগাড়ী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মেসের আলী মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ প্রমূখ।

    বিএনপির চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব এবং চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য শরীফ উদ্দিন বলেন, খেলাধুলা মানুষের দেহ ও মন সুস্থ্য রাখে, মরণনেশা মাদক থেকে দূরে থাকা যায়। তাই সবাইকে খেলধুলায় আগ্রহী হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে থাকবে হবে। বেশী করে গাছ লাগান পরিবেশ বাঁচান। সকলকে গাছ লাগানোর পরামার্শ দেন।
    পরে তিনি একটি বৃক্ষরোপনের উদ্বোধন করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • সিংড়ায় ইশা আন্দোলনের গণসমাবেশ 

    সিংড়ায় ইশা আন্দোলনের গণসমাবেশ 

    মোঃএমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ 

    ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নাটোরের সিংড়ায় গণসমাবেশ করেছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা।

    শনিবার (২১ সেপ্টেম্বর)  বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হক আজাদ, প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। 

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সিংড়া পৌর শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতি জাকারিয়া মাসুদ প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সেক্রেটারী শাহ মোস্তফা ওয়ালী উল্লাহ (সেলিম) ও ইসলামী যুব আন্দোলনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

    মোঃ এমরান আলী রানা 
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।।

  • মধুপুর পৌর  পূজা উদযাপন পরিষদের কমিটি অনুমোদন

    মধুপুর পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি অনুমোদন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’-স্লোগানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর পৌর শাখার কমিটির অনুমোদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুশীল কুমার দাস ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার রবিবার (২২শে সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১ টায় এই কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে সঞ্জয় সিংহ ও সাধারণ সম্পাদক হিসেবে আবির চৌহান সহ ৫১জনের কমিটি অনুমোদন দেওয়া হয়।এই নবাগত কমিটিকে স্বাগতে জানিয়ে মধুপুর পৌর সভার সনাতনি সমাজ বলেন, এই কমিটি আগামি দূর্গাপূজা সহ সকল সনাতনির পক্ষে কাজ করবে।এই বিষয়ে নবাগত কমিটির সভাপতি সঞ্জয় সিংহ বলেন, আগামি দূর্গা পূজা সকলেই যেন সুষ্ঠ ভাবে আনন্দ ঘন পরিবেশে পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সকল সনাতনিদের কে সাথে নিয়ে সহযোগিতা করবো। সাধারণ সম্পাদক আবির চৌহান বলেন আগামিতে আমরা সকল সম্প্রদায় কে নিয়ে মধুপুরে সনাতনিদের জন্য কাজ করবো।

  • যশোরের বেনাপোলে সতের হাজার টাকার জাল নোট সহ ২জন আটক

    যশোরের বেনাপোলে সতের হাজার টাকার জাল নোট সহ ২জন আটক

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি শার্শার আমড়াখালি চেকপোস্ট থেকে  সতের হাজার টাকার জালনোট সহ আলমগীর ও সাব্বির নামে দুইজন কে আটক করেছে । 

    শনিবার রাতে আমড়াখালি চেকপোস্টের সামনে থেকে মটরসাইকেল সহ তাদের আটক করা হয়। আটক আলমগীর হোসেন বেনাপোল পাটবাড়ী গ্রামের আবু বক্কার এর ছেলে ও সাব্বির হোসেন একই গ্রামের নাসির উদ্দিন এর ছেলে।

    যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিসি, পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহলদল চেকপোস্টের সামনে দিয়ে বেনাপোল হতে শার্শাগামী ১ টি মোটর সাইকেল তল্লাশি করে ব্যাগের মধ্য হতে  ১৭০০০ টাকার  জালনোটসহ ২ জনকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ২ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১,৯৮,৫০০/- (এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। আটককৃত জালনোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে হ*ত্যা করেছে সন্ত্রা*সীরা

    লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে হ*ত্যা করেছে সন্ত্রা*সীরা

    নাজিম উদ্দিন রানা:লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নুর আলম ওরফে নুরু টেইলার (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    নুর আলম সদর উপজেলার পাঁচপাড়া এলাকার কালামিয়ার ছেলে। নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজনীতির পাশপাাশি নুর আলম টেইলারের কাজ করতেন। ৫ আগস্টের পর সরকার পতনের পর থেকে নুর আলম ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন।

    রোববার রাত ৮টার দিকে ১৫-২০ জনের এক দল দুর্বৃত্ত নুর আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে নুর আলমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল রাত ৮টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরে হামলা চালায়। এতে তারা আমার বাবা নুর আলমকে পিটিয়ে হত্যা করে তারা। সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করে দুইজনকে আহত করে।

  • বেনীলাল দাশগুপ্ত বেনুর মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত

    বেনীলাল দাশগুপ্ত বেনুর মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি।।
    বেনীলাল দাশগুপ্ত বেনুর মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধা ৭টায় বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে বানারীপাড়া পুজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বেনীলাল দাশগুপ্ত বেনু তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এছাড়াও তিনি ছিলেন ৯নং সেক্টরের বরিশাল অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার,তিনি বাংলা একাডেমির আজীবন সদ্স্য ছিলেন,তিনি ছিলেন কবি সাইিত্যিক ও বানারীপাড়া পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি। এছাড়াও তিনি সর্বদা সমাজের কল্যানে কাজ করতেন ও সর্বদাই নিজেকে নিয়োজিত রাখতেন মানুষের কল্যানে।

    এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস সাধারন সম্পাদক গৌতম সমদ্দার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক দেবকুমার সরকার, বিএনপি নেতা বিটু দাস,যুবদল নেতা বাবু মোল্লা,দৈনিক যুগান্তর বানারীপাড়া প্রতিনিধি গোলাম মাহমুদ রিপন।

    অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন আশীষ রঞ্জন দাস,পিওলাল ঘোষ,কৃষ্ণ কান্ত হাওলাদার,জহর সাহা,সুনীল কর্মকার,কৃষ্ণ বনিক,পরিতোষ মজুমদার,সুকুমার মাষ্টার,অনিল বরন হালদার,রতন হালদার,ভক্ত কর্মকার,কমল কর্মকার,
    কমল বিশ্বাস,নিপু সমদ্দার,পার্থ চন্দ,রিপন বনিক,হৃদয় সাহা,দিপঙ্কর শীল,সাগর শীল,সুবাষ দেবনাথ,জয় শীল,জয় বনিক,সেজল দাস,মিথুন হালদার,জয় চক্রবর্তী,গোপাল সাধু,পূর্নিমা ঘোষ,পুতুল রানী শীল,প্রিয়া বনিক সহ প্রমুখ।

    উল্লেখ্য তার পরিবারের পক্ষ থেকে স্বরন সভায় উপস্থিত ছিলেন তার একমাত্র পুত্র সন্তান সুমন কল্যান ও তার নাতী শাক্যজিৎ দাসগুপ্ত।

    স্বরন থাকে যে,তিনি শেবাচিম হাসপাতালে গত ১৫ই সেপ্টেম্বর রাত ৫টা ১০ মিনিটে বাধ্যর্কজনিত কারনে ইহলোক ত্যাগ করেন।

  • বানারীপাড়ায় ব্র‍্যাকের প্রবাস বন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় ব্র‍্যাকের প্রবাস বন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। রবিবার ২২ সেপ্টেম্বর বানারীপাড়ায় ব্র‍্যাকের প্রবাস বন্ধু ফোরামের সভা বেলা ১১ টায় চাখার ব্র‍্যাকের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। সভায় বিদেশ থেকে যারা বিভিন্ন সমস্যায় পরে ফেরত আসে তাদেরকে বিভিন্ন সহায়তার জন্য পদক্ষেপ নেয়া হবে। এ জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তালিকা করা হবে। ইতিমধ্যে ১৩ জন ক্ষতিগ্রস্থদের আনুষ্ঠানিক ভাবে সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য লজিস্টিক সহায়তা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

    সভায় আলোচনা করেন ফোরামের সহ-সভাপতি নাজমিন জাহান পলি, সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাজাহান, সদস্য আব্দুল আউয়াল, ব্র‍্যাকের সেক্টর স্পেশালিষ্ট সাইকোসোস্যাল কাউন্সেলর এস এম সুদীপ্ত শাহীন, ব্র‍্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শোভন খান প্রমূখ।#

  • ক্ষমতার অপব্যবহার শিক্ষাগত যোগ্যতা নেই চাকুরি করছে ল্যাব সহকারী পদে

    ক্ষমতার অপব্যবহার শিক্ষাগত যোগ্যতা নেই চাকুরি করছে ল্যাব সহকারী পদে

    এটিএম সেলিম,
    ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিক্ষাগত যোগ্যতা নেই তবু ল্যাব সহকারী পদে নিয়োগ পেয়েছেন উপজেলার সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক। অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে। উপজেলার রাধাকানাই ইউনিয়নের রাধাকানাই উচ্চ বিদ্যালয়ে ২৪/১১/২০২২ সনে অবৈধ নিয়োগের মাধ্যমে ০১/১২/২০২২ যোগদান করছেন মোজাম্মেল। আওয়ামীলীগের দলীয় প্রভাব ও ক্ষমতার দাপটে সরকারি বিধি—বিধানের তোয়াক্কা না করে আর্থিক সুবিধা নিয়ে নিয়োগটি প্রক্রিয়া করেন রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান, ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন এডভোকেট এর মেয়ের জামাতা ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া শিমুল তরফদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার সরকার পতনের পর থেকেই এই অবৈধ নিয়োগ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এখনো ক্ষমতার দাপটে প্রতিনিয়ত বিদ্যালয়ে যাচ্ছে সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক।

    জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী ৩২ নং ক্রমিকে উল্লেখ আছে, বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সসমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।নীতিমালা অনুয়াযী নেই কোন যোগ্যতা কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ল্যাব সহকারী পদে।
    নাম প্রকাশে অনিচছুক স্কুলের একাদিক শিক্ষক বলেন, আমরাও বিষয়টি জানি নিয়োগটি অবৈধ, যোগ্যতা না থাকা সত্ত্বেও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আর্থিক সুবিধা নিয়ে নিয়োগ দিয়েছেন। শেখ রাসেল ল্যাবে দক্ষ অপারেটর নিয়োগ না দেওয়ায় অকেজো হয়ে পড়ছে ল্যাপটপ, ডেস্কটপ, ও প্রিন্টারসহ ইলেক্টনিক ডিভাইস। ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বিপাকে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

    নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষক আকরাম হোসেন মল্লিক বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী নিয়োগ অবৈধ। আমি অন্য প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলাম। নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানের কমিটির সভাপতি।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফিজুল রহমান (ভূঞা) বলেন, আমি বিষয়টি দ্রুত তদন্ত করে দেখবেন।