Blog

  • এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ
    বৈষম্য দূরীকরণে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি হাইস্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে,নাটোরের নলডাঙ্গার উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

    মঙ্গলবার(২৪ সেম্টেম্বর) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান,উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার সংগঠনের নেতারা।

    মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল স্টেক হোল্ডারদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকগণ সাধারণত একাডেমিক কাজে দক্ষ। তাঁদের সকল প্রশিক্ষণ প্যাডাগোজি কেন্দ্রিক। ক্লাস রুমের পঠন-পাঠনে তাঁরা দক্ষ। অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ ৩১ বছরে অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের সকল প্রশিক্ষণ প্রশাসনিক। শিক্ষকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের, ভিন্ন বৈশিষ্ট্যের, কাজের ধরন ভিন্ন, চর্চা বা অনুশীলন ভিন্ন। শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ, জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাঁদের পদায়ন করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয় তেমনি ক্লাসরুম শিক্ষকতায় অভিজ্ঞ একজন শিক্ষক কে উল্লেখিত পদ সমূহে পদায়ন করা হলে বিভিন্ন বিধি- বিধান সম্পর্কে পূর্বজ্ঞান না থাকার কারণে অফিসের অভিজ্ঞতা সম্পন্ন নিম্নপদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হতে হয়। প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তাঁরা গ্রহণ করতে পারে না।এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে পদায়ন করা হলে প্রশাসনিক অনভিজ্ঞ সিনিয়র শিক্ষকের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণকে কাজ করতে হবে। এতে শিক্ষাঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে। সে কারণে উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের পদোন্নতি ও পদায়নের জোর দাবি করছি। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-২২ বছরের দক্ষ,অভিজ্ঞ ও প্রশিক্ষিত SESIP কর্মসূচির ১১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নানা মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত। স্কুল, মাদরাসা, সরকারি, বেসরকারি এ রকম নানা ক্যাটাগরির প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জোর দাবি জানাচ্ছি।
    মানববন্ধনটি সঞ্চালনা করে মোঃ মোশারফ হোসেন, সুপার, খাজুরা আলিম মাদ্রাসা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান,একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আনছারী,মাধনগর এস,আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম,সহ আরও অনেকে ।

  • নলছিটিতে ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ

    নলছিটিতে ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে একটি ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১২টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার সুবিদপুর গ্রামের মৃত রাজ্জাক খানের মেয়ে মামলার বাদী দিপা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দিপা আক্তার।
    লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী বিদেশ থাকে। বেশিরভাগ সময় তিনি সুবিদপুর গ্রামে বাবার বাড়িতে থাকেন। গত ৯ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে আমার ছেলে ও মাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে দরজা ভেঙে ছয়-সাত জনের একদল মুখোশ পড়া ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা রশি ও ওড়না দিয়ে তাদের বেঁধে ফেলে। ডাকাতরা নগদ দুই লাখ পাঁচ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতরা যাওয়ার সময় মামলা না করার জন্য ভয়ভীতি দেখিয়ে যায়। তাদের মধ্যে একজন বাড়ির পাশের সামসুদ্দিন খান। তাকে পরিবারের সবাই চিনে ফেলেন। ডাকাতদের কথাবার্তায় আরো কয়েকজনকে চেনা যায়। তাঁরা হলেন, সামসুদ্দিন খানের ছেলে হানিফ খান ও ইউনুচ খানের ছেলে শাহিন খান। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি ডাকাতি মামলা করেন দিপা আক্তার।
    দিপা আক্তার বলেন, মামলা হলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তার করে না। এতে সুযোগ পেয়ে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উল্টো তাঁরা আমাদের মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
    এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আমরা মামলার তদন্ত করছি। তদন্ত শেষ হলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান  

    মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান  

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকরা মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন। 

    ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চ্ত্ত্বরে উপজেলার বেসরকারি(স্কুল, মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন এ মানববন্ধনে

    উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ গ্রহণ করেন।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম’র মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সসচিব বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) নলছিটি উপজেলা শাখার সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ,খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, তিমিরকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লা নোমানী প্রমুখ।

    বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ৯৭ ভাগ হলেও সব সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। পক্ষান্তরে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ।

  • সিংড়ায় ফেইসবুকে পোষ্ট দেখে  খাল দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

    সিংড়ায় ফেইসবুকে পোষ্ট দেখে  খাল দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

    মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাল দখলমুক্ত চেয়ে পোস্ট করার ২৪ ঘন্টা না হতেই ‘স্মার্ট অ্যাকশন’ জেলা মিটিং এ থেকেই খাল দখলমুক্ত করেছে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

    জানা যায়, রোববার রাতে সিংড়া পৌরসভার দমদমা এলাকার সিংড়া প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য বাবুল হাসান বকুল  তাঁর ফেসবুকে দমদমা ঈদগাহ মাঠের পূর্ব দিকের খালটি দখলমুক্ত চেয়ে পোস্ট করেন। তৎক্ষণাৎ ইউএনও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সেই ফেসবুকে মন্তব্য করেন।

    সোমবার  সিংড়া থানা ও উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় জাল অপসারণ করে খাল দখলমুক্ত করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

    সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী বলেন, আমরা লক্ষ্য করেছি, ইউএনও মহোদয় সিংড়ায় যোগদানের পর থেকেই নদী-খাল দখলমুক্ত করছেন। নদী বা বিলে অবৈধ বাঁনার বাধ ও সৌঁতিজাল উচ্ছেদে অত্যন্ত ভালো ভূমিকা রাখছেন তিনি। এছাড়া যেকোনো বিষয়ে কেউ কিছু জানালে ইউএনও মহোদয় স্মার্ট অ্যাকশনে সমাধান করে দিয়ে থাকেন।

    সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, গতকাল ফেসবুকে একটি পোস্ট নজরে পড়লে খাল দখলমুক্ত করার আশ্বাস দেই। তারই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) দুপুরে খাল দখলমুক্ত করেছি। জনগণ প্রশাসনের পাশে থাকলে ও সহযোগিতা করলে কাজ করা সহজ হয়।

    মোঃ এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি ।।

  • মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল 

    মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল 

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এবং মধুপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মরহুম সরকার শহীদের রুহের মাগফেরাত  কামনায় হোটেল আদিত্যের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    সোমবার(২৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা শাখার কেন্দ্রীয় অফিস হোটেল আদিত্যের সামনে মধুপুর পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মধুপুরে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও  আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোলাবাড়ী ইউনিয়নের বানরগাছী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠান শেষে তিনি গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বাবুলকে দেখতে তার বাড়ীতে যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাহাকে আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে মধুপুরের নির্ধারিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি যোগদান করেন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য, তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুরের জনপ্রিয় নেতা মরহুম সরকার শহীদের স্ত্রী লিলি সরকার ও তার একমাত্র ছেলে সরকার আদিত্য।

    এছাড়াও উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।

  • নওগাঁর আত্রাইয়ে মানবপাচার ভিকটিম চিহ্নিত করন ও পুর্ণ:বাসন বিষয়ক সভা অনুষ্ঠিত 

    নওগাঁর আত্রাইয়ে মানবপাচার ভিকটিম চিহ্নিত করন ও পুর্ণ:বাসন বিষয়ক সভা অনুষ্ঠিত 

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে রাজশাহী সচেতন সোসাইটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে  মানবপাচার ভিকটিম চিহ্নিতকরন,ভিকটিম এর অধিকার, সেবাসমূহে প্রবেশ অধিকার ও পুর্ণ:বাসন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা  বিশ্বাস এর সভাপতিত্বে, রাজশাহী সচেতন সোসাইটির প্রজেক্ট মানেজার মাসুদ-উন-নবী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা রোকসানা হ্যাপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সিনিয়র মৎস্য অফিসার মো: মাকসুদুর রহমান, 

    ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রামানিক, মুনিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, স্থানীয় সিনিয়র সাংবাদিক কেএম কামাল উদ্দিন টগর, আব্দুল মজিদ মল্লিক, সচেতন সোসাইটির সিনিয়র প্রগ্রামার রোকসানা পারভীন, সিনিয়র অফিসার মিজানুর রহমান, প্রগ্রামার অফিসার আসলাম 

     আলী, স্থানীয় আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন রওশন আরা পারভীন শিলা, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক আবু হাসান সেন্টুসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা ইউপি সদস্য,মানুষ পাচার ভুক্তভোগীগণ প্রমুখ। 

    আব্দুল মজিদ মল্লিক 
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বৈষম্য দূরীকরণে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরীজাতীয়করণের ৪ দফা দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরী জাতীয়করণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ সাবিনা ইয়াসমীন, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক আব্দুল গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও প্রধান শিক্ষক পিযুষ কুমার সাহা।
    বক্তারা বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয়করণ, সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক অফিসের পদায়ন বাতিল, সেসিফ এর ১১৮৭ জনের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • উজিরপুরে সিআরএসএস-ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় জনগণের উদ্যোগে ঘোষণা উদযাপন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

    উজিরপুরে সিআরএসএস-ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় জনগণের উদ্যোগে ঘোষণা উদযাপন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার সিআরএসএস -ওয়ার্ল্ড ভিশন, স্থানীয় জনগণের উদ্যোগে, সাতলা, হারতা,জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভায় এক যোগে বাল্যবিবাহ মুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম, পরিবেশ বান্ধব গ্রাম, সমন্বিত সবুজ বিদ্যালয় শীর্ষক কর্মসূচির ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় জল্লা ইউনিয়ন কেন্দ্র সিআরএসএস কমিউনিটি ডেভেলপমেন্ট জল্লা ইউনিয়ন কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর ওসমান গনি, কাজী ওয়াহিদুজ্জামান,প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ। ওয়ার্ল্ড ভিশনের পক্ষথেকে উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজীর
    বিকেল চারটায় মুণ্ডপাশা গ্রামে শিকারপুর ইউনিয়ন কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ শাজাহান হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইউনিয়ন পরিষদ সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ, পরিবার পরিকল্পনা মাঠকর্মী, শিক্ষক, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় উপস্থিত ছিলেন সিআরএসএস কমিউনিটি ডেভলপমেনট অফিসার সিনথিয়া তন্বী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না ,সিআর এসএস সহায়তাকারি চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব। ঘোষণা ও উদযাপন অনুষ্ঠানের ধারাবাহিকতায়, হারতা-সাতলা ও জল্লা ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। এর মধ্যে শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রাম, হারতা ইউনিয়নের জামবাড়ী, সাতলা ইউনিয়নের রাজাপুর, পৌরসভার হানুয়া, জল্লা ইউনিয়নের বিলগাব্বাড়ি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। জামবাড়ী, বিলগাব্বাড়ি, রাজাপুর ও মুন্ডপাশা গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। জামবাড়ি ও মুণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।

  • উজিরপুরে মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

    উজিরপুরে মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

    জুনায়েদ খান সিয়াম।
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ডাকুয়ার হাট বাজারের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান ডাকুয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার মঙ্গলবার সকাল ৯ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জনের একদল সন্ত্রাসী নিয়ে মসজিদের ময়দানের মাঠে কাঠের দোকান ঘর নির্মাণ করেন।এ সময় স্থানীয়রা বাধা দিলে ও মোতালেব বাহিনী তার কাজ চালিয়ে যান। অভিযুক্তর কাছে মসজিদের ময়দানে দোকান ঘর নির্মাণের বিষয় প্রশ্ন করলে, তিনি বলেন হাটের মধ্যে তার এক শতাংশ জমি রয়েছে তাই ময়দান ফাঁকা পেয়েছি তাই ঘর তুলেছি এবং সে ঐ জমি তার বলে দাবি করেন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ডাকুয়া

    বলেন, ইতিহাসের বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মোতালেব সিকদার। একটি কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে এ ধরনের কর্মকাণ্ড কোন সুস্থ মানুষ করতে পারে না। উজিরপুর মডেল থানার এএসআই বিল্লাল হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। তদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সেনবাগে দুই মাদকসেবী আটক

    সেনবাগে দুই মাদকসেবী আটক

    রফিকুল ইসলাম সুমন(নোয়াখালী) –
    আজ (২৪ সেপ্টম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে, সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের আকু আলী মিজি বাড়ি থেকে,দুই মাদকসেবীকে আটক করেছেন। জানা যায় মাদকসেবীরা ঐ গ্রামের অজি উল্যাহর বসত ঘরে ইয়াবা সেবন করে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন। মাদক সেবনের অপরাধে একই গ্রামের এবাদ উল্যাহ জমাদার বাড়ির মরহুম জসিম উদ্দিনের ছেলে মো: পারভেজ আলম প্রকাশ বোমা পারভেজ (২৯) ও পার্শ্ববর্তী ৮নং বিজবাগ ইউনিয়নের বিজবাগ গ্রামের কাশেম মেস্ত্রী বাড়ির আবুল কাশেমের ছেলে মো: মোহন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারা মোতাবেক, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম।