Blog

  • নড়াইল সদর থানা ও সদর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর

    নড়াইল সদর থানা ও সদর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা: প্রতিনিধি:

    নড়াইল জেলার সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার প্রথমে সদর থানা পরিদর্শনকালে থানার অফিসার-ফোর্স ও থানার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলেন।
    সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ি চত্বর ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপার ফোর্সদের আবাসন ব্যারাক, খাবার মেস সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে  ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কু*খ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কু*খ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ মজিবুর রহমান (৫৫), পিতা- মৃতঃ আব্দুস সাত্তার, সাং- রোডপাড়া, ২। মোঃ আলম হোসেন (৪৫), পিতা- মৃতঃ ইমরান হোসেন, সাং-বাতানপাড়া, উভয় থানা- সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • সহকারী পরিচালককে বহিস্কারের দাবীতে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের বিক্ষোভ

    সহকারী পরিচালককে বহিস্কারের দাবীতে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ চক্ষু হাসপাতালের দুর্নীতিবাজ সহকারী পরিচালক মিলন হোসেন বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার বিকালে কর্মবিরতির ঘোষনা দিয়ে হাসপাতালর চত্বরে ক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। ব্যানার ফেস্টুন নিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। কর্মসূচীতে সিনিয়র চিকিৎসক ডাঃ আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিজ ফাতেমা, জুই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন ও সিনিয়র ল্যাব সহকারী তরিকুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা এ সময় বলেন, হিসাব সরকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। দুর্নীতিবাজ মিলনের বহিস্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারি দেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • দোয়ারাবাজারে পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরুষ্কার বিতরণী

    দোয়ারাবাজারে পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরুষ্কার বিতরণী

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে মারকাযুল উলুম ফাতেমাতুয যাহারা (রাযি.) পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার পুরুষ্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয় বাংলাদেশ ও আযাদ দ্বীনি এদারাায়ে তা’লিম বাংলাদেশ এবং তানযিমুল মাদারিস লিল বানাত সুনামগঞ্জ বোর্ড এ সেরা ও মুমতাজ ১৪৪৫ হিজরির শিক্ষর্থীদের বির্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    মাওলানা আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও নাজিমে তালিমাত মাওলানা সাইদুজ্জামান আল হায়দর এবং মুফতি কামরুজ্জামানের সঞ্চালনায় অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারাায়ে তালিম বাংলাদেশের মহাসচিব শায়ক মাওলানা আব্দুল বাছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট এর পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, প্রতিষ্ঠানের নায়বে মুহতামিম মাওলানা খলীলুর রহমান, শায়খুল হাদীস মাওলানা শায়খ কবির আহমদ, মুফতি আব্দুল হক, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল কাশেম চাতল পাড়ি, মাওলানা উবায়দুল্লাহ আমিন, মাওলানা আব্দুল মুক্তাদির, প্রমুখ।

    অভিভাবক সম্মেলনে বক্তাতারা বলেন, মাওলানা আব্দুল মুছব্বির একজন প্রখ্যাত আলেমে দ্বীন। তাঁকে নিয়ে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাঁর বিরুদ্ধে হিংসাত্মক কুৎসা রটনা এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

    এসময় বক্তারা মাদারাসার লেখা পড়ার উন্নতি দেখে ছাত্র শিক্ষকদের প্রতি সন্তষ্টি প্রকাশ করেন এবং মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মুছব্বিরের ভুয়সি প্রশংসা করেন। সম্মেলন শেষে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষর্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

  • লালমনিরহাটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

    লালমনিরহাটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষে জেলার পূজা উদযাপন পরিষদের  নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম।

    জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পূজা উদযাপন পরিষদের  নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। উক্ত সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির  নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোন তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এবং পূজামন্ডপ গুলোকে ১০০ ভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটিকে অনুরোধ করেন। দুর্গোৎসব চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য অনুরোধ করেন । 

     সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট, মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ‘এ-সার্কেল’, জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, ‘বি-সার্কেল’, ডিআইও -১, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।

    হাসমত উল্লাহ ।।

  • আত্রাইয়ে আইন শৃঙ্খলা অবনতি একই রাতে ৮টি গরু চু*রি

    আত্রাইয়ে আইন শৃঙ্খলা অবনতি একই রাতে ৮টি গরু চু*রি

    আব্দুল মজিদ মল্লিক,
    আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, গ্রামের হাজি নিজামুদ্দিন প্রতিদিনের মতো গত সোমবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে যান। সকালে গরু বের করার জন্য গিয়ে দেখেন গোয়ালঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। পরের দিন মঙ্গলবার স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান করতে পারেননি কৃষক নিজাম। এদিকে গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটলেও গত দুইদিনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের আলটিমেটাম

    সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের আলটিমেটাম

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নানান খানাখন্দে ভরা চলাচলের অযোগ্য সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সড়কের পাশে অবস্থিত সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক হারুন অর রশীদ তালুকদার,ব্যবসায়ী গোলাম মোস্তফা খান,আলী আকবর খান,ব্যবসায়ী আকাশ তালুকদার,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

    এসময় তারা বলেন, পৌরসভার মল্লিকপুর থেকে সুর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটি এখন মরনফাদ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে আরও অসুস্থ হয়ে পরেন। ঘরে বসে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোন উপায় থাকে না। অথচ সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু করে তা ফেলে রাখা হয়।

    এসময় তারা অভিযোগ করে বলেন,জানা যায় সড়কটির কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলন করে নেয়া হয়েছে এবং আংশিক কাজ শুরু করে লাপাত্তা হয়ে গেছেন মূল ঠিকাদার।এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অন্যথায় দশ দিন পরে আরো কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন।

    বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

    এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, যে সব সড়ক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সংষ্কার করা হবে।

  • মোরেলগঞ্জে ইসলামী আন্দোলনের সিরাত মাহফিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে ইসলামী আন্দোলনের সিরাত মাহফিল অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্ব মানবতার মুক্তির দুত আঁকায়ে নামদার তাঁজেদারে মদিনা মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন
    ঈদে সিরাতুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চকরন ইউনিয়ন শাখার আয়োজনে নানা কর্মসূচি মঙ্গলবার বিকালে পালন করা হয়েছে ।
    মাহে রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে সিরাতুন্নবী (সাঃ) পালন উপলক্ষে স্থানীয় পাচগাও বাজারের মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সহ-সভাপতি ও ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।পঞ্চকরন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানামুহাম্মদ আবুবকর সিদ্দিকএর সভাপতিত্বেপ্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম চিশতি সভাপতি বাগেরহাট জেলা শ্রমিক আন্দোলন।
    এসময় আরও উপস্থিত ছিলেন,কামরুজ্জামান,মাওলানা এমদাদুল হক,মাওলানা গোলাম রাব্বি,মাওলানা অনিসুর রহমান প্রমুখ।মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিতি ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো মুসল্লী বৃন্দ।

  • আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

    আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ উপলক্ষে
    উপজেলা প্রশাসনের আয়োজনে সারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,ওসি মোঃ শাহাবুদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি,ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা,মোঃ নাজিম উদ্দীন,

    পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ,শ্রী বরুণ কুমার,পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মী প্রমুখ। এবারে উপজেলায় মোট ৪৬ টি পুজা মন্ডুপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।#

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • পটিয়ায় বসতঘর নিমার্নে বাঁধা, হামলায় আহত-৪

    পটিয়ায় বসতঘর নিমার্নে বাঁধা, হামলায় আহত-৪

    পটিয়া প্রতিনিধি।। পটিয়ায় বসতঘর নিমার্ণে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠেছে। এক পর্যায়ে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলায় আহত হয়েছেন মোহাম্মদ রুবেল (৩০), মো: জাকির (৪০), জেসমিন আকতার (৩৫), রুবি আকতার (২৮)। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের মধ্যে জাকিরের মাথায় গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, ব্যবসায়ী মোহাম্মদ রুবেল পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের পাঠানপাড়ায় একটি বসতঘর নিমার্ন কাজ শুরু করে। একই এলাকার সোলেমান, ইছহাক ও ইউসুফের নেতৃত্বে ৪০-৫০ জন অতর্কিতভাবে গিয়ে এক লাখ টাকা দাবি করে। বাকবিতন্ডার এক পর্যায়ে রুবেলের নিমার্নাধীন বসতঘরসহ স্থানীয় লোকজনের ১০টি ঘর ভাংচুর করে হামলাকারীরা চলে যায়৷

    ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জানিয়েছেন, বসতঘর নিমার্নে বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়েছে।

    পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, হামলা ও ভাংচুর সংক্রান্তে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।