Blog

  • জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন

    জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন

    রবিউল আলম পুবাইল,

    দিনব্যাপী জাঁকজমক অনুষ্ঠান আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত হলো দেশের নির্যাতিত সাংবাদিকদের আস্হার স্হল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠিত।

    শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম এর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ,বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভুঁইয়া,বিশেষ অথিতি হিসেবে আরো উপস্হিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. মাসুদ,সাংবাদিক ফেডারেশন এফবিজেও এর মহাসচিব এম হানিফ আলীসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এসময় উপস্হিত ছিলেন।যারা আগামী দুই বছরের জন্য নতুন কমিটি স্হান পেয়েছেন প্রধান উপদেষ্টা এস এম মোরশেদ – সম্পাদক,জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড – দৈনিক কালবেলা,ভাইস-চেয়ারম্যান (১)
    মোঃ আব্দুল হালিম সৈকত – দৈনিক ভোরের কাগজ ,ভাইস-চেয়ারম্যান (২)মোঃ শরীফ আহমদ মোল্লা – বাংলাদেশ সমাচার,ভাইস-চেয়ারম্যান(৩)
    মোঃ আব্দুল কুদ্দস বসুনিয়া – দৈনিক যুগান্তর,ভাইস-চেয়ারম্যান (৪)তোফায়েল আহমদ – দৈনিক বাংলাদেশ সমাচার,ভাইস-চেয়ারম্যান (৫)
    শাহ্ ফয়সাল কারীম – দৈনিক আমাদের নতুন সময়,ভাইস-চেয়ারম্যান (৬)সোহাইবুল ইসলাম সোহাগ – দৈনিক মানব জমিন,ভাইস-চেয়ারম্যান (৬)মোঃ আবদুল আলী – দৈনিক আমাদের নতুন সময়,ভাইস-চেয়ারম্যান (৭)মোঃ আহসান হাবীব – দৈনিক বাংলাদেশ কন্ঠ, ভাইস-চেয়ারম্যান (৮)
    জসিম উদ্দিন পাটোয়ারী – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ভাইস-চেয়ারম্যান (৯)মজিবুর রহমান রানা – দৈনিক আমাদের মাতৃভুমি,কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিক – দৈনিক মুক্ত খবর,চাঁপাইনবাবগঞ্জ,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (১)
    মোঃ রিপন মিয়া – দৈনিক রূপবানী,যুগ্ম মহাসচিব (২)মোঃ জুয়েল রানা মজুমদার -যুগ্ন মহাসচিব (৩)
    মোঃ রাশেদুল ইসলাম – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা – বেতাগী বরগুনা।যুগ্ম মহাসচিব (৪)
    মতিন খন্দকার টিটু – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,
    যুগ্ম মহাসচিব (৫)জায়ফুল্লাহ্ খন্দকার – দৈনিক আলোকিত সকাল,সাংগঠনিক সচিব
    খাইরুজ্জামান সজিব – দৈনিক বাংলাদেশ সমাচার, সহ-সাংগঠনিক সচিব (১)
    রিয়াজ উদ্দীন – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সহ-সাংগঠনিক সচিব (২)মোঃ আরিফ শেখ – দৈনিক ভোরের দর্পন,রংপুর তারাগঞ্জ, সহ সাংগঠনিক সচিব (৩)মোঃ শাকিল আহমেদ – সাপ্তাহিক বিবেক, সহ-সাংগঠিক সচিব (৪)
    মোঃ রবিউল আলম – দৈনিক আমার সংবাদ,
    সহ-সাংগঠিক সচিব (৫)মোঃ এম জাফরান হারুন – দৈনিক খবর বাংলাদেশ,সহ সাংগঠনিক সচিব (৬)মাহাবুবুল আলম মানিক – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, অর্থ বিষয়ক সচিব -মোঃ সফিকুল ইসলাম – দৈনিক সংবাদ, সহ অর্থ বিষয়ক সচিব
    মোঃ খোরশেদ আলম – ধর্ম বিষয়ক সম্পাদক
    এম এ মান্নান – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা – আইন বিষয়ক সম্পাদক এম হানিফ হোসাইন – দৈনিক মানবাধিকার, সহ আইন বিষয়ক সম্পাদক
    এড. মোঃ আবু বকর সিদ্দিক – দৈনিক আশ্রয় প্রতিদিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক
    মোঃ মহিউদ্দিন মহি – দৈনিক অপরাধ কন্ঠ,
    সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,দপ্তর সম্পাদক
    মোঃ রবিউল আলম পিন্টু – দৈনিক স্বপ্নের বাংলাদেশ,কুমিল্লা,সহ দপ্তর সম্পাদক
    শ্রী অনিক দাস – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ঢাকা
    তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ – দৈনিক বাংলা খবর, ফেনী
    ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন আলম রিপন – দৈনিক তদন্ত চিত্র মহিলা বিষয়ক সম্পাদিকা
    সুচিত্রা রায় – দৈনিক বাংলার দূত, মহিলা বিষয়ক সম্পাদিকা (১)রোকসানা সুখী – অপরাধ বিচিত্রা,
    সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি সিকদার – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,প্রধান পরিদর্শক
    মোঃ বাহাদুর চৌধুরী – দৈনিক সময়ের অপরাধ চক্র, পরিদর্শক মোঃ জুয়েল আহমেদ – দৈনিক দেশকাল,পরিদর্শক মোঃ আব্দুল মন্নাফ – দৈনিক বাংলাদেশ সমাচার, পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান – দৈনিক সময়ের কাগজ,কার্য্য নির্বাহী সদস্য মোঃ সৈকত হোসেন সাগর – শাহাদাত – দৈনিক ভোরের পাতা,ঢাকা,দিলোয়ার হোসেন – দৈনিক দেশ প্রতিদিন,মোঃ সামছুল হক – দৈনিক আলোকিত,কাউসার তুষার – ডেইলি রিকোভারী বাংলাদেশ,মোঃ জাহাঙ্গীর হোসেন – মোঃ সামছুল হক – দৈনিক মাতৃজগত,বগুড়া কাহালু।

  • পানছড়িতে  বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে সভাপতি ইউসুফ, সম্পাদক কাশেম নির্বাচিত

    পানছড়িতে বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে সভাপতি ইউসুফ, সম্পাদক কাশেম নির্বাচিত

    খাগড়াছড়ি প্রতিনিধি ।।

    খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় বাজার উন্নয়ন কমিটির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় সদর ইউনিয়ন পরিষদে হলরুমে সকল বাজার ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতি পদে মোঃ ইউসুফ আলী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এইদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাসেম ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দী, মোহাম্মদ ইসমাইল হোসেন ৪০ ভোট। কোষাধাক্ষ পদপ্রার্থী পদে মহসিন সারোয়ার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি মাসুদ পারভেজ ২০ভোট।
    দপ্তর সম্পাদক পদে খলিলুর রহমান ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ২১ ভোট।
    প্রচার সম্পাদক পদে মাসুদ রানা বাবু ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইব্রাহিম খলিল ২৯ ভোট।

  • কুমিল্লায় সাংবাদিকদের কলম মক্ত মনে চলবে- হাজী আমিনুর রশিদ ইয়াছিন

    কুমিল্লায় সাংবাদিকদের কলম মক্ত মনে চলবে- হাজী আমিনুর রশিদ ইয়াছিন

    কুমিল্লাজেলাপ্রতিনিধি,মোঃতরিকুল ইসলাম তরুন,

    সাংবাদিকদের কলম কে প্রসারিত করতে হবে।
    কুমিল্লাতে সংবাদ কর্মীরা তাদের কলম স্বাধীন ও মুক্ত মনে চালাবে,এমটাই গতকাল তার নিজস্ব কোম্পানির অডিটোরিয়ামে মুক্ত সাংবাদিক স্লোগান নিয়ে সাংবাদিক দের সাথে মতবিনিময় ও বোজ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য তুলে দরেন কুমিল্লা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

    এসময় তিনি আরও বলেন
    তাহলে আমরা সাধারণ নাগরিক সত্য কথা বলার সাহস পাবো
    , মিথ্যা কে ঘৃনা করতে পারবো। বিগত দিনে সাংবাদিকদের কন্ঠ যারা স্তব্ধ করতে চেয়েছে তারা কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত সরকার, ছিল না কোন স্বাধীনতা । আমি কথা দিচ্ছি সত্যিকার অর্থে এখন থেকে পূর্ণস্বাধীনতা উপভোগ করতে পারবে কুমিল্লার সাংবাদিকরা।

    ২৮ সেপ্টেম্বর শ‌নিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবক্সি এলাকায় তার নিজস্ব ফ্যাক্টরিতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে
    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন এসব কথা বলেন।
    তিনি আরো বলেন,মাছের পচন ধরে মাথা থেকে আর সমাজের প্রথম পচন ধরে দলের নেতার কাছ থেকে।
    আর সমাজ সচেতনেতা , অন্যায়ের বিরুদ্ধে ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকরা সমালোচনা ও লিখনীর মাধ্যমে ভুমিকা রাখতে পারে। রাজনীতিবিদগণ ভুল করলে সাংবাদিকরাই প্রথম কলম ধরে। গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকগণ ভূমিকা রাখতে পারে।

    মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক,সাধারণ সম্পাদক জাহিদ হাসান,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান,দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম, মেগোতি পত্রিকার সম্পাদক আসিফ হোসাইন মান্না, দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন

  • আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁর আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)সাহাবুদ্দীন আত্রাই থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১০ টার দিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান,আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের আত্রাই উপজেলা সংবাদদাতা ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মুজাহিদ খান,

    সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক,কার্যনির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা রুহুল আমিন,দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলা চোখ এর নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক প্রমুখ। 

    সভায় নবাগত ওসি সাহাবুদ্দীন এ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সাংবাকিদের সহযোগিতা কামনা করেন।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি। 

  • ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ ।।
    ময়মনসিংহ সদরে পূজা উদযাপন কমটির নেতাদেরে সাথে আসন্ন র্দুগাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।

    রবিবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্নি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্নি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণি, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান,সেনাবাহীনীর ক্যাপ্টেন জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

    সভায় বলা হয়, যে কোন মূল্যে পূজা উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। পূজায় যাতে কোন ধরনের সহিংসতা বা বেআইনি কাজ না হয় সে ব্যবস্থাও করা হচ্ছে।

    সভায় বিভিন্নি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। জানানো হয় ময়মনসিংহ মহানগরে ৮১ টি ও সদর উপজেলায় এ বছর ৩৯টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে। সভায় র্সবসম্মতিক্রমে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা কঠোরভাবে রক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এছাড়াও সভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বৃহৎ দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের গৃহীত কাযক্রম তুলে ধরা হয়। সমগ্র উপজেলায় নিরাপদে পূজা আয়োজনে স্বার্থে মন্ডপ ও প্রতিমা সমূহের নিরাপত্তা নিশ্চিৎকল্পে সর্বস্তরের সাধারণ জনতা ও হিন্দু সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়৷

    মন্দিরগুলোতে আইপি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও গুজব ঠেকাতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। গুজব ও ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক পোস্ট ও অপপ্রচাররোধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে।

    উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স জানান- আসন্ন শারদীয় দুর্গোৎসবকে উৎসব মোখর করতে নিরাপত্তার জোরদারে দুর্গাপূজায় মন্ডপগুলোতে সিসি ক্যামেরা সক্রিয় রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক নিরাপত্তা স্তর থাকবে। এছাড়াও সেনাবাহিনীর টহল, সরকারি অনুদান প্রদান, স্থানীয়দের মাধ্যমে স্বেচ্ছাসেবক কমিটি গঠন, মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
    পরিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে সকলকে আহবান জানানোর পাশাপাশি আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনার সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে সকলের সম্যক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

    সভায় অন্যান্যদের মাঝে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা বিএনপির যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন, মহানগর পুঁজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট তপন দে,পুজা উদযাপন কমিটির নেতা শংকর সাহা,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলম,ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদরের সভাপতি গোলাম মুর্শিদ (রানা),সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন,ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার হাবিজুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে মেজর এম.এ জলিল কে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    উজিরপুরে মেজর এম.এ জলিল কে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল কে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সকল সম্মান ও সম্মাননার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

     মানববন্ধনে উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশালের সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক এবং মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডাক্তার মোঃ আব্দুর রহিম সিকদার ও মেজর এমএ জলিল এর স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল বলেন,মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ৯ নং সেক্টর কমান্ডার মহান দেশ প্রেমিক মরহুম মেজর এম এ জলিল এর সকল সম্মান ও সম্মাননার জন্য আমাদের বিভিন্ন দাবী রয়েছে। মহান মুক্তিযোদ্ধার সম্মানে আমাদের দাবী হল, মরহুম মেজর এম এ জলিল কে মুক্তিযুদ্ধের বীর সেনানী ৯ নং সেক্টর কমান্ডার হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বীর উত্তম খেতাব মরহুম মেজর এম এ জলিল কে প্রদান করতে হবে।প্রস্তাবিক উজিরপুর-সাতলা সড়ক মরহুম মেজর এমএ জলিল এর নামে নামকরণ করতে হবে। লেবুখালী ক্যান্টনমেন্ট (পটুয়াখালী) এর নাম মরহুম মেজর এম এ জলিল এর নামে নামকরন করতে হবে। বরিশাল বিমান বন্দর এর নাম মরহুম মেজর এম এ জলিল এর নামে নামকরন করতে হবে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন মেজর এম এ জলিল তিনি উজিরপুর ও সারাদেশের সম্পদ, তাই রাজনৈতিক কারণে তাকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাসকে বাদ দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে। তাই রাষ্ট্র থেকে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
    ঘন্টাব্যাপী মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

  • নলছিটিতে শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

    নলছিটিতে শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইকবাল হাসান, ওসি( তদন্ত) মো. আশরাফ আলী।

    আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. হেলাল খান, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, নলছিটি পুজা উদযাপন কমিটির সভাপতি জনারধন দাস,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী নলছিটি শাখার নেতৃবৃন্দ, নলছিটি উপজেলার ২৩ টি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগন।

  • উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান প্রদান

    উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান প্রদান

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদানের চাল বিতরন করা হয়েছে।

    উজিরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি )হাসনাত জাহান খান, সেনা বহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল হক আজহারী, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এসএম আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কাওছার হোসাইন, কুড়ালিয়া পানবাড়ী দুর্গা মন্দিরের পুরোহিত জগধর বৈদ্য প্রমুখ। পরে ১১৩ টি মন্দিরে ৫ শত কেজি করে অনুদানের চাল বিতরন করা হয়।

  • নলছিটি পৌরসভার সকল ওয়ার্ডের ভাঙাচোড়া সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন

    নলছিটি পৌরসভার সকল ওয়ার্ডের ভাঙাচোড়া সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি পৌরসভার দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হওয়া সড়কগুলোর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ নাগরিকরা।আজ রবিবার ২৯ সেপ্টেম্বর সকালে শহরের বাস স্ট্যান্ডে এ মানববন্ধন আয়োজন করা হয়।
    এতে কৃষক, শ্রমিক,মজুর,ছাত্র জনতা উপস্থিত ছিলেন।তাদের ডাকেই নলছিটি বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে বক্তারা তাদের দূর্ভোগের কথা তুলে ধরেন।১৫৯ বছরের পুরনো পৌরসভার এমন বেহাল দশার জবাব চান তারা।দীর্ঘদিন যাবত উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনতা।প্রায় এক দশকের বেশি সময় যাবৎ পৌরসভার কোনো ওয়ার্ডেরই তেমন উন্নয়ন চোখে পড়ে নি কারও।এরফলে প্রায় প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য এবং মরনফাদ হয়ে আছে।এসব এলাকার গর্ভবতী নারী,বৃদ্ধ, শিশুদের অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে যেতে না পারার করুন হাল তুলে ধরেন।সুর্যপাশা এলাকার এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার পথে গাড়ির ঝাকুনীতেই রাস্তায় সন্তান প্রসবের মতো মর্মান্তিক ঘনাগুলোও তুলে ধরেন বক্তারা।তারা নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই রাস্তাঘাটের সংস্কার আদায় করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান।
    কোনো উন্নয়ন না হলেও গত কয়েকবছর যাবত বারবারই পৌরসভার নানান দুর্নীতি এবং অনিয়মের তথ্য ফাস হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কাজ না করেও কাগজে কাজ সম্পন্ন করে বিল উত্তোলন করে নেয়া হয়েছে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে।
    এছাড়াও বক্তারা অভিযোগ করেন নলছিটি পৌরসভার গত দশ বছরের আয় ব্যায়ের কোনো হিসাবের কাগজপত্র,স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দ,রাজস্ব আয় এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় খুজে পাওয়া যাচ্ছে না। এমন অবহেলা এবং অনিয়ম চলতে থাকার ঘটনায় তারা ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন।এবং আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল পত্র পৌরসভায় ফেরত দিয়ে না আসলে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
    পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সম্পদের পাহাড় গড়ার গোপন রহস্যও জানতে চান তারা।এছাড়াও আগামী সাত দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করে উত্তোলন করে নেয়া অর্থে ফের সড়ক সংস্কার কাজ শুরু করার এবং সল্প সময়ে তা সম্পন্ন করার তাগিদ দিয়ে কাজ শুরু করতে দশ দিনের আল্টিমেটামও দেন নাগরিকরা।
    এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সুজন সভাপতি খলিলুর রহমান মৃধা,উপজেলার সমাজসেবক এফ এইচ রিভান,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,ব্যবসায়ী মনির হোসেন,আকশ তালুকদার,ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ,সেচ্ছাসেবী ইমরান হোসেন,ওয়ার্কশপ কর্মী নাসির হোসেন,সুর্যপাশা এলাকার গোলাম মোস্তফা,চ্যারাগ আলী,ভ্যান চালকদের পক্ষ থেকে সোহাগ হোসেন,ইজিবাইক চালকদের পক্ষে মো:খোকন,আল আমিন হোসেন,মোটরসাইকেল শ্রমিকদের পক্ষে মো:বাচ্চু সহ আরও অনেকে।
    ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কৃষক, শ্রমিক, মজুর,ছাত্র জনতার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

  • কলেজের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনাই হবে আমার একমাত্র লক্ষ্য-তালুকদার খোকন

    কলেজের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনাই হবে আমার একমাত্র লক্ষ্য-তালুকদার খোকন

    মোঃমিজানুর রহমান, কালকিনি মাদারীপুর প্রতিনিধি
    মাদারীপুর জেলার কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লে‌জের এডহক ক‌মি‌টির নব‌-নির্বা‌চিত সভাপ‌তি মোঃ আ‌নিসুর রহমান তালুকদা‌র খোকনের সা‌থে ক‌লে‌জের শিক্ষক‌দের সা‌থে আজ রোববার এ প‌রিচিতি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
    এ সময় তিনি সংক্ষিপ্ত আকারে তার মন্তব্য উপস্থাপন করে তিনি বলেন এক সময় অনেক দূর দুরন্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী কলেজে পড়াশোনা করতে আসতো।
    কিন্তু কলেজের ব্যবস্থাপনা দুর্বল থাকায় ধীরে ধীরে এ কলেজটির সুনাম ও মান নষ্ট হয়ে যায় তাই ছাত্র-ছাত্রী আগের মত এ কলেজে অধ্যায়ন করতে আগ্রহ হারিয়ে ফেলেন।
    আমি আমার সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও কালকিনি আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন কলেজের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবোই এটাই আমার একমাত্র লক্ষ্য।
    তিনি কলেজের সকল শিক্ষকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা হলেন মানুষ গড়ার কারিগর আমি আপনাদের পাশে আছি এ কলেজটি আগের অবস্থানে ফিরিয়ে আনা হবে
    এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য জনাব ফজলুল হক বেপারীসহ উক্ত কলেজের সকল বিভাগের অধ্যাপক/অধ্যাপিকা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।