Blog

  • গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ির সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

    গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ির সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

    মিথুন সাহা,
    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়িতে গণপিটুনিতে সোহেল রানা নামে এক শিক্ষক নিহতের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

    নিহত সোহেল রানা খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

    স্থানীয়রা জানান, খাগড়াছড়ির সদরে দুপুরে সোহেল রানা নামে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

    তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

  • বরগুনার তালতলীতে হার পাওয়ার প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ ও খাতা বিতরণ

    বরগুনার তালতলীতে হার পাওয়ার প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ ও খাতা বিতরণ

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে “হার পাওয়ার” প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতারণ করা হয়েছে ।

    মঙ্গলবার(০১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতরণ করা হয়।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারের চারটি গ্রুপে ২০ জন করে মোট ৮০ জনকে চারটি ট্রেডের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে। যাতে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে। এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে প্রতি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতরণ করেন উপজেলার আইসিটি অফিসার দিপু সরকার।

    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওমেন আইডি সার্ভিস প্রোভাইডার এর জেলা কো-অর্ডিনেটর মলয় দাস, মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম,ওমেন আইডি সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষক মো.রফিকুল ইসলাম অন্তর ও মো. মহিউদ্দিন।

    এ সময় আইসিটি অফিসার জনাব দিপু সরকার এ উপজেলায় অনুষ্ঠিত হার পাওয়ার প্রকল্পের আরও চারটি ব্যাচের পরিদর্শন করেন ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের উদ্যাগ্যে  চাঁদা ও যানজট মুক্ত পরিবহন সেবা

    মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের উদ্যাগ্যে চাঁদা ও যানজট মুক্ত পরিবহন সেবা

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেন্ড হতে গোমতী ব্রীজের দঃ মাথা পর্যন্ত পরিবহনে দূর্নীতি, চাঁদাবাজি, অবৈধ পার্কিং থাকায় দীর্ঘ ২০ বছর যাবত সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না, দূরদূরান্ত থেকে আসা সিএনজি, প্রাইভেটকার,নছিমন,অটোরিকশা, বাস,ট্রাক ড্রাইভারদের গুনতে হতো অতিরিক্ত চাঁদা, না দিলে বিভিন্ন বাহানা করে আটকিয়ে মারধর করতো এমনটাই জানিয়েছেন স্থানীয় ড্রাইভার ও শ্রমিকরা,গত ৫ ই আগষ্টের স্বাধীনতার পর সকল চাঁদাবাজ পালিয়ে গেলেও বন্ধ হয়নি যানযট, মাইলের পর মাইল যানযট দূর করতে কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি,সাবেক মন্ত্রী আলহাজ্ব মোফাজ্জল হোসেন কায়কোবাদের কঠোর নির্দেশনায় ২০ জন লাঠি ম্যান শ্রমিক,২৫ জন সেচ্ছাসেবী মোট ৪৫ জনের একটি টিম দু ধাপে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে নিরলস ভাবে। স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লা জেলা শ্রমিক নেতা হাজী মোঃ ইদ্রিস মিয়া ও শ্রমিক দল নেতা জাকির হোসেন ওরফে টাইগার জাকিরের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ ২০ বছর পর ফিরে আসে পরিচ্ছন্ন পরিবহন, রাস্তায় নেই যানযট সহসাই ফিরছে পরিবহন নিয়ে ড্রাইভাররা,এতে খুশি সরকারি চাকরি জীবি ও সাধারণ যাতীরা,এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা ও শ্রমিকদল নেতা টাইগার জাকির হোসেন জানান এখন কোম্পানীগঞ্জ বাস স্টেন্ড, বাজারে চাঁদাবাজি নেই, সম্পূর্ণ চাদা ও যানজট মুক্ত পরিবহন সেবা দেওয়া হচ্ছে। সাবেক মন্ত্রী আলহাজ্ব মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশায় আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন তুহিন, এডভোকেট মোঃ হাসান,মোঃ হেদায়েত উল্লাহ, ছাত্র দল নেতা বিজয় নেছার,শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, যুবদলের নেতা ওয়াসিম,ওমর উল্লাহ, শ্রমিক দল নেতা আঃআলীম,ছাত্র দল নেতা ইয়াসমিন সহ অন্যান্যরা,

  • মোরেলগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগে  স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

    মোরেলগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবি করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

    মঙ্গলবার (১ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় জনতা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও হাতে ঝাড়ু নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।গত কয়েকদিন ধরে আওয়ামী সরকারের দালাল আক্ষা দিয়ে এই স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফুলে,ফুশে উঠেছেন স্থানীয় জনসাধারণ। এতো কিছুর পরে স্বাস্থ্য অধিদপ্তর এই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্হা নিচ্ছেন না সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঝাড়ু মিছিলে অংশ নেয়া জনসাধারণ।

    মানববন্ধনে বক্তব্য দেন শাহ আলম শেখ, ইমরানুজ্জামান, আকছার শেখ, মনিরুজ্জামান শিল্পি, সেলিম খান, মো. রুহুল আমীন, সাইদুর রহমান, আসাদুজ্জামান প্রিন্স, মশিউর রহমান, শাকিব, রেশমা বেগম, মঞ্জু আক্তার ও ঝর্ণা রানীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

    মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় রোগীদের সাথে দুর্ব্যবহার, গত কয়েকবছর ধরে করোনার প্রনোদনা সহ কয়েক কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দিন ধরে অকেজো অবস্থায় ফেলে রেখে প্রাইভেট অ্যাম্বুলেন্সে রোগীদের পাঠাচ্ছেন চুক্তি ভিত্তিতে। হাসপাতালের সরকারি বরাদ্দকৃত ঔষধপত্র রোগীদের না দিয়ে স্টোরে মেয়াদোত্তীর্ণ করে অপচয় করছেন সরকারের অর্থ। কোভিট-১৯ এর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের বরাদ্দকৃত আর্থিক সহয়তা তাদেরকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছে। স্বাস্থ্য কর্মকর্তার নিকটে অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর করাতে হলে তাকে সেখানে দিতে হয় উৎকোচ। সরকারি নৌ-অ্যাম্বুলেন্সটি সংস্কারের জন্য বরাদ্দ হলেও সে খাতে তা ব্যয় না করে অ্যাম্বুলেন্সটি ফেলে রাখা হয়েছে নদীর চরে। এছাড়াও আউট সোর্সিং ৪ জন কর্মীতে বেতনের টাকা না দিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করছে ডা. শর্মী রায়। এ বিষয়ে তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে স্ব-পদে রয়েছেন তিনি। এসব নানাবিধ অনিয়মের কারনে মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে এ কর্মকতার পদত্যাগের দাবি জানিয়েছেন। যতক্ষন পর্যন্ত এ কর্মকর্তা পদত্যাগ না করবেন, তাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান স্থানীয়রা।

    এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, ‘তিনি ৩ দিনের প্রশিক্ষণে রয়েছেন। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কোভিট-১৯ এর সময় তিনি দ্বায়িত্বে ছিলেন না। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের নামের তালিকা অনুযায়ী অর্থ সহয়তা দেয়া হয়েছে। সাবেক স্বাস্থ্য কর্মকর্তার হাসপাতালে মালামাল ক্রয়ের ভাউচার অনিয়মের তার বিরুদ্ধে অভিযোগ করায় ষড়যন্ত্র করে লোক দিয়ে অপপ্রচার ও মানববন্ধন করানো হচ্ছে।

  • নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি পালন

    নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি পালন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য প কমপ্লেক্সের(হাসপাতাল) কর্মরত সকল নার্স মঙ্গলবার (১অক্টোবর )৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডলাইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন। এসময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান এবং বিক্ষোভ করেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো.লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। সরকার তাদের এক দফা দাবি মানা না পর্যন্ত কেন্দ্রীয় সংস্কার পরিষদ ঘোষিত সকল কর্মসূচি তারা পালন করবেন বলেও জানান তিনি।

  • চারঘাটে পিপিয়ার রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান উদ্বোধন

    চারঘাটে পিপিয়ার রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান উদ্বোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা প্রানিসম্পদ চত্বরে এ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।

    এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, খামারী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ টিকা প্রদান কার্যক্রম চলবে ০১লা অক্টোবর ২০২৪ থেকে ১৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • রাজশাহীতে কলেজ পরিচালকের  অফিসে তালা ঝুলিয়ে বের করে দেয়ার অভিযোগে যুবদলের সাবেক সভাপতি বহিস্কার

    রাজশাহীতে কলেজ পরিচালকের অফিসে তালা ঝুলিয়ে বের করে দেয়ার অভিযোগে যুবদলের সাবেক সভাপতি বহিস্কার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ শিক্ষা অফিসে তালা ঝুলানোর অভিযোগে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

    এর আগে গতকাল মঙ্গলবার আবুল কালাম সুইটার নেতৃত্বে একটি দল রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যান। এ সময় তারা পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জির পক্ষে তালা ঝুলে তাকে প্রাণ নাসের হুমকি দেন। একপর্যায়ে তাকে জোর করে অফিস থেকে বের করে দেন। এ ঘটনায় বিশ্বজিৎ ব্যানার্জি অভিযোগ করলে রাজশাহী মহানগর জেলা বিএনপি আবুল কালাম আজাদ সুইটের বিরুদ্ধে সাংগঠনের সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

    রাজশাহী মহানগর বিএনপির আহব্যাক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টা নিশ্চিত করেছেন রাশি মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। তিনি বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর সাবেক যুবদল মহানগর সভাপতি আবুল কালাম আজাদ সুইটের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

    সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা

    সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে মামলা করেছেন বিএনপির এক নেতা।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় আদালত চত্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সুফী।

    এর আগে, রোববার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় আমলি আদালতে মামলাটি করেন বিএনপি নেতা ইউনুস শেখ। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার দিয়েছেন।

    মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ইয়াছিনুল হক দুলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

  • তিস্তা পারের মানুষের বেড়েছে দূর্ভোগ কমেছে পানি

    তিস্তা পারের মানুষের বেড়েছে দূর্ভোগ কমেছে পানি

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে তিস্তা পারের মানুষের দূর্ভোগ বেরেছে কমেছে পানি। তিস্তা নদীতে উজানের পাহাড়ি ঢল আর ৩/৪ দিনের টানা ভারী বৃষ্টিতে নদীর পানি প্রবাহ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। পানি কমায় ভোগান্তিতে পড়ছে তিস্তাপাড়ের বানভাসি মানুষ। এদিকে জেলার পানি উঠায় ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ দান বন্ধ রয়েছে। শনিবার তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হলেও রোববার বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে লালমনিরহাটের ৫ টি উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। 

    পানি কমলেও তা ধীরগতিতে নামছে। নদীপাড়ে অধিকাংশ বাড়ি থেকে পানি নেমে গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও বেড়েছে দুর্ভোগ। বন্যার পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ির বিভিন্ন জিনিসপত্র। ভিজে নষ্ট হয়েছে সংসারের নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য। এসব সংগ্রহ ও মেরামতে ব্যস্ত পানিবন্দি তিস্তাপাড়ের পরিবারগুলো। টানা দুই/তিন দিনের বন্যায় নদী তীরবর্তী এলাকার বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে। উঠতি আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত ডুবে আছে বন্যার পানিতে। দীর্ঘ সময় ডুবে থাকায় এসব ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। একই সঙ্গে বন্যার পানির তোড়ে ভেসে গেছে বেশ কিছু পুকুরের মাছ।

    গোবর্দ্ধন এলাকার ক্ষতিগ্রস্ত এমদাদুল হক বলেন, বানের পানিতে ঘরের সবকিছু ভিজে নষ্ট হয়ে গেছে। ঘরের বেড়া খুলে পড়ে গেছে। ঘরে বাহিরে কাদা। বসবাসের উপযোগী করতে বেশ সময় লাগবে। আপাতত মেরামত করছি। জীবন তো বাঁচাতে হবে। পরিবারকে তো নিরাপদে রাখতে হবে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার বলেন, তিস্তা নদী ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ কমে গিয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। 

    হাসমত উল্লাহ ।।

  • বাংলার মাটিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হবে-কৃষিবিদ হাসান জাফির তুহিন

    বাংলার মাটিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হবে-কৃষিবিদ হাসান জাফির তুহিন

    হেলাল শেখঃ পাবনার সুজানগরের রাণীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার রাণীনগর উচ্চ বিদ্যালয় মাঠে মাহ্তাব আলী মৃধার সভাপতিত্বে সঞ্চালনার করেন রানীনগর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ ইকবাল মাস্টার।

    উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, একটি কথা ভালো করে মনে রাখবেন নতুন কর্মীদের ভিড়ে আমাদের পুরাতন কর্মীরা যেন হারিয়ে না যায়, তাদের কথা অবশ্যই আগে মাথায় রাখবেন তাদেরকে মূল্যায়ন করবেন আবারও তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বিএনপি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির আহব্বায়ক এবিএম তৌফিক হাসান, পৌর বিএনপির আহব্বায়ক মো: কামরুল হুদা, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, বেড়া উপজেল স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ মঞ্জুর আলম শিকদার, পৌর বিএনপির সদস্য সচিব মো: জসিম বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতসাখনী ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ স্বপন মির্জা, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আঃ গনি ফকির, কাজী মোঃ জহিরুল হক সদস্য সচিব, বেড়া উপজেলা কৃষক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মাসুম হায়দার।

    এসময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে সকল বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে বিজয়ের লক্ষ্য কাজ করে যেতে হবে। দলের যেন বদনাম না হয় সেদিকে নজর রাখতে হবে।