Blog

  • প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না,পকেট ফাঁকা

    প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না,পকেট ফাঁকা

    হেলাল শেখঃ প্রিয় মানুষগুলো পর হয়ে যায় ব্যস্ত যতো আজব শহরে, নাম হলো তার ঢাকা, ভালো লাগে না নগর জীবন, শুধু বিল্ডিং ভবনে ভরা, নাই কোথাও ফাঁকা।

    প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না, বেশিরভাগ মানুষের পকেট ফাঁকা, মনে হয় জীবনে টাকা’ই সবকিছু, আজব এই পৃথিবী।

    আসছে নতুন মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অতিষ্ট এক যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি।

    বৃষ্টি হলে জলাবদ্ধতা, রৌদ্র হলে গরম, সাবধানে থেকো নগরবাসী, এই কথা রেখো স্মরণ।

    তোমার আমার শহরে নিরাপত্তা নেই তাই কোথাও যাবেনা একা, প্রতারক, চোর, ডাকাতে ভরে গেছে, কোথাও নাই ফাঁকা।

    জীবন-যাত্রা থেমে যাবে মরণ যাত্রা কখন আসবো তা কেউ জানিনা, সবকিছু মিথ্যা শুধু সত্য হবে মৃত্যু। কবরে হবে খবর, কোথায় হবে শেষ ঠিকানা কেউ তা জানিনা।

  • গাজীপুরে সাংবাদিক শাহাদাত হোসেনের উপর সন্ত্রাসী হামলায় হ*ত্যা চেষ্টা-থানায় অভিযোগ

    গাজীপুরে সাংবাদিক শাহাদাত হোসেনের উপর সন্ত্রাসী হামলায় হ*ত্যা চেষ্টা-থানায় অভিযোগ

    হেলাল শেখঃ গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সময়ের সন্ধানের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় হত্যা চেষ্টা-এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক নিজে বাদী হয়ে থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (১অক্টোবর ২০২৪ ইং) সকাল ১১. ২০ মি. এর সময় গাজীপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডে গণমাধ্যম কর্মী শাহাদাত হোসেনের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে ছুরি দেখিয়ে কপালে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়।

    উক্ত অভিযোগের বিবাদী ১। মোঃ হাবুল (৫৫), পিতা-মৃত কদম আলী, ২। জাহিদ হাসান (২৪), পিতা-মোঃ হাবুল, ৩। মোঃ আকাশ (২৩), পিতা- কবির হোসেন, ৪। মোঃমাহফুজ (২১), পিতা- জালাল উদ্দিন, ৫। মোঃ সাব্বির (২০), পিতা- সোহেল রানা, ৬। মাহফুজ মিয়া (২০),পিতা- শহিদুল ইসলাম, সর্ব সাং- গাজীপুর,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরগণসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগে বলা হয় বিবাদীগণ এলাকায় খুবই খারাপ, দাঙ্গাবাজ, বন দস্যু ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক।

    শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য শাহাদাত হোসেন দৈনিক সময়ের সন্ধানের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন, সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে এই পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তাঁকে বেধড়ক মারধর ও জখম করে তারা। খবর পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে শাহাদাতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জখমের চিকিৎসাসহ একদিন ও একরাত ভর্তি রাখেন।

    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে
    খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

    এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সাংবাদিক শাহাদাত হোসেন অনেক ভালো ছেলে, তার উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমাদের সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

  • পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহ*ত

    পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহ*ত

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ

     

    পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাছেদ আলী (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যানচালক বাছেদ আলী উপজেলার ঝলমলিয়া এলাকার মৃত তছির সরদারের ছেলে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার সময় রাজশাহী-নাটোর মহাসড়কের উপজেলা সদরের কৃষ্ণপুর ভাটাপাড়া ঢালান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ভ্যানচালক বাছেদ আলী তার ভ্যানে করে সিমেন্ট নিয়ে বানেশ্বরের দিকে যাওয়ার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের কৃষ্ণপুর ভাটাপাড়া নামক স্থনে পৌঁছানো মাত্রই রাজশাহী থেকে রংপুরগামী পথের সাথী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ভ্যানচালক বাছেদ আলী ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী বাছেদ আলীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, ঘাতক বাসটিকে পুঠিয়া সদর থেকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাসেদ আলীর লাশ তাদের কাছে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর  রহমান( মাজদার)  
    পুঠিয়া, রাজশাহী।

  • বরগুনা তালতলীতে দুই কর্মীর ওপর হামলার বিচার চেয়ে সাংবাদ সম্মেলন বিএনপি’র আহবায়ক

    বরগুনা তালতলীতে দুই কর্মীর ওপর হামলার বিচার চেয়ে সাংবাদ সম্মেলন বিএনপি’র আহবায়ক

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে বিএনপি’র জহিরুল হক ছোট্ট ও ইমরান হোসেন ফোরকানের ওপর সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হকসহ ভুক্তভোগি পরিবার। নেতাকর্মীদের ওপরে নৃশংস সন্ত্রাসী হামলার বর্ননা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হক। একই সাথে হামলায় জড়িত আওয়ামীলীগের সন্ত্রাসীদের কঠিন বিচার দাবি করেন তিনি।

    বুধবার(০২ অক্টোবর) বেলা ১১ টার দিকে তালতলী প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন, হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপি’র কোনো দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহন করেন নাই কিন্তু ৫ আগষ্টের সরকার পতনের পরেই ৮ আগষ্ট মাথাচারা দিয়ে উঠছেন ফরহাদ হোসেন আক্কাস মৃধা। তিনি এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুর বাহিনীকে দলে প্রবেশ করিয়ে দখলদারি, চাঁদাবাজী ও বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ও ত্যাগী নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে দলকে দুর্বল করার আওয়ামী লীগের মিশন বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে আওয়ামী সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ তালতলি বাজারে শোডাউন দেয়। এসময় ডাচ্ বাংলা বুথের দক্ষিন পাশে বিএনপি নেতা জহিরুল হক ও ফোরকান দাড়িয়ে ছিল। হঠাৎ নজরুল ইসলাম লিটুসহ তার বাহিনী জহিরুল হক ছোট্টর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে তালতলী উপজেলা বিএনপির আহবায়ক এর ভাই বিএনপি নেতা জহিরুল হক ছোট্ট ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাসাসের সভাপতি ইমরান হোসেন ফোরকানকে ফরহাদ হোসেন আক্কাস ও নজরুল ইসলাম লিটুসহ তাদের সন্ত্রাসী বাহিনী এলোপাথারি মারধর ও হাতুরি দিয়ে মাথা থেতলে দেয়। এসময় স্থানীয়রা ঐ দুইজনকে উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা গুরুত্বর দেখে বরিশাল পাঠান। এ ঘটনায় থানায় নজরুল ইসলাম লিটু ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধাসহ ২৯ জনের নামে মামলা দায়ের করেছেন ছোট্টর ভাই দুলাল।

    তিনি আরও বলেন, আক্কাস মৃধা তার নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহিনীকে নির্শে দেন দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি, রডের পাইপ,রড, স্বমিলের কাঠ ও লাকড়ি, ইটের টুকরা, মারবেল, ছটকা সংগ্রহ করে জমা রাখতে সন্ত্রাসী বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন।

    উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হক নেতাকর্মীদের ওপরে নৃশংস সন্ত্রাসী হামলার বর্ননা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, ফরহাদ হোসেন নানা সময় বির্তকিত ছিলো দলের ভেতরে। বর্তমানে আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে তিনি নিজেই বিএনপি নেতাদের উপরে এভাবে নৃশংস হামলা চালায়। আমি দীর্ঘদিন বিএনপির দলীয় রাজনীতির সাথে জড়িত। আমি দলের হাইকমান্ডের নিকট আবেদন করছি শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি নেতাকর্মীদের রক্ষায় এই বহুরূপী, দখলদার ফরহাদ হোসেন আক্কাসকে দল থেকে বহিষ্কার ও হামলাকারী লিটুসহ তার বাহীনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, নজরুল ইসলাম লিটু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছেন। যার একাধিক প্রমান আমাদের কাছে আছে।

    এ বিষয়ে ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন,সংবাদ সম্মেলনে তিনি যে বিষয়ে অভিযোগ করেছেন তা মিথ্যা। তিনিই আওয়ামীলীগর সময় সকল সুযোগ নিয়েছে এখন তাকে দল থেকে বহিস্কার না করলে উপজেলা বিএনপি ক্ষতিগ্রস্থ হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধগতি  নিয়ন্ত্রণে হঠাৎ বাজারে এসিল্যান্ডের  মনিটরিং

    ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে হঠাৎ বাজারে এসিল্যান্ডের মনিটরিং

    স্টাফ রিপোর্টারঃ
    আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং সহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কর্মকর্তারা নেমে এসেছেন রাস্তায়। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায়
    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন ময়মনসিংহ সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছেন এসিল্যান্ড।

    বুধবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তিনি। নগরীর কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখেন এসিল্যান্ড। এসময় তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন। এসময় সহকারী কমিশনার ভূমি বাজারের সব বিক্রেতাকে দ্রব্যাদি বিক্রয়ের নামে অতিরিক্ত মুল্য বা ক্রেতাদের সাথে পণ্য বিক্রির নামে যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি। 
    এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাটসহ সব কিছুতেই পর্যবেক্ষণ করেন এসিল্যান্ড আসাদুজ্জামান রনি। 
    এ বিষয়ে এসিল্যান্ড আসাদুজ্জামান রনি জানান, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদের জানিয়েছেন উনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।
    তিনি আরও বলেন, মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি। আমরা তাদের বলেছি কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায়। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

    এসম উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড আসাদুজ্জামান রনি, পৌর ভূমি অফিসে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসে নাজির ফারুক হোসেন, ফকরুল হাসানসহ সকল স্টাফ। এদিকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার পরিদর্শন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা মাঝে মাঝে বাজার মনিটরিং করে দ্রব্য-পণ্য সামগ্রীর মুল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

  • নলছিটিতে মাদ্রাসা অধ্যক্ষ লাঞ্ছিত  প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

    নলছিটিতে মাদ্রাসা অধ্যক্ষ লাঞ্ছিত প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে এক মাদ্রাসা অধ্যক্ষকে লাঞ্ছিত করার ( জুতাপেটা ও তার শরীরে ময়লা ঢেলে দেওয়া)প্রতিবাদে শিক্ষার্থীরা ও এলাকাবাসী বরিশাল– ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বুধবার  ( ২অক্টোবর)দুপুরে উপজেলার ষাটপাকিয়া বাজার সংলগ্ন ওই সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠির চাচৈর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি থেকে তার নলছিটির বাসায়  ফিরছিলেন। এ সময় পথিমধ্যে দুপুর সোয়া১ টার দিকে  ষাটপাকিয়া এলাকায় মহিবুল্লাহ নামের এক ব্যক্তি ওই মাদ্রাসা অধ্যক্ষকে জুতাপেটা করে এবং তার শরীরে ময়লা নিক্ষেপ করে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক চাচৈর মাদ্রাসার শিক্ষার্থীরা ও এলাকাবাসী বরিশাল –ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধকারীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই  অধ্যক্ষের ওপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ।খবর পেয়ে ,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
    অভিযুক্ত মহিবুল্লাহ উপজেলার কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং বরিশাল শহরে থাকেন বলে পুলিশ জানায়।
    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলি এ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম স্যার ও আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে এখনো ওই অধ্যক্ষ সাহেব কোনো অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • বদরগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় তারাগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

    বদরগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় তারাগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি :
    রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারাগঞ্জের ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, তারাগঞ্জ কারিগরি বিএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মিয়া (২০), হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদার রহমান বাটটু(৩৭), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম (২৫), আলমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (২৪), আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক দিপু (৩৫)।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য সাবেক এমপি আহসানুল হক ডিউক চৌধুরীর নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছোরা, বল্লম, তীর-ধনুক, চাইনিজ কুড়াল, রামদা, সামুরাই, লোহার রড, স্টিল পাইপ, পেট্রোল বোমাসহ দেশিয় অস্ত্র নিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। এতে ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। এ ছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট, ৩৫টি মোটরসাইকেল, সরকারি একটি পাজেরো গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়। এভাবে দুই দিনে তাঁরা অগ্নি সন্ত্রাস, লুটপাট ও ভাঙচুর করে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি ও এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান বাদশাহ্ ওসমানী বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর রংপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, তারাগঞ্জ ও বদরগঞ্জ পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বদরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

  • দুর্গাপূজা উপলক্ষে আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে ওসির মতবিনিময়

    দুর্গাপূজা উপলক্ষে আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে ওসির মতবিনিময়

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বেলা ১১দিকে আত্রাই থানা চত্বরে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আত্রাই থানাপুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি(তদন্ত) মোঃ লুৎফর রহমান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার সভাপতি শ্রী বরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার প্রামানিক,হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দও, সাধারণ সম্পাদক শ্যামল কুমার, বুড়িমাতা পূজা মন্দির কমিটির সভাপতি উত্তম,তিলা বাদুড়ী পূজা মন্দির কমিটির সভাপতি ভবেষ চন্দ্র সাহা, উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দু প্রমুখ।

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিদি।

  • লোহার দরজায় মাথা ঠুকে মারা গেলো এক যুবক

    লোহার দরজায় মাথা ঠুকে মারা গেলো এক যুবক

    আজিজুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় মাথা ঠুকে ঠুকে
    জিয়ারুল ইসলাম(৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি মারা গেছে।
    মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে ঘটনাস্থল থেকে শার্শা থানা পুলিশ ঐ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। মৃত জিয়ারুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।

    স্থানীয়রা জানান, এক অচেনা ব্যাক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশেপাশে ঘুরাঘুরি করছিলো। দেখে মনে হচ্ছিলো সে মানুষিক রোগী। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করেন। এসময় মানুষজন আসার আগেই মাথা ফেটে তিনি মারা যান।
    পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

    বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান,জিয়ারুল ইসলাম একজন মানষিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যেতো। ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করে এবং জানায় সে একজন মানুষিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন।তার পর ও লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

  • গোদাগাড়ীতে আনন্দের বন্যা- প্রায়াত ব্যারি. আমিনুল হকের ভাই আসাদুজ্জামান বিএমডিএর চেয়ারম্যান

    গোদাগাড়ীতে আনন্দের বন্যা- প্রায়াত ব্যারি. আমিনুল হকের ভাই আসাদুজ্জামান বিএমডিএর চেয়ারম্যান

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার (১ অক্টোবর) সরকারের সঙ্গে তার সম্পাদিত চুক্তির মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

    অপর আদেশে ড. এম আসাদুজ্জামানকে দুই বছর মেয়াদে বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী আসাদুজ্জামনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

    ২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান। পরে ২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

    এ দিকে গোদাগাড়ীর কৃতিসন্তান ড. এম আসাদুজ্জামানকে ২ বছরের জন্য বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ করায় গোদাগাড়ীতে বইয়ে আনন্দের বন্যা। বর্তমান সরকারর সঠিক সিদ্ধান্ত গ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন অনেকে

    গোদাগাড়ী উপজেলার গোগ্রাম আদর্শ বহুমূখি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যোগ্য ব্যক্তিতে যোগ্য জায়গায় বসিয়েছেন। এবার বিএমডির দুর্নীতি মুক্ত হবে ইসসাল্লাহ। সেঁচের জন্য কৃষককে আর প্রাণ দিতে হবে না। তিনি সর্ব প্রথম বরেন্দ্রভূমিতে সেচ কাজের জন্য ডিপটিউবল বসানোর পরিকল্পনা করে কৃষির উন্নয়ন করেছিলেন। এক ফসলী জমিকে তিন ফসলী জমিতে পরিনত করে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছিলেন। এককই মন্তব্য করেন গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম। এদিকে ফেসবুকে হাজার হাজার মানুষ ড. এম আসাদুজ্জামানের ছবি ও নিয়োগপত্র পোষ্ট করে শুভেচ্ছা, অভিনন্দন ও আগামী দিনের পথ চলা সুন্দর হউক কামনা করেছেন। গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। যোগ্য ব্যক্তিতে যোগ্য জায়গায় বসিয়েছেন। কেন না তার হাত ধরে বরেন্দ্র প্রকল্পের সব উন্নয়ন। তার দিক নির্দেশানায় বিএমডিএ আবার গতিশীল হবে। একই মন্তব্য করেন গোদাগাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া রলু।

    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ ছবি ও নিয়োগপত্র ফেসবুকে পোষ্ট করে শুভকামনা জানিয়েছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।।