Blog

  • মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত  কমিটির  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত  কমিটির  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুস্টিত হয়েছে। কেন্দীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ৫ (অক্টোবর) শনিবার বিকেলে মিছিলটি মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বাগেরহাট জেলার সভাপতি এবাদুল হক শাহীন  ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এই মিছিলে অংশ নেয়।

     মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মোরেলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি বদিউজ্জামান রিপন, সাধারণ সম্পাদক জুলাশ হোসেন সোহাগ এবং পৌর কমিটির সভাপতি নাঈম ইকবাল,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ নেতৃত্বে  অসংখ্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মী শুভেচ্ছা মিছিলে অংশ নেয়। জিয়ার সৈনিক স্লোগানে মুখরিত হয় পুরো পৌর শহর।

    মিছিল শেষে নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন থানা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস ছামাদ ফকির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মহারাজ, পৌর শ্রমিলদলের সভাপতি  মাসুদ খান চুন্নু, কৃষকদলের আহবায়ক মশিউর রহমান শফিক প্রমুখ।

    মিছিল শেষে নবগঠিত উপজেলা ও পৌর  কমিটির নেতৃবৃন্দ  কেন্দীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    #

  • নওগাঁয় স্ত্রীকে খু*ন করে স্বামীর আত্মহ*ত্যা,চিরকুটে লেখা দাফনের টাকা কোথায় রাখা

    নওগাঁয় স্ত্রীকে খু*ন করে স্বামীর আত্মহ*ত্যা,চিরকুটে লেখা দাফনের টাকা কোথায় রাখা

    আব্দুল মজিদ মল্লিক, নিজস্ব প্রতিবেদক নওগাঁ:
    নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।

    বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনসুর রহমান। নিহতের প্রতিবেশি শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। কাজলি বিবির এমন সংবাদে আশাপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের কোনো শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুইজনের মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

    ওসি মনসুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে মৃত্যুর পরে তাদের দাফন কিভাবে হবে, এবং কোথায় টাকা রাখা আছে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

    ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারে‌। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ।

  • মুন্সীগঞ্জে শ্রীনগর স্টেডিয়ামে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে শ্রীনগর স্টেডিয়ামে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

    মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে তার গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।#

    অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয় ছিল।
    মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
    এরপর ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
    পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে মাহী বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য।

    অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয় ছিল।
    মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    এরপর ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
    পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে মাহী বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয় ছিল।
    মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
    এরপর ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

    পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে মাহী বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য।

  • চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ড. মোহাম্মদ এনামুল হোসেন: বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

    চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ড. মোহাম্মদ এনামুল হোসেন: বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    ড. মোহাম্মদ এনামুল হোসেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর খরণার কইশ্যা পাড়া গ্রামের গর্বিত সন্তান, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অসামান্য মেলবন্ধন প্রতিষ্ঠা করেছেন। কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করার সময় তিনি “মেমরি কনসেপ্ট” এর উদ্ভাবন করেন, যা পেট্রোলিয়াম গবেষণায় নতুন দিক নির্দেশনা দিয়েছে।
    ড. হোসেন বিশ্বাস করেন, পেট্রোলিয়াম পদার্থেরও একটি মেমরি রয়েছে, যা বিভিন্ন প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া করতে সক্ষম। এই ধারণা তিনি পবিত্র কোরআনের সুরা হাশরের ২৪ নম্বর আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে লাভ করেন। উক্ত আয়াতে বলা হয়েছে, “আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”
    এই আয়াতের মাধ্যমে তিনি উপলব্ধি করেন যে, সৃষ্টির প্রতিটি উপাদানের মধ্যে এক ধরণের স্মৃতি বা প্রতিক্রিয়া ধারণক্ষমতা রয়েছে, যা তাঁর গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
    ড. এনামুল হোসেনের উদ্ভাবিত মেমরি কনসেপ্ট বর্তমানে ১৪টি মার্কিন পেটেন্টে রূপান্তরিত হয়েছে, যা পেট্রোলিয়াম প্রকৌশলে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর গবেষণা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক নয়, এটি তরুণ বিজ্ঞানীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস।
    বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ড. হোসেন। তাছাড়া, তিনি “আজিজা ট্রাস্ট” প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ করে দিচ্ছেন, যা তাঁর মানবিক গুণাবলীর উজ্জ্বল প্রমাণ।
    অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হোসেনের গবেষণা, উদ্ভাবন এবং মানবসেবামূলক কাজগুলো প্রমাণ করে যে, বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতা এবং মানবসেবা একসাথে এগিয়ে নেওয়া সম্ভব।

  • বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির মোল্লা গ্রেফতার

    বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির মোল্লা গ্রেফতার

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার বিএনপি নেতার দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ অক্টোবর) সকালে তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ( ৪ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও উপজেলার চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরকে গ্রেফতার করা হয়।
    ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী সাব্বির ও সন্দেহভাজন আসামী মিজানুর রহমান এবং জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা গত ২৫ আগস্ট সদ্য সাবেক বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন সুনির্দিষ্ট ও ৩০/৪০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামী করে ২০১৮ সালের ২ মে তার বসত বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বালুর ড্রেজারে হামলা, ভাংচুর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • সুজানগরে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    সুজানগরে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    এম এ আলিম রিপন ঃ ‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর অধ্যক্ষ,সুপার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সনের স ালনায় অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো,রওশন আলী মাস্টার, শিক্ষানুরাগী হাজারী লুৎফুন্নাহার, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামছুজ্জামান ডন, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মতিউর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বোনকোলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আলমগীর হোসেন, সুজানগর বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান রতন প্রমুখ। অনুষ্ঠানে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি সুজানগর উপজেলা শাখার সদস্য ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরশেদ আলী, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি সুজানগর উপজেলা শাখার সদস্য এবং বোনকোলা কলেজের সহকারী অধ্যাপক অলিউর রহমান ঝন্টু, জাহাঙ্গীর হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর অধ্যক্ষ,সুপার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক ছাড়া কোন দেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমানে শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয় করণ করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি জানান। সেই সাথে বর্তমানে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ও ২৫% উৎসব ভাতার বৈষম্য দূরীকরণের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি করেন। আলোচনা সভা শেষে সারাদেশের শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

    রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

    শনিবার সকাল ১০ টায় শহীদ মিনার চত্তরে
    উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার সভপতি এম.এন রিদওয়ান ফিরদৌস, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোসলিম উদ্দিন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম গোদাগাড়ী ইয়াতিম খানার সুপার মাও খাইরুল ইসলাম, ইমাম ও শিক্ষক মাও মোঃ দুরুল হোদা প্রমূখ।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষার অগ্রগতি, মানবজাতির ক্রমোন্নতি এবং আধুনিক সমাজের বিকাশ সাধনে শিক্ষক সমাজের অপরিহার্য ভূমিকা ও অবদানের কথা জোরের সাথে ঘোষণা করে শিক্ষকগণ যাতে এসব ভূমিকা পালনের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা ভোগ করতে পারেন তা সুনিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
    ১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশেষ আন্তঃসরকার সম্মেলন বিশ্বব্যাপী শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক দলিল ‘ইউনেস্কো/আইএলও সনদ’ স্বাক্ষরিত হয়। ওই দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে।

    শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, জাঁতি গঠনে তাদের ভূমিকা বেশী। দেশের ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারী শিক্ষকগন শিক্ষার গুনগত মান উন্নয়ন, পাসের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছেন কিন্তু সত্য তারা বেতন বৈষম্য, মেডিকেল, ২৫ ভাগ ঈদ বোনাস, বাড়ীভাড়াসহ নানামূখি সমস্যায় মধ্যে দিনাতিপাত করছেন। তাদের নুন আন্তে পান্তা ফুরায় অবস্থা। আমরা চাই এদের অবস্থার উন্নতি করা, সমস্যা গুলির সমাধান করা।
    তিনি আরও বলেন,

    ১৯৯৭ সালে দেশের সার্বভৌমত্ব হস্তান্তরের আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হত। পিপালস রিপাবলিক অফ চাইনাকে দেশের সার্বভৌমত্ব হস্তান্তরের পর ১০ সেপ্টেম্বর পালিত হতে শুরু করে শিক্ষক দিবস।
    ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ান টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার দিনটি হল ২৫ নভেম্বর। সে দিনটিকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
    ইরান- মোরতেজা মোতাহারির স্মৃতিতে ২ মে তারিখে শিক্ষক দিবস পালিত হয়।
    ইরাক- ১ মার্চ শিক্ষক দিবস হিসেবে পালিত হয় ইরাকে। মালয়েশিয়া- ১৬ মে তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। মালয়েশিয়ায় দিনটিকে ‘হরি গুরু’ নামে ডাকা হয়। নেপাল- আশাদ পূর্ণিমার দিনে নেপালে শিক্ষক দিবস পালিত হয়। জুলাই মাসের মাঝামাঝি আসাদ শুক্ল পূর্ণিমা পড়ে। নেপালে এই দিনটিকে বলা হয় গুরু পূর্ণিমা।
    নিউ জিল্যান্ড- ২৯ অক্টোবর শিক্ষক দিবস পালিত হয় এই দেশে। সিঙ্গাপুর- সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার পালিত হয় শিক্ষক দিবস।

    তবে ২০১১ সালের আগে পর্যন্ত পয়লা সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হত সিঙ্গাপুরে। দক্ষিণ কোরিয়া- ১৫ মে তারিখটি শিক্ষকদের উৎসর্গ করেছে এই দেশটি। রেড ক্রস যুব দলের সদস্যরা হাসপাতালে তাঁদের অসুস্থ শিক্ষকদের দেখতে যান। সেই তারিখটি ছিল ২৬ মে। তবে ১৯৬৫ সাল থেকে তারিখটি বদলে ১৫ মে করা হয়। স্পেন- ২৭ নভেম্বর শিক্ষক দিবস পালিত হয় এই দেশে। থাইল্যান্ড- প্রতিবছর ১৬ জানুয়ারি শিক্ষক দিবস পালিত হয় এখানে। ১৯৫৬ সালের ২১ নভেম্বর সরকারের তরফে একটি প্রস্তাবের মাধ্যমে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র- ১৯৪৪ সালে আমেরিকার মৈটে ওয়ায়েটে উডব্রিজ সর্বপ্রথম শিক্ষক দিবসের পক্ষে সওয়াল করেন। পরে ১৯৫৩ সালে মার্কিন কংগ্রেস তাতে সায় দেয়। ১৯৮০ সাল থেকে ৭ মার্চ শিক্ষক দিবস হিসেবে পালিত হতে শুরু করে। কিন্তু পরে মে মাসের প্রথম মঙ্গলবার এটি পালিত হতে থাকে। সেখানে এক সপ্তাহ ধরে এইদিনটি পালিত হয়।
    আর্জেন্টিনা- রাষ্ট্রপতি ডোমিঙ্গো এফ. সার্মিয়েন্টোর স্মৃতির উদ্দেশে ১১ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় সেখানে। সাংবাদিক, স্যান জুয়ানের রাজ্যপাল, কূটনীতিজ্ঞ, সেনেটর ও রাষ্ট্রপতি ছিলেন তিনি। তিনিই দেশে প্রাথমিক শিক্ষাকে অত্যাবশ্যক করেন। পাশাপাশি স্থাপন করেন ৮০০টি শিক্ষা ও মিলিটারি প্রতিষ্ঠান-সহ শিক্ষক স্কুলের। গড়ে তোলেন জনসাধারণের জন্য লাইব্রেরি। আমেরিকান মডেলের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তিনি ৩২ জন আমেরিকান শিক্ষককে দেশে আমন্ত্রণ জানান। ১৯৪৩ সালে শিক্ষার ওপর পানামায় আয়োজিত ইন্টারআমেরিকান কনফারেন্সে ১১ সেপ্টেম্বরকে প্যানআমেরিকান টিচার্স ডে হিসেবে ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়া- এখানে অক্টোবর মাসের শেষ শুক্রবার শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শেষ শুক্রবার যদি ৩১ অক্টোবর হয়, তা হলে ৭ নভেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় অস্ট্রেলিয়ায়।
    ভুটান- ২ মে এখানে পালিত হয় এই দিনটি। ভুটানের তৃতীয় রাজা জিগমে দোরজি ওয়াঙচুকের জন্মজয়ন্তীর দিনে শিক্ষক দিবস পালিত হয় ভুটানে। তিনিই দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন।
    ব্রাজিল- ১৫ অক্টোবর শিক্ষক দিবস পালিত হয় ব্রাজিলে।

    শিক্ষক কর্মচারী, অফিসারদের একটি র‍্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে গোদাগাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভায় যোগ দেন।
    উপজেলার শতাধিক স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক, কর্মচারীবৃন্দ, সুধিজন অংশগ্রহণ করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • র‌্যাব-১২ অভিযানে  চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি সৌরভ গ্রেফতার

    র‌্যাব-১২ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি সৌরভ গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ কর্তৃক শেরপুর জেলার শ্রীবরদীর আলোচিত অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি সৌরভ সিরাজগঞ্জ থেকে গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বিকাল অনুমানিক ০৪.০০ ঘটিকা হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৫.৩০ ঘটিকার মধ্যে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আঃ শহিদ মিয়াকে গুরুত্বর আঘাত করে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করতঃ নৃশংসভাবে খুন করে লাশ ঘুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতের ভিতর ফেলে রাখে এবং ব্যাটারি চালিত অটোরিক্সাটি শ্রীবরদী থানা এলাকার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিক্সায় থাকা পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা অলি মামুদ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১ অক্টোবর ২০২৪, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দন্ড বিধি ১৮৬০।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৪ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ধানবান্দী এলাকায়” অভিযান পরিচালনা করে শেরপুর জেলার শ্রীবরদী থানার আলোচিত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি মোঃ সৌরভ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি মোঃ সৌরভ আলী (২৮), পিতা- মো রমিজ উদ্দিন, সাং- বেকীকুড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে শেরপুর জেলার শ্রীবরদী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • মহেশপুরে ধুড় পাচারকারীদের হামলায় দুই গ্রামবাসি আহত

    মহেশপুরে ধুড় পাচারকারীদের হামলায় দুই গ্রামবাসি আহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ধুড় পাচারকারীদের হাতে সোহাগ ও শাহিন নামে দুই গ্রামবাসি আহত হয়েছেন। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। শুক্রবার রাতে উপজেলার কাজীরবেড় গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সোহাগ হোসেনকে মুমুর্ষ অবস্থায় শনিবার দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। চারজন ধুড় বিজিবির হাতে আটক হওয়ার পর বিজিবির সোর্স সন্দেহে পাচারকারীরা তাদের কুপিয়ে জখম করে বলে জানা গেছে। মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহেশপুরের পলিয়ানপুর বিওপি’র সদস্যরা ভারতে পাচারের সময় মাগুরার শ্রীপুর উপজেলার কুরুনদি গ্রামের প্রতিক সরকার, জয় বিশ^াস, সিলেটের শ্রীমঙ্গল উপজেলার বাদিয়ালিশ গ্রামের মাসুমা আক্তার হ্যাপী ও সিলেটের মাধরপুর উপজেলার গোপালপুর গ্রামের হালিমা খাতুন নামে ৪ জনকে আটক করে। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। এসময় সীমান্তের কাছেই একটি খালে মাছ ধরছিলেন কাজীরবেড় গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও সাহাবুউদ্দিনের ছেলে শাহিন (২৮)। পাচারকারীদের সন্দেহ এরাই বিজিবি দিয়ে চার ধুড়কে ধরিয়ে দিয়েছে। বিজিবি ঘটনাস্থল ত্যাগ করলে বাঘাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে মোবারক ও মোমিনের ছেলে মানিকসহ ৩/৪ জন পাচারকারী ধারালো অস্ত্র দিয়ে সোহাগ ও শাহিনকে খাল পাড়েই কুপিয়ে জখম করে। খবর পেয়ে নিকটস্থ পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুত্ব হওয়ায় মহেশপুর থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আহত সোহাগকে ঢাকায় রেফার্ডকরা হয়েছে। এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল শনিবার বিকালে জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের ব্রিজ এলাকা থেকে চারজন ধুড়কে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান পাচারকারীদের হামলায় দু’জন আহত হয়েছেন বলেও তিনি জানতে পেরেছেন।
    ৭ বছর ধরে খেলাধুলা বন্ধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে হাটু পানি
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের ক্রিড়াঙ্গন এখন ধ্বংসের পথে। ৭ বছর মাঠে বল গড়ায় না। নেই খেলার কোন প্রতিযোগিতা। ফুটবল, ভলিবল এমনকি ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন বন্ধ। আ’লীগ নেতাদের পদ দখলের কামড়াকামড়িতে ঝিনাইদহ ক্রিড়া সংস্থার নির্বাচন ঝুলে আছে। মামলা জটিলতায় নির্বাচন না হওয়ায় ক্রিড়া সংস্থা এখন এডহক কমিটি দিয়ে চলছে। পেশাদার খেলোয়াড়দের যাতায়াত না থাকায় জেলার একমাত্র বৃহৎ খেলার মাঠ ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামটি খাঁ খাঁ করছে। স্টেডিয়ামের সংস্কার নেই। মাঠের গ্যালারি, ড্রেসিং রুম আর ক্রিড়া সংস্থার অবকাঠামোগুলো রক্ষনাবেক্ষনের অভাবে চাকচিক্য হারাচ্ছে। স্টেডিয়ামের সামনে এখন হাটু পানি। সেখানে জলকেলি করে হাঁসের দল। তথ্য নিয়ে জানা গেছে, পেশাদার খেলোয়াড়দের নিয়ে বেশ ভালই চলছি ঝিনাইদহ জেলা ক্রিড়া সংস্থা। কিন্তু ১৪ বছর আগে আওয়ামীলীগ নেতারা ক্রিড়া সংস্থা দখল করে নেওয়ায় ধীরে ধীরে কমতে থাকে খেলার মান। ক্লাব ভিত্তিক খেলার প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে ক্রিড়া সংস্থায় কাউন্সিলর বানানো নিয়ে যুবলীগ নেতা রাশিদুর রহমান রাসেল ও আ’লীগ নেতা জীবন কুমার বিশ^াসের মধ্যে দ্বন্দ বাঁধে। সেই দ্বন্দ গড়ায় উচ্চ আদালতে। মামলা হওয়ায় স্টেডিয়ামে সব ধরণের প্রতিযোগিতাসহ খেলাধুলা বন্ধ হয়ে যায়। খেলেয়াড়দের পরিবর্তে আমলাদের নিয়ে গঠিত হয় ক্রিড়া সংস্থার এডহক কমিটি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মাঝে। এদিকে খেলাধুলা বা বড় ধরণের কোন প্রতিযোগিতার আয়োজন না থাকলেও ক্রিড়া সংস্থার খরচ থেমে নেই। ২০১৪ সালের ১০ মে থেকে ২০২৪ সালের ২২ সেপ্টম্বর পর্যন্ত ক্রিড়া সংস্থার জনতা ব্যাংকে জমা হয় মোট ১ কোটি ৭৬ লাখ টাকা। ২০২৪ সালের ২২ সেপ্টম্বর পর্যন্ত ব্যায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকা। অন্যদিকে ঝিনাইদহ সোনালী ব্যাংকে ক্রিড়া সংস্থার আরেকটা একাউন্টে জমা ছিল ১৫ লাখ ৫০ হাজার টাকা। ২০২৪ সালের ১০ জুন দুইটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংকের ওই একাউন্ট থেকে ৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এই টাকা কোন খাতে ব্যায় দেখিয়ে উত্তোলন করা হয়েছে তার হিসাব জেলা ক্রিড়া সংস্থায় নেই। দীর্ঘদিন আভ্যন্তরীন অডিট না হওয়ায় ক্রিড়া খাতে বেশুমার লুটপাট হয়েছে এমন অভিযোগও তুলেছেন কেউ কেউ। ঝিমিয়ে পড়া ঝিনাইদহের ক্রিড়াঙ্গন নিয়ে জেলার সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক আহসান উদ্দীন আফাঙ্গীর জানান, ক্রিড়া সংস্থার নেতৃত্ব পেশাদার খেলোয়াড়দের হাতে ফিরিয়ে না দিলে মাঠে প্রানবন্ত পরিবেশ ফিরে আসবে না। তিনি দ্রæত মামলা নিস্পত্তি করে ক্রিড়া সংস্থার নির্বাচন দাবী করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী বলেন, ক্রিড়া সংস্থার নতুন কমিটি গঠন হলে কেবল ক্রিড়ায় প্রাণ ফিরতে পারে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুম চলে গেলে আশা করা যায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম আবারো প্রানবন্ত হয়ে উঠবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কর্মকর্তা সাথে মতবিনিময়

    বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কর্মকর্তা সাথে মতবিনিময়

    এস মিজানুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন বিশেষ অতিথি উপজেলার কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ করে হিন্দুসম্পদায়ের ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়। এজন্য নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন পুলিশ এবং নেতৃস্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, শিক্ষক প্রতিনিধি গোলাম মাহবুব মাস্টার, কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের সভাপতি দেবাশীষ দাস, সাংবাদিক মোঃ সাইদুর রহমান, ছাত্র সমন্বয়ক মোঃ সাব্বির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।#