Blog

  • বরগুনার তালতলীতে তৃণমূল পর্যায়ে ভুমি আইন কার্যকর ও সংস্কারের ক্ষেত্রে জনসংগঠনের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে তৃণমূল পর্যায়ে ভুমি আইন কার্যকর ও সংস্কারের ক্ষেত্রে জনসংগঠনের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে তৃণমূল পর্যায়ে ভূমি আইন কার্যকর ও সংস্কারের ক্ষেত্রে জনসংগঠনের ভূমিকা বিষয়ক ১দিনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

    ০৬ অক্টোবর সকাল ১০টায় কারিতাস তালতলী কার্যালয়ের ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন আই এল সি অর্থায়নে,কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ তত্ত্বাবধানে,অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেসন অব বেসিক নিড্স আরবান আয়োজনে,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র -সহ সভাপতি মি:মংথিনজো এর সভাপতিত্বে মি:মংচিনথান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রশাসনিক সমন্বয়কারী আরবান মো:নাজিম উদ্দিন খান, প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ল্যান্ড রাইটস নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন(আই এল সি) কান্ট্রি ফ্যাসিলিটেটর আরিফ আহমেদ চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মি:অমিত দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, বক্তব্য রাখেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ,তালতলী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক হরেন্দ্র নাথ হাওলাদার, ইউপি সদস্য সুলতান হাওলাদার, ইউ পি সদস্য সিদ্দিকুর রহমান খলিফা, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস, সাংবাদিক সোহেল রানা,তালতলী অংকুজান পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চোথয়ফু মাতুব্বর, হিসাব রক্ষক কর্মকর্তা আরবান শফিকুল ইসলাম ও সমাজ সেবক মি:চানমং তালুকদার প্রমূখ।উক্ত অনুষ্ঠানের নারী-পুরুষ ৪০ জন অংশগ্রহণ করেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • আত্রাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

    আত্রাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা প্রশাসনের

     আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

    উপজেলা প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চালনায় জন্ম ওমৃত্যু নিবন্ধনের উপর গুরোত্বরোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

     উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি,আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল,মোঃ খবিরুল ইসলাম, ইউপি সহকারী সচিব আল-আমিন। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর প্রমুখ। 

    আব্দুল মজিদ মল্লিক,
    আত্রাই(নওগাঁ) প্রতিনিধি।

  • গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের নির্বাচনকালীন কমিটি গঠন

    গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের নির্বাচনকালীন কমিটি গঠন

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুরের ঐতিহ্যবাহী নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের (রেজি:গা ০৩৮৯) নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত (৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

    এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন খানকে আহবায়ক ও কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

    অন্য সদস্যরা হলেন: মো. সামসুল হক, মো. ফিরোজ সরকার ও মো. এবাদুল্লাহ মোল্লা। এতে সভাপতিত্ব করেন লুৎফর রহমান খান।

    সদস্য সচিব শাহান সাহাবুদ্দিন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দের নিকট কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ দায়িত্ব আমাদের কাছে আমানত। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সিলেকশন অথবা নির্বাচনের মাধ্যমে সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সমাজকল্যাণ কর্মকর্তার সহযোগিতায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

    তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন,ফের ঐতিহ্যবাহী ক্লাবে সৃষ্টি হবে উৎসবমুখর পরিবেশ। জাগরণ ঘটবে তারুণ্য ও মানুষের। বসন্ত নামবে ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে। মাদক নয়, সৃজনের আনন্দ নিয়ে এখান থেকে জীবন গড়ার প্রেরণা পাবে অমিতাভ তারুণ্য।

    রাসেল শেখ
    গাজীপুর

  • বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিব

    বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিব

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি,মোঃ হাবিবুর রহমান খান।

    রবিবার দুপুর ২ টার সময় উপ পুলিশ মহাপরিদর্শক (দক্ষিণ বিভাগ) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার ঢাকার ডিআইজি মোঃ হাবিবুর রহমান খান, বেনাপোল স্থলবন্দর হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেন।

    এসময় তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে যানজট নিরশনের জন্য স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন, খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান,
    যশোর সহকারী পুলিশ সুপার ,মোঃ নাসিম খান, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল ইমিগ্রেশনের ওসি ২ মোঃ ফারুক হোসেন, আইসিপি ক্যাপের কোম্পানি কমান্ডার মোঃ মামুন হোসেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, শ্রমিক নেতা মোঃ ইয়াকুব আলী, বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মোঃ ইউনুস আলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

  • মহালছড়িতে জোনে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

    মহালছড়িতে জোনে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

    মহালছড়ি প্রতিনিধি।।

    মহালছড়ি সেনা জোন সদর দপ্তরে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা- ২০২৪ উপলক্ষে এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা আয়োজন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    উক্ত মত বিনিময় সভায় দুর্গাপূজা উদযাপনের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পূজা উদ্যাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত সকলেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যেকোন অপ্রীতিকর কলহ ঠেকাতে কাধ মিলিয়ে কাজ করার ব্যপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

    উক্ত বিশেষ নিরাপত্তা সমন্বয় সভায় সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি সভাপতিত্বে সকল সেনা সাবজোন কমান্ডারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহালছড়ি, স্থানীয় বাঙ্গালী জনপ্রতিনিধি, সকল ধর্মাবলম্বীর প্রতিনিধি, পূজা কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারী, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিবর্গ সমূহ উপস্থিত ছিলেন।

    এসময়ে জোনের আওতাধীন এলাকার অবস্থিত মন্দিরের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদ-২০২৪ এর সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রিত করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার, মহালছড়ি জোন সবাইকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ করেন।

  • চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

    চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই  প্রতিপাদ্য কে সামনে রেখে  সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও উদযাপন হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

    রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, সাংবাদিক, ইউপি সচিব ও উদ্দোক্তা

    আলোচনা সভায় বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ গ্রেফতার -২

    নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ গ্রেফতার -২

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে( ৬অক্টোবর) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ।

    গ্রেফতাররা হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বশির হাওলাদার ও

     উপজেলা যুবলীগের সদস্য ( নলছিটি শহরের ব্যবসায়ী )মো.আবুল কালাম। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বশির হাওলাদার ওই মামলার আসামি। এবং আবুল কালাম বরিশাল আদালতে(কোতোয়ালি থানার) দায়ের হওয়া একটি চেকের মামলার(সি আর ১৭৫১/২৩, )ওয়ারেন্টভুক্ত আসামি।

    নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছেে।

  • লালমনিরহাটে ৩ কেজি গাঁজা প্রাইভেট কারসহ গ্রেফতার ইসমাইল

    লালমনিরহাটে ৩ কেজি গাঁজা প্রাইভেট কারসহ গ্রেফতার ইসমাইল

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট থানার অভিযানে প্রাইভেট ও ৩কেজি গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন পুলিশ।  জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম,  এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নের্তৃত্বে এসআই (নিঃ) রুহুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হতে প্রাইভেট ও ৩কেজি গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ। 

    গ্রেফতারকৃত আসামী হলে ইসমাইল হোসেন  (৪০), ঢাকা জেলা সাভার থানার ৬নং ওয়ার্ডের কাতলাপুর গ্রামেে ওমর আলী, ছেলে। আসামীর বিরুদ্ধে  মাদক মামলা রুজু করা হয়। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে  তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে থেকে ৩কেজি গাজা ও প্রাইভেটসহ এক জনকে গ্রেফতার করেন। 

    হাসমত উল্লাহ ।।

  • কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাতে কর্মকর্তা আটক

    কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাতে কর্মকর্তা আটক

     মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম,কে গত(৫ই অক্টোবর)২০২৪ইং শনিবার আটক করা হয়েছে। প্রায় তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার শুকানদিঘি বাজার এলাকার চাল ব্যবসায়ী একরামুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। 

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম জানান, শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার শুকানদিঘি থেকে ৩০ মেট্রিক টন এবং ওই দিন রাতে অন্য এক অভিযানে সাড়ে ২৪ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো কাকিনা খাদ্য গুমামের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি চাল উদ্ধারে অভিযান চলছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ভোটমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় করা মামলাটি বিধি অনুযায়ী দুদককে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফেরদৌস আলমের কাছে চাল আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার মাথা ঠিক নেই বা কথা বলার অবস্থায় আমি নেই।’ এসব কথা বলে তিনি কাঁদতে শুরু করেন।

    হাসমত উল্লাহ ।।

  • আজ আরশিয়া সারিন’র ১ম শুভ জন্মদিন

    আজ আরশিয়া সারিন’র ১ম শুভ জন্মদিন

    আল আমিন মোল্লা।।

    পৃথিবীর বুকে একরাশ হাসিখুশি নিয়ে আমেরিকা প্রবাসী সাইদ আমরিন দম্পতির ঘরে নতুন
    এক সুখের দুয়ার খুলে দেয় আরশিয়া সারিন।

    বড় হও মামনি তুমি মেধা ও মননে সকলের দোয়া নিয়ে এমন চরিত্র তুমি করিবে গঠন মরিলে হাসিলে তুমি কাঁদিবে ভূবন।

    আজ দ্বিতীয় বর্ষে পদার্পন করলো আরশিয়া সারিন। সে ৫ অক্টোবর ২০২৩ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুনক্স শহরে জন্ম নেয়। তার মা আরিফা আমরিন বর্তমানে আমেরিকায় মিলেনিয়াম টিভিতে প্রোগ্রাম বিভাগে কর্মরত আছেন। আরশিয়া সারিন চুয়াডাঙ্গায় নিযুক্ত বাংলা টিভি, সিএনআই,ও দি বাংলাদেশ টুডে’র সাংবাদিক মামুন মোল্লার বোনের কন্যা। তার জন্য সুস্বাস্থ্যময় সূদীর্ঘ জীবনের কামনা করে সকলের নিকট শুভেচ্ছা ও দোয়া কামনা করেন মামা মারুফ , নানা মোঃ আলাউদ্দীন, নিনা মরিয়ম বেগম, বুজি ফরিদা ইয়াসমিন, নানা আবুল কালাম, বন্ধু নানা ইসমাইল বাবলু সহ নানী নার্গিস পারভিন, বড় আব্বু তনু মিয়া ও বড় আম্মা শাহানাজ বেগম সহ শুভাকাঙ্ক্ষীরা।