Blog

  • মহেশপুর থেকে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

    মহেশপুর থেকে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে হত্যা মামলার তিন আসামেিক গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভালাইপুর গ্রামের মাহাতাব বিশ^াসের ছেলে জেন্টু (৫০), একই গ্রামের কেসমত খাঁর ছেলে আবদার খাঁ (৫২) ও ইবাদত খাঁর ছেলে আলী হোসেন (৫৪)। মঙ্গলবার দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টম্বর গরু চোর সন্দেহে মিঠু শেখের ছেলে রাশেদ শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত’র স্ত্রী চুমকি খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ২১ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • সুজানগর পৌর শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

    সুজানগর পৌর শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

    এম এ আলিম রিপন ঃ যানজটের অসহনীয় ভোগান্তিতে নাকাল সুজানগর পৌরবাসী। এই অবস্থা থেকে পৌরবাসীকে স্বস্তি দিনে এবং পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফুটপাতে অবৈধভাবে বসানো এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, থানার ওসি গোলাম মোস্তফা ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অবৈধ স্থাপনা,ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তায় যত্রতত্র গাড়ী পার্কিং করতে দেওয়া হবেনা । ফুটপাত দখলের কারণে মানুষ চলাচল করতে পারছেন না, সড়কে যানজট লেগেই আছে এবাবে চলতে দেওয়া যাবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাতের জায়গা দখল করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানাসহ মামলা করা হবে। পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম,জানান, উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তফা জানান, সুজানগর পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। এ সময় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শ্রী দিলীপ কুমার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিন, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বরেন্দ্রের প্রাণপুরুষ ড,এম আসাদুজ্জামান

    বরেন্দ্রের প্রাণপুরুষ ড,এম আসাদুজ্জামান

    আলিফ হোসেন,তানোরঃ
    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানকে সংবর্ধনা দেয়া হয়েছে। জানা গেছে, গত ৭ অক্টোবর সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ে বিএমডিএ’র উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নতুন চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী আবুল কাশেম, অতিঃ প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক মোহাম্মদ নূরে আলম ও বিএমডিএ’র সচিব এনামুল কাদিরপ্রমুখ। এছাড়াও বিএমডিএ’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।এদিন নতুন চেয়ারম্যান ড,এম আসাদুজ্জামানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে বিএমডিএর সকল কর্মকর্তা- কর্মচারীদের পক্ষে থেকে তাকে
    ক্রেস্ট উপহার দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
    জানা গেছে, বিগত ১৯৪৯ সালের পহেলা নভেম্বর রাজশাহীর
    বরেন্দ্রের গোদাগাড়ীতে জন্ম গ্রহণ করেন ড,এম আসাদুজ্জামান।রত্নগর্ভা মায়ের সন্তান আসাদুজ্জামান বড় হয়েছেন। প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের প্রকৃতির রুক্ষতা আর বৈরীতা মোকাবেলা করে। ছোট বেলায় খুব কাছ থেকে দেখেছেন প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের খরাপীড়িত আর দারিদ্রের কষাঘাতে নিষ্পেষিত এ অঞ্চলের কৃষি নির্ভর মানুষগুলোকে জীবন জীবীকার তাগিদে সংগ্রাম করতে। ছেলে বেলায় কৃষকের সঙ্গে মাঠে কাজ করেছেন নিজেদের জমিতে। বিগত ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল
    পর্যন্ত ম্যাকডোনাল্ড এ্যান্ড পাটনার- এর কনসালটেন্ট হিসেবে বিএডিসিতে কর্মরত ছিলেন। প্রকল্পের চুক্তি শেষ হয়ে যাওয়ায় ১৯৭৭ সালে বিএডিসির সহকারী প্রকৌশলী হিসাবে তার যাত্রা শুরু। শুরু হয় বাংলাদেশের ভূ-গর্ভস্থ ও ভূ- উপরিস্থ সেচ ব্যবস্থাপণা নীতিমালা গভীরভাবে পর্যবেক্ষনের। দেশী বিদেশী বিশেষজ্ঞরা যখন মতামত দিয়েছিল রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানি তুলে সেচ প্রদান সম্ভব নয়। তাদের মতামতের বিপক্ষে বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবে নেন তিনি। পুরো বরেন্দ্র এলাকা ঘুরে কারিগরি তথ্য উপাত্ত সংগ্রহ করে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কাছে উপস্থাপন করে দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে বিগত ১৯৮২-৮৩ সালে কারিগরি তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর পক্ষে-বিপক্ষে মত সুপারিশ আর তৎকালীন বিএডিসির কর্মকর্তাদের নিয়ে সিদ্ধান্ত হয় ডিপ-
    টিউবওয়েল গভীর নলকুপ বসানোর।
    বিগত ১৯৮৬ সালে প্রকল্পের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার জন্য তাকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়। শুরু হয় বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মযজ্ঞ। আসে একের পর এক সফলতা। ঠাঁ-ঠাঁ ধুধু বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত এই
    এলাকায় বৃষ্টি নির্ভর এক ফসলের জায়গায় শুরু হয় তিন ফসল উৎপন্ন। সবুজে সবুজে ভরে যায় ঠাঁঠাঁ বরেন্দ্র অঞ্চলের চারিদিক। বৃহত্তর রাজশাহী থেকে রংপুর জেলা পর্যন্ত পুরো উত্তরাঞ্চল-জুড়ে চলে বরেন্দ্র প্রকল্পের কর্মকান্ড ধীরে ধীরে বিস্তৃত হয়। বরেন্দ্রের অঞ্চলের
    প্রাণপুরুষ খ্যাত ড,এম আসাদুজ্জামানের বিএমডিএ’র চেয়ারম্যান হওয়ার খবরে উল্লাসীত হয়ে পড়েন বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষ। ড,এম আসাদুজ্জামানের বড় ভাই
    বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, অপর ভাই সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
    পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব। আরেক ভাই ড, এম এনামুল হক পুলিশের সাবেক আইজিপি, অপর ভাই দেশের প্রখ্যাত চিকিৎসক। তার পরিবারের সকলে উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত। তার মাতা রত্নগর্ভা খেতাবে ভূষিত হয়েছেন। ড, এম আসাদুজ্জামানকে নিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা নতুন স্বপ্ন দেখছেন।

  • সুজানগর পৌর এলাকায় প্রতিমা মূর্তি ভাংচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চু গ্রেফতার

    সুজানগর পৌর এলাকায় প্রতিমা মূর্তি ভাংচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চু গ্রেফতার

    হেলাল শেখ,
    বিশেষ প্রতিনিধি-হেলাল শেখঃ পাবনার সুজানগর পৌর এলাকায় মন্দিরের প্রতিমা ভাঙচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চুকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাচ্চু আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

    মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪ইং) তারিখে সহকারী পুলিশ সুপার পাবনার সুজানগর সার্কেল, মোঃ রবিউল ইসলাম জানান, সুজানগর থানা পুলিশের চৌকস একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা থেকে আগুন বাচ্চুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আগুন বাচ্চু সুজানগর পৌর এলাকায় মন্দিরের প্রতিমা ভাংচুর করেছেন বলে পাবনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

  • মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

    অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ। এ কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টল অংশ গ্রহণ করে।

  • বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় ডিমের আমদানি হলেও বাজারে দাম কমেনি

    বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় ডিমের আমদানি হলেও বাজারে দাম কমেনি

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানি হলেও প্রভাব পড়েনি ডিমের বাজারে। ডিমের বাজার এখনও অস্থিতিশীল। 

    বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে দুই বারে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম আমদানি করা হয়েছে। রোববার দুপুরে প্রথম চালানে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিচ ডিম আমদানি করা হয় , একই পরিমান ডিমের চালান আসে রাতে।

    বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী রাতুল ইন্টারন্যাশনাল জানিয়েছে আরো ৪২ লাখ পিস্ ডিম আমদানি করা হবে।

    কাস্টমস সূত্র জানায়, এক হাজার ১০৪ বক্স ডিম নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বক্সে ২১০ টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য ৯ হাজার ৯৬৯ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৮ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়েেছে ৫ টাকা ৭০ পয়সা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে  ও সব খরচ মিলিয়ে এক টাকা ৮৪ পয়সা খরচ সহ প্রতিটি ডিমের মোট মূল্য পড়েছে ৭ টাকা ৫০ পয়সা। 

    ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রো ল্যান্ড সলুশন ভারত থেকে দুটি চালানে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম আমদানি করেছে।  কোলকাতার শ্রী লক্ষী নারায়ণ ভান্ডার ডিমগুলো রপ্তানি করেন।

    জানা গেছে, ডিমের বাজার স্থিতিশীল রাখতে  ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার মধ্যে দ্বিতীয় বারের মতো ভারত থেকে এবারও দুটি চালানে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম আনা হয়েছে। ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে ৫ টাকা ৭০ পয়সা দরে। প্রতিটি ডিমের শুল্ক পরিশোধ করতে হচ্ছে ১ টাকা ৮৩ পয়সা। এই শুল্ক ৫০ পয়সার নিচে রাখলে বাজারে ডিমের দাম অনেক কমে যেতো বলে মন্তব্য আমদানি কারকদের। উল্লেখ্য সব খরচ মিলিয়ে প্রতি পিচ ডিম ৭ টাকা ৫০ পয়সা কেনা আসলেও খোলা বাজারে প্রতি পিচ ডিম ১৫ টাকায় বিক্রি হচ্ছে। 

     

    বেনাপোল কাস্টমসের সহকারী পরিচালক কাজী রতন বলেন, ভারত থেকে আমদানি করা ডিমের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। রাজস্ব আদায় করে যত দ্রুত সম্ভব ডিমের চালাটি খালাস করে দেওয়া হবে । ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের কাস্টমস কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

  • দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পিতা মো: ইসমাইলের ইন্তেকাল

    দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পিতা মো: ইসমাইলের ইন্তেকাল

    নিজস্ব প্রতিনিধি।।
    পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদেরের পিতা মো: ইসমাইল প্রকাশ বাঁচা মিস্ত্রি (৮৬) সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকাল তিনি স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকায় বাদে জোহর আমিরুল আউলিয়া রহমানিয়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাজায় ইমামতি করেন আমির ভান্ডার দরকার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহসূফি ফরিদুল আবছার আমিরী।
    শোক জানিয়েছেন পটিয়ার সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সামশুল হক চৌধুরী, সাবেক মেয়র নুরুল ইসলাম, আইয়ুব বাবুল, অধ্যাপক হারুনুর রশিদ, বিএনপি নেতা এনামুল হক এনাম, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, খোরশেদ আলম, ইসলামিক ফ্রন্ট নেতা মঈনুল ইসলাম, নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর আবু ছৈয়দ, গিয়াস উদ্দিন আজাদ, পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এটিএম তোহা, সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সাংবাদিক ইকবাল হোসেন, শফিউল আজম।
    পৃথকভাবে শোক প্রকাশ জানিয়েছেন, পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বদরুল খায়ের চৌধুরী পটিয়া ক্লাবের সদস্য সচিব, মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী সাধারণ সম্পাদক, আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক, বিএনপি নেতা জিল্লুর রহমান, ইদ্রিস পানু, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, ও চট্টগ্রাম সিডিয়ার সদস্য হাজী নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির,

  • শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

    শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

    আজিজুল ইসলাম,যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামের মুনসুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। সে এখন সয্যাসায়ী।

    রফিকুলের সংসারে ৬ জন সদস্য। এর আগে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু হঠাৎ করে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হন। ৬ মাস ধরে তিনি বিছানাগত রয়েছেন। বর্তমান না খেয়ে দিন কাটছে তার পরিবারের। তার ওপর চিকিৎসার খরচও তিনি যোগাড় করতে পারছেন না। ফলে তিনি ও তার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছেন।

    তিনি বর্তমান সাতক্ষীরা মাদার তেরেসা হাসোতালে ডাঃ শরিফুল ইসলামের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন ।
    ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানিয়েছেন তার হার্ণিয়া অপারেশন করতে হবে। অপারেশন করার সময় ডাক্তার দেখেন তার মলদ্বারেের নাড়ী পচে গেছে। বর্তমান সেটি ডাক্তার বাইপাস করে রেখেছেন। আরও একটি অপারেশন করতে হবে তার।

    দুই কাঠা ভিটেবাড়ী ছাড়া আর কিছুই নেই রফিকুলের। উপার্জন করার মতও কেউ নেই। এরমধ্যে ২ টি অপারেশন করা হয়েছে। সব মিলিয়ে ২ লক্ষ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে ও গ্রামবাসীর সহযোগিতায় তিনি এযাবৎ খরচ করেছেন। এখন পুনরায় দেড় লাখ টাকা খরচ হবে।

    রফিকুল পরিবার নিয়ে বাঁচতে চায়, আবারও আগের মত ভ্যান চালিয়ে দেনা পরিশোধ করতে চায়। মানুষ করতে চায় দশম শ্রেণীতে পড়া মেয়ে ও ৩য় শ্রেনীতে পড়া ছেলেকে।
    রফিকুল ইসলাম তার এই দুর্দিনে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা চায় তার পরিবার। এই অসহায় পরিবারের
    বিকাশ নম্বর- ০১৯৯৭-০৮৮৭০৫, আর্থিকভাবে তাদের সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ করেছেন পরিবারটি।

  • পঞ্চগড়ে নিয়োগ বাতিলের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

    পঞ্চগড়ে নিয়োগ বাতিলের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড় জেলা জজ কোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বাতিলের দাবিতে দশ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচেতন পঞ্চগড়বাসী ও শিক্ষার্থীবৃন্দ ব্যানারে জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা বলেন, মেধাবী ও পঞ্চগড় জেলাসহ অন্যান্য জেলার প্রার্থীদের প্রধান্য না দিয়ে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া তথা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে ও ক্ষমতার দাপট দেখিয়ে এই নিয়োগটি সম্পূর্ণ করা হয়।

    বক্তারা আরও বলেন, পঞ্চগড় জেলা জজকোর্টে কাজ করার কোনো রকম দক্ষতা নেই- এমন ব্যক্তিদের ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপ রয়েছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দিয়ে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হোক।

    মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজ বরাবর স্মারকলিপি প্রদান করেন।