Blog

  • যশোরের শার্শার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি

    যশোরের শার্শার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি

    আজিজুল ইসলাম,যশোর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শার্শা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

    শুক্রবার (১১ অক্টোবর) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া,কায়বা ও গোগা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ তিনি পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

    এ সময় তার সাথে ছিলেন,শার্শা উপজেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম,কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন আহম্মেদ, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু,গোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট , আব্দুল হামিদ, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,পূজা উৎযাপন পরিষদের শার্শা উপজেলা সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক শ্রী নীল কমল সিংহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • আজ মধ্যরাত থেকে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা

    আজ মধ্যরাত থেকে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
    মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আজ ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন বঙ্গব সাগর সহ রাঙ্গাবালী উপকূলের সকল নদ নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।

    প্রতি বছর এই সময়ে ডিম ছাড়ার লক্ষে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ উপকূলীয় নদ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনা করে এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবেন না। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

    এদিকে রাঙ্গাবালী উপজেলার বিশ হাজার জেলেরা জাল-নৌকা তীরে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবার-পরিজনের ভরন-পোষন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে জেলেরা। জেলেদের সরকারিভাবে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানান জেলেরা। 

    উপজেলার চরমোন্তাজের জেলে আল-আমিন ও কুদ্দুস মাঝি বলেন, আমরা সরকারের নিষেধাজ্ঞা মানি। কিছু কিছু জেলে মানেনা। ২২ দিন মাছ ধরতে পারবো না কিন্তু পরিবার নিয়ে কিভাবে দিন কাটে, সেই খবর কেউ রাখে না। আমাদের যে চাল দেয়, তা দিয়ে কিছুই হয় না। চালের সাথে আনুষাঙ্গিক জিনিস লাকে, সেই খরচ কিভাবে পাবো।

    তারা আরও বলেন, ধারদেনা ও কিস্তির টাকা দিয়ে আমাদের চলতে হয়। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারি না। আমাদের দুশ্চিন্তার কথা কেউ যাবে না। যার কারণে অনেক জেলে বাধ্য হয়েই নদীতে নামে। আমরা সরকারি চাল চাই না। আমাদের এককালীন টাকা দিলে পোষাতে পারবো।

    উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, বিগত বছরের মতো এবারো ডিম ছাড়াল অনুকূল পরিবেশ রয়েছে। আশা করছি বিগত বছরের ৫২.৪% স্পেন রেট ছিল, তা এই বছরেরও সমসাময়িক কিংবা বেশি হতে পারে। ইলিশের প্রাপ্যতা বৈরী আবার কারণে কম ছিল। যার কারনে জেলেরা আশানুরূপ ইলিশ পায়নি। আশা করছি মাই ইলিশের ২২ দিন বন্ধের পরপরই বিগত বছরের মত কাঙ্খিত ইলিশ পাবে।

    রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, অন্য বছরের তুলনায় এ বছর ইলিশ ধরা নিষেধাজ্ঞা কঠোরভাবে পালিত হবে।নিষেধাজ্ঞাকালীন সময়ে কোন জেলে নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন জেলে যাতে নদীতে নামতে না পারে এবং ইলিশ আহরণ করতে না পারে। কোস্টগার্ড ও নৌ পুলিশে অতিরিক্ত সদস্য রাখা হবে। এছাড়া এবার সেনাবাহিনীকে বলা হয়েছে, যাতে নদীর তীরবর্তী এলাকায় মনিটরিং করে। পাশাপাশি এবার রোবার স্কাউটকে এই কাজে যুক্ত করা হবে।

    কর্মকর্তা বলেন জেলেদের খাদ্য সহায়তা হিসেবে যে চাল দেওয়া হয় এর বাইরে কোন আর্থিক সহায়তার কোন সুযোগ নেই। আমরা শুধুমাত্র চালই বরাদ্দ পেয়েছি। জেলেরা যে আর্থিক সহায়তার দাবি করেন, আমরা ভবিষ্যতে এই বিষয় নিয়ে কথা বলবো, যাতে তাদের জন্য কিছু করতে পারি।

  • ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

    ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

    রাসেল শেখ।
    গাজীপুর প্রতিনিধি
    গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৮৬০) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গত ০১ অক্টোবর সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের মতামত, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্য শহীদুল ইসলামকে (কার্ড নং-২৪২) আহ্বায়ক ও সাকিব হাসানকে (কার্ড নং-৭৪৪৫) যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন: শাহীদুল (কার্ড নং-৫৮৭), আরাফাত খাঁন টুটুল (কার্ড নং-৮০১০), রিয়াদ (কার্ড নং-৯২২), হাসান (কার্ড নং-১৪৮৩), আরজ আলী (কার্ড নং-৪১১), আলহাজ খাঁন (কার্ড নং-৭৫৬৩), জাহিদুল ইসলাম (কার্ড নং-৩৬২), আল-আমীন (কার্ড নং-৬৯৪৪), আব্দুল হালিম (কার্ড নং-৬৪৯৭), কোহিনুর আক্তার পরী (কার্ড নং-৬০৮) ও শিলা আক্তার (কার্ড নং-৬৯৮)।

    ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবনাটি পাঠানো হয়েছে ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স কার্যালয়ের পরিচালক বরাবর। গত বুধবার (০৯ অক্টোবর) বিকেলে কমিটির অনুমোদনের জন্য এটি প্রেরিত হলে সংশ্লিষ্ট কার্যালয় তা রিসিভ করেন।

  • উজিরপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

    উজিরপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশের হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সারাদেশে মোতায়েন রয়েছে। তারই ধারাবাহিকতায় ১২ অক্টোবর শনিবার ভোর আনুমানিক ৩টায় উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। অভিযান পরিচালনাকালে তাদের নিকট হতে গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এলাকার তরুণ যুবক-যুবতী হচ্ছে তাদের ব্যবসার প্রধান শিকার। নিজ বাড়ি হতে বহুদিন যাবৎ তারা এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়াও একই এলাকা হতে গাঁজা সেবনরত ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় পরবর্তীতে সকলকেই উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • বাবুগঞ্জের ( আগরপুরে) পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির আইনজীবীর নেতা ব্যারিস্টার আসাদ

    বাবুগঞ্জের ( আগরপুরে) পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির আইনজীবীর নেতা ব্যারিস্টার আসাদ

    কে এম সোহেব জুয়েল ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে অবশেষে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বন্দরের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনজীবী ফোরামের সিনিয়র সহ- সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

    শুক্রবার (১১ অক্টোবর) সরাদিন ভরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শনের পরে আগরপুর পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও সার্বিক দিক নিয়ে মতবিনিময় করেন বাংলাদেশ আইনজীবী ফোরামের প্রথম সারির নেতা ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

    এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির নেতৃ বৃন্দ সহ ইউনিয়ন বিএনপির মুল দল, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দরা।

  • আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশে শারর্দীয় দূর্গা উৎসব উদযাপন

    আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশে শারর্দীয় দূর্গা উৎসব উদযাপন

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গাপূজা।

    গত বুধবার মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটেছে হিন্দু ধর্ম অবলম্বী বাঙালির দূর্গা পূজা উৎসব। পাঁচ দিনের নবমী-দশমীতে মন্ডবে মন্ডবে দেবীর অধিষ্ঠান হয়।

    মির্জাপুর-ভবানীপুর সার্বজনিন পূজা উৎযাপন কমিটির সভাপতি সুবোধ কুমার সরকার জানান, এবারের পূজা মন্ডবে আইনশৃংখলা রক্ষাবাহিনির পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করছেন।

    আত্রাই থানা পুলিশের অফিসার ইনচাজ মোঃ শাহাবুদ্দিন জানান, আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে ৪৮টি পূজামন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম নিবিঘ্নে পালন করতে পারবেন। সরকারের এই চেতনার আলোকে উপজেলার দূর্গাৎসবকে উৎসব মূখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি,আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের এই নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে,আশা করি শান্তি পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন হবে।

    আব্দুল মজিদ মল্লিক।
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • নাটোরের বড়াইগ্রামে অস্তিত্ব নেই খালের! ১৬’শ বিঘা জমির ফসল হুমকির মুখে

    নাটোরের বড়াইগ্রামে অস্তিত্ব নেই খালের! ১৬’শ বিঘা জমির ফসল হুমকির মুখে

    মো.শাহে আলম
    ষ্টাফ রিপোর্টার ঃ

    নাটোরের বড়াইগ্রামের ১নং জোয়াড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভবানীপুর মাঠ/বিলের বর্ষাকালীন পানি নিষ্কাষনের জন্য একটি সরকারি খাল থাকলেও নেই অস্তিত্ব।ফলে ব্যপক জলাবদ্ধতায় প্রায় ১৬’শ বিঘা জমির ফসল হুমকির মুখে পড়েছে। এই গ্রামের নব্বই শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু প্রতিবছর বর্ষায় পানি নিষ্কাষন সমস্যার কারনে গতিগ্রস্থ হচ্ছে কৃষক। পানি নিষ্কাষনের জন্য খালটি ভবানীপুর বিল থেকে বহমান হয়ে পাশ্ববর্তি লালপুর উপজেলার (ওয়ালিয়া পশ্চিম মন্ডলপাড়া) গ্রামের মধ্য দিয়ে খলিষাডাঙ্গা নদীতে গিয়ে পড়েছে। বিগত কয়েক বছর পূর্বে সরকারি বরাদ্ধের মাধ্যমে বড়াইগ্রাম সীমানার অংশ খনন/সংস্কার করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, লালপুর সীমানায় খালের যে অংশটুকু পড়েছে তার কিছু অংশ বিভিন্ন অস্থায়ী এবং স্থায়ী স্থাপনা নির্মান করে অবৈধভাবে দখল করে রেখেছে কিছু সুবিধাবাদী মানুষ। বিধায় বর্ষার পানি বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে নিস্কাষন সম্ভব হচ্ছে না। এতে ভবানীপুর-আটঘরি মাঠের প্রায় দেড় হাজার বিঘা ধানসহ বিভিন্ন ফসল হুমকির মূখে পড়েছে। অতি  সময়ের মধ্যে এই জলাবদ্ধতার নিরশন না হলে এই এলাকার কৃষকরা ব্যপক ক্ষতির মূখে পড়বে। প্রতিবছর একই সমস্যায় শতশত বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। কৃষি নির্ভর এই দেশে শুধু কিছু অসাধু মানুষের জন্য এবং পদ্ধতীগত সমস্যার কারনে এই এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে তৎকালীন নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম এবং সাবেক  এমপি তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী কে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সেখান থেকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কে অবগত করেন। পরে বদলি এবং নির্বাচন জনিত কারনে গুরুত্বপূর্ণ বিষয়টি চাপা পড়ে যায়, কৃষকের সমস্যা সমস্যায় রয়ে যায়। প্রতি বছরের ন্যায় এবছরও অতি বর্ষনের কারনে ভবানীপুর মাঠে জলাবদ্ধতায় বিভিন্ন ফসল বিশেষ করে ধান এর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য জানান, সরকারি বরাদ্ধের মাধ্যমে বড়াইগ্রাম অংশ সংস্কার করেছি, কিন্তু বার বার তাগাদা দেওয়া সত্বেও লালপুরের কিছু সংস্কার না করায় প্রতিবছরেই হালকা বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয়। এতে দুই এলাকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে। এই সমস্যা নিরশন হলে দুই উপজেলার হাজার হাজার বিঘা ফসলের জমি ও বসত ভিটা রক্ষা পাবে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বিষয়টি আমি অবগত হয়েছি, স্বরেজমিনে পর্যবেক্ষন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে।

  • ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা  আহত ১২

    ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা আহত ১২

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলাধীন সাত্তার কান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর অপর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর অনুসারীরা অর্তকিত হামলার ঘটনা ঘটিয়েছে। এতে এড. মোহাম্মদ আলীর পক্ষের অন্তত ১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা।
    শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তার কান্দি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিত ভাবে মাহবুব আনাম স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।
    এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সদস্য টনি, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বাপ্পী তালুকদার, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক শ্রমিক নেতা সোহেল, কুড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য তানভীর তালুকদার, সাবেক ছাত্র নেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও কয়েক জন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি’র মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

  • পটিয়ায় আওয়ামী লীগ নেতা সন্ত্রা*সী আবছার গ্রেফতার

    পটিয়ায় আওয়ামী লীগ নেতা সন্ত্রা*সী আবছার গ্রেফতার

    মো.মহিউদ্দিন চৌধুরী।
    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
    চট্টগ্রামের পটিয়ায় সাবেক এমপি ও হুইপ সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সহচর শোভনদন্ডী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ১০-১৫ টি মামলার আসামি সন্ত্রাসী নুরুল আবছার (৩৯) গ্রেফতার হয়েছে।

    আজ সন্ধ্যা ৭ টার দিকে পটিয়া থানার পুলিশ থানার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নুরুল আবছার উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ারঘোনা গ্রামের আবদুল ছবুরের ছেলে।

    গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সময় সে সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর ছত্রছায়ায় থেকে নানা অপকর্মের সাথে জড়িত ছিল।

    সে হিলচিয়া হাতিয়ারঘোনা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি, গুলি,অগ্নিসংযোগ,দান বাক্সের টাকা চুরি সহ একাধিক ঘটনার মূল হোতা। গত বছরের ৯ আগস্ট তার নেতৃত্বে হিলচিয়া গ্রামে প্রতিপক্ষের উপর নির্বিচারে গুলি করা হয়।
    কিশোর গ্যাং লিডার আবছারের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল গত বছরের ২ জুন মো. সাকিব নামে একজনকে গুলি করে গুরুতর আহত করে। এই ঘটনায়ও হাতিয়ারঘোনা গ্রামের মৃত ফারুক আহমদ খানের ছেলে বাহাদুর ইসলাম খান (৪০) বাদী হয়ে নুরুল আবছার কে ১ নং আসামি করে মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
    গত বছরের এপ্রিল মাসে হিলচিয়া গ্রামের জফিকুল ইসলাম নামে একজনকেও একই ভাবে সন্ত্রাসী আবছারের নেতৃত্বে গুলি করে আহত করে। ঐ ঘটনায় সন্ত্রাসী আবছার প্রায় আড়াই মাস জেল হাজতে ছিল।
    স্থানীয় ও একাধিক লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল আবছারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের নেতৃত্বে এলাকায় প্রতিনিয়ত মারামারি হানাহানি লেগে আছে। বিভিন্ন অলিগলিতে এদের দেখা মিলছে। তারা দিন রাত নানা অপরাধে জড়িয়ে পড়ছে। চুরি, ছিনতাই, ইভটিজিং,মদ,গাঁজা ও ইয়াবা সেবন এবং বিকিকিনি সহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ডে তারা জড়িত। সুযোগ বুঝে সিএনজি গাড়ি থামিয়ে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়া। রাতের বেলা সারা রাত জেগে থেকে মানুষের গরু,ছাগল, হাঁস, মুরগী, কবুতর, কলা,পেপে ইত্যাদি গাছের ফল ফলাদি ও পুকুর থেকে মাছ চুরি করা, মানুষের গাছগাছালি কেটে নিয়ে যাওয়া তাদের পেশা ও নেশা।
    কখনো স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে। বেবি আকতার এ্যানি নামের একজন স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা কালে বাধা দেওয়ায় মা সহ ঐ ছাত্রীকে কুপিয়ে আহত করে এই গ্যাংয়ের সদস্যরা। তারা কখনো এলাকায় জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধে টাকার বিনিময়ে কোনো এক পক্ষের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নেয়। এ সবই এই কিশোর গ্যাংয়ের নিয়মিত কর্মকাণ্ড।
    তাদের হাতে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লাঞ্চিত হচ্ছে।
    গত বছরের ১০ এপ্রিল মামলার স্বাক্ষী আমির হোসেন, ২০ এপ্রিল রিক্সা চালক মো. জামাল ও তার স্ত্রী, ৫ মে আবু নাসের শিমুল সহ ৩ জন, ২৩ মে খোরশেদ সহ ৮ জন,২৬ মে ইমরান,২৭ মে নজির আহমদ, ৬ জুন সিএনজি চালক আবু তালেবকে কিশোর গ্যাং লিডার আবছারের নেতৃত্বে ধাওয়া করলে ভয়ে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করে। ১২ জুন হাতিয়ারঘোনা গ্রামের আবদুল মুবিনের পিকআপ ভাংচুর করে। ২২ জুন আদালতে তাদের দলের ৫ সদস্য আটক হলে পরের দিন
    ২৩ জুন ক্ষিপ্ত হয়ে ইদ্রিচ আলী, তার স্ত্রী বোন সহ ৪ জনের উপর হামলা করে গুরুতর আহত করে। তাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়ে বাড়িঘর ভাংচুর ও মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।স্থানীয় বিএনপি নেতা বাহাদুর ইসলাম খান জানান,সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী আবছারকে গ্রেফতার হয়েছে শুনে এলাকার মানুষ আনন্দিত হয়েছে। সে গত ১৫ বছর হিলচিয়া হাতিয়ারঘোনা গ্রামের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। বহু মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমিসহ এলাকাবাসীকে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি ভাংচুরের নামে মিথ্যা রাস্ট্রদ্রোহী মামলা দিয়ে হয়রানি করেছে।তার দলের আরও ৮-১০ জনকে গ্রেফতার করার পর এলাকায় শান্তি আসবে। না হয় যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • নাটোরের লালপুরে বিএনপি’র উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত 

    নাটোরের লালপুরে বিএনপি’র উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত 

    ষ্টাফ রিপোর্টারঃ

    নাটোরের লালপুরে অর্জুনপুর-বরমহাটি, ওয়ালিয়া, দূয়ারিয়া ও কদিমচিলান ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার রুইগারী উচ্চ বিদ্যালয় মাঠে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু। 

    নাটোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহাগ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম রানা, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আবুল খায়ের একে, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এজাজুল হক বাচ্চু, কদিমচিলাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি  চাঁদ মোহাম্মদ, লালপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস শাহান মাসুম, এবি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আরজেদ আলী সরকার প্রমুখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর থানার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এর নেতাকর্মী এবং অত্র এলাকার সুধীবৃন্দ।