Blog

  • মোরেলগঞ্জে শহীদ মাহফুজের কবর জিয়ারত করলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম

    মোরেলগঞ্জে শহীদ মাহফুজের কবর জিয়ারত করলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম

    শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।১২ (অক্টোবর) শনিবার দুপুর ২টায় মোরেলগঞ্জের গুলিশাখালী বাজার সংলগ্ন শহীদ মাহফুজুর রহমানের বাবা, শহীদ পরিবারের সদস্যরা এবং বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মাহফুজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন।
    এ সময় শহীদ মাহফুজুর রহমানের বাবা মো. আব্দুল মান্নান ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ মাহফুজের বাবাকে বুকে টেনে নিয়ে সান্তনা দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মিরপুর আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন।

  • যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোন ধর্মের না- অতিরিক্ত ডিআইজি

    যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোন ধর্মের না- অতিরিক্ত ডিআইজি

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোন ধর্মের না,তারা অশুভ শক্তি। শাসক আসবে শাসক যাবে তবে এখানে যারা বসবাস করেন তারাই সুখে দুঃখে এখানে থাকবেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন কালে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক(পিপিএম) এসব কথা বলেন।

    তিনি শনিবার( ১২ অক্টোবর) সন্ধ্যায় তাঁরাবাড়ী পুজামন্ডপসহ বিভিন্ন মন্ডপ ঘুরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন এবং পুজা উদযাপন সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন।

    এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশ্রাব আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল হোসাইন,জামায়াত ইসলামের ব্যবসায়িক বিভাগ সদস্য শেখ নেয়ামুল করিম, সাংবাদিক কার্তিক দাস, তারাবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ লাল চক্রবর্তী, তারাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস প্রমুখ।

  • আত্রাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক

    আত্রাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। শনিবার বিকেলে এ পরিদর্শক কালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। আত্রাই উপজেলা নিবার্হী অফিসার সঞ্চিতা বিশ্বাস,  আত্রাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সিনথিয়া ইসলাম, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, সাহাগোলা  ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ। তিনি সাহাগোলা ও ভোঁপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।#

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে  ২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনয় কায়দায় মাইক্রোবাসে মাদকদ্রব্য পরিবহনকালে ২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাইক্রোবাস জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১০ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাত ২০.৫৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ হোটেল নিউ মায়ের আচল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাইক্রোবাসের বডির সামনের দিকে নিচে পা রাখার খালী জায়গায় বিশেষভাবে নির্মিত বক্সের ভিতর থেকে মাদকদ্রব্য পরিবহনকালে ২,৮৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক কারবারী সুকুলা বাসকীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস, ০১টি মোবাইল ফোন ও নগদ ৫০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সুকুলা বাসকী (৩৩), পিতা- মদন বাসকে, সাং- কানাই (কর্ণাই চেহেল গাজী), থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাইক্রোবাস যোগে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • দোয়ারাবাজারে অর্ধশতাধিক উদীয়মান নতুন ভোটার বিএনপিতে যোগদান

    দোয়ারাবাজারে অর্ধশতাধিক উদীয়মান নতুন ভোটার বিএনপিতে যোগদান

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গও ইউনিয়নের আজমপুর গ্রামের অর্ধ-শতাধিক নতুন ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণীত হয়ে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের হাতকে শক্তিশালী করতে আজমপুর গ্রামের নবীন ভোটাররা
    জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারীর হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন। এসময় আলহাজ্ব এম এ বারী বলেন বিএনপি একটি বিশাল দল, আজ যারা যোগদান করেছেন উনারা পূর্বেও অনেকে বিএনপিতে ছিল নতুন ভোটারা নতুন বাংলাদেশ গড়তে বিএনপিতে যোগদান করায় হাততালি দিয়ে সবাইকে স্বাগত জানান তিনি। ঐ সময় উপজেলা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা লায়েক হোসন উপস্থিত ছিলেন।
    শুক্রবার বিকেলে কামার পট্টি রোডে বিএনপি কার্যালয়ে ভিতরে আজমপুর গ্রামের মোহাম্মদ আংগুর মিয়া ও আলী রাজের নেতৃত্বে বিএনপিতে যোগদান কারী নেতা কর্মীরা হলেন, তুষার উদ্দিন, উজ্জ্বল, লায়েক, রিয়াজ উদ্দিন, সানুর মিয়া, মহিবুর, এনামুল, কয়েল, সফিক, মোহাম্মদ, আমির, রিপন, নুরুজ্জামান, রেজাউল, আহমদ আলী, এনাম, জোবেদ আলী, রাহমিন, বাহার উদ্দিন, কফিল, কামরান, সমশের প্রমুখ।

  • তানোরে বিএনপি নেতা শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন

    তানোরে বিএনপি নেতা শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল(অবঃ)শরিফ উদ্দিন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা।
    সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক জিয়ার পক্ষ থেকে
    শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
    জানা গেছে,গত ১১ অক্টোবর শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, গোদাগাড়ী পৌর বিএনপির আহবায়ক বিপ্লব, মুন্ডুমালা পৌর বিএনপি নেতা ফিরোজ কবির,সুলতান আহম্মেদ ও আব্দুর রউফ প্রমুখ।এছাড়াও তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ।
    এসময় শরিফ উদ্দিন বলেন, সবার আগে দেশ আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার আহবান জানান। একই দিন সন্ধ্যায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কচুয়া বাজারে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে আসামি মমতাজ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে আসামি মমতাজ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে শাহজাদপুরের আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ০৬ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, ফালা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে শাহজাদপুর থানাধীন কায়েমপুর গ্রামস্থ ভিকটিম তারা সরকার @ জুলমত সরকার এর বসত বাড়ীতে অনধিকারে প্রবেশ করে এবং তারা ভিকটিমকে গালিগালাজসহ তার বাড়ী-ঘর ভাংচুর করতে থাকে। ভিকটিম দুর্বৃত্তদেরকে বাধা নিষেধ করলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে ভিকটিমকের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুত্বর জখম করে এবং অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। এলোপাথারী মারপিটের ফলে ভিকটিম তারা সরকার @ জুলমত সরকার ঘটনাস্থলেই মৃত্যবরণ করে। এই ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-১৪ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ দন্ড বিধি ১৮৬০।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ‘‘নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত তারা সরকার @ জুলমত সরকার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা নগদ ১,৫০০/- টাকা জব্দ করা হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মততাজ প্রাং (৬০), পিতা- মৃত জনাব আলী প্রাং, সাং- কায়েমপুর, থানা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নড়াইলের চিত্রা নদীর পাড়ে একই স্থানে মসজিদ-মন্দির, নির্বিঘ্নে চলছে নামাজ-পূজা ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন

    নড়াইলের চিত্রা নদীর পাড়ে একই স্থানে মসজিদ-মন্দির, নির্বিঘ্নে চলছে নামাজ-পূজা ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের চিত্রা নদীর পাড়ে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন। একই স্থানে মসজিদ-মন্দির, নির্বিঘ্নে চলছে নামাজ-পূজা ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন রয়েছে চিত্রার নদীর পাড়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায়। প্রায় চার দশক ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরষ্পরের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করছে। ঐহিত্য মেনে সেই উৎসবে সামিলও হচ্ছেন সবাই।
    ছোট্ট একটি মাঠের একপাশে মসজিদ আর অন্যপাশে মন্দির। সময় হলে কেউ যাচ্ছেন নামাজে, আর কেউ যাচ্ছেন দেবী দর্শনে। স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছেন সবাই চলছেন সম্প্রীতি রক্ষা করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময় নড়াইলের পুরান সাব রেজিস্ট্রি কার্যালয়টি মহিষখোলায় ছিল। সেই কার্যালয়ের পাশেই ১৯৮৫ সালে মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ নামের এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯২ সালে নতুন করে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আর মসজিদ নির্মাণের কয়েক মাস পরেই প্রতিষ্ঠা করা হয় মহিষখোলা সার্বজনীয় পূজা মন্দির।
    সরেজমিন (১১ অক্টোবর) দুপুরে গিয়ে দেখা যায়, চিত্র নদীর পাড়ে একটি ছোট্ট মাঠে মধ্যে তিনটি স্থাপনা রয়েছে। মাঠের পশ্চিম পাশে মসজিদ, আর উত্তর পাশে রয়েছে মন্দিরটি। মন্দিরটি উত্তর-দক্ষিণমুখী। আর মাঠের দক্ষিণ পাশে রয়েছে একটি রাস্তা।
    ওই এলাকার কয়েকজন স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কথা হলে তারা বলেন, শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু-মুসলিম একই পরিবারের সদস্য হিসেবে এলাকায় বসবাস করে আসছি। আমাদের এলাকায় কখনও ধর্ম নিয়ে কোনো বিরোধে আমরা লিপ্ত হইনি। এই এলাকার মানুষ মনে প্রাণে অসাম্প্রদায়িক। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল।
    মন্দিরে পূজা দেখতে আসা লোহাগড়ার হৃদয় দাস বলেন, আমি আগেই এখানকার কথা শুনেছিলাম। একই জায়াগায় পাশাপাশি মন্দির ও মসজিদে যে যার ধর্ম পালন করে। এটা দেখে বেশ ভালো লাগল। সবাই এ রকম মিলেমিশে থাকলে তো ধর্ম নিয়ে কোনো ঝগড়াঝাটি আর থাকত না।
    মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্রি কার্যালয় জামে মসজিদের ইমাম ইনামুল ইসলাম বলেন, আমরা মন্দির কমিটিকে আমাদের নামাজের সময়সূচি দিয়েছি। নামাজের সময় মন্দির কমিটি তাদের কাজক্রম সীমিত রাখেন। নামাজ শেষ হলে স্বাভাবিক নিয়মেই পূজা-অর্চনার কাজ চলে। এ নিয়ে কোনো দ্বন্দ্ব-সংঘাত হয়নি। আশা করছি ভবিষতেও হবে না। আমরা সবাই মিলেমিশে একসঙ্গেই বসবাস করছি।
    মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভংকর সরকার ট্রুপাল বলেন, এই এলাকায় মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি হলেও কখনোই আমাদের পূজা-অর্চনা করতে কোনো সমস্যার সম্মুখীন হই না। আমরা সবাই মিলেমিশে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি।

  • মহালছড়ি জোন কর্তৃক দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

    মহালছড়ি জোন কর্তৃক দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

    (রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি)

    পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের আওতাধীন এলাকায় শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে দূর্গম এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে শারদ শুভেচ্ছা উপহার সামগ্রী পৌছে দিয়েছেন।

    এসময়ে জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়িদের মাঝে খাদ্য জাতীয় উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও জোন অধিনায়কের পরামর্শে প্রতিটি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এ উপহার সামগ্রী বিতরণ করেন।

    চলতি বছরের পূজা মন্ডপের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এমন চমৎকার ধরনের উদ্যোগ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনাজোন অদম্য সাতান্ন বেঙ্গলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • টুরিস্ট পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নারায়ণগঞ্জের স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা ও পূজা মন্ডপ পরিদর্শন

    টুরিস্ট পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নারায়ণগঞ্জের স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা ও পূজা মন্ডপ পরিদর্শন

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    ঢাকা- ময়মনসিংহ-সিলেট ডিভিশনের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসেন এবং ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ স্টেক হোল্ডারদের সাথে একমত বিনিময় সভা ও পরবর্তীতে সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোন ইনচার্জ দেলোয়ার হোসেন, সোনারগ জাদুঘর পরিচালক, জাদুঘর সিকিউরিটি অফিসার, পানাম সিটি পরিচালক ও ও সোনারগাঁও রয়েল রিসোর্ট এর জিএম জনাব খাইরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিল।

    মত বিনিময় সভায় বক্তারা টুরিস্ট পুলিশের বিভিন্ন সার্ভিসে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রম আরো প্রসারিত করার স্বার্থে জনবল বৃদ্ধিসহ বিভিন্ন লজিস্টিক সাপোর্টের কথা উল্লেখ করেন। অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার তাদের সমস্যাগুলি দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তারা সোনারগাঁ জাদুঘর এবং তার আশপাশের বেশ কয়েকটি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহায়তা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটিকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।