Blog

  • জমি সংক্রান্ত বিরোধে  আপন মামাতো ভাইকে কুপি*য়ে হ*ত্যা, আহত ১

    জমি সংক্রান্ত বিরোধে  আপন মামাতো ভাইকে কুপি*য়ে হ*ত্যা, আহত ১

    শাহে আলম,

    বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:

    নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে তোরাব হোসেন (৪৮) নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তোরাব হোসেন উপজেলার নটাবাড়িয়া ওয়ারিশপাড়া গ্রামের সোলেমান হোসেন এর ছেলে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) সকাল অনুমান ৮ ঘটিকার দিকে তোরাব হোসেন  এর বাড়ির পশ্চিম পাশে তার কলাবাগানে জলবদ্ধতা থাকায় তা নিষ্কাশনের জন্য ড্রেন করার সময় একই এলাকার মোঃ সুলতান আহমেদ রানা (৩৮) তাকে বাঁধা দেয়, বাক-বিতণ্ডার একপর্যায়ে রানা হাসুয়া দিয়ে তোরাব আলীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে তোরাব আলীর বুকের পাঁজরে, মাথায় ও বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী তোরাব আলীকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্ত রানা তোরাব আলীর আপন মামাতো ভাই এবং একই এলাকার  মৃত সামাদ খান এর পুত্র । তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

    আরো জানা যায়, সংঘর্ষের সময় অভিযুক্ত সুলতান আহমেদ রানাও আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, নিহত তোরাব আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এখন পর্যন্ত মামলা হয়নি, আইনি প্রক্রিয়া চলমান আছে, তবে অভিযুক্ত সুলতান আহমেদ রানার অবস্থান বা সন্ধান আমাদের জানা নেই।

  • যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর স্বজন সমাবেশের উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার নুরে মদীনা হাফিজিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রধান করা হয়। সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.আবুল হাশেম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম, সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,শিক্ষক হাফেজ ইলিয়াস ইব্রাহিম,হাফেজ আব্দুল আহাদ ও ডা. নুরুন্নবী বখশ। পরে সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে কৃতি শিক্সার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মধ্যভদ্রঘাট ইসলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনিছুর রহমান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে পত্তনকৃত জমি নিয়ে বিরোধের জেরে সংঘ*র্ষে আহত ১৩

    সুজানগরে পত্তনকৃত জমি নিয়ে বিরোধের জেরে সংঘ*র্ষে আহত ১৩

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরের চরঅ লের পত্তনকৃত জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। সংঘর্ষে জড়ানো উভয় পক্ষের লোকজন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক বলে জানা গেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চর মানিকদীর গ্রামের বানা মোল্লার ছেলে রফিক মোল্লাকে রাজশাহী মেডিকেলে, একই এলাকার মৃত দবির হোসেনের ছেলে আরিফকে পাবনা জেনারেল হাসপাতালে, চরসুজানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিন শেখ,আব্দুর রউফ এর ছেলে আপেল, চরমানিকদীর গ্রামের নিজাম শেখের ছেলে ডাব্লু শেখ, মোলাম খাঁর ছেলে রাসেল খা, নাবল খার ছেলে রেন্টু খা, চরসুজানগর গ্রামের আবু শেখের ছেলে বাবলু শেখ, চরমানিকদীর গ্রামের রিয়াজ উদ্দিন মল্লিকের ছেলে জিয়া মল্লিককে সুজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এছাড়া আহত অপর কয়েকজনকে প্রামানিক চিকিৎসা শেষ হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়। শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় পৌর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে । পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখ নপযৃন্ত এ ঘটনায় থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ জানান, এ ঘটনা বিএনপির কোন গ্রুপিং সংঘর্ষ নয়,স্থানীয় চর অ লের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে, তবে সংঘর্ষে জড়ানো উভয় পক্ষের লোকজন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক বলে জানতে পেরেছি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • দোয়ারাবাজারে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন

    দোয়ারাবাজারে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন

    হারুন অর রশিদ।।

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ
    হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।

    শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীশ্রী
    মদন মোহন মন্দিরে সার্বজনীন দুগোৎসব শ্রী কেশব চন্দ্র লোদী ও শোভা রাণী সরকার
    নীলকন্ঠ ত্রিশূল যুব সংঘ কতৃক আয়োজিত মন্দিরে পূজা মন্ডপ ও শারদীয় দূর্গোৎসবের কমিটির মাঝে নগদ অর্থ প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। তিনি অতিথি বৃন্দ হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুনর রশীদ,
    উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য কৃষ্ণ মোহন রায়, উপজেলা যুব দল নেতা মাদব রায় প্রমুখ।

  • কাঁঠালিয়া শৌজালিয়ার ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কাঁঠালিয়া শৌজালিয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    সফিকুল ইসলাম শাওন
    কাঁঠালিয়া সংবাদদাতা ।।
    কাঁঠালিয়া শৌজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের কোনো শেষ নেই। বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ এনে সাবেক উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন অন্তত দুই তৃতীয়াংশ ইউপি সদস্য। সর্বশেষ অভিযোগ উঠেছে দরিদ্র মানুষের জন্য সৌদি সররকারে দেয়ার দুম্বার মাংস আত্মসাতের। এছাড়া দীর্ঘদিন তিনি পরিষদে না এসে নিজের বাড়ি অফিস বানিয়েছেন- এমন অভিযোগও রয়েছে। জরুরি কাগজপত্র স্বাক্ষরের জন্য তার বাড়িতে যেতে হয়, এতে জনগণ ভোগান্তিতে পড়ছেন। ইউনিয়ন পরিষদের মেম্বার আলম এমন তথ্য জানিয়েছেন, অভিযোগ সূত্রে জানা যায়, রিপন চেয়ারম্যান সরকারি নিয়ম অনুযায়ী মাসিক মিটিং করেন না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, ভিজিএফ, টিসিবি কার্ড ও কর্মসৃজন ওয়ার্ডভিত্তিক জনসংখ্যা হারে বণ্টন না করে আত্মীয়দের প্রাধান্য দেন। গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল- ট্যাক্স ও হোল্ডিং নম্বরের টাকা আদায় করে মেম্বারদের হিসাব না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী সময়ে সেই অভিযোগের তদন্ত হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তদন্ত প্রতিবেদনে, ট্যাক্স ও হোল্ডিং নম্বরের টাকা আদায় করে ব্যাংকে জমা না দেয়ার বিষয়টা সামনে আসে। ইউপি সদস্যদের অভিযোগ- তারা এবং ইউনিয়নের জনগণ কোনো সমস্যার কথা জানালে সমাধান না করে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালাগাল করেন। এছাড়া, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বপালন করে বিভিন্ন সময় চল্লিশ লাখ টাকা নিয়োগ বাণিজ্যসহ স্কুলের টাকা আত্মসাতের অভিযোগও এনেছেন ইউপি সদস্যরা। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচন করার কারণে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। সে কারণেই পরিষদে যাই না। অল্প কিছু দুম্বার মাংস পেয়েছি সেগুলো তিনটা এতিমখানায় আর কিছু গরিব মানুষকে ভাগ করে দিয়েছি। এ সময় তিনি অভিযোগকারী ইউপি সদস্যদের বিভিন্ন অনৈতিক সুবিধা না দেয়ার কারণে এসব বলছে বলে পাল্টা অভিযোগ করেন।

  • বিএনপি নেতাদের পুজা মন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

    বিএনপি নেতাদের পুজা মন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান প্রদান ও
    শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এদিন শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব)
    দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক জিয়ার পক্ষ থেকে
    শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
    জানা গেছে,গত ১১ অক্টোবর শুক্রবার এ্যাভভোকেট সুলতানুল ইসলাম তারেক দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার পুজা মন্ডব পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন। এদিন রাজাবাড়ি হাট পুজা মন্ডব পরিদর্শন করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সনাতন ধর্মাবলম্বী মানুষদের এই উৎসবকে যেন কোনো কুচক্রী মহল হুমকির মুখে ধাবিত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান। পাশাপাশ তিনি পূজা মন্ডবের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণকে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে বলেন, সারা ন্যায় গোদাগাড়ী-তানোরের সনাতন ধর্মাবলম্বীরা যেনো শান্তিপূর্ণভাবে তাদের এই উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সে বিষয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। জানা গেছে, বিএনপির এই হেভিওয়েট নেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির দলীয মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এদিন পুজা মন্ডব পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, গোদাগাড়ী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল ওহাব গোদাগাড়ী উপজেলা বিএনপির আনারুল সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনসার আলী, বিএনপি নেতা ওয়াহিদ মুরাদ, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল গনি মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য ও তারেক জিয়া প্রজন্ম দলের সহ সভাপতি গোলাম মুর্তজা দুলাল, বিএনপি নেতা সেলিম রেজা, খুররুম সরকার, গোদাগাড়ী পৌর মৎস্যজীবি দলের সভাপতি বেলাল, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য শরিফ, মৎসজীবি দলের পৌর সম্পাদক হারুন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দিন বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রানা, উপজেলা সেচ্ছাসেবক সদস্য সচিব শুভ, হাবিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিন, যুবনেতা ইমন, ছাত্রনেতা নাইম ও জনিপ্রমুখ।
    এদিকে একইদিন রাজশাহীর তানোরে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।এদিন শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষে থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। এসময় উপস্থিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, আনারুল ইসলাম, সদস্য সচিব আব্দুল মালেক, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, গোদাগাড়ী পৌর বিএনপির নেতা বিপ্লব, মুন্ডুমালা পৌর বিএনপির নেতা ফিরোজ কবির, সুলতান আহম্মেদ, আব্দুর রউফ ও মোতালেব হোসেনপ্রমুখ। এছাড়াও তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ।এদিকে একইদিন উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কচুয়াহাটে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

  • রাজশাহীতে বিএডিসি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

    রাজশাহীতে বিএডিসি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিএ) রাজশাহীর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, বিগত ২০২৩ – ২৪ অর্থবছরে আলু বীজ সরবরাহ নিয়ে তিনি নানা অনিয়ম-দুর্নীতি করেছেন।
    আলু চাষীদের অভিযোগ, লক্ষ্যমাত্রা অনুযায়ী চুক্তিবদ্ধ চাষীদের উৎপাদিত আলু বীজ সরবরাহ করার কথা বিএডিসির। সে অনুযায়ী চাষীদের কাছ থেকে প্রতি বস্তায় ৫০ কেজির স্থলে ৫৩ কেজি করে আলু বীজ সরবরাহ করতে বাধ্য করেছেন উপসহকারী পরিচালক। তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী চুক্তি বদ্ধ চাষী রবি এডিসিতে আলু বীজ সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন।
    এসব বিষয়ে বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম রাজশাহীর সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বিএডিসির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি কৃষি উপদেষ্টা, বিএডিসি বীজ ও উদ্যান পরিচালক, বিএডিসি আলু বীজ প্রকল্প পরিচালক এবং রাজশাহী আলু বীজ (কৃষি) উপ-পরিচালক বরাবর অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আলু চাষী বলেন, সহকারী উপ-পরিচালকের নানামুখী অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারে তারা রীতিমতো অতিষ্ঠ। তারা এই দুর্নীতিবাজ কর্মকর্তার দ্রুত অপসারণ চান।
    এদিকে বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম রাজশাহীর সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের লিখিত অভিযোগে বলা হয়েছে, চলতি বছর রাজশাহী জোনের আওতাধীন চাষীরা এক হাজার ৭০০ মেট্রিকটন আলু বীজ বিএডিসিতে সরবরাহ করেছেন।
    কিন্তু এ বীজ সংগ্রহ করতে আলু বীজ চাষীদের পড়তে হয় শুভঙ্করের
    ফাঁকিতে। প্রতি বস্তায় ৫০ কেজি করে আলু দেয়ার কথা থাকলেও চাষীদের কাছ থেকে ৫৩ কেজি করে আলু নেয়া হয়েছে। এতে প্রত্যেক চাষীকে বস্তাপ্রতি ৩ কেজি করে আলু বেশি দিতে হয়েছে। চাষীরা অভিযোগ করেন, প্রতি মেট্রিক টনে
    হয় ২০ বস্তা আলু। সেই হিসেবে এক হাজার ৭০০ মেট্রিক টনে হয় ৩৪ হাজার বস্তা আলু। প্রতি বস্তায় ৩ কেজি করে আলু বেশি নেয়া হলে কৃষকদের কাছ থেকে বিএডিসি রাজশাহীর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের এক লাখ ২ হাজার কেজি আলু বেশি নিয়েছেন। যার বাজার মূল্য প্রায় ৫১ লাখ টাকা। উপ-সহকারী পরিচালক আব্দুল কাদেরের কারণে এই অঞ্চলের বীজ আলু চাষীরা ক্ষতির মুখে পড়েছেন।তারা এর প্রতিকার চান। অভিযোগে আরো বলা হয়, কৃষকদের কাছ থেকে ৩ কেজি করে আলু বস্তা প্রতি বেশি নিলেও দাম শোধ করেছেন ৫০ কেজির। শুধু তাই না, চুক্তিবদ্ধ চাষীদের বস্তা, ট্যাক করা, ওজন দেয়া, লোড করা, বাছাই, শ্রমিকমূল্য সব কিছুই বহন করতে হয়েছে চাষীদের। বিএডিসির পক্ষ থেকে এসব খরচের জন্য প্রতি কেজিতে ১
    টাকা ৫ পয়সা করে প্রদান করার কথা থাকলেও তা দেয়া হয়নি। এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী যেসব চাষী বীজ আলু দিতে পারেননি তাদেরকে অবশিষ্ট বীজ আলু সরবরাহের জন্য চিঠিও দিয়েছেন রাজশাহী বিএডিসির (হিমাগার)
    উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কেএম গোলাম সরওয়ার। যাদের এই চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের কয়েক জন জানিয়েছেন তারা এই ধরণের কোনো চিঠি পাননি। এসব বিষয়ে জানতে চাইলে বিএডিসি রাজশাহীর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, ২০২৩-২৪ মৌসুমে
    রাজশাহী বিএডিসির অধীনে ১৮টি ব্লকে চুক্তিবন্ধ মোট ২৮০ জন চাষী বীজ আলু চাষাবাদ করেন। এর মধ্যে কিছু কৃষক লক্ষ্যমাত্রা অনুযায়ী বিএডিসিতে আলু বীজ সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। যেসব চাষী ব্যর্থ হয়েছেন মূলত তারাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া বস্তা প্রতি ৩ কেজি করে আলু বেশি নেয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।#

  • নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে উপজেলার রায়াপুর বটতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শহীদ আহনাফ একাদশ ২-৩ গোলে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ ইরফান একাদশ, শহীদ তাহমিদ একাদশ, শহীদ আহনাফ একাদশ, শহীদ মুগ্ধ একাদশ ও শহীদ আবরার ফাহাদ একাদশ অংশ নেয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না। স্থানীয় নবজাগরণ যুব সংঘ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টর দলগুলোতে জাতীয় ও স্থানীয় খেলোয়াররা অংশ নেয়।

  • প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরে তরুণীর বিষপান

    প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরে তরুণীর বিষপান

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মানছুরা বেগম (২৩) নামে এক তরুণী শ্লীলতাহানি ও মারধর করার অপমান সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসায় প্রাণে রক্ষা পায় ওই তরুণী। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম কামদেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মানছুরা ওই গ্রামের মজিবর আকনের মেয়ে। এ ঘটনায় মজিবর আকন নলছিটি থানায় থানায় একটি অভিযোগ দিয়েছেন।
    অভিযোগে জানা যায়, পশ্চিম কামদেবপুর গ্রামের মজিবর আকনের সঙ্গে প্রতিবেশী রফিক হাওলাদারের পারিবারিক বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার মজিবরের ছেলে নিহাদ আকন বাড়ির পাশের একটি সুপারি গাছ থেকে কয়েকটি সুপারি পাড়ে। এটা দেখে রফিকের স্ত্রী শাহিনুর বেগম নিহাদকে গালাগালি করে। নিহাদ এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে নিহাদকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় রফিক হাওলাদারের ছেলে শাহাবউদ্দিন, মেয়ে লিপি ও সনিয়া। তাদের ঘরের ভেতরে নিয়ে নিহাদকে মারধর করে। তাঁর চিৎকার শুনে বোন মানছুরা বেগম ওই বাড়িতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এসময় তাঁর শ্লীলতাহানি ঘটায় প্রতিপক্ষরা। এতে লজ্জায় ও ভয়ে ঘরে এসে সে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন ওই তরুণী।
    এ ব্যাপারে ওই তরুণীর বাবা মজিবর আকন বলেন, আমার ছেলে ও মেয়েকে মারধর করেছে প্রতিপক্ষরা। মেয়ের শ্লীলতাহানি ঘটিয়েছে। লজ্জায় আমার মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। আমি এ ঘটনার বিচার চাই।
    রফিক হাওলাদার বলেন, আমার ঘরে বসে কোন মারধরের ঘটনা ঘটেনি। আমাদের গাছের সুপারি পাড়া নিয়ে একটু কথার কাটাকাটি হয়েছিল কিন্তু বড় ধরণের কিছু হয়নি।
    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মিনা বাঁচতে চায়

    হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মিনা বাঁচতে চায়

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী ব্যুরো চীফ সিনিয়র সাংবাদিক শামসুন নাহার মিনা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিপূর্বে তার হার্টে রিং বসানো হয়েছে।

    বর্তমানে বারডেম হাসপাতালের চিকিৎসক বৃন্দ হার্টে আর একটি যন্ত্র CRTD (Cardiac Resynchronization Therapy) বসানোর পরামর্শ দিয়েছেন। যন্ত্র স্থাপন, অপারেশন সহ হাসপাতালের খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এই চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। অসুস্থ সাংবাদিক মিনার পাশে দাঁড়াতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিকাশ নম্বর- ০১৯৭৯-৯৯১৩৭৮ অথবা হিসাব নং- ১৫০১১০৪২৯৩১৯৪০০১ ব্রাক ব্যাংক, গুলশান- ১ শাখা, ঢাকা।

    তাই আসুন সাংবাদিক মিনাকে বাঁচাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়াই। উল্লেখ্য মিনা দি বাংলাদেশ পোষ্ট পত্রিকার সরকার শরিফুল ইসলামের ছোট বোন ও ফিন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুনের ননদ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।