Blog

  • উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তারুণ্যের নলছিটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তারুণ্যের নলছিটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের ভলান্টিয়ার প্রতিনিধি দল আজ নবাগত ইউএনও জনাব মোঃ নজরুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় তিনি দক্ষ যুবসমাজ বিনির্মানে ও কো কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে দক্ষ তারুণ্য সৃষ্টিতে তারুণ্যের নলছিটিকে অগ্রণী ভূমিকা রাখতে আহবান জানান।

    এসময় ফুলের পরিবর্তে নবাগত ইউএনও মহোদয়ের হাতে ‘তারুণ্যের নলছিটি পাঠাগার কমিউনিটি’ থেকে বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সংগঠনের কার্যক্রম, মানবিক কাজে তারুণ্যের অংশ বিষয় অবগত করা হয়।

    প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটির পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি খলিফা, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত, প্রচার সম্পাদক অসীম কুমার শীল, মোল্লারহাট ইউনিয়নের নাঈম মল্লিক প্রমুখ।

  • নৌকায় ভোট চাইলেন সরকারের উন্নয়নে আতাউর রহমান প্রধান

    নৌকায় ভোট চাইলেন সরকারের উন্নয়নে আতাউর রহমান প্রধান

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো শেখ হাসিনা সরকার কে প্রয়োজন মনে করে আগামীতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানালেন সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। এসময় সরকারের বহুমুখী উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরে ও নৌকার ভোট প্রার্থনায় গ্রামগঞ্জে, হাট বাজার চষে বেড়াচ্ছেন-লালমনিরহাট এক আসন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার নৌকা মার্কার এমপি প্রার্থী সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি সিইও আতাউর রহমান প্রধান ।

    লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিন করছেন। হাটে বাজারে বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের কাছে নৌকার ভোট প্রার্থনা এবং বতর্মান সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন-বিভিন্ন পেশার সাধান মানুষ, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট এক হাতীবান্ধা ও পাটগ্রাম আসনে সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক ভাইস আতাউর রহমান প্রধানকে নৌকা প্রতীকের নমিনেশন দেওয়া হউক।

    হাসমত উল্লাহ ।

  • চ্যানেল আই’য়ের বর্ণাঢ্য আয়োজনে ২৫ বছর পূর্তি উৎসব সূচনা করেন  সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

    চ্যানেল আই’য়ের বর্ণাঢ্য আয়োজনে ২৫ বছর পূর্তি উৎসব সূচনা করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামে আজ ২৫ বছরে পদার্পণ করল বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।
    গতকাল ০১অক্টোবর ছিলো ‘চ্যানেল আই’ এর শুভ জন্মদিন। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর বর্ষপূর্তির অনুষ্ঠান।
    নগরীর সিআরবিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম- পিপিএম (বার)।

    এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি,পুলিশ সুপার, চট্টগ্রাম ।
    আরো উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র আ,জ,ম নাছির উদ্দিন ও চসিকের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং
    ফরিদ উদ্দিন চৌধুরী, চট্রগ্রাম ব্যুরো চিফ, চ্যানেল আই, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকগণ, চট্রগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, নাগরিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

  • বক্তব্যের মঞ্চেই মারা গেলেন কবি ও কলামিষ্ট শফিজউদ্দিন মাষ্টার

    বক্তব্যের মঞ্চেই মারা গেলেন কবি ও কলামিষ্ট শফিজউদ্দিন মাষ্টার

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি
    বরগুনার পাথরঘাটায় মিলাদুন্নবী অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সং) এর জীবন ও আদার্শের ওপর বক্তব্য দিতে দিতেই মারা গেলেন কবি ও কলামিষ্ট শফিজউদ্দিন মাষ্টার। গতকাল সেমবার বেলার ১২টা পয়তাল্লিশ মিনিটের সময় পাথরঘাটা ডিগ্রি কলেজের মিলাদুন্নবী অনুষ্ঠানে সহা¯্রাধীক ছাত্র/ছাত্রীসহ শিক্ষক পরিষদের সামনেই এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তার পরিবারে নাতি নাতনীসহ ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ড ঈমান আলী রোডে তিনি তার নিজের বাসায় বসবাস করতে। ১৯৯৪ সালে বরগুনা জেলার সদর উপজেলার নিশানবাড়িয়া মের্দাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যার। শফিজউদ্দিন মাষ্টার বাংলাদেশের প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলামিষ্ট হিসাবে লেখালেখী করতের।

    পাথরঘাটা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ জামাল হোসেন নান্নু মিয়া জানান, শফিজউদ্দিন মাষ্টার অত্র এলাকার একজন নামকরা শিক্ষাবিদ হিসাবে তাকে আমরা পাথরঘাটা ডিগ্রি কলেজের মিলাদুন্নবী অনুষ্ঠানে আমান্ত্র জানিয়েছিলাম। ধর্মীয় আলোচনায় তিনি বিষেশ অতিথী হিসাবে হজরত মুহাম্মদ (সং) এর জীবন ও আদার্শের ওপর বক্তব্য রাখছিলেন। এসময় হঠাৎ করে কাপতে কাপতে তিনি মঞ্চের ওপর পরে যাওয়ার সময় আমরা তাকে ধরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

    শফিজউদ্দিন মাষ্টারের বড় ছেলে মাওলানা আবুল বাসার জানান, আজ আসর নামজবাদ পাথরঘাটা কেন্দ্রিয় জামে মসজিদে জানাযা শেষে পাথরঘাটা কেন্দ্রিয় কবস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। তিনি তার বাবার জন্য সকল মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

    অমল তালুকদার
    পাথরঘাটা,বরগুনা

  • রাজশাহীর চারঘাটে ডেঙ্গু রোগীদের মাঝে স্যালাইন প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    রাজশাহীর চারঘাটে ডেঙ্গু রোগীদের মাঝে স্যালাইন প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    চলতি বছর দেশে মহামারি ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়লে রাজশাহীর চারঘাট উপজেলাতেও তা ছড়িয়ে পড়ে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলায় ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি ভাবে ১৭০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।
    কিন্তু তুলনামূলক ভাবে স্যালাইন সংকট দেখা দিয়েছে বলে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম (এমপি) কে অবহিত করেন যার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছয় কাটুন স্যালাইন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে প্রদান করেন।
    সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ছয় কাটুন স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, চারঘাট পৌর মেয়র একরামুল হক ও চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুল হক।
    এ ব্যাপারে জানতে চাইলে ডেঙ্গু রোগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. রিয়াদ বলেন, ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত চারঘাট উপজেলায় সরকারি ও বেসরকারি ভাবে ১৭০ জনকে ডেঙ্গু রোগে সনাক্ত করা হয়েছে। তবে আরও বৃদ্ধি পেতে পারেন বলে তিনি জানান। এ ব্যাপারে আতংকিত না হয়ে সঙ্গে সঙ্গে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গোপালগঞ্জে পিক-আপের চাপায় যুবক নিহত

    গোপালগঞ্জে পিক-আপের চাপায় যুবক নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিক-আপের চাপায় শওকত মীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

    আজ সোমবার (০২ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শওকত মীরের বাড়ী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের কাঁচনা গ্রামে।

    ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শওকত মীর সকালে মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি পিক-আপ চাপা দিলে মারাত্মক আহত হন।

    পরে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাপাতালে নিয় গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ট হলেন ময়মনসিংহ সদরের   ইউএনও শফিকুল ইসলাম

    বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ট হলেন ময়মনসিংহ সদরের ইউএনও শফিকুল ইসলাম

    ষ্টাফ রিপোর্টারঃ
    প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর ময়মনসিংহ বিভাগীয় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়ে বিভাগীয় এবং জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।

    জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন তারাকান্দা উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। শ্রেষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার নাহিদা পারভীন।

    সোমবার (২ অক্টোবর) প্রাথমিক শিক্ষা পদক প্রদান ময়মনসিংহ বিভাগ বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে মোহাম্মদ শফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।

    এর আগে গত ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক/শিক্ষিকা/ কর্মকর্তা/কর্মচারী ও ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার নাহিদা পারভীনকে জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ঘোষণা করেন।

    জেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে এই বাছাই কমিটিতে ডিসি স্যার সভাপতি। তিনি একটি উপ কমিটি করে দেন, সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়ে থাকে। মাঝে দু-বছর করোনার কারণে করা হয়নি।

    ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি ময়মনসিংহ সদর উপজেলায় গত ২০২২ সালের ২৭এপ্রিল যোগদান করার পর জানতে পেরেছি শিক্ষা নগরী হিসাবে পরিচিত জেলার সদরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ উন্নতর করা প্রয়োজন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতিও কম। তাই যোগদান করেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বাড়াতে কাজ শুরু করছি। আসলে আমি চেষ্টা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষায় ময়মনসিংহ জেলা আরো সামনে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

    এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ময়মনসিংহ সদরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছেন তাদের স্ব-স্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে।
    ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যেকোন স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।

  • গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

    গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা অায়োজনে মধ্যদিয়ে গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এসব কর্মসূচির অায়োজন করে।

    “শিশু জন্য বিনিয়োগ করি, ভবিষ্যাতের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে অাজ সোমবার (০২ অক্টোকর) সাড়ে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। অালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল অালম। সভায় শিশু অধিকারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। #

  • গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

    গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নানা অায়োজনে মধ্যদিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এসব কর্মসূচির অায়োজন করে।

    অাজ সোমবার (০২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকাশক্তি” প্রতিপাদ্যের উপর অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল অালম। এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) গোলাম কবির, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো: র‌ফিকুল অালম, তন্ময় কর্মকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #

  • মাদার তেরেসা শান্তি পুরস্কার পেলেন সাংবাদিক  সোনিয়া দেওয়ান প্রীতি

    মাদার তেরেসা শান্তি পুরস্কার পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি

    এস এম সাইফুল ইসলাম কবির : বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশন এর বর্ষপুর্তি উপলক্ষে মাদার তেরেসা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ঢাকানিউজ টুয়েন্টিফোর ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক দুঃস্থ অসহায় নারী ও শিশু কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।

    বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি অডিটোরিয়াম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট সাংবাদিক এম শিমুল খানের সঞ্চালনায় ও বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নুর আফরোজ আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ফোরামের মহাসচিব মোঃ রেজাউল ইসলাম রাজু।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আব্দুস সালাম খান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, দুঃস্থ অসহায় নারী ও শিশু কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি।

    এ অনুষ্ঠানে দেশের ১৬ জন গুনী মানুষকে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা শান্তি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

    উল্লেখ্য বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনের মাধ্যমে দেশের অসহায় মানুষকে রক্তদান করা হয়ে থাকে।