Blog

  • সুজানগরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

    সুজানগরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

    এম এ আলিম রিপনঃ ‘বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাজমুল হুদা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার(অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবির।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

    সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাজমুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার(অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবির ও আ.লীগ নেতা সরদার আব্দুর রউফ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রচেষ্টায় তারেক হোসেন

    তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রচেষ্টায় তারেক হোসেন

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিগা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান তারেক হোসেনের বিশেষ প্রচেষ্টায় প্রায় অর্ধশত বছরের ব্যবহৃত কাঁচা রাস্তা পাকা করন করা হবে। চলতি বছরের গত মে মাসের ১৪ তারিখ উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে পাকা করনের অনুমোদিত ২ কিলোমিটার কাঁচা রাস্তা পরিমাপ করা হয়। মূলত বুড়াবুড়ি ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রচেষ্টায় কাজ করছেন চেয়ারম্যান তারেক হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন- বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার নওশের আলী, সাবেক ইউপি সদস্য মজিব উদ্দিন, অবসরপ্রাপ্ত সৈনিক নজরুল ইসলাম, মো. লুৎফর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

    উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বুড়াবুড়ি বাজার থেকে উত্তরে ২ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার অনুমোধন হয়েছে। অফিস থেকে সরেজমিনে গিয়ে পরিমাপ করা হয়েছে শীগ্রই রাস্তাটি পাকা করনের গঠন প্রণালী তৈরি করে দরপত্রের মাধ্যমে কাজের সময়সীমা প্রকাশ করা হবে।

    স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ প্রায় ৫০বছরের ব্যবহৃত কাঁচা ওই রাস্তা দিয়ে প্রতিদিন ৫-৮নং ওয়ার্ডের ৭টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তাটি কাঁচা হওয়ায় খানা-খন্দে ভরা বর্ষা এলেই কদমা হয়ে যায়। রাস্তাটির পাকা করার খবর জেনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    এ ব্যাপারে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন বলেন, বুড়াবুড়ি বাজার থেকে সর্দারগছ বালাবাড়ি পর্যন্ত এই রাস্তাটি বাপ-দাদা আমলের ৬/৭টি গ্রামকে অনেক খানা-খন্দ পাড়ি দিয়ে মহাসড়কে উঠতে হয়। এসব চিন্তা করেই রাস্তাটি পাকা করার উদ্যোগ নিয়েছি। বুড়াবুড়ি বাজার থেকে সর্দারগছ বালাবাড়ি হয়ে শিলাইকুঠি বাজার পর্যন্ত ৪কি.মি রাস্তার চাহিদার মধ্যে এবার ২কি.মি কাঁচা রাস্তা পাকা করনের অনুমোদন পাওয়া গেছে। আগামীতে বাকি ২কি.মি রাস্তাও পাকা করা হবে বলে তিনি জানিয়েছেন।
    তিনি আরও বলেন, এর আগে নাওয়াপাড়া পাকা রাস্তা থেকে পশ্চিমে কালদাসপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করনের কাজ করা হয়েছে। ইতি মধ্যে ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কার ও অল্প পরিসরে পাকা করণের কাজ করা হয়েছে এবং রাস্তা সংস্কারের কাজ অব্যাহত রয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম

  • ডেঙ্গু আতঙ্কে মোরেলগঞ্জে নিম্নমানের মশার কয়েলে সয়লাব স্বাস্থ্যঝুঁকিতে অসহায় মানুষ

    ডেঙ্গু আতঙ্কে মোরেলগঞ্জে নিম্নমানের মশার কয়েলে সয়লাব স্বাস্থ্যঝুঁকিতে অসহায় মানুষ

    এস. এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট : বাগেরহাটে মোরেলগঞ্জে যখন করোনার মতো ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে তখন ডেঙ্গু আতঙ্কে মশার কামড়ের হাত থেকে বাঁচতে দরিদ্র মানুষ কয়েলের উপর নির্ভর করে থাকে। দিনে রাতে মশা তাড়াতে মানুষ কয়েল ব্যবহার করে থাকে। ডেঙ্গুর কারনে অন্য বছরের তুলনায় চলতি বছর মশার কয়েলের চাহিদা বেড়েছে কয়েকগুন। সেই সুযোগে বাজার ছেঁয়ে গেছে নিম্নমানের অনুমোদনহীন নন-ব্র্যান্ডের কয়েল। ফলে গরিব ও অসহায় মানুষ মশা তাড়াতে গিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছে। এসব নিম্নমানের কয়ের উচ্চমাত্রার রাসায়নিক ব্যবহারের কারনে মশা দূরে থাকে আবার দামেও সস্তা। ফলে নন-ব্র্যান্ডের কয়েলের দাপট এখন মোরেলগঞ্জের বাজার জুড়ে। নিম্নমানের এসব কয়েল জনস্বাস্থ্যর জন্য মারাতœক ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কয়েরের স্বাস্থ্যঝুঁকিরবিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মশার কয়েলে পারমেথ্রিন, বায়ো-আলোথ্রিন, টেট্রাথ্রিন, ইমিপোথ্রিনের মতো রাসায়নিক ব্যবহার করা হয়। কোনো পণ্যে অতিরিক্ত মাত্রায় এসব ব্যবহার হলে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের সমস্য দেখা দিতে পারে। এমনকি দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে। এছাড়া কয়েলের ধোঁয়া থেকে কার্বন-ডাই-অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড বের হয়, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুর বেশি ক্ষতি করে। গর্ভপাতের মতো ঘটনাও ঘটে। শুধু তাই নয় একটি মশার কয়েল থেকে যে পরিমান ধোঁয়া বের হয় তা একশটির বেশি সিগারেটের ক্ষতির সমান। তথ্য মতে, বাজারে বাংলাদেশ স্ট্যার্ন্ডাস এন্ড্য টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদিত ব্র্যান্ডের বা তালিকাভুক্ত মশার কয়েলের সংখ্যা ১২৫টির। বাজার ঘুরে জানা যায়, এসিআই, গুডনাইট, ইঈল ও গোবোরসহ অরো কিছু ব্র্যান্ডের কয়েল রয়েছে। তাছাড়া দৃশ্যমান জোনাকী, ঈগল ম্যাক্স, বারুদ, স্করপিয়ন, গুডনাইট, এক্সটেইম, ঈগল ওয়ান, স্ট্রেইট শুটার, ঈগল বুষ্টার, নিনজা, বাওজা (চায়না), তিতাস, রিকো, জাম্বু, বেঙ্গল, দোয়েল সুপারসহ বিভিন্ন নামীয় কয়েল। এছাড়া বাহারী নামের অনেক মশার কয়েলও রয়েছে বাজারে। তবে কোনো কোনেটি অনুমোদিত ব্র্যান্ড হলেও বাজারে ওই নামের নকল কয়েল মিলছে। #

  • ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের লাশ

    ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের লাশ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের ধান ক্ষেত থেকে আব্দুস সামাদ (৫৪) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর সোমবার সকালে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানায়, গত শুক্রবার রাতে আব্দুস সামাদ রাতে খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাজারের স্থানীয় এক চায়ের দোকান থেকে উঠে চলে গেলেও তিনি বাড়ি ফেরেননি। অনেক খোজখুজির পর সোমবার সকালে বাড়ির পাশর্^বর্তী জামাল বিশ^াসের ধান ক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখে ওই কৃষক পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারন নিশ্চিত করা যাবে বলেও জানায় পুলিশ। স্থানীয় আজমপুর ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, আব্দুস সামাদ মানসিক ভারসম্যহীন ছিল। ওই পরিবারের আরো সদস্য মানসিক ভাবে অসুস্থ আছে। তবে তার মৃত্যু নিয়ে গ্রহনযোগ্য কোন কারণ খুজে পাচ্ছি না বলেও তিনি যোগ করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মহেশপুর থেকে ভারতীয় ফেনসিডিলসহ  যশোরের দুই মাদক ব্যবসায়ী আটক

    মহেশপুর থেকে ভারতীয় ফেনসিডিলসহ যশোরের দুই মাদক ব্যবসায়ী আটক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার থেকে ৪০৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাসুম মোড়ল ও ইমরান নাজির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সীমান্তবর্তী গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাসুম মোড়ল (৩৫) যশোর কতোয়ালী থাকার বসুন্দিয়া গ্রামের আব্দুল মালেক মোড়লের ছেলে। অন্যদিকে ইমরান নাজির (২৪) যশোরের শার্শ উপজেলার পশ্চিমকোটা গ্রামের তাইজেল গাজীর ছেলে। সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার মহেশপুরের গুড়দাহ বাজারে দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই আশিষ দাসের নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী করে ৩টি বস্তার ভেতর থেকে ১৫ লাখ টাকা মুল্যের ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাড়িসহ যার আনুমানিক মূল্য ২১ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের সময় ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) রাজু আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও ডিবি ওসি শাহীন উদ্দিন উপস্থিত ছিলেন। দত্তনগর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই আশিষ দাস জানান, গাড়ির ড্রাইভার মাসুম মোড়ল একজন পেশাদার মাদক পাচারকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • মোরেলগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সভা

    মোরেলগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সভা

    এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আইন-শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

    বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।

    অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নিহার রঞ্জন হালদার ও অধ্যাপক বেদান্ত হালদার।

    এ বছর মোরেলগঞ্জে ৭৬ টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্ডপে স্থানীয় সেচ্ছাসেবক, আনসার ও পুলিশ সদস্যদের মাধ্যমে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ##

  • বাগেরহাটে ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহীর মৃত্যু

    বাগেরহাটে ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহীর মৃত্যু

    এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহী আশিফ হাওলাদার (২৫) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

    খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকুরী করতেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, আশিফ হাওলাদার রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মটরসাইকেলে করে ফয়লা শশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসার অপর একটি মটরসাইকেলরে সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মটরসাইকেল চালক সহ মটরসাকেলে থাকা এক নারী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

    সেখানে সোমবার ভোর রাতে আশিফ হাওলাদার চিকিৎসাধিন অবস্থায় মারা যান। অপর মটরসাইকেল চালক মো. ইউসুব বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এছাড়া মো. ইউসুবের সাথে থাকা ওই নারী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।

    ফকিরহাট কাটাখালী হাউওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা

  • নড়াইলে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে

    নড়াইলে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার উক্তিটি করেন। সোমবার (২ অক্টোবর) সকাক এগারোটায়

    জেলা তথ্য অফিস, নড়াইল এর ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারী সমাবেশ এর আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

    নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন নড়াইল জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো জাহাঙ্গির আলম ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর কুমার রায়, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লোহাগড়া উপজেলা, মোছা মিশরিকা, সভাপতি ম্যানেজিং কমিটি এবং মো ফারুক হোসেন, প্রধান শিক্ষক, ঈশানগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৷সমাবেশে সভাপতিত্ব করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷ অনুষ্ঠানে শতাধিক মহিলা উপস্থিত ছিলেন ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • দিনাজপুর জেলার বেকারী  মালিক সমিতির সাথে বিএসটিআই’র মতবিনিময় ও গণশুনানি

    দিনাজপুর জেলার বেকারী মালিক সমিতির সাথে বিএসটিআই’র মতবিনিময় ও গণশুনানি

    প্রেস বিজ্ঞপ্তি

    অদ্য ০২.১০.২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সভাকক্ষে সুশাসন প্রতিষ্ঠায় সেবা গ্রহীতার গণশুনানী, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, তথ্য অধিকার আইন এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, বিএসটিআই, রংপুর। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার প্রতিনিধিত্বকারী ১৪ জন বেকারী মালিক। প্রথমে উপস্থিত সকলকে বিএসটিআই, রংপুর এর প্রস্তুতকৃত বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বেকারি শিল্পে উৎপাদিত পণ্যের বাস্তবিক সমস্যাসমূহের সমাধান এবং কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম)। পন্যসমূহের মোড়কজাতকরণ বিধিমালা এবং মানসম্মত মোড়ক নিয়ে আলোচনা করেন মোঃ আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট)। বেকারী পণ্যের গুণগতমানের পরীক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সতর্কতা বিষয়ে আলোচনা করেন জনাব মোঃ মাহবুবুর রহমান সরকার, সহকারী পরিচালক (রসায়ন)। জনাব প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর স লনায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে গণশুনানী এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ সাইফুল্লাহ, স্বত্ত্বাধিকারী হৃদয় এগ্রো লিঃ ও সভাপতি বেকারী মালিক সমিতি, দিনাজপুর বলেন, দিনাজপুর জেলায় তাদের সমিতির তালিকাভুক্ত ৮০টি বেকারী রয়েছে। যাদের বিএসটিআই’র লাইসেন্স আছে। আরও ২২টি অবৈধ কারখানার তালিকা প্রদান করেন। তাদের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণসহ দিনাজপুর জেলার ১০২টি বেকারীকে চিঠির মাধ্যমে একত্রিত করে বিএসটিআই’র সকল নিয়ম কানুন অবগত করা এবং সকল বেকারীতে সর্বনিম্ন ফি নির্ধারনের জন্য অনুরোধ জানান। জনাব শামীম শেখ, স্বত্বাধিকারী, মাসুম বেকারী ও সাধারণ সম্পাদক, দিনাজপুর বেকারী মালিক সমিতি বলেন, আমরা আগের তুলনায় বেকারীতে অনেক উন্নয়ন করেছি। ভবিষ্যতে উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে ৮০% পর্যন্ত প্রতিষ্ঠিত ব্রান্ডের সাদৃশ্য মোড়ক অনুমোদনের জন্য অনুুরোধ জানান। জনাব মোঃ জিয়ারুল হক, স্বত্তাধিকারী, আলামিন বেকারী, ডেট কোডিং এর ক্ষেত্রে বাংলা এর পরিবর্তে ইংরাজি গ্রহণের জন্য অনুরোধ জানান।
    পরিশেষে সভাপতি দিনাজপুর জেলার বেকারী সমিতির সম্মানিত সদস্যগণকে এ সভায় যোগদান করার জন্য ধন্যবাদ জানান। সভাপতি জানান যে, প্রাপ্ত অবৈধ তালিকা যাচাই করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএসটিআই’র লাইসেন্স এর ফি প্রতিষ্ঠানের উৎপাদনের উপর নির্ভর করে তাই নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএসটিআই লাইসেন্স এর আবেদনের সময় অস্থায়ী লেবেল গ্রহণ করলেও কিউ আর কোড প্রদানের পর ছাপানো লেবেল জমাদান সাপেক্ষে লাইসেন্স গ্রহণ করতে হবে। সাদা প্যাকেটে ভিতরে স্টিকার দিয়ে কোন পন্য বাজারজাত করা যাবে না। প্রতারক চক্রের মিথ্যা প্রলোভনে অনলাইন প্রতারণার শিকার না হওয়ার জন্য উপস্থিত সবাইকে সতর্ক করেন এবং বর্তমানেও বিএসটিআই’র সকল লেনদেন অনলাইন মাধ্যমে হচ্ছে না বলে জানান। ২০৪১ এ উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকারের সকল উন্নয়ন মূলক কাজে কাধে কাধ রেখে এগিয়ে যেতে হবে। ভোক্তার স্বার্থ রক্ষার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি সিটিজেন চার্টার অনুযায়ী উল্লেখিত সময়সীমার মধ্যে লাইসেন্স / সনদপত্র প্রদানের লক্ষ্যে কাজ করার আহবান জানান। বিএসটিআইতে আগত সেবাগ্রহীদের প্রতি অন্যায়, বৈষম্যমূলক বা হয়রানিমূলক আচরণ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করেন। স্টেকহোল্ডারদের উন্নয়নের জন্য পরামর্শের প্রয়োজন হলে যোগযোগ করার অনুরোধ জানান।
    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের মতবিনিময় সভা ও গনশুনানী অব্যাহত থাকবে।