Blog

  • পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা

    পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দুটি প্রতিষ্ঠান কে ওজন ও পরিমাপ মানদন্ড -২০১৮ আইনের আওতায় বিপুল পরিমাণ এ আর্থিক দন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বিএসটিআই খুলনা যৌথভাবে উপজেলা সদরের বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পেট্রোল প্রতি ১০ লিটারে ৫২০ মিলি কম দেওয়ার অপরাধে পৌরসভার সরলস্থ আসিফ ফিলিং স্টেশন কে ৮০ হাজার টাকা এবং ডিজেল প্রতি ১০ লিটারে ৪৫০ মিলি কম দেওয়ায় জিরোপয়েন্টস্থ উজ্জ্বল সরদারের জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ রাকিব ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।

  • ভোগান্তিতে রোগীরা ৩য় দিনের মতো ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

    ভোগান্তিতে রোগীরা ৩য় দিনের মতো ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ইন্টার্ন ভাতা দাবিতে ঝিনাইদহে ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে সদর হাসপাতালের সামনে এই কর্মবিরতি পালন করছেন তারা। এসময় তারা প্লেকার্ড হাতে নিয়ে তাদের দাবি আদায়ের বিভিন্ন শ্লোগান দেন। এতে নেয় অংশ নেয় শতাধিক ইন্টার্ন নার্স ও ও মিডওয়াইফরা। শিক্ষার্থীরা জানান, এমবিবিএস, বিএসসি নার্সসহ সব ইন্টার্নি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চলাকালে ভাতার ব্যবস্থা রয়েছে। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিপ চালুকালে ভাতার কথাও বলা হয়। কিন্তু গত দুই বছর ধরে আমরা দিনভর অক্লান্ত শ্রম দিয়ে নিয়মিত কাজ করেও কোনো বেতন ভাতা পাচ্ছি না। তাই বেতন ভাতার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে টানা ৩য় দিনের মত কর্মবিরতি পালন করায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর

    ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের সার্বজনিন পূজা মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এই ভাংচুরের ঘটনা ঘটে। কে বা কারা এই ভাংচুরের সঙ্গে জড়িত তা কেউ বলতে পারছে না। গ্রামবাসি বলছেন, মন্দিরে দূর্গা মূর্তি ব্যাতীত কার্তিক, গনেশ, স্বরসতী ও লক্ষী প্রতিমার মাথার অংশ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। কালীতলা সার্বজনিন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস জানান প্রতিমার তৈরীর প্রথম থেকেই গ্রামবাসীর পক্ষে কিছু সেচ্ছাসেবক মধ্যরাত পর্যন্ত মন্দির পাহারা দিয়ে রাখতো। সোমবার রাত সাড়ে ১১ টার পরে তারা রাতের খাবার খেতে বাড়ি চলে যায়। ফিরে এসে দেখে মন্দিরে বেশির ভাগ প্রতিমার মঅথার অংশসহ শরীরের বিভিন্ন অংশ ভাংচুর করা হয়েছে। জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, রাতের আধারে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা এর সাথে জড়িত আমরা জানতে পারিনি। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন এই ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেরছে। দ্রæতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

    রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

    এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল অরলান। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা এ তথ্য জানান।

    অসীম কুমার সাহা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই হাজার ১২১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটি আজ মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের আট নম্বর জেটিতে ভেড়ে।’

    অসীম আরও জানান, জাহাজে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হবে বিকেল থেকেই। এসব পণ্যের অধিকাংশই সড়কপথে এবং বাকি অংশ নদী পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।’

    গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি স্যাপোডিলা।

  • পাইকগাছায় জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

    পাইকগাছায় জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি্।।

    পাইকগাছায় জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ম্যনেজারের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই জেলা সমবায় দপ্তরে অভিযোগটি করেন সমতির সাধারণ সম্পাদক অমিত মন্ডল ও সদস্য কৌশিক সরকার। জেলা সমবায় কর্মকর্তা অভিযোগ টি আমলে নিয়ে ৩ সদস্য তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলেছে। অভিযোগের প্রায ১ মাস হলেও তদন্ত কমিটি এখনো রিপোর্ট না দেয়ায় সমিতির সদস্যদের মধ্যো ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানাগেছে, জিরবুনিয়া গ্রাম উন্নয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ভোলটন রায় ও ম্যানেজার অজয় বিশ্বাস বিগত ৬ ফেব্রয়ারী হতে ৩১ মে পর্যন্ত ২৬ লক্ষ টাকা হস্ত মজুত রাখে। তা ছাড়া অজয় বিশ্বাস সমিতি থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে। সমিতির সভাপতি তার পরিবারের নামে লক্ষ লক্ষ টাকার প্রক্প গ্রহন করে। যার কোন মুনাফা সমিতিতে না দিয়ে সমিতি ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও সমিতির ব্যায় খাতে অনিয়ম করে আসছে। সভাপতি ভোলটন রায় জানান, দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোন প্রশ্নই উঠেনা। বরং পুর্বের কমিটি এসব করেছে। তদন্ত করলে এর সত্যতা প্রমানিত হবে। আরও বলেন এক অর্থ বছর পর্যন্ত হস্থ মজুদ রাখার সুযোগ আছে। উপজেলা সমবায় কর্মকর্তা তদন্ত কমিটির প্রধান, হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এখন তদন্ত শুরু হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে সমবায় আইনে খরচের জন্য প্রয়োজন টাকা ছাড়া কোন টাকা হস্ত মজুত রাখা যাবে না। জেলা সমবায় কর্মকর্তা জসীম উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাদের সাথে কথা হয়েছে খুব শিঘ্রই তদন্ত প্রতিবেদন দিবন। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

    দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট থানায় শারদীয় দূর্গা পূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশসুপার দিকনির্দেশনায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে সদর থানার আয়োজনে থানা কম্পাউন্ডে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ, ওসি মোঃ ওমর ফারুক, সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম এ্যান্ড অপস্), অতিরিক্ত দায়িত্বে এ সার্কেল লালমনিরহাট। আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি হিরালাল রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি সুবল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শিবেন্দ্রনাথ রায় শিবু, বীরমুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র, ট্রাফিক পুলিশ পরিদর্শক আশিষ কুমার পালসহ, সদর থানাধীন ১৬০টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, সকল বিট অফিসার ও সহকারী বিট অফিসারগন, অন্যান্য গন্যমান্য সুধীজনসহ আরো অনেকে।

    হাসমত উল্লাহ ।

  • ইন্টার্ন ভাতা চালুর দাবিতে গোপালগঞ্জে মানবন্ধন পালন ও কর্মবিরতি শুরু ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

    ইন্টার্ন ভাতা চালুর দাবিতে গোপালগঞ্জে মানবন্ধন পালন ও কর্মবিরতি শুরু ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা চালুর দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন ও কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা।

    দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একাত্মতা ঘোষনা করে এ কর্মসূচি শুরু করেন তারা।

    আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) বৃষ্টি উপেক্ষা করে সকাল ১১টার গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এসময় ভাতা চালুর দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা। এসময় ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা উপস্থিত ছিলেন।

    কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারী সুস্মিতা মিত্র বলেন, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াফারি” কোর্স সম্পন্ন করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। কিন্তু আমরা কোন ইন্টার্নী ভাতা পাচ্ছি না। হাসপাতালে ইন্টার্নী করে বাইরে হাসপাতালে কাজ করা সম্ভব নয়। আমরা দ্রুত ইন্টার্ন ভাতা চালুর দাবী জানাই।

    তুষার মোড়ল বলেন, কোর্স কারিকুলাম অনুযায়ী ৬ মাস মেয়াদি ইন্টার্নশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, শিক্ষা শাখার ০৭-০৮-২০২২ ইং তারিখে প্রকাশিত ১৮০ নং স্মারকে প্রশাসনিক অনুমতি পায়। সে প্রেক্ষিতে এ অধিদপ্তরের গত ২৯-০৯-২০২২ ইং তারিখে ৫২০ নং স্মারকে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য (ডিজিএনএম) থেকে পত্র প্রেরণ করা হয়। পরবর্তিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাজেট অধিশাখার ১৩-১০-২০২২ তারিখে ৭৯৪ নং স্মারক পত্রে চাহিত তথ্যাদি অধিদপ্তরের ২৬-১০-২০২২ ইং তারিখের ৬০১ নং স্মারক পত্রে প্রেরণ করা হয় এবং ২৬-০৭-২০২৩ ইং তারিখে (ডিজিএনএম) থেকে ৩৬২ নং স্মারকে ইন্টার্ন স্যালারি বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুনরায় অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখনো পর্যন্ত আমরা আমাদের ইন্টার্ন স্যালারির জন্য কোনো বরাদ্দ পাইনি।

    সায়মা আফরিন বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। তিনি আশ্বাস দিয়েছিলেন আমরা ইন্টার্নী ভাতা পাবো, আর এটা আমাদের অধিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা- খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। খরচ চালাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ভাতা না পাওয়া পযর্ন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবো। #

  • সুনামগঞ্জ ৪ আসনে জেগে উঠেছে যুব মহিলা লীগের নারীরা চায় নৌকার মনোনয়ন

    সুনামগঞ্জ ৪ আসনে জেগে উঠেছে যুব মহিলা লীগের নারীরা চায় নৌকার মনোনয়ন

    কেএম শহীদুল সুনামগঞ্জ :

    আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বেলা ১২ ঘটিকায় পৌর শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সাংবাদিকদের সাথে যুব মহিলা লীগ জেলা শাখার আয়োজনে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সভায় সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সামজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাত মরিয়মের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি ও দোয়ারা বাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহ -সভাপতি সাধীনা আক্তার, সাবিনা ইয়াসমিন , জবা রানী দেবী,,যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ হাজেরা বেগম, লিপি বেগম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক জ্যোসনা বেগম, সদস্য জ্যোসনা বেগম, প্রতিমা রানী দাস,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অজন্তা পাল,তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, দোয়ারা বাজার উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শামছুন নাহার খানম, জেলা কমিটির যুব মহিলা লীগ নেত্রী, মুন মুন পাল,শান্তা বেগম, সহ-আইন বিষয়ক সম্পাদক সেবিনা আক্তা, কুহিনূর বেগম, রুমা বেগম, সদর উপজেলার সভাপতি মাহফুজা বেগম মনি, সাধারণ সম্পাদক মৌসুমী বেগম দিলু, বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি ফুল মালা, সদস্য শিউলী বেগম, রমিজা বেগম, শমলা বেগম প্রমূখ।
    বক্তারা তাদের বক্তব্যে জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর ৪ আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষনা করেন। তারা জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের প্রিয় নেত্রী সানজিদা নাসরিন দিনা ডায়নাকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী জানিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

  • গুরুতর অভিযোগ মাথায় নিয়েও বহাল তবিয়তে ফায়ারের ডিডি জসিম

    গুরুতর অভিযোগ মাথায় নিয়েও বহাল তবিয়তে ফায়ারের ডিডি জসিম

    নিজস্ব প্রতিনিধি: ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অর্থ ও প্রশাসন জসীমউদ্দীনের বিরুদ্ধে অফিস সহায়ক নারীকে নির্যাতন, যৌন হয়রানি ও সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয় বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলেও অদৃশ্য শক্তির বলে বহাল তবিয়তে রয়েছেন জসিম উদ্দিন। তার অপকর্ম ও যৌন হয়রানীর সংবাদ প্রচার করার পর সংবাদ বন্ধ করতে দৌড়ঝাঁপ শুরু করে যাচ্ছেন তিনি।

    ডিডি জসিম এতটাই বেপরোয়া যে, নিজের মনগড়া ইচ্ছা শক্তিতে অর্থ প্রশাসন বিভাগ পরিচালিত করেন তিনি। সম্প্রতি স্টেশন অফিসার মেহেদী বদলি হলেও তাকে অনৈতিকভাবে নিজের কব্জা করে রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই মেহেদীকে দিয়েই তিনি তার সকল অপকর্ম প্রতিষ্ঠা করেন তাই তার বদলির আদেশ হওয়ার পরেও ছাড়ছেন না জসিম।

    যৌন হয়রানি ঘোষ দুর্নীতি ও আত্মহত্যা রচনার মত গুরুতর অভিযোগ থাকার পরেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জসীমউদ্দীনের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে না।

    নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ডিডি জসিমের নিকট প্রতিনিয়ত অসংখ্য বহিরাগত ব্যক্তিদের আনাগোনা রয়েছে, তাদের মধ্যে দালাল শ্রেণীর ব্যক্তি, কথিত রাজনৈতিক পরিচয়ধারি নেতা সহ অন্যান্য। তারা অফিস টাইমের অধিকাংশ সময়ই জসীমউদ্দীনের সাথে গোপন বৈঠক করে থাকেন। আগে তো ওইসব ব্যক্তিদের মধ্যে কেউ কেউ সশস্ত্র (রিভলবার) নিয়েও ফায়ার সার্ভিস এর সদর দপ্তরের ভিতরে প্রবেশ করেন।

    এছাড়াও যৌন হয়রানীর অভিযোগ করা ওই নারীকে মানসিক যন্ত্রণার মাধ্যমে আত্মহত্যার প্ররোচনা করেছেন জসিম উদ্দীন। ভুক্তভোগী নারী সুইটি বলেন, জসিম স্যারের অত্যাচার সইতে না পেরে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই এবং মহাপরিচালক স্যারের বরাবর জসিমের বিরুদ্ধে একটি অভিযোগ লিখে তৎকালীন মিরপুর ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল সালেহ উদ্দিন স্যারের নিকট জমা দেয় কিন্তু আমার দেয়া ওই লিখিত অভিযোগটি প্রিন্সিপাল স্যার জসিমকে বাঁচানোর উদ্দেশ্যে গায়েব করে ফেলেন যা অধিদপ্তরে প্রেরন করেন নাই।

    নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানায়, ডিডি জসিম উদ্দিন ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার আয়ের বহির্ভূত সম্পদ গড়েছেন। একজন নারী কর্মচারী কে যৌন হয়রানির মাধ্যমে ফায়ার সার্ভিসের মত সেবা প্রদানকারী একটি সুশৃংখল বাহিনীকে কলুষিত করেছেন তিনি। এমন ঘৃণিত অপরাধের বিষয় তদন্ত সাপেক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করা না হলে এই বাহিনীর শৃঙ্খলায় বিঘ্নিত হবে।

    ডিডি জসীমউদ্দীনের বিরুদ্ধে ঘৃণিত এমন সব অপরাধ থাকার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন এ বিষয়ে ডিরেক্টর এডমিন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এর বক্তব্য জানতে তার দুটি মুঠোফোন নাম্বারে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

    এসব অভিযোগের বিষয়ে ডিডি জসীমউদ্দীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • গোপালগঞ্জে টিসিবি পণ্য পাচারকালে ডিলার আটক, তদন্ত কমিটি গঠন

    গোপালগঞ্জে টিসিবি পণ্য পাচারকালে ডিলার আটক, তদন্ত কমিটি গঠন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টিসিবি পণ্য পাচারকালে ডিলার ও মালামালসহ আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইউপি চেয়ারম্যান সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন।

    এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার (০২ অক্টোবর) রাত ১০টার দিকে রামশীল ইউপি অফিস গোডাউন থেকে এসব পণ্য পাচারকালে ডিলার ও মালামাল আটক করা হয়।

    কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ ও রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

    চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস জানান, সোমবার (০২ অক্টোবর) রাত ১০টার দিকে রামশীল ইউনিয়ন পরিষদের অস্থায়ী গোডাউনে রাখা ১ হাজার ৪৫০ কেজি চাল, ৫৬ লিটার তেল ও ২০ কেজি মুসুরীর ডাল ডিলার কাজী এমরান তার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে।

    পরে ডিলারসহ অন্যান্যদেরকে ধরে গণপিটুনী দিয়ে আমার হাতে তুলে দেয়। রাতেই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং সকালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তার কাছে চিঠি দিয়েছি। তা’ছাড়া বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। এসব মালামাল জনগনের মধ্যে বিতরণ না করে বাইরে বেশী দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এ বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

    কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ জানান, ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #