Blog

  • রাঙ্গাবালীতে  নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার

    রাঙ্গাবালীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার

    রফিকুল ইসলাম ঃ
    নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবা থেকে এক তংণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই তরুণের নাম রিয়ান প্যাদা (১৮)। সে সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের শহীদুল প্যদার ছেলে। পুলিশ ও পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য গিয়ে নিখোঁজ হয় রিয়ান। পরিবারের লোক অনেক খোজাখুজি করেও তাকে পায়নি। পরে বুধবার পশ্চিম বাহেরচর গ্রামের একটি ধানক্ষেত সংলগ্ন ডোবায় ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়ানকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচণও ধরেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৃগীরোগ ছিল রিয়ানের। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, পরিবারের দাবি রিয়ান মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বয়ড়া ছালাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন  নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা ইঞ্জিনিয়ার- টিও

    বয়ড়া ছালাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা ইঞ্জিনিয়ার- টিও

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার আওতাধীন বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজের সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন ও উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন কালে উক্ত ভবনের নির্মাণ কাজের স্বচ্ছতা ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

    মঙ্গলবার ৩রা অক্টোবর দুপুর ২টায় ভবনটির নির্মাণ কার্যক্রমটি দিন ব্যাপী পর্যবেক্ষণ ও পরিদর্শন
    করেন এই দুই সরকারি কর্মকর্তা। ইতিমধ্যেই
    বিদ্যালয়ের নতুন ভবনের বেইজ ঢালাই সম্পন্ন হয়েছে।

    ভবনটি নির্মাণ কাজের পরিদর্শন কালে উপজেলা প্রকৌশলী ও শিক্ষা অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন-সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদা পারভীন,দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী শামসুল হুদা,বিদ্যালয়ের সাবেক ছাত্র, সাবেক সভাপতি এবং এলাকার কৃতি সন্তান কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দিন, সাবেক সভাপতি মোঃ আব্দুল কদ্দুস, জমিদাতা সদস্য মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা এবং সহকারী শিক্ষকগণ সহ অন্যান্যরা।

    প্রসঙ্গত, ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন উপজেলার প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপজেলার স্কুল গুলো নিয়মিত পরিদর্শন জরে যেখানে যে সমস্যা আছে সেগুলো নিরসনে তার দেওয়া চাহিদা পত্রের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুলে নতুন ভবন,বাউন্ডারী ওয়ালসহ স্কুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসাবে বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।সেই চাহিদার পরিপ্রেক্ষিতে
    বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩শতাংশ জমির উপর নির্মাণাধীন ৫রুম বিশিষ্ট ৩ তলা নতুন ভবনের জন্য ১কোটি ১৮ লাখ ৮৩ হাজা টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে মাধ্যমে উক্ত ভবনটি নির্মিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পে শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উপজেলার ঝাপারকান্দা, সানকিপাড়া, চৌয়ানিয়া,রাঘবপুরসহ বিভিন্ন বিদ্যালয়ের জন্য বরাদ্দের আবেদন পক্রিয়াধীন রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান- সদর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের মধ্যে আধুনিক শিক্ষায় রূপান্তরিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরদিকে শত ব্যস্ততার মধ্যে ও উপস্থিত থেকে বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের স্বচ্ছতা যাচাই করতে স্কুলটি পরিদর্শক করায় বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি কমিট ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

  • গোপালগঞ্জে অন্যের নামের চাল ইউপি সদস্যের পেটে

    গোপালগঞ্জে অন্যের নামের চাল ইউপি সদস্যের পেটে

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর নামে কার্ড করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্য।

    অভিযুক্ত হলেন কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্যলিপি বেগম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী ওই নারীর স্বামী।

    অভিযোগে জানাগেছে, উপজেলার রাজপাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর মামুন মোল্যা ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির একজন উপকারভোগী। গত বছরের অক্টোবর মাসে হঠাৎ করে তার খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডটি বাতিল হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী রাবেয়া বেগমের নামে ভিডব্লিউবি কর্মসূচীর একটি উপকারভোগী কার্ড হয়েছে। যে কারণে খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডটি বাতিল করা হয়েছে।

    কিন্তু ভিডব্লিউবি কর্মসূচীর কার্ড হলেও, চাল না পাওয়ায় পুনরায় ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ নেন মামুন মোল্যা। এসময় জানতে পারেন ৫নং ওয়ার্ডের মাস্টার রোলের ৭৭ নম্বর ক্রমিকে তার স্ত্রীর নাম রয়েছে। এ বছরের জানুয়ারী মাস থেকে আগস্ট মাস পর্যন্ত তার স্ত্রীর নামের চাল উত্তোলন করা হয়েছে।। প্রতি মাসে ৩০ কেজি করে দেওয়া এ চাল ইউপি সদস্য লিপি বেগম নিজেই আত্মসাৎ করেছেন।

    ভূক্তভোগী রাবেয়া বেগম (৫০) বলেন, ‘আমার ভিডব্লিউবি কর্মসূচীর চালের তালিকায় নাম আছে, তা আমি জানতাম না। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি আমার নামে কার্ড আছে। আমি ইউনিয়ন পরিষদে চাল আনতে যাই। সেখান থেকে আমাকে বলে আপনার নামের চাল মহিলা মেম্বার নিয়ে গেছে। এ ব্যাপারে আমার স্বামী ইউএনও স্যারের কাছে একটি অভিযোগ করেছে।’

    এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য লিপি বেগমের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি রাবেয়া বেগমের নামের কার্ডের চাল উত্তোলন করেছি। তবে নিজের টিপসই দিয়ে নয়, অন্য কার্ডধারীদের দিয়ে চাল উত্তোলন করেছি। আমার এক ভাই কয়েক বছর আগে পানিতে ডুবে মারা গেছে। তার একটা মেয়ে রয়েছে। তাকে ওই চাল খাওয়াই।’

    এ বিষয়ে রাজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলটন মিয়া বলেন, ‘আট মাসে কেউ আমাকে বলিনি। এই শুনলাম ব্যবস্থা নিচ্ছি। আমি এলাকায় এসে সমাধান করে দেব। ঘটনা সত্য হলে ৮ মাসের চাল ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে। আমি বাকি কথা ইউনিয়ন পরিষদে এসে বলি। ফোনে এসব কথা বলবো না।’

    কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

  • জেলা ট্রাফিক নীলফামারীর সাথে পুলিশ সুপার গোলাম সবুর,র মতবিনিময়

    জেলা ট্রাফিক নীলফামারীর সাথে পুলিশ সুপার গোলাম সবুর,র মতবিনিময়

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বুধবার ৪ অক্টোবর পুলিশ সুপারের কার্যালয় নীলফামারী কনফারেন্স রুমে জেলা ট্রাফিক নীলফামারির সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার নীলফামারী গোলাম সবুর, পিপিএম-সেবা ।
    এছাড়াও আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী সহ ট্রাফিক বিভাগ নীলফামারীর অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে টাকা জরিমানা

    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, পাটগ্রাম, লালমনিরহাট এর যৌথ উদ্যোগে গংগাচড়া উপজেলায় ০৪.১০.২০২৩ ইং তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স শর্মিলা ফিলিং স্টেশন, রসুলগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট প্রতিষ্ঠানটিকে স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩২(৩)/৪৮ ধারায় ৫০০০/— টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ আব্দুল ওয়াজেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), পাটগ্রাম, লালমনিরহাট। প্রসিকিউটর হিসেবে ছিলেন প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) এবং প্রকৌঃ মোঃ তাওহিদ আল—আমিন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ডক্টর জুলকারনাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত

    ডক্টর জুলকারনাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    মানবিক নেতা চট্টগ্রামের পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে।
    গত ২৮ সেপ্টেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
    মানবিক নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন পিএইচডি ডিগ্রি শেষ করে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে রয়েছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি৷ দীর্ঘদিন ধরে তিনি নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের ব্যানারে এলাকায় অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন৷ মানবতার এ ফেরিওয়ালাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুভুতি জানিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন। আগামীতে দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

  • তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিএমপি ইপিজেড থানার  নেতৃত্বে সেপ্টেম্বরে ৬০ টি হারানো মোবাইল উদ্ধার

    তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিএমপি ইপিজেড থানার নেতৃত্বে সেপ্টেম্বরে ৬০ টি হারানো মোবাইল উদ্ধার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সুলতানার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে, ইপিজেড থানার অফিসারগণ তথ্য ও প্রযুক্তির সহায়তায় সেপ্টেম্বর /২০২৩ এ ইপিজেড থানা এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জিডিমূলে মোট ৬০ টি হারানো মোবাইল উদ্ধার করেন।

    উদ্ধারকৃত মোবাইলগুলো পরবর্তীতে প্রকৃত মালিকদের জিম্মায় হস্তান্তর করা হয় ৷

  • পটুয়াখালীতে বিএনপির রোড-মার্চ’কে কেন্দ্র করে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত মোস্তফা

    পটুয়াখালীতে বিএনপির রোড-মার্চ’কে কেন্দ্র করে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত মোস্তফা

    এস আলআমিন,
    পটুয়াখালী প্রতিনিধি।

    সম্প্রতি বিএনপির তরুন্যর রোড মার্চে অংশগ্রহণের প্রস্তুতির আগের দিন ২২ সেপ্টেম্বর মুখোশধারী দুর্বৃতদের হামলার শিকার হলো পটুয়াখালী সদর উপজেলার ছোট-বিঘাই ইউনিয়নের মাটি ভাঙা গ্রামের মোস্তফা আকন (৪৪)।

    খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তফা আকন দীর্ঘদিন যাবৎ পটুয়াখালী জেলা বিএনপির অফিসে কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন।

    হামলার বিষয় মোস্তফা আকন বলেন, আমি বিএনপি সংগঠনের একজন সাধারন কর্মী। দলের কোন অনুষ্ঠান হলে আমি সেখানে যাই। ঘটনার দিন ২২ সেপ্টেম্বর রাতে আমি জানতে পারি ২৩ তারিখ বরিশাল বিভাগীয় শহরে বিএনপির ডাকা তরুন্যর রোড মার্চ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল থেকে আমি পটুয়াখালী শহরে ছিলাম। অনুষ্ঠানের সময়সূচী জানতে পেরে আমার গ্রামের বাড়ি ছোবিঘাই ইউনিয়নের মাটি ভাঙ্গা গ্রামে রওয়ানা দেই। যখন আমি বাড়ির খুব কাছে পথিমধ্যে রাত সারে ৯টার দিকে কিছু মুখোশধারী লাঠিসোঁটা নিয়ে আমার উপর হামলা করে। আমি তাদের কাছে আমার প্রান ভিক্ষা চাই। কিন্তু তারা আমাকে মেরে আমার বাম হাত ভেঙে দেয়। আমি জীবন বাঁচাতে দৌড়ে পালাবার চেষ্টা করি। তখন তারা ম্যচলাইট দিয়ে আমার শার্টে আগুন জ্বালিয়ে দেয়। আমি আবারও প্রান ভিক্ষা চাই। যখন আমি বুঝতে পারি আজ হয়তো এটাই আমার শেষ দিন, এই ভেবে প্রান বাঁচাতে ডাক চিৎকার দিলে গ্রামের লোকজন বেড়িয়ে পড়ে তখন দুর্বৃত্তরা আমাকে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায়। যাবার সময় দুর্বৃত্তরা বলে যায়
    এখোনও সময় আছে বিএনপি ছেড়ে দে।
    তোকে যেনে আর গ্রামে না দেখি। আজ প্রানে বেঁচে গেলি আগামীতে ছাড়বোনা। ওই রাতে স্থানীয়রা আমাকে মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর আমি আর কিছুই জানিনা, পরের দিন সকাল বেলা দেখি পটুয়াখালী জেলা বিএনপি’ অসংখ্য নেতা কর্মীরা আমাকে দেখতে আসে। এবং আমার চিকিৎসার ভার নেয়। এসময় দুচোখের জল ছেড়ে দিয়ে মোস্তফা বলে,আমি দিন মজুর খেটে খাওয়া মানুষ। আজ আমার একটি হাত ভেঙে ফেলেছে আমি কিভাবে কাজ করে খাবো। প্রান ভয়ে বাড়িতেও যেতে পারছিনা। এখন কি হবে আমার।একটি দলকে ভালোবাসি এটাই কি আমার অপরাধ।

    এব্যপারে পটুয়াখালী সদর থানায় কোন লিখিত অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে মোস্তফা আকন বলেন, আমি জানি কারা আমার উপর হামলা করেছে। এটাও জানি আমি কোন ন্যায় বিচার পাবোনা, তাই আল্লাহর কাছে বিচার দিয়েছি, তিনিই আমার শেয ভরসা বলে জানান।

    এ বিষয় কেম্দ্রীয় বিএনপির ভাইর’স প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী জানান, আমি এ বিষয় আগে জানতাম না। সাংবাদিক তথা আপনাদের মাধ্যমে এখন জানলাম। খোজ খবর নিয়ে আপনাদের জানাতে পারব বলে জানান তিনি।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে পাবলিক টয়লেট সংকট পথচারীদের চরম ভোগান্তি স্বাস্থ্যঝুঁকি চরমে

    বাগেরহাটের মোরেলগঞ্জে পাবলিক টয়লেট সংকট পথচারীদের চরম ভোগান্তি স্বাস্থ্যঝুঁকি চরমে

    এস. এম সাইফুল ইসলাম কবির . বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার পাবলিক টয়লেট সংকট পথচারীদের চরম ভোগান্তি স্বাস্থ্যঝুঁকি চরমে। টয়লেটগুলো রয়েছে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নয় এবং কাঙ্ক্ষিত স্থানেও নয়। যে কারণে অধিকাংশ মানুষ এসব পাবলিক টয়লেট ব্যবহার করে না। এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ও স্বতন্ত্র প্রবেশপথ না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই নারীরা এসব পাবলিক টয়লেট এড়িয়ে চলেন।

    গুরুত্বপূর্ণ এলাকায় পাবলিক টয়লেট না থাকায় পথযাত্রীরা যত্রতত্র প্রস্রাব করে পরিবেশ নষ্ট করছেন। অনেক এলাকার পথচারীদের নাকে-মুখে রুমাল দিয়ে পথ চলাচল করতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত নারী ও প্রতিবন্ধীবান্ধব, আধুনিক, মানসম্মত ও পর্যাপ্ত পাবলিক টয়লেটের দাবি জানিয়েছে পথচারী ও পরিবেশবাদীরা। সরেজমিনে দেখা গেছে,মোরেলগঞ্জ পৌরবাসীর মানুষের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য এখানে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা খাদ্য গুদাম। পৌরবাসীর শিক্ষা ব্যবস্থা প্রদানের জন্য রয়েছে ০৮টি সরকারী প্রথামিক বিদ্যালয়,০৩টি কিন্টার গার্ডেন,০৪টি মাধ্যমিক বিদ্যালয় ,০৩টি বালিকা বিদ্যালয়,১টি সরকারী বালিকা বিদ্যালয়,০৩টি কলেজ,২টি মাদ্রাসা, ০১টি মহিলা কলেজ এর মধ্যে ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ, মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসাএবং এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় । ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পীর কালাচাদ আউলিয়ার মাজার ,কুঠিবাড়ী নীলকুঠি ভবন এবং যার নামের জন্য এই উপজেলার নাম সেই ব্যক্তি রবার্ট মোড়লের স্মৃতিত্মম্ভ ইত্যাদি। মোরেলগঞ্জ ছিল এক সময়ের এ অঞ্চলের ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র ।হলদে হয়ে যাওয়া কমোড, ভাঙা বেসিন, মেঝেতে জমা পানি ও কাদা, ভাঙা দরজা, অপর্যাপ্ত পানি সরবরাহ ও সংস্কারের অভাবে উৎকট গন্ধ পুরনো পাবলিক টয়লেটগুলোতে। এ ছাড়া নতুনভাবে যে কয়টি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে, সেগুলোকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বলা হলেও নেই স্যান্ডেল, পানি সরবরাহ, টয়লেট টিস্যু ও হ্যান্ডওয়াশ। মেরামতের অভাবে বিকল হয়ে রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহকৃত পানির কলগুলোও।যেসব পাবলিক টয়লেট রয়েছে সেগুলোতে দুর্গন্ধ, ভাঙা দরজা, ছিটকিনি না থাকা, ছাদের পানি চুয়ে পড়া, এমনকি নিরাপত্তার অভাব রয়েছে। ফলে পুরুষরা কোনোমতো প্রকৃতির ডাকে সাড়া দিতে পারলেও নারীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। প্রতিবন্ধীদের কথা তো বিবেচনাতেই নেওয়া হয়নি এক্ষেত্রে। বাসা থেকে কাজে বের হয়ে আবার ফিরে না আসা পর্যন্ত প্রস্রাব-পায়খানা চেপে রাখতে হয় নারী-প্রতিবন্ধীদের।

    গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পাবলিক টয়লেট না থাকায় পুরুষরা লাজলজ্জার মাথা খেয়ে অনেকটা বাধ্য হয়েই রাস্তাঘাটের পাশে আশ্রয় নেয়। আবার অনেকে দীর্ঘ সময় প্রস্রাব-পায়খানা আটকে রাখেন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার ফলে মূত্রনালির সংক্রমণসহ নানা ধরনের সমস্যায় পড়ছেন অনেকেই। প্রস্রাবে ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো টক্সিন জাতীয় পদার্থ থাকার কারণে বেশিক্ষণ চেপে রাখার ফলে বিষাক্ত পদার্থ কিডনিতে পৌঁছে কিডনিতে স্টোন বা পাথর তৈরি করতে পারে। এছাড়া প্রস্রাব চেপে রাখার কারণে ব্লাডার ফুলে যেতে পারে। পথচারীরা পর্যাপ্ত টয়লেট বা ব্যবহারের উপযোগী টয়লেট না পাওয়ায় টয়লেট ব্যবহার না করে মল-মূত্র আটকে রাখে। যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি মল-মূত্র আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মল-মূত্র আটকে রাখলে এটি মস্তিষ্কে সংকেত পাঠায় এবং এর ফলে মূত্রাশয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সংক্রমিত হয় মূত্রথলি, কিডনি ও অন্যান্য অঙ্গ। আশা করি, মোরেলগঞ্জে পাবলিক টয়লেট সংকট দূর হবে। সামছুন নাহার জুথি নামে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, মোরেলগঞ্জে যে কয়টি পাবলিক টয়লেট রয়েছে তার বেশিরভাগ ব্যবহারের অনুপযোগী। একটি মেয়ে বাসা থেকে বের হয়ে জরুরি প্রয়োজনে টয়লেট ব্যবহার করতে হলেও তাকে বাধ্য হয়ে এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করে বাসায় ফিরতে হয় যা চরমভাবে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তোলে। আর কোনো কারণে মার্কেটের কোনো টয়লেট ব্যবহার করতে হলে পড়তে হয় নানা বিড়ম্বনায়।

  • পাইকগাছায় পৌরশহরে কয়েকটি বাজার জোয়ারে ডোবে ভাটায় জাগে

    পাইকগাছায় পৌরশহরে কয়েকটি বাজার জোয়ারে ডোবে ভাটায় জাগে

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুরনার পাইকগাছায় খোদ পৌরশহরে কয়েকটি বাজার জোয়ারে ডোবে ভাটায় জাগে। মঙ্গলবার দুপুরে এমননি দৃশ্য দেখা গেছে পৌর বাজারে। বাজার কমিটি অভিযোগ অপরিকল্পিত শহররক্ষ বাঁধের কারণে এমনি হচ্ছে।
    পাইকগাছা পৌরসভার অপরিকল্পিত শহররক্ষা বাঁধের কারণে পৌর সদরের কাঁচা বাজার, কাঁকড়া বাজার, সোনাপট্টি, ও থানা বঙ্গবন্ধু চত্ত্বর সহ নিম্না ল প্লাবিত হয়ে জন দূর্ভোগ দেখা দিয়েছে। কাঁচা মাল বাজারের কামরুল ইসলাম জানান, নদীতে পানি বৃদ্ধির কারণে কাঁচা বাজারে পানি উঠে যায়। সে সময় আমাদের দোকানে কোন ক্রেতা আসতে পারেনা। শহর রক্ষা বাঁধ যেনতেন ভাবে দেয়া হয়েছে। কিছু জায়গায় বাঁধ ভাঙ্গা রয়েছে। সেখান থেকে পানিঢুকে বাজার প্লাবিত হয়। আমরা বিভিন্ন সময় পৌরসভা মেয়রকে বলেছি কিন্তু তিনি এ বিষয় গুরুত্ব দিচ্ছে না।সোনা পট্টির একজন ক্রেতা জানান, আমি সোনা পট্টিতে এসে ছিলাম রাস্তা ঘাট দূষিত পানিতে ডুবে থাকার কারণে যেতে পারলাম না। কাঁকড়া বাজারের অমিরুল ইসলাম নামে জনৈক ব্যবসায়ী জানান, দূষিত পানিতে বাজার ডুবে থাকায় ব্যবসা করতে কষ্ট হচ্ছে। জোয়ার আসলে দোকানে থাকা যায়না ভাটায় পানি সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। পাইকগাছা পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুর রহমান রজ্ঞু জানান, পৌরসভা জন্মলগ্ন থেকে এ অসুবিধা গুলো চলে আসছে। পাইকগাছা কয়রার সংসদ সদস্যর সদিচ্ছায় একটি শহর রক্ষা বাঁধ দিয়েছি। সেটি এখনো সম্পন্ন করতে পারেনি। তবে মেয়র মহাদয়ের সাথে কথা হয়েছে যে বাঁধটি দেয়া হয়েছে সেটি দ্রুত সংস্কার করা হবে।

    ইমদাদুল হোক,
    পাইকগাছা,খুলনা