Blog

  • ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ফারুক খানের বিরুদ্ধে আশুলিয়ায় বাড়ির জমি দখলের অভিযোগ

    ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ফারুক খানের বিরুদ্ধে আশুলিয়ায় বাড়ির জমি দখলের অভিযোগ

    হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনে হাত পাখা মার্কা এমপি প্রার্থী ফারুক খানের বিরুদ্ধে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের পূর্ব নরসিংহপুরে মার্কেট ও বাড়ি ঘর, জমি দখলের অভিযোগ উঠেছে।
    জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব নরসিংহপুরের মৃত হাজী ফৈজদ্দিন ভুঁইয়া’র ছেলে আব্দুল মান্নান ভুঁইয়া গংদের জমি খতিয়ান নং ২২১৩, জোত নং ২২১২, দাগ নং ২৭/৩০, জমির পরিমাণ ১৬০০, ৫৩০০=৬৯০০। এই জমির ভেতর ৯৯ শতক (৩ বিঘা জমি) দখল করে স্থাপনা তৈরি করেছেন স্থানীয় ফারুক খান গংরা।
    সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে দেখা যায়, ১। ইয়াকুব আলী খান গং, ২। মোহাম্মদ ফারুক খান গং, ৩। মোঃ সিদ্দিক খান গং একটি সাইনবোর্ড দিয়েছেন, তারা লিখেছেন যে, পৈত্রিক সুত্রে এই মার্কেট ও বাড়ির মালিক, অথচ বর্তমানে বি. এস দাগ নং ১৭০৫ এবং ১৭০৬। প্রকৃতপক্ষে এই জমির মালিক কে বা কারা জানতে চাইলে মোহাম্মদ ফারুক খান গং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মার্কেট ও বাড়ির দখলদার হিসেবে মালিক তিনি। ফারুক খান গণমাধ্যমের সামনে স্বীকার করে বলেন, আমাদের এই মার্কেট ও বাড়ি নিয়ে আদালতে দুইপক্ষের একাধিক মামলা রয়েছে। উক্ত মার্কেট ও বাড়ির জমির এস. এ,/আর. এস জোত এর কাগজপত্র দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি। তবে তার মাথার উপর দেখা যায়, তিনি একজন এমপি প্রার্থী।
    এ ব্যাপারে স্থানীয় লোকজন অনেকেই বলেন, ঢাকা-১৯ এর সাভার ও আশুলিয়া আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্ভাব্য প্রার্থী হাত পাখা মার্কার মোহাম্মদ ফারুক খান। তিনি এমপি না হয়েই কাগজপত্র ছাড়া মানুষের মার্কেট ও বাড়ি ঘর জমি দখল করে বসে আছেন কিন্তু এমপি হলে আরো যে, কি করবে তার কোনো ধারণা নেই এলাকাবাসীর।
    এ বিষয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের (জিরাবো) পূর্ব নরসিংহপুরের মৃত হাজী ফৈজদ্দিন ভুঁইয়ার ছেলে ১। ছায়েদ আলী ভুঁইয়া, ২। আব্দুল বারেক ভুঁইয়া, ৩। আব্দুল মান্নান ভুঁইয়া, ৪। আপেল মাহমুদ ভুঁইয়া, ৫। আব্দুল কুদ্দুস ভুঁইয়া, ৬। মোঃ জামাল ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ৯৯ শতক জমির উপর মার্কেট ও বাড়ি ঘর আমাদের। আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ নয়, এই জমির সকল কাগজপত্র আছে আমাদের। ফারুক খান গংদের সাথে আমাদের মামলা চলছে, সেই মামলার রায় পেয়েছি আমরা, সূত্র পিটিশন মামলা নং ১৬৯/২০০৬। এই মামলার ১ম পক্ষ হাজী আঃ মান্নান বনাম মোঃ সিদ্দিক খা গং। আব্দুল মান্নান ভুঁইয়া গং জানান, এই মার্কেট ও বাড়ির জমির মামলার রায় আমাদের পক্ষে আসছে ১৪/০৮/২০২৩ইং তারিখ। আমাদের সকল কাগজপত্র আছে তবুও ফারুক খান গং কিছু প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় আমাদের জমি জবরদখল করে রাখছে।
    আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল উদ্দিন (রাজন) ভুঁইয়া বলেন, আমি জনপ্রতিনিধি হয়েও ফারুক খান গংদের কাছ থেকে আমাদের মার্কেট ও বাড়ির জমি উদ্ধার করতে পারছি না, তাহলে সাধারণ মানুষ তাদের সাথে এমন কিছু করলে তারা ফারুক খান গংদের সাথে পারবে কি করে। আমি যুবলীগ করি এবং ইউপি সদস্য হয়েছি, জনগণ আমাকে ভালোবাসে বলেই আমাকে তারা ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছেন। তাই অনেকেই আমাকে নিয়ে হিংসা করেন। তিনি আরও বলেন, আমার নাম জড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি, তিনি আরো বলেন, এরপর যদি আমার বিরুদ্ধে কেউ অপপ্রচার চালায়, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। উক্ত ব্যাপারে ধারাবাহিক সংবাদ প্রকাশ করা হবে। পর্ব-১।

  • শাজাহানপুরে অবসরপ্রাপ্ত  শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদ টুকুর দাফন সম্পন্ন

    শাজাহানপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদ টুকুর দাফন সম্পন্ন

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদ টুকু বুধবার ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ৪ অক্টোবর বুধবার দুপুর ২ ঘটিকায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয় । উক্ত জানাজার নামাজে ইমামতি করেন নগর জে এম সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আব্দুল মান্নান । এরপর কুন্দইশ গ্রামের পূর্ব পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আমরুল ইউনিয়নের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন ।

  • চেয়ারম্যান মুছা চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত

    চেয়ারম্যান মুছা চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    আশিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মুছা সওদাগরকে
    দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভা

    গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভা

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, সুুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন বুলু প্রমূখ। সভায় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই পূর্ব প্রস্তুতি নেয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

  • রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে মায়ের আকুতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

    রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে মায়ের আকুতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে এবং স্বামীর অব্যাহত হুমকি থেকে বাচতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন লাকী আকতার নামে কিন্ডার গার্ডেনের এক শিক্ষিকা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১১ টা রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি করেন তিনি। লাকী আকতার কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী গ্রামের নুরুল্লাহ ওরফে মামুন রেজার স্ত্রী ও রাজাপুর উপজেলা সদরের চর রাজাপুর মৃধা বাড়ি এলাকার নজরুল ইসলাম মৃধার মেয়ে ও রাজাপুর শহরের সাউথ বেঙ্গল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা। সাংবাদিক সংম্মেলনে লাকী আকতার অভিযোগ করে জানান, ২০০৫ সালে কাঠালিয়ার পূর্ব ছিটকী গ্রামের একে হাফেজ আহম্মেদের ছেলে মোঃ নুরুল্লাহ’র সাথে তার বিবাহ হয় এবং বিয়ের পর ঢাকায় বসবাস করে ২০১৬ সাল পর্যন্ত তারা সংসার করেন। সংসারে একটি ছেলে ও ০২ টি কন্যা সন্তান রয়েছে। লাকীর দেয়া ৫ লাখ টাকাসহ ১০ লাখ টাকায় ঢাকায় জমি কেনা হয়, পরে তা বিক্রি করে স্বামীকে ব্যবসায় সহায়তা করেন। ঢাকার মোহাম্মদপুরে স্বামী-স্ত্রী মিলে গড়ে প্রতিষ্ঠা করেন মাদার ল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে স্বামী এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে এবং বিষয়টি স্ত্রী লাখি জেনে ফেলায় তাকে মানসিক ও শারিরীক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেয়। ছেলের কিডনীতে সমস্যা দেখা দিয়ে চিকিৎসা করাতে অনিহা দেখালে স্বামীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। এসব নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে ঢাকা থেকে রাজাপুর বাবার বাড়িতে চলে আসতে চাইলে সন্তান রেখে ২০১৬ সালে তাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে একাধিকবার সংসার করার চেষ্টা করলেও ঢাকার বাসায় গেলে এবং সন্তানদের কাছে গেলে মারধর করে তাড়িয়ে দেয় এবং হত্যাসহ নানাভাবে হুমকি দেয়। এসব বিষয়ে একাধিকবার শালিসী বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামী ও সন্তানদের অধিকার পেতে বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়েও কোন সুরাহা পায়নি। দীর্ঘ ৭ বছর ধরে স্বামী তার কোন খোজখবর নেয়নি বা ভরনপোষাণ দেয়নি। এমন পরি¯ি’তিতে লাকীকে বাবার বাড়ি ফেলে রেখে গত ০৯ সেপ্টেম্বর ঝালকাঠি সদর উপজেলার সাইচলাপুর গ্রামের আলি হোসেন হাওলাদারের কিশোরী মেয়েকে বিয়ের প্র¯‘তি নিলে পুলিশ নিয়ে গিয়ে তা বন্ধ করে দেয় লাকী। এ কারনে ক্ষিপ্ত হয়ে স্বামী ও তার স্বজনরা লাকীকে মামলা জড়ানো, গুম, খুনসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হয়রানি করছে। এসব কারনে এখন আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ খোলা নাই বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। এ বিষয়ে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাকী। এ বিষয়ে নুরুল্লাহ ওরফে মামুন রেজার ব্যবহৃত নম্বরে কল দিলে তার ছেলে হামজা কল রিসিভ করে জানান, তার বাবা রেস্টে আছেন, ঘুমে আছেন। এখন কথা বলতে পারবেন না বলে কল কেটে দেয়। কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে লাকীর বাড়িতে পূর্ব ছিটকী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যব¯’া নেয়া হবে।

  • দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার  আশঙ্কা

    দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    উজানে তিস্তা নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার সকাল নাগাদ দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার (লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা) তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
    বুধবার ৪ অক্টোবর তিস্তা নদীর আকস্মিক বন্যা পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গজলডোবা পয়েন্টে পানি সমতল গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে প্রায় ২৮৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে (বর্তমান পানি সমতল ১১০ দশমিক ৩০ মিটার) এবং দোমুহুনী পয়েন্টে বুধবার সকাল থেকে প্রায় ৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে (বর্তমান পানি সমতল ৮৫ দশমিক ৯৫ মিটার) এবং তা অব্যাহত আছে।
    মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টের পানি সমতল ৫১ দশমিক ৩৫ মিটার (বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচে)। সেখানে আজ বুধবার সকাল থেকে বৃদ্ধি পেতে পারে। বুধবার বিকেল নাগাদ বিপৎসীমা অতিক্রম করে মধ্যরাত পর্যন্ত বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর পর্যন্ত উঠতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
    বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, তিস্তা নদী কাউনিয়া পয়েন্টের পানি সমতল ২৮ দশমিক ১৫ মিটার (বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে) জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সেখানে বৃহস্পতিবার ভোর নাগাদ বিপৎসীমা পার হতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
    ভারতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভারতের সিকিম অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় তিস্তা নদীর বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

  • পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আবাসন প্রকল্পের পুকুরে গোসল করতে নেমে আরিফুল সরদার(৬) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
    মৃতের স্বজনরা জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের সলুয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মিঠুন সরদারের শিশু পুত্র আরিফুল সরদার(৬) মঙ্গলবার দুপুরে পুকুর বন্ধুদের সাথে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা তাাকে দেখতে না পেয়ে তার পিতাকে জানায় সে পুকুরে ডুবে গেছে। তাৎক্ষনিক পিতা মিঠুন পুকুরে নেমে চেষ্টা করতে থাকে। এ সময় তার পিতার পায়ে ডুবন্ত শিশু বেধে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায়  ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    পাইকগাছায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে ২৫ টি ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কপিলমুনি বাজারের বাবু মীরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামের কোমর গাজীর ছেলে রহমত গাজী (৩৮)।
    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল বলেন, গোপন সংবাদের ভিত্ততে বৃহস্পতিবার রাতে উপজেলার কপিলমুনি বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ অভিযান চালালে পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় রহমতগাজী নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার স্বীকারোক্তি তার পরিহিত প্যন্টের পকেট থেকে ২৫ টি ইয়াবা বড়ি বের করে দেয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দিয়ে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • নিম্নচাপ ও টানা কয়েকদিনের বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ

    নিম্নচাপ ও টানা কয়েকদিনের বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ

    ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।
    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারি বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে উপকৃলসহ পাইকগাছাার নিম্না ল প্লাবিত হয়েছে।নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিম্না ল প্লাবিত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে তিন ফুট উচ্চতার জোয়ারে অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের তলিয়ে গেছে। ঘরবাড়ি, বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনায় পানি উঠেছে। নিন্মচাপের প্রভাবে টানা ১০ দিনের হালকা ও ভারি বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। টানা ভারি বর্ষণে এলাকায় দূর্ভোগের সৃষ্টি হয়েছে।টানা বর্ষণের কারণে নিম্ন আয়ের শ্রমজীবীরা কাজ করতে পারেনি। গত কয়েক দিনের হালকা,মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যা বিরামহীনভাবে অব্যাহত থাকে।এতে সাধারণ মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়।কাচা ঘরবাড়ি ধসে পড়েছে ও উঠান তলিয়ে গেছে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।নিচু এলাকার সবজী ক্ষেতগুলোর বেশ ক্ষতি হয়েছে। নিন্মচাপের প্রভাবে এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় ঝুঁকি বেড়েছে।ঝুকিপূর্ণ বাধগুলিতে স্বেচ্ছা শ্রমে কাজ করে মেরামত করা হচ্ছে। পৌর বাজারে প্রবেশ করেছে জোয়ারের পানি। অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিনের ভারী বর্ষণে আমন ধানের উপকার হবে।এলাকায় জোয়ার-ভাটা থাকায় বৃষ্টিতে জমে থাকা পানি খুব তাড়াতাড়ি নেমে যাবে। এতে করে আবাদের কোন ক্ষতি হবে না আরো উপকার হবে।বৃস্টি হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে আমনের আবাদ হবে বলে তিনি জানান। পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান, এখন পূর্ণিমায় ভারি বৃস্টি এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় জোয়ারের অতিরিক্ত পানি উপকূলে উঠে পড়েছে।পাইকগাছায় প্রায় ৩০ কি:মি: বেড়ীবাধ ঝুকিপুর্ণ রয়েছে।বাধের ঝুকিপূর্ণ ও ভাঙ্গাস্থানে আপাদকালিন কাজ করা হচ্ছে।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতারl
    নড়াইলে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে দু’জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকা থেকে দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশ।
    এদিন বিকেলে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
    গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের জামাল গাজীর ছেলে নাঈম গাজী (২৫) এবং একই গ্রামের উবায়দুর ভূইয়ার ছেলে হাবিবুল্লাহ (২৫)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়াইল সদর থানার অনলাইন প্রতারণা মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার দায়ে দু’জনকে গ্রেফতার করেন।
    পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (DSLR Camera Bazar store) নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের নিকট থেকে দীর্ঘদিন ধরে অর্থ উপার্জন করে আসছিল চক্রটি। অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয়ের অর্ডার দিতো। এভাবে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করে চক্রটি।
    গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১টি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানানো হয়েছে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।