Blog

  • শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক- ত্রিশালে ইউএনও জুয়েল আহমেদ

    শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক- ত্রিশালে ইউএনও জুয়েল আহমেদ

    ষ্টাফ রিপোর্টারঃ
    দেশের প্রতিটি উপজেলা ইউনিয়নে স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাই শিক্ষাক্ষেত্রে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শিক্ষকদের সম্মানিত করেছেন। বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। দেশের নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে।

    বৃহস্পতিবার (৫অক্টোবর) সকালে কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পুরণে বৈশ্বিক অপরিহার্যতা এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি আয়োজিত র্যালী ও আলোচনা সভায় এসব কথা বলেন।

    তিনি বলেন-শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।

    ইউএনও বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষাদানের মহান দায়িত্ব অর্পিত হয় শিক্ষকের ওপর। পিতামাতা সন্তান জন্ম দেন, একজন শিক্ষক সে সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন।

    শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারাই পারেন জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে। তাই শিক্ষাখাতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন। এ সরকারের আমলেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। করোনার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হয়েছে, তাই শিক্ষকদের উচিত পাঠদান যাতে পুষিয়ে যায় সেদিকে লক্ষ রাখা। এসময় ত্রিশাল সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদসহ উপজেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • বাগেরহাটে রামপালে সোমবার থেকে স্মার্ট কার্ড বিতরন শুরু পাবেন ১ লক্ষ ১০ হাজার ভোটার

    বাগেরহাটে রামপালে সোমবার থেকে স্মার্ট কার্ড বিতরন শুরু পাবেন ১ লক্ষ ১০ হাজার ভোটার

    এস এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:অবশেষে বাগেরহাটে রামপালের ১ লক্ষ ১০ হাজার ৩৭৫ জন ভোটার এ বছর স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী সোমবার (০৯ অক্টোবর) থেকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ থেকে এ কার্ড বিতরণ শুরু করা হবে।
    রামপাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের নতুন ভোটারসহ সকল ভোটারগণ এসব স্মার্ট কার্ড পাবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৫ জন। এর মধ্যে ১ হাজার ৭০০ ভোটারের স্মার্ট কার্ড আসেনি। নামে গড়মিল, ঠিকানা সমস্যা ও সদ্য ভোটারদের স্থান পরিবর্তন জনিত কারণে কার্ড আসেনি। তবে নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে দ্রুত কার্ড পাওয়ার ব্যবস্থা করা হবে বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছে।
    উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৮ অক্টোবর রবিবার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে ৩৩৪৩ জনকে ও ৯ অক্টোবর সোমবার মল্লিকেরবেড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪০৪৩ জনকে কার্ড প্রদান করা হবে। ১০ অক্টোবর মঙ্গলবার ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদে ৩০০০ জনকে ও ১১ অক্টোবর বুধবার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ২৯০৮ জনকে কার্ড দেয়া হবে। ১২ অক্টোবর বৃহস্পতিবার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৪২ জনকে, ১৩ অক্টোবর শুক্রবার, ১৪ অক্টোবর শনিবার বর্ণিত ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ৩০০০ জনকে, ১৫ অক্টোবর রবিবার আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩৩৩ জনকে কার্ড দেয়া হবে।
    ১৬ অক্টোবর সোমবার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬০৪ জনকে ও ১৭ অক্টোবর মঙ্গলবার গোনাবেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৬৬ জনকে কার্ড প্রদান করা হবে। ১৮ অক্টোবর বুধবার উজলকুড় ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬৭৯ জনকে, ১৯ অক্টোবর শুক্রবার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৪০১৮ জনকে, ২০ অক্টোবর শুক্রবার শংকনগর নিন্মলিখিত মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭৬৩ জনকে, ২১ অক্টোবর শনিবার উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৮৪ জনকে ও ২২ অক্টোবর রবিবার সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসায় ৩৬১৯ জনকে কার্ড প্রদান করা হবে। ২৩ অক্টোবর সোমবার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী এবিএস মাধ্যমিক বিদ্যালয়ে ২৬২০ জনকে, ২৫ অক্টোবর বুধবার ও ২৬ অক্টোবর বৃহস্পতিবার শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসায় যথাক্রমে ২৬৯৭ ও ২১৫৬ জনকে, ২৭ অক্টোবর শুক্রবার কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭০৫ জনকে ও ২৮ অক্টোবর শনিবার তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫৯৯ জনকে কার্ড দেয়া হবে। ২৯ অক্টোবর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় ৪০৭৬ জনকে, ৩০ অক্টোবর সোমবার গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০৪৩ জনকে ও ৩১ অক্টোবর মঙ্গলবার বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ে ২৯১১ জনকে কার্ড দেয়া হবে। ১ নভেম্বর বুধবার ও ২ নভেম্বর বৃহস্পতিবার হুড়কা ইউনিয়নের হুড়কা মাধ্যমিক বিদ্যালয়ে যথাক্রমে ২৩৩৩ জনকে ও ২২৬০ জনকে কার্ড প্রদান করা হবে।
    ৩ নভেম্বর শুক্রবার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৯৮ জনকে, ৪ নভেম্বর শনিবার সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৭৮ জনকে ও ৫ নভেম্বর রবিবার বড়কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০৬ জনকে কার্ড প্রদান করা হবে। ৬ নভেম্বর সোমবার রামপাল সদর ইউনিয়নের কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৪২৫ জনকে, ৭ নভেম্বর মঙ্গলবার সুন্দরবন মহিলা কলেজে ৪২৭৫ জনকে, ৮ নভেম্বর বুধবার ও ৯ নভেম্বর বৃহস্পতিবার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যথাক্রমে ৪১৬০ ও ৪২৭০ জনকে কার্ড প্রদান করা হবে।
    রামপাল উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সাত্তার এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট তারিখ ও সময়ে স্ব স্ব এলাকার ভোটারগণ এসব স্মার্ট কার্ড সংগ্রহ করবেন। কোন কারণে কেউ যথাসময়ে কার্ড নিতে না পারলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ড সংগ্রহে হয়রানি এড়াতে সরাসরি ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাচন অফিসেই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

  • উজিরপুরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে পুলিশের উপর হামলা,আটক ১

    উজিরপুরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে পুলিশের উপর হামলা,আটক ১

    মোঃজুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
    ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে হামলার শিকার হলেন বরিশাল জেলার উজিরপুর মডেল থানার পুলিশ ২ পুলিশ সদস্য । এ ঘটনায় পুলিশের উপর হামলাকারী চম্পা বেগম(৩৫) নামক এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, উজিরপুর বাজারের মাংস বিক্রেতা উপজেলার মুন্ডপাশা গ্রামের বাদশা সরদারের বিরুদ্ধে পিরোজপুরে মহিষ চুরির মালা হলে ওই মামলায় ওয়রেন্ট ভুক্ত আসামী বাদশা সরদারকে গ্রেফতার করতে ৪ অক্টোবার বুধবার দিবাগত রাতে উজিরপুর মডেল থানার এ এস আই হাবিবুর রহমান ও কনেষ্টবল রাসেল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে অভিযান চলালে বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগম তার স্বামীকে পুলিশের হাত থেকে রক্ষা পেতে অর্তকিত ভাবে পুলিশ সদেস্যদের উপর হামলা চালালে এ এস আই হাবিবুর রহমান ও কনেষ্টবল রাসেল গুরুত্বর আহত হলে ওয়ারেন্টের আসামী বাদশা সরদার পালিয়ে জেতে সক্ষম হয়। এ ঘটনায় উজিরপুর থানার এ এস আই হাবিবুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে পুলিশ বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগমকে গ্রেপ্তার করেন। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হলে হামলা কারী চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গোপালগঞ্জে পিতাকে হত্যা চেষ্টা মামলায় পুত্রসহ গ্রেফতার ৪

    গোপালগঞ্জে পিতাকে হত্যা চেষ্টা মামলায় পুত্রসহ গ্রেফতার ৪

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী পিতা বিমল দাসকে হত্যা চেষ্টা মামলায় পুত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পৌর মার্কেট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

    আজ বৃহস্পতিবার (০৫) দুপুরে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলো, কোটালীপাড়া পৌর এলাকার ব্যবসায়ী বিমল দাসের ছেলে উজ্জল দাস (৩২), একই উপজেলার পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

    জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে উজ্জল দাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার পিতা ব্যবসায়ী বিমল দাসকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় বিমল দাস গুরুতর আহত হয়। এরপর বিমল দাসের ভাই কালা চাঁদ দাসের অভিযোগে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠে নামে। তদন্তের এক পর্যায়ে বিমল দাসকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে উজ্জল দাসের নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ উজ্জল দাস ও তার সহযোগিদের গ্রেফতারে মাঠে নামে।

    বুধবার রাতে বিমল দাসকে দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার পরিকল্পনা করার সময় পৌর মার্কেট এলাকা থেকে উজ্জল দাসহ চারজনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে।

    মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, আমার ভাই বিমল দাস তার ব্যবসায়ীক প্রয়োজনে কিছু জায়গা বিক্রির উদ্যোগ গ্রহণ করেন। এই জমি বিক্রির কথা শুনে উজ্জল দাস তার পিতা বিমল দাসের উপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছি। পুলিশ ইতোমধ্যে উজ্জল দাসসহ ৪জনকে গ্রেফতার করেছেন।

    ব্যবসায়ী বিমল দাস বলেন, গত মাসের ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল। এ ঘটনায় আমি ৩ দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার উপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামীকে গ্রেফতার করেছে বলে আমি শুনেছি।

    কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ব্যবসায়ী বিমল দাস হত্যা চেষ্টার ঘটনায় তার ভাই কালা চাঁদ দাস (৪৩) বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে এই মামলার প্রধান আসামী উজ্জল দাসসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

  • রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে

    রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে

    রফিকুল ইসলাম ,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কমিটির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে “বিশ্ব শিক্ষক দিবস” পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কমিটির আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। পরে মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে র‌্যালী শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বাইজিদ ইসলাম, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরে আলম বিপ্লব, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন নেসার -সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন। শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা জাতীয়করনসহ বিভিন্ন দাবী সমাধানের আশা প্রকাশ করেন।

  • বাবুগঞ্জে মায়ের আর্শিবাদ নিয়ে মাদক মুক্ত ও দারিদ্র্যতা বিমোচনের অঙ্গিকার মৌরিন আক্তার (আশা)

    বাবুগঞ্জে মায়ের আর্শিবাদ নিয়ে মাদক মুক্ত ও দারিদ্র্যতা বিমোচনের অঙ্গিকার মৌরিন আক্তার (আশা)

    বাবুগঞ্জে মায়ের আর্শিবাদ নিয়ে মাদক মুক্ত ও দারিদ্রতা বিমোচনের লক্ষে কাজ করে যাবেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রমের মিয়া পরিবারের এনামুল হক (আনাম) মিয়ার এক মাত্র সন্তান ও বাবুগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা।

    এমনটি জানিয়েছেন গতকাল বুধবার ৪ অক্টোবর তার শ্বশুর বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকের সময় মৌরিন আক্তার (আশা)

    আশা বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর মিয়া পরিবারে জন্ম নেন। তার জন্মের তিন মাস পর পিতা এনামুল হক (আনাম)কে মেরে লাশ গুম করে একদল সন্ত্রাসীরা। তিন বছরের কন্যা শিশু আশাকে ফেলে রেখে অন্যত্র গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাশিদা বেগম। আশা দাদা দাদুর আদর স্নেহের ভিতর লালিত পালিত হয়ে লেখা পড়ার ভিতর দিয়েই একই উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের কামরুজ্জামান সজলের সাথে বিয়ের বন্ধনে আবদ্ব হন।

    মায়ের ভাল বাসা ফিরে পেতে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরির আদর স্নেহ ভাল বাসায় সিক্ত হয়ে তার বুকে মাথা রেখে মায়ের স্হান দখল করে নেন আশা মনি। এবং অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে মায়ের ভাল বাসায় সিক্ত হয়ে আয়োজিত লোক সমাজে প্রতিজ্ঞা করে বলেন জননেত্রী শেখ হাসিনার তালে তাল মিলিয়ে মাদক মুক্ত সমাজ গরতে কঠর ভুমিকা পালন সহ দারিদ্রতা বিমোচনে সর্বদা কাজ করে যাবেন মৌরিন আক্তার (আশা)

  • বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন

    বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- বৃহস্পতিবার (৫ অক্টোবর) ২০২৩ মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও ভাইস প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ লতিফ এর সাথে মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাত করেন।
    সাক্ষাতকালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত অভিনন্দন পত্র হাইকমিশনার সশরীরে নব-নির্বাচিত প্রেসিডেন্ট এর নিকট হস্তান্তর করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ন ও ভাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। নব-নির্বাচিত প্রেসিডেন্ট কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য হাইকমিশনার অনুরোধ জানান।

    সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মিশনের কাউন্সেলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ।

  • বেতাগী গালস স্কুল এন্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত

    বেতাগী গালস স্কুল এন্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

    আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় বেতাগী গালস স্কুল এন্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে গালস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শেষ হয়।

    পরবর্তী বেতাগী গালস স্কুল এন্ড কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ আঃ রহিম হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেতাগী গালস স্কুলে এন্ড কলেজ এর গভর্নিং বডি সদস্য ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান হাওলাদার, গভানিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ মহাসিন খান, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,বিমল চন্দ্র দাস প্রমুখ।

    প্রত্যেক বক্তা তাদের বক্তব্যতে বলেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান।

  • মধুপুরে উন্নয়ন অগ্রযাত্রা প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে উন্নয়ন অগ্রযাত্রা প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৫নং গোলাবাড়ী ইউনিয়নে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার সন্ধায় গোলাবাড়ীর বানরগাছি স্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়নের সকল দিক তুলে ধরে বক্তব্য রাখেন।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী আব্দুল মোতালেব, আলোকদিয়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান দুলাল তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফ, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু,বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

  • সুগন্ধার ভাঙন কেড়ে নিল বিধবার শেষ সম্বল খোলা আকাশের নিচে বসবাস

    সুগন্ধার ভাঙন কেড়ে নিল বিধবার শেষ সম্বল খোলা আকাশের নিচে বসবাস

    ঝালকাঠি জেলা প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির সুগন্ধার ভাঙন কেড়ে নিয়েছে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউয়িনের বহরমপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা বিধবা আকলিমা আক্তারের শেষ সম্বল বসতবাড়ি।

    গত বুধবার(৪অক্টোবর) বিকেলে প্রবল স্রোতে বসতবাড়ির বাগানসহ নদীতে বিলিন হয়ে যায়। বর্তমানে এক মেয়ে ও দুই নাতী নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। বর্তমানে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী আকলিমা আক্তারের স্বামী বহরমপুর নিবাসী মৃত জয়নাল আবেদীন মৃধা।

    স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম জানান,গত বুধবার বিশাল মাটির খন্ড নদীতে বিলীন হয়ে যায় এসময় আমরা সেখানে থাকায় তা মুঠোফোনের ক্যামেরায় ধারন করে রাখি। আকলিমা বেগম তার বসত ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে পারলেও বাগানবাড়ীর গাছপালাগুলো নদীতে বিলীন হয়ে গেছে। এখন তারা গৃহহীন অবস্থায় আছেন। তারা যে জমি কিনে নতুন বাড়ি করবেন সেই সামর্থ্য তাদের নেই। তাই সরকারি ভাবে সহায়তা করলে পরিবারটি একটু মাথা গোঁজার ঠাই পেতো। তিনি এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে সেটা অনেক দিন ধরেই শুনতেছি কেনো এতো দেরি করা হচ্ছে তা আমাদের বোধগম্য হচ্ছে না।

    আকলিমা আক্তার জানান, আমার জমিজমা সবই সুগন্ধায় বিলীন হয়েছে। এখন সর্বশেষ বাড়িটাও নদী গর্ভে চলে গেলো। অনেক আগ থেকেই নদীর ভাঙনের মুখে ছিল আমার বসতঘর কিন্তু এখান থেকে অন্যত্র যাওয়ার সামর্থ্য না থাকায় এতোদিন এখানে জীবনের ঝুঁিক নিয়ে বসবাস করেছি। এখন সেটুকুও নাই তাই এখন কোথায় ঠাই হবে জানি না। আমার সাথে একটা মেয়ে আছে বিয়ে দিলেও তার স্বামী খোজখবর না নেওয়ায় সে দুটো সন্তানসহ আমার কাছেই থাকেন। এখন তাদের নিয়ে কোথায় দাড়াবো জানি না। কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছি। টুকটুাক যা আসবাবপত্র ছিল তা প্রতিবেশী একজনের বাড়িতে রেখে এসেছি। বর্ষার ভিতর এভাবে কতদিন থাকতে পারবো তা আল্লাহ ভালো জানেন। আমার দুই ছেলে তাদের পরিবার নিয়ে ঢাকায় থাকেন তারা যা আয় করেন সেটা দিয়েই তাদের সংসার চালাতেই অনেক কষ্ট হয় তারপরও আমার খোঁজখবর রাখেন তবে নতুন জমি কিনে ঘর তৈরি করে দেয়ার মতো অবস্থায় তারা নেই।

    ইউপিসদস্য হেলেনা আক্তার জানান, বর্ষায় সুগন্ধা নদীর বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারন করেছে। গত কয়েকদিনের বৃষ্টি আর জোয়ারের পানির কারনে তীরবর্তী এলাকার মানুষ ভাঙন আতংকে আছেন। আকলিমার আক্তারের বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়েছি। তার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সহায়তা করা যায় সেটা অবশ্যই করা হবে। এছাড়া তাকে একটি সরকারি ঘর পাইয়ে দেয়ার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, আমরা তার বিষয়টি জানতে পেরেছি খুব শীঘ্যই তার সাথে আমরা দেখা করবো এবং তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।