Blog

  • সুজানগরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

    সুজানগরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সোহেল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সুজানগর উপজেলার তাতীবন্দ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সোহেল হোসেন ওই গ্রামের রকমত হোসেনের ছেলে। তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে সোহেল বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান । এ সময় বৃষ্টির সাথে আকস্মিক প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস পালিত

    মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস পালিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে বিশ^ শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ।অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব। স্বাগত বক্তব্য রাখেন পাবনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। অন্যদের মাঝে বক্তব্য দেন মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইসহাক,সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,আজিজুর রহমান ও দেব প্রসাদ প্রমুখ। স ালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ। প্রধান অতিথির বক্তব্যে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন শিক্ষকরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকদের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিলেন। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেওয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। এ সময় তিনি আরও বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের কল্যাণেও কাজ করে যাচ্ছে ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • দিনাজপুরে বিএসটিআই’র সচেতনতা মূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    দিনাজপুরে বিএসটিআই’র সচেতনতা মূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি
    দিনাজপুর জেলায় বেকারী শিল্পের প্রাতিষ্টানিক সচেতনতা বৃদ্ধি,অবকাঠামোগত সংস্কার এবং নিষিদ্ধ কাঁচামাল এর ব্যবহার রোধকল্পে ২৪টি বেকারীতে বিএসটিআই,রংপুর এর সার্ভিল্যান্স অভিযান
    জেলা বেকারী মালিক সমিতি,দিনাজপুরের সম্মানিত সদস্যগণের অনুরোধের প্রেক্ষিতে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্যোগে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় গত ৪.১০.২০২৩ খ্রিঃ তারিখে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত টীম ২৪ টি বেকারীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অনুযায়ী পণ্য উৎপাদনের পরিবেশ, অবকাঠামোগত কিভাবে উন্নয়ন করতে হবে, ব্যবহৃত কাঁচামাল, সংরক্ষণ পদ্ধতি,পণ্য বাজারজাত করার জন্য লেবেলের তথ্যসমূহ প্রদানের নির্দেশনা, বিএসটিআই লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা,বিভিন্ন পণ্যের বিএসটিআই কর্তৃক আদায়কৃত ফি’র তালিকাসহ প্রয়োজনে যোগাযোগের নাম্বার প্রদানসহ বৈধভাবে ব্যবসা পরিচালনা করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং পরবর্তীতে প্রাতিষ্টানিক ব্যর্থতায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।পরিদর্শনকৃত প্রতিষ্ঠানসমূহ হলো ঃ ১) স্মৃতি বেকারী, রানীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর,২) সোহাগ বেকারী, চিরিরবন্দর, দিনাজপুর৩) মা বেকারী এন্ড বিথী ফুড প্রোডাক্টস, পুরাতন জেলখানা রোড, ১৬ মাইল, বীরগঞ্জ, দিনাজপুর,৪) ভাই ভাই বেকারী, ১৬ মাইল, বীরগঞ্জ, দিনাজপুর,৫) রূপা বেকারী, গোলাপগঞ্জ, মাহাতাবপুর, বীরগঞ্জ, দিনাজপুর,৬) ইউসুফ হোম মেইড বেকারী, বৈরাগীবাজার, বীরগঞ্জ, দিনাজপুর,৭) সুবহানিয়া বেকারী, উল্লাস চত্ত্বর, বীরগঞ্জ, দিনাজপুর,৮) ইশাত বেকারী, চিলকুড়া, বীরগঞ্জ, দিনাজপুর,৯) নিউ মাহিম বেকারী, কোমরপুর, বীরগঞ্জ, দিনাজপুর,১০) ইউসুফ বেকারী, পাইকপাড়া, কাহারোল, দিনাজপুর,১১) জান্নাতুন বেকারী, পাইকপাড়া, কাহারোল, দিনাজপুর,১২) কথা কলি ফুড বেকারী, চন্ডিপুর, কাহারোল, দিনাজপুর,১৩) দেশী বেকারী এন্ড সুইটস, বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর,১৪) রুচিতা বেকারী, সুবিতহাট, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর,১৫) তৃপ্তি বেকারী, মেলাগাছি, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর,১৬) রাসেল বেকারী, বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর,১৭) রাকিব বেকারী, ধনতলা, ঝাড়বাড়ী, বোচাগঞ্জ, দিনাজপুর,১৮) রাকিব বেকারী, ধনতলা, ঝাড়বাড়ী, বোচাগঞ্জ, দিনাজপুর,১৯) ইউনুস বেকারী, ধনগ্রাম, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর,২০) রাহুল বেকারী, দক্ষিণ রঘুনাথপুর, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর,২১) আজমীর বেকারী, দক্ষিণ রঘুনাথপুর, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর,২২) তালিব বেকারী, রামপুর, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ , দিনাজপুর,২৩) ফ্রস ফুড, মাধবপুর বাজার, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ , দিনাজপুর,২৪) সি গ্রিন ফুড, তের মাইল, বীরগঞ্জ, দিনাজপুর। অভিযানে অংশগ্রহণ করেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান,সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই,রংপুর ।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • র‌্যাব-১২’র অভিযানে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ জন গ্রেফতার-২৫ টি মোবাইল জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ জন গ্রেফতার-২৫ টি মোবাইল জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ রাত্রী ২০.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় হতে ঢাকামুখী রাস্তার উপর’ একটি অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোন ও ২২টি মোবাইল ফোনের চার্জারসহ চোর চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ধৃত আসামী ১। মোঃ রমজান আলী (১৯), পিতা-সাত্তার আলী, সাং ঘোনাগানজানী, থানা-উল্লাপাড়া, ২। মোঃ মাসুদ রানা (২৯), পিতা-মোঃ ইব্রাহিম ইসলাম, ৩। মোঃ শফিকুল ইসলাম (২২), পিতা- মোঃ সুরমান আলী, উভয় সাং-হাটিপাড়া, থানা-সলঙ্গা, সর্ব জেলা- সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত।

    ৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বাইজিদ শেখ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বাইজিদ শেখ (৩২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা চরপাড়া গ্রামের মৃত কোবাদ শেখ এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৪ অক্টোবর) রাতে লোহাগড়া থানাধীন ১১নং ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। উক্ত এলাকার জনৈক এক ব্যক্তির সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান শেখ, এএসআই(নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল লোহাগড়া থানাধীন ১১নং ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রাম থেকে আসামী মোঃ বাইজিদ শেখ (৩২)কে গ্রেফতার করে। মোঃ বাইজিদ শেখ (৩২) জানায় যে, সে ঐ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গেলে স্থানীয় জনগণ তাকে আটক করে লোহাগড়া থানায় সংবাদ দেয়। লোহাগড়া থানা পুলিশ এসে তার নিকট থেকে ৪২ (বিয়াল্লিশ) পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশ হেফাজতে নিয়ে আসামীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা প্রদান করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর

    নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল ধারাবাহিকভাবে সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নি:) আলী হোসেন এবং এসআই (নি:) মো: ফিরোজ আহমেদসহ অন্যান্য অফিসারগণ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল হতে খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় ১০ (দশ) টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (.৫ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইমইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০ (দশ) টি স্মার্ট ফোন উদ্ধারপূর্বক মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল এবং জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি মহোদয় আনুষ্ঠানিকভাবে ভূক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

    এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে মালিকরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েেছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকতস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করে। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ছাব্বিরুল আলম, ইনচার্জ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত অফিসারগণ।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)
    খুলনার পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ্র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি কলেজ। শুরুতেই এক বর্ণাঢ্য ্র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রভাষক আছাবুর রহমান শিমুল এর স ালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আমান উল্যাহ গাজী, ইলিয়াস হোসেন, জাআম আব্দুল হাকিম, সত্যপ্রিয় মিস্ত্রী, প্রভাষক জামাল উদ্দিন, স্বপন কুমার ঘোষ, জিএমএ রাজ্জাক, মোমিন উদ্দিন, তারেক আহমেদ, লুৎফা ইসলাম, মাধুরি রানি, সোমা রায় ও মাহবুবা নাজনিন ইরানি।

  • ভোগান্তি কমলো পাইকগাছা পৌরবাসির; উপজেলা ভূমি অফিসেই দেওয়া যাবে ভূমি উন্নয়ন কর

    ভোগান্তি কমলো পাইকগাছা পৌরবাসির; উপজেলা ভূমি অফিসেই দেওয়া যাবে ভূমি উন্নয়ন কর

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)
    ভূমি উন্নয়ন কর দিতে ভোগান্তি কমে আসলো পাইকগাছা পৌরবাসির। এখন থেকে উপজেলা ভূমি অফিসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন পৌরসভার বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে এমন ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা ভূমি প্রশাসন। কোন ভোগান্তি ছাড়াই ভূমি উন্নয়ন কর দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। উল্লেখ্য ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারী উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত হয় জেলার প্রথম পৌরসভা। অর্থাৎ পৌরসভার প্রতিষ্ঠার পর কিছু কিছু সময়ে উপজেলা সদরে পৌর এলাকার ভূমি উন্নয়ন কর আদায় করার ব্যবস্থা থাকলে ও সেটি ছিল সাময়িকের জন্য। উপজেলা সদরে কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পৌরসভার নাগরিকদের ভূমি উন্নয়ন কর দিতে যেতে হতো উপজেলার রাড়ুলী ইউনিয়ন তফসিল অফিসে। এতে একদিকে যেমন যাতায়াত খরচ সহ অনেক বেশি মূল্যবান সময় অপচয় হতো। পাশাপাশি নানা ধরনের হয়রানি এবং ভোগান্তি হতো পৌরবাসির। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ইউএনও হিসেবে অত্র উপজেলায় যোগদান করলে পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের ভোগান্তির এই বিষয়টি তাকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় প্রত্যেক বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসেই ভূমি উন্নয়ন কর নেওয়ার ব্যবস্থা নিয়েছেন ভূমি প্রশাসন। বিষয়টি মাইকিং করে এলাকায় প্রচার প্রচারণার ব্যবস্থা করে পৌর কতৃপক্ষ। ফলে প্রথম দিনেই ভূমি উন্নয়ন কর দেন অসংখ্য মানুষ। ভোগান্তি ছাড়াই কর দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌরবাসি। এমন ব্যবস্থা যেন ভবিষ্যতে স্থায়ী করা হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় পানিতে ডুবে শিশু’র মৃত্যু

    পাইকগাছায় পানিতে ডুবে শিশু’র মৃত্যু

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি॥
    খুলনার পাইকগাছায় পানিতে ডুবে নূরজাহান নামে (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুরের চরমোলাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর পিতার নাম নুরু গাজী। পরিবারিক সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় নিহতের মা’ রাফিজা ও নানী আনোয়ারা শ্রমিক হিসেবে কাজে যায়।এ সুযোগে শিশু নূরজাহা’ন সকাল ৯ টার দিকে বাড়ির পাশ্বে পুকুরের পাঁকা ঘাটে গিয়ে বসেন। ধারনা করা হচ্ছে এক সময় অসাবধানতা বসত পা পিছলে সে পুকুরে ডুবে যায়। স্থানীয় রেজাউল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে পথচারি এক শিশু নুরজাহানকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দেয়। এসময় আমরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।

  • তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক নারী ধর্ষণ – থানায় মামলা

    তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক নারী ধর্ষণ – থানায় মামলা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে রংপুরের তারাগঞ্জে ডাঃ মোঃ আল ইবাদত হোসেন পাইলট (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন একই ইউনিয়নের এক নারী।

    আল ইবাদত হোসেন পাইলট উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কাজীপাড়া (বকসীপাড়া) গ্রামের মৃত হেফাজুল বকসীর ছেলে।

    ভুক্তভোগী ওই নারী ও মামলা সূত্রে জানা যায়, বিয়ে ও নার্সের চাকরির প্রলোভন দেখিয়ে গত ২ বছর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক মেলামেশা করেন পাইলট চেয়ারম্যান। কখনো নিজের বাসায় , কখনো রোগী দেখার লালদীঘি চেম্বারে , কখনো রংপুরের আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত দিন এক সঙ্গে কাটাতেন । সর্বশেষ গত সোমবার (২ সেপ্টেম্বর) তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। এর পর থেকে তাকে বিয়ের কথা বললে বিয়ে করতে অস্বীকৃতি জানায় । অন্যত্র বাসা ভাড়া নিয়ে তাকে একান্তে ভোগ করার ও সকল খরচ বহন করার বেশকিছু মেসেজ প্রমাণ স্বরূপ দেখান ওই নারী ।

    এ ব্যাপারে সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল ইবাদত হোসেন পাইলটের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিহিংসাপরায়ণ হয়ে একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে।

    মামলার তদন্তকারী অফিসার এসআই আজমল হোসেন জানান, মামলার তদন্ত কাজ এবং আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আসামিকে আইনের মুখোমুখি করা হবে।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) জহুরুল ইসলাম জানান, অভিযোগকারী নারীকে সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেন। বুধবার ওই নারী নিজে বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ।