Blog

  • মরাগরুর মাংস নদীতে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান

    মরাগরুর মাংস নদীতে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান

    অমল তালুকদার, পাথরঘাটা(বরগুনা) থেকে:শুক্রবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জবাইকৃত মরাগরুর মাংস বিষখালী নদীতে ফেলে দিয়েছেন।

    তাৎক্ষনিক খবর পেয়ে পাথরঘাটার সাংবাদিগন ঘটনাস্থল কাকচিড়া বাজারে উপস্থিত হয়ে জবাইকৃত একটি মরাগরুর মাংস নিকটস্থ বিষখালী নদীতে ফেলে দিতে দেখেন। এসময় স্থানীয়রা অভিযোগ করেন,গরুটির পেটে একটি মরা বাচ্চাও পাওয়া যায়। তবে সাংবাদিকদের উপস্থিতিতে তা চোখে পরেনি।

    জানাগেছে ওই বাজারের কসাই মোঃ টিপু মিয়া দীর্ঘদিন ধরে মরা ও নানারোগে আক্রান্ত গরু রাতের আধারে জবাই করে বাজারে বিক্রি করে আসছিলেন। যথারীতি শুক্রবার ভোররাতে নিকস্থ রূপধন এলাকা থেকে একটি মরাগরুর মাংস এনে বাজারে বিক্রিকালে তা রুখে দেয় স্থানীয় জনতাসহ কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

    এবিষয়ে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন,মরাগরু বিক্রির খবর পেয়ে আমি এসে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করি এবং তা নদীতে ফেলে দেই।

    পাথরঘাটা

  • পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের অর্থ বিতরণ মানবতার কাজে সকলকে এগিয়ে আসতে হবে

    পটিয়ায় নজির আহমেদ ফাউন্ডেশনের অর্থ বিতরণ মানবতার কাজে সকলকে এগিয়ে আসতে হবে

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    মানবতার কাজে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা ও মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে চলমান রয়েছে। ৬ অক্টোবর শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে অসহায় ১০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষা সহায়তা ও চিকিৎসা সহায়তা। তেকোটা প্রতিভা সংগঠনের সভাপতি অপু বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত এক আলোচনায় বক্তব্য রাখেন- পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, প্রতিভা সংগঠনের সহ সভাপতি জুয়েল বড়ুয়া, আর্শীবাদক তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শরণসেন মহাস্থবির, সাধারণ সম্পাদক চিন্ময় বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাাদক কল্যাণ বড়ুয়া,কার্যকরি সদস্য প্রিয়রঞ্জন বড়ুয়া, প্রতাপ বড়ুয়া সাথী,প্রিয় বড়ুয়া প্রবীর বড়ুয়া, জয়মান বড়ুয়া প্রমুখ।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে জবাবদিহিতামূলক সভা অনুষ্ঠিত

    বাগেরহাটের মোরেলগঞ্জে জবাবদিহিতামূলক সভা অনুষ্ঠিত

    এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জবাবদিহিতা নিশ্চিত করতে এক “জবাবদিহিতামূলক সভা’ অনুষ্ঠিত হয়।
    বৃহস্পতিবার বিকালে মোরেলগঞ্জউপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তালুকদার জাকির হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত জবাবদিহিতামূলক সভায় সভাপতিত্ব করেন মো.সোহরাব হোসেন। সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার, সুধিজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    গাবতলা তালুকদার বাজার নিজস্ব কার্যালয়ে ইউপি সদস্য জাকির হোসেন তার কর্মকালীন দুই বছরের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা বিষয়ে ভোটারদের কাছে লিখিতভাবে উপস্থাপন করেন।

  • কুড়িগ্রাম-১ আসনে নৌকার মাঝি হিসেবে শোভনকে দেখতে চায় জনগন

    কুড়িগ্রাম-১ আসনে নৌকার মাঝি হিসেবে শোভনকে দেখতে চায় জনগন

    এম এস সাগর, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম:

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ আসন সমুহের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার সাধারণ জনগন এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সবচেয়ে এগিয়ে শোভন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজগুলো এবং সাধারণ মানুষের পাশে থেকে অন্তহীন ভালোবাসা দিয়ে মন জয়ে জননন্দিত নেতা হয়ে উঠেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

    ফিরে দেখা: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ছিলেন এবং আইন বিভাগ থেকে মাস্টার্স সম্পন্নও করেছেন। শোভনের দাদা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক চৌধুরী একজন মুক্তিযুদ্ধ সংগঠক (৬নং সেক্টরের প্রচার বিভাগের চেয়ারম্যান), কুড়িগ্রাম-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৭৫সাল পরবর্তী ১৯৭৭সালে দেশ ও দলের ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১সালেও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জাতীয় নির্বাচন করেন। শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকন ১৯৮১সালে ভুরুঙ্গামারী উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ও ১৯৯১সালে থানা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০০১সাল থেকে ১০সাল ও ২০১১সালে পুনরায় নির্বাচিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বর্তমান পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি দুইবারের সফল নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন। অপরদিকে শোভন ২০১৮সালের ৩১জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য সভাপতি নির্বাচিত হন। পদে থাকা অবস্থায় এবং পদ থেকে সরে আসার পরেও তিনি সফল সরকারের নির্দেশে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সর্বদা সেবা দিচ্ছেন।

    জনগন-নেতাকর্মী আর শোভন: কুড়িগ্রাম-১ আসন সমুহের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দরিদ্র-পিড়িত গ্রাম, শহর, চরাঞ্চলের অধিকার বঞ্চিত নদী ভাঙন কবলিত ও সীমান্ত বেষ্টিত অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে নিঃস্বার্থভাবে সমাজ সেবক হিসেবে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এবং তাদের দ্বারে-দ্বারে গিয়ে সেবা প্রদান করে আসছেন। এমনকি করোনাকালে বিলিয়েছেন মাস্ক, স্যানিটাইজার। দেশজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিলে ত্রাণ নিয়ে ছুটে গেছেন বন্যা কবলিত মানুষের কাছে এবং পবিত্র ঈদের সময়ে দরিদ্র মানুষের করেন সহায়তা। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকে এবং তাদের সন্মনয়ে সাধারণ জন সাধারণের মাঝে তুলে ধরছেন ইতিহাসের এক মহান ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সু-যোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সর্বদা ব্যাপক উন্নয়ন কাজ চলমান ও প্রস্তুতি সফলসহ দেশের মানুষের কল্যাণে নিরবে-নিভৃতে ভূমিকা রেখে চলেছেন। শোভন কুড়িগ্রাম ১ আসনের বিভিন্ন অঞ্চলে গন সংযোগকালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে মোতাবেক আবারও সফল সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট চান। দেশ গড়ার লক্ষ্যে দলের ও জনগনের সেবক হিসেবে কাজ করার জন্য নিজেকে মনোনিবেশ করেন। তাই দলীয় নেতাকর্মি তৃনমুল পর্যায়ের থেকে উচ্ছপদস্থ সবাই জানান দলের ও এলাকার জনগনের উন্নয়নে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য হিসেবে সবার প্রয়োজন।

    সংসদ নির্বাচন আর শোভন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার সকল মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরীক্ষিত সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নৌকা মার্কার পক্ষে তিনি জনমত গঠনে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন এলাকায় গন-সংযোগ চালিয়ে সামাজিক কার্যক্রমে নিবেদিতভাবে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজ করে আসছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় গনসংযোগ করে মানুষের মনে প্রীতি, আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। তৃনমূল পর্যায়ের অনেক আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ জনগনের কাছে শোভন এখন চোখের মনি। কুড়িগ্রাম ১ আসনের সাধারন জনগন শোভনকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়।

    বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারে আমার জন্ম। দাদা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক চৌধুরী একজন মুক্তিযুদ্ধ সংগঠক হিসেবে মানুষের সেবা করেছেন। বাবা নুরুন্নবী চৌধুরী খোকন ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এখনো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের সেবা করছেন। দায়বদ্ধতা থেকে আমিও মানুষের সেবা করবো। যতটুকু সম্বল আছে, ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াব। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দরিদ্র-পিড়িত অধিকার বঞ্চিত নদী ভাঙন কবলিত মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো।
    তিনি আরোও বলেন, কুড়িগ্রাম-১ আসনের তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সব সময় গভীরভাবে যোগাযোগ রক্ষা করে চলেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী হিসেবে প্রত্যাশী।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ই সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলা সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম কুমার পাঠক,ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটু,ঠাকুরগাঁও পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর ঘোষ,সাবেক এমপি,ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসা শাহরিয়ার নাজির,পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক,পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়,৩নং খনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রমূখ।

    উক্ত সভায় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সদস্য বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • নেত্রকোনার আটপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত

    নেত্রকোনার আটপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত

    মো: হুমায়ুন কবির নেত্রকোনা প্রতিনিধি
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের স্বপ্ন প্রান্তিক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিন্ধ বাজারে জয় বাংলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজনে যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল মতিন।
    এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের স্বপ্ন প্রান্তিক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন।

    জয় বাংলা যুব ঐক্য পরিষদের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও যুব লীগ নেতা আলামীন এর সঞ্চালনায় বক্তব্য আরো রাখেন, জয় বাংলা ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফজলুল হক, জয় বাংলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চন্দন, জয় বাংলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ প্রমুখ।
    বক্তারা আ.লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে সভায় বক্তব্য রাখেন।

    এছাড়াও কেন্দুয়া-আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী বৃষ্টি উপেক্ষা করেই যুব সমাবেশে উপস্থিত ছিলেন।

    মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • সুজানগরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সুজানগরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদাঃ) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠিত বিশ^ শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,পাবনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন ও চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন শিক্ষকরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকদের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিলেন। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেওয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। এ সময় তিনি আরও বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের কল্যাণেও কাজ করে যাচ্ছে ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • পাইকগাছায় দুটি পয়েন্টে চরম ঝুঁকিতে পাউবো’র  বেড়িবাঁধ : পরিদর্শনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

    পাইকগাছায় দুটি পয়েন্টে চরম ঝুঁকিতে পাউবো’র বেড়িবাঁধ : পরিদর্শনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে অতি বর্ষণ এবং শিবসা ও কড়ুলিয়া নদীর তীব্র খর স্রোতে আলমতলা ও খুদখালী নদী ভাঙ্গন আরো তীব্র আকার ধারন করে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের আশংকা ভাঙ্গন কবলিত স্থান থেকে যে কোন মুহূর্তে ওয়াপদার বাঁধ ভেঙ্গে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।
    এ পরিস্থিতিতে বুধবার (৪অক্টোবর) দুপুরে উপজেলার লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালী ভাঙ্গন কবলিত ওয়াপদা ভেড়িবাঁধ পরিদর্শন করেছেন খুলনা পাওর বিভাগের নির্বাহী প্রকৌশলী ২ মোঃ আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মুহাম্মদ আল আমিন, পাইকগাছা উপ সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার ও সংশ্লিষ্ঠ দুই ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু ও কেএম আরিফুজ্জামান তুহিন প্রমুখ।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পাউবোর ১০/১২ পোল্ডারে শিবসা নদীর ভাঙ্গনে গড়ইখালীর খুদখালীর ৮শ মিটার ভেড়িবাঁধ ও লস্কর ইউনিয়নের আলমতলায় ৭শ মিটার ভেড়িবাঁধ দীর্ঘদিনের ভাঙ্গন কবলিত। এর মধ্যে খুদখালির ১শ মিটার এবং আলমতলার ২শ মিটার মুহুর্তে খুবই ঝুকিপূর্ণ অস্থায় রয়েছে। ইতোমধ্যে লঘুচাপ ও চলিত পূর্ণিমার অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে উপজেলার হরিঢালীর মাহমুদকাটি, গদাইপুর ও রাড়ুলীর জেলে পল্লী কপোতাক্ষ নদের ভেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে ক্ষয় ক্ষতি হয়েছে।
    এ দিকে চলতি বছরের জানুয়ারিতে জাইকার ৫২কোটি টাকা অর্থায়নে খুদখালি ও আলমতলার নদী ভাঙ্গন রোধে টেকসই ভেড়িবাঁধ এবং বাইনতলা সুইচগেট নির্মাণ প্রকল্পের টেন্ডার হয়। কিন্তু এ পর্যন্ত এ প্রকল্পের কোন দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারন মানুষের ক্ষোভ বাড়ছে।
    তবে সংশ্লিষ্ঠরা বলছে ২০২৪ সালের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা। এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আর-রাদ কর্পোরেশনের প্রজেক্ট ইঞ্জিঃ আরাফাত জাহান বলেন, এ মুহুর্তে জরুরি ভিত্তিতে ভাঙ্গন কবলিত খুদখালী ও আলমতলায় মাটি ও বালুর বস্তা ফেলে ডাম্পিং করা হচ্ছে। তিনি আরো বলেন, টেন্ডারের পরে ভাঙ্গন কবলিত দুই স্থানে পানির গভীরতা তিন গুন বৃদ্ধি পেয়েছে। কাজেই পাউবো’র নতুন ডিজাইন হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে।
    পরিদর্শন কালে খুলনা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী-২ মোঃ আশরাফুল আলম সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান কে পোল্ডার রক্ষার্থে জরুরি ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। না হলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। একই সাথে তিনি আরো বলেন, এ সময়ের মধ্যে কোন ক্ষয়-ক্ষতি ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়-দায়িত্ব নিতে হবে।এ প্রসঙ্গে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু মুঠোফোনে জানান, সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয় ও সচিব কে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক তারা দু’জনেই জুরুরী ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • কেশরহাট স্কুলের প্রধান শিক্ষককে ফের সাময়িক বরখাস্ত

    কেশরহাট স্কুলের প্রধান শিক্ষককে ফের সাময়িক বরখাস্ত

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী কেশরহাট উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ফের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভায় সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্তের এই আদেশ দেন সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক। এদিকে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেছে। একই গত ২৯ সেপ্টেম্বর ছুটির দিনে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্বজনপ্রীতি দেখিয়ে নিজ ছেলেকে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী ল্যাব পদে নিয়োগ দিয়েছেন। সেই নিয়োগ বাতিল বা তার পুত্রকে বরখাস্তের দাবি তুলেছে।

    জানা গেছে, ২০২৩ সালের ২৩ আগস্ট সকালে প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে মহাসড়কে আন্দোলন করছিলেন ভুক্তভোগী এলাকাবাসী। আন্দোলনকারীরা মিঠুর নেতৃত্বে এক পর্যায়ে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কথা বলার কথা বলে কৌশলে মিঠুকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে মহাসিনকে খবর দেন। এ সময় তার প্ররোচনায় ও উপস্থিতিতে তার অনুগত বারঠা গ্রামের মুকবুল সোনারের পুত্র মহাসিন আলী, আকতারুল ইসলাম ও মনা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ফিল্মি-স্টাইলে মিঠুর ওপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

    এদিন বিদ্যালয়ে জরুরি সভার আহব্বান করা হয়। ইতোপুর্বে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে একাধিকবার মানববন্ধনও করেছেন এলাকাবাসী। গত ২৪ আগস্টের কমিটির সভায় অবৈধ ভাবে গ্রহণকৃত টাকা ৭ কার্যদিবসের মধ্যে ফেরত প্রদান, প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের জমি অবৈধভাবে রেজিষ্ট্রি দেয়া হয়েছে তা নিজ দায়িত্বে বিদ্যালয়ের নামে ফিরিয়ে দেয়া, বিদ্যালয়ের নাম ব্যবহার করে প্রধান শিক্ষক অবৈধভাবে অর্থগ্রহণের কারণে থানা এবং আদালতে যে সকল অভিযোগ ও মামলা রয়েছে তা নিজ দায়িত্বে নিজ খরচে দ্রুত সময়ে নিষ্পত্তিসহ বিদ্যালয়ের নিজস্ব ল্যাপটপ এবং অন্যান্য জিনিসপত্র প্রধান শিক্ষক তার বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করছেন সেসব ৩ দিনের মধ্যে বিদ্যালয়ে ফিরিয়ে দেয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম নোটিশ গ্রহণ করেননি। পরবর্তীতে ডাকযোগে রেজিষ্ট্রি চিঠির মাধ্যমে নোটিশ প্রেরণ করা হলেও তা রিসিভ করেননি। মিটিংয়ে তিনি উপস্থিত থাকলেও স্বাক্ষর করেননি এবং নোটিশের জবাব না দেয়ার কারণে গত ৩ অক্টোবর বিকেলে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে কমিটির সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্তের এ আদেশ প্রদান করেন সভাপতি রুস্তম আলী প্রামাণিক।

    এদিকে ৩ অক্টোবরের উল্লেখিত আলোচনায় বলা হয়েছে, ব্যবসায়ী নজরুল ইসলাম নিজামের কাছ থেকে ২০১৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত নগদ ৩১ লাখ টাকা গ্রহণ করেছেন তা প্রধান শিক্ষকের স্বাক্ষরিত কাগজপত্র পাওয়া গেছে। এভাবে প্রধান শিক্ষক প্রায় কোটি টাকা গ্রহণ করেছেন তা বিদ্যালয়ের একাউন্টে জমা দেয়া বা মানি রিসিভ পাওয়া যায়নি। প্রধান শিক্ষক নিয়োমিত এবং সময় মত বিদ্যালয়ে উপস্থিত হন না। যার কারণে শিক্ষকদের হাজিরা খাতায় পরবর্তীতে উপস্থিতি স্বাক্ষর করতে হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আলোচনা সভায় উত্থাপিত হয়। ২০১৪ এবং ২০১৭ সালেও তিনি সাময়িক বরখাস্ত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলিরপাঠা, তার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম। তিনি বলেন, গোপণে তদন্ত করলে এই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এবিষয়ে বক্তব্য নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে একাধিকার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এমন কি খুদে বার্তা পাঠিয়ে জবাব মেলেনি। এবিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম একজন দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে। তিনি বিদ্যালয়কে কলঙ্কিত করেছেন। তিনি একের পর এক অনিয়ম দুর্নীতি করেই চলেছেন। তার বিরুদ্ধে মামলা ও অভিযোগ যেন নিয়মতান্ত্রিক হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তার কোনো প্রকার জবাব না দেয়ার কারণে ৩ অক্টোবর ম্যানেজিং কমিটির সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের আলোকে প্রধান শিক্ষককে আবারও সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে অনেকটায় স্বস্তি ফিরেছে। #

  • আদালতে মামলা চলমান-আশুলিয়ায় প্রবাসীর বাড়ি ভাংচুরের পর আবারও জমি দখলের চেষ্টা

    আদালতে মামলা চলমান-আশুলিয়ায় প্রবাসীর বাড়ি ভাংচুরের পর আবারও জমি দখলের চেষ্টা

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলী’র স্ত্রীকে প্রকাশ্যে গালিগালাজ করে দিবালোকে বাড়ি ঘর ভাংচুরের ঘটনার পর আবারও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছে স্থানীয় মোল্লা নাজিউদ্দিন নাজির বিরুদ্ধে।
    বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৩ইং জানা গেছে, আদালতে মামলা করেও কোনো বিচার পাননি ভুক্তভোগী মোছাঃ ইয়াছমিন এর পরিবার। এ ব্যাপারে “বেড়িয়ে আসছে থলের বিড়াল” সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা করে বর্তমানে বিপাকে পড়েছেন এই ভুক্তভোগী নারী।
    এ বিষয়ে প্রবাসীর স্ত্রী ও পুলিশ সদস্যের মা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার “ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র ভাই নাজিম উদ্দিন মোল্লা নাজি (৪০) পিতা- মৃত মুন্নু মোল্লা ও মিয়াজ উদ্দিন (৬০), পিতা-মৃত কিতাব আলী এবং আব্দুল জলিল (৫০), পিতা-মৃত আঃ জব্বার, সর্ব সাং-ইয়ারপুর, থানা-আশুলিয়া, জেলা ঢাকাগণ আমাদের একটি জমিতে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছি, দলিলের নাম্বার ভুল করায় সেই জমি অবৈধভাবে দখলের পায়তারা করিতেছে তারা, আমরা বাধা দেয়ায় তারা আমাদের জমি দখল করতে পারে নাই শুধ দেউয়াল তৈরি করেছে, আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৩ইং দুপুরে নাজি ও তার লোকজন আমাকে খারাপ ভাষায় অনেক গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়েছে, তারা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে, আমার প্রশ্ন: আদালতে মামলা চলাকালে জমি দখল করা ও আমাকে হুমকি দেয়ার বিচার চাই।
    এর আগে গত (৫ এপ্রিল ২০২৩ইং) সকাল ১০টার দিকে আমাকে বিভিন্ন হুমকি প্রদান করে মামলার আসামীরা, এর পরের দিন (৬ এপ্রিল ২০২৩ইং) উল্লেখ্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুরা গায়ের জোরে যা ইচ্ছা তাই করে, আইন কানুনের কোনো তোয়াক্কা করেনা তারা, উক্ত বিরোধের জের ধরিয়া অদ্য ইং গত ০৬/০৪/২০২৩ইং তারিখ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উল্লেখিত বিবাদী আসামীগণ তাহাদের সঙ্গে আরো ১০-১২ জন সন্ত্রাসী সহযোগীসহ দা, শাবল,হাতুরী, লোহার রড ইত্যাদি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বাড়িতে প্রবেশ করিয়া বাড়ির পূর্ব ভিটিতে থাকা তিন রুম বিশিষ্ট ওয়াল কাম টিনশেড বিল্ডিং ভাংচুর করে। এতে আমার অনুমান ১,৫০,০০০/ টাকার ক্ষতি সাধন করেছে সন্ত্রাসীরা। তখন আমি বাধা দেওয়ার চেষ্টা করিলে ১নং বিবাদী আসামী নাজিম উদ্দিন মোল্লা নাজি আমাকে চুল ধরিয়া মাটিতে ফেলিয়া আমাকে কিল-ঘুষি ও লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা,ফুলা জখম করে, আমি তার মারধর ঠেকাইতে গেলে তার মুখে আঘাত পেয়েছে, এটা প্রমানিত। বিবাদী আসামী আঃ জলিল আমার ঘরে থাকা আলমারী হইতে নগদ-৭০ হাজার টাকা এবং বিবাদী আসামী মিয়াজ উদ্দিন আমার আলমারী হইতে অনুমান ০২ ভরি ওজনের বিদেশী স্বর্ণালংকার নিয়ে গেছে, যাহার মূল্য অনুমান ১লক্ষ ৫০ হাজার টাকার বেশি হবে। বিবাদী আসামিরা আমার ঘরের বারান্দার গ্রীল ভাঙ্গীয়া নিয়া গিয়েছে, যাহার মূল্য অনুমান ২৫,০০০/ টাকা। আমাদের ডাক চিৎকার শুনিয়া আশে-পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদী আসামিরা যাওয়ার সময় এই বলিয়া হুমকি দিয়া গিয়াছে যে, তাহারা যেকোনো সময় আমাদের জমি, বাড়ি ঘর দখল করিয়া নিবে। তাহাদেরকে বাধা দিলে আমাকে ও আমার পুত্রকে খুন করিয়া ফেলিবে। তিনি আরও বলেন, আমার এক ছেলে আল-আমিন বাংলাদেশ পুলিশের একজন সদস্য, সে মিরপুরে ডিএমপিতে চাকরিরত আছে। আমার দুই ছেলের কিছু হলে এর জন্য দায়ি থাকিবে উক্ত আসামীরা। এই ঘটনায় আমার পরিবারের লোকজন বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি এর সঠিক বিচার চাই এবং পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছি, দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন, তাই ঢাকা ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছি, মামলা নং ৬০/২০২৩।
    অন্য এক অভিযোগকারী সাদিয়া আক্তার শিল্পী (২১), পিতা মোঃ মোকছেদ আলী, সাং-ইয়ারপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা বলেন, বিবাদী ১। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী ছিলেন মোল্লা মোশারফ হোসেন মুসা’র ভাই মোঃ নাজিম উদ্দিন মোল্লা (৪০), পিতা-মৃত মুন্নু মোল্লা, আরো ১০-১২ জন বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি যে, আশুলিয়া থানাধীন মনসন্তোষ মৌজাস্থ জমি যাহার সি এস ২১০, আর এস ৪৬০, ৪৬২, বি আর এস ৭৬৫৭, ৭৬৫৮, দাগে আমাদের জমির পরিমাণ ২৪ শতাংশ ইহার কাতে ২৪শতাংশ জমি বিগত ১৯৮৬ সাল হইতে আমরা ক্রয় সূত্রে মালিক হইয়া উক্ত জমিতে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করিয়া আসিতেছি। বিবাদীগন এলাকার ভূমিদস্যু ও জমি দখলদার। বিবাদীগন ১০ বছর পূর্ব হইতে আমাদের উক্ত জায়গা জোরপূর্বক জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে। অদ্য গত ইং ০৬/০৪/২০২৩ইং তারিখ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিবাদীগনসহ তাহার সহযোগী আরো ১০-১২জন বিবাদীগন আমাদের বাসা বাড়ির পাশে আসিয়া আমার বাবার নাম ধরিয়া গালি গালাজ করিতে থাকে, তখন আমি বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং বিবাদীসহ সকল বিবাদীগন আমাকে মারপিট করার জন্য বে-আইনী জনতাবদ্ধ অনাধিকার ভাবে আমাদের উক্ত বাড়ি ঘরের ভিতর প্রবেশ করিয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া লাঠি শোডা, দা, চাইনিজ কুড়াল, নিয়া বাড়িঘরের ওয়াল, জানালা, দরজা, চালের টিন বাইরাইয়া ও কুবাইয়া ব্যাপক ভাংচুর করিয়া অনুমান প্রায় ১০,০০,০০০/= টাকার ক্ষতি সাধন করে। এর আগে বিবাদীগন আমাদের বিরুদ্ধে সি আর মামলা দায়ের করেন, যাহার মামলা নং-৫৪৩/২০১০। উক্ত মামলা আমাদের পক্ষে রায় হওয়া সত্ত্বেও বিবাদীগন কোর্টের আইন অমান্য করিয়া আমাদের উক্ত জায়গা জমি আবারও দখল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছেন, সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারসহ কঠিন শাস্তি দাবি করছি।
    বিবাদী নাজিম উদ্দিন মোল্লা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি থেকে সরে যাওয়ার কথা বলে তিন লাখ টাকা নিয়েছে ইয়াছমিন এর স্বামী হযরত আলী। টাকা নিয়ে বিদেশে চলে গেছেন তিনি, সেই অর্থে কাগজপত্রে এক লাখ টাকা নেয়ার তথ্য পাওয়া গেলেও বিষয়টি রহস্যজনক। উক্ত বিষয়ে দুই পক্ষ আদালতে প্রায় ১০-১২ বছর দৌড়ঝাপ করেছেন মামলা নিয়ে। বর্তমানে আদালতে একাধিক মামলা চলমান আছে। ইয়াছমিন নিজে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন, এই মামলাটি চলমান রয়েছে। এ দিকে আজ আবারও নাজি মোল্লাগণ উক্ত জমিতে দেউয়াল তৈরি করেছেন, আদালতে মামলা চলাকালীন সময়ে তারা বে-আইনী ভাবে এই কাজ করতে পারেন না বলে ভুক্তভোগীসহ পুলিশ ও র‌্যাব জানায়। বক্তব্য নিতে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।