Blog

  • বরগুনা-২  মাহবুবুর রহমান টুকু’র গণসংযোগ

    বরগুনা-২ মাহবুবুর রহমান টুকু’র গণসংযোগ

    পাথরঘাটা(বরগুনা) থেকে: বরগুনা-২ সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী ড.মাহবুবুর রহমান টুকু শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিনভর বিভিন্ন স্থানে শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দিতে গণসংযোগ করেন।

    তিনি এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। বরগুনার বামনা-পাথরঘাটা আর বেতাগী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটিতে ড. মাহবুবুর রহমান টুকু আগেও মনোনয়ন চেয়েছিলেন। শুক্রবার এই প্রবাসী রাজনীতিবিদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নির্বাচনী এলাকায় চলে আসেন। তার সমর্থকেরা বরগুনার বামনা ব্রীজ এলাকা থেকে প্রবেশকালে ফুলদিয়ে বরণ করে নেন। পরে অসংখ্য মোটরবাইক ড. মাহবুবুর রহমান টুকুর মাইক্রো বাসটিকে নিয়ে গণসংযোগ শুরু করে।

    প্রচন্ড বর্ষণ উপেক্ষা করে গাড়িবহর বামনা শহরে প্রবেশ করে। এসময় অনির্ধারিতভাবে বামনা প্রেসক্লাবে সংক্ষিপ্ত ব্রিফিং করে তার রাজনৈতিক জীবন তুলে ধরেন। এই ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন,বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মনতোষ হাওলাদার,পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, বঙ্গবন্ধু পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমল তালুকদার প্রমুখ।

    এখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তিনি সরাসরি পাথরঘাটা চলে আসেন। সেখানে কর্মী-সমর্থকদের সংগে মধ্যহ্নভোজ সেরে বিকেলে চরদুয়ানী বাজারে গণসংযোগ করেন। এভাবে পাথরঘাটা -বামনার বিভিন্ন হাটবাজারে দিনভর মানুষের সংগে দেখাসাক্ষাৎ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি প্রতিটি পথসভায় শেখ হাসিনা সরকারের চলোমান উন্নয়ন অব্যহত রাখতে ফের নৌকায় ভোট দেয়ার দাবী জানান। পাশাপাশি বলেন আমাকে মনোনয়ন না দেয়া হলেও যানে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হবে তারপক্ষে ড. মাহবুবুর রহমান টুকু কাজ করবেন।

    রাতে পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিপুরের নিজবাড়িতে মানুষের ঢল নামে। সেখানে উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় শেষে ড. মাহবুবুর রহমান টুকু বক্তব্য রাখেন।

    আগামীকাল বরগুনার বেতাগীতে গনসংযোগ করার কথা রয়েছে।

  • আবারো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায় দেশের মানুষ….উজিরপুরে মেনন

    আবারো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায় দেশের মানুষ….উজিরপুরে মেনন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি

    এখন একটি দফা সেই দফা হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া জিনিসপত্রের দাম কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা তাহলে নির্বাচন নিয়ে যে দেশী-বিদেশি তাকে মোকাবিলা করা যাবে।
    রুখ আমেরিকা রুখ বিএনপি —জামাত এই কর্মসূচির ধারাবাহিকতায় ৭অক্টোবর উজিরপুর মহিলা কলেজ মাঠে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে এ কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। মেনন বলেন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ সীমা ছাড়িয়ে গেছে। কখনো স্যাংশন কখনো ভিসানীতি কখনো নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায়। আসলে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার কায়েম করা। তাদের এই লক্ষ্যে সকল দক্ষিণপন্থী শক্তি এক হয়েছে। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। বাংলাদেশের জনগণ সুষ্ঠ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশের মানুষ পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সাংবিধানিক ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। ওয়ার্কাস পার্টি উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নিলু। জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: টিপু সুলতান জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল ও এইচ এম হারুন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সীমা রানী। বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো।
    উপজেলা কমিটির সদস্য জাহিদ হোসেন খান ফারুক
    যুবমৈত্রীর জেলা কমিটির সহ সভাপতি আলমগীর হোসেন মৃধা ও স্থানীয় নেতৃবৃন্দ।
    সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য মো: রফিকুল ইসলাম।

  • ইন্টার্ন ভাতা চালুর দাবিতে গোপালগঞ্জে চতুর্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

    ইন্টার্ন ভাতা চালুর দাবিতে গোপালগঞ্জে চতুর্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা চালুর দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলন চারিয়ে যাচ্ছে গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারন রোগীরা।

    আজ শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা। এসময় ভাতা চালুর দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা। এসময় ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা উপস্থিত ছিলেন।

    চতুর্থ দিনের মত কর্মবিরতি চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারন রোগীরা। হাসপাতালে চিকিসা নিতে আসা রোগীরা নার্সদের সেবা পাচ্ছে না। তবে রোগীদের সেবা দিতে ইমার্জেন্সী স্কট চালু করা হয়েছে। ভাতা পাওয়া দাবী আদায় না হওয়ায় পযর্ন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

    কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারী সুস্মিতা মিত্র বলেন, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াফারি” কোর্স সম্পন্ন করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। কিন্তু আমরা কোন ইন্টার্নী ভাতা পাচ্ছি না। হাসপাতালে ইন্টার্নী করে বাইরে হাসপাতালে কাজ করা সম্ভব নয়। আমরা দ্রুত ইন্টার্ন ভাতা চালুর দাবী জানাই। #

  • উজিরপুরে ওযু করতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

    উজিরপুরে ওযু করতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের এশার নামাজের জন্য ওযু করতে গেলে পুকুর ঘাটে পা পিছলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। ডি,এস,বি পুলিশের এএসআই ফিরোজ আহমেদ জানান ৬ অক্টোবর রাত ৮ সময় মোঃ ইসমাইল হোসেন ফকির (৫২) নিজ বাড়ির সামনের পুকুরে ওযু করতে গেলে তিনি পা পিছলে পুকুরে ডুবে যায়, নামাজ শেষে তিনি বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গভীর রাতে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার স্বীকার এর স্বজন রানা ফকির জানান, তিনি রহমান ফকির এর ছেলে এবং আমি খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে টর্চ লাইট মারলে তাকে ভাসমান অবস্থা দেখেতে পাই সাথে সাথে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন, উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।তিনি আরো জানান মৃত ইসমাইল ফকির একজন উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি
    ১০ অক্টোবর, ২০২৩ রোজ শনিবার বেতাগীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বেতাগী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি অ্যাড. মোঃ আবদুল মোতালেব মিয়া।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার এম.এ করিম, ইয়ুথ কমিশন মেম্বার মেহেদি হাসান মুসা, বরগুনা ইউনিটের যুব প্রধান মোঃ আবদুর রহমান সজিব, উপ যুব প্রধান-২ মোঃ সজিব হোসেন, আইসিটি ও মিডিয়া বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান মোঃ জিসানুর রহমান তানিম।

    বেতাগী উপজেলা শাখার দলনেতা মোঃ সোহেল মীর এর সভাপতিত্বে বেতাগী উপজেলা শাখা সহ বিভিন্ন স্কুল ও কলেজ যুব রেড ক্রিসেন্ট শাখার সদস্যরা এতে অংশগ্রহণ করেন। বেতাগী উপজেলা শাখার পক্ষে যুব সদস্য মোঃ ইমরান হোসেন চলমান বছরে তাদের বাস্তবায়নকৃত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অতিথিদের কাছে তুলে ধরেন। উপজেলা যুব সদস্যসহ বিভিন্ন স্কুল কলেজ শাখার যুব সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাওয়া পাওয়াগুলো প্রধান অতিথির কাছে তুলে ধরলে প্রধান অতিথি সাধ্যমত সেগুলো পূরণের আশ্বাস প্রদান করেন।

    আলোচনা শেষে অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরগুনা ইউনিটের সেক্রেটারি মহোদয় বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট কে একটি প্রাথমিক চিকিৎসা বক্স, মাস্ক ও প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করেন।

  • নোয়াখালী-২ আসনে নৌকা মার্কার সমর্থনে দলীয় নেতৃবৃন্দের সাথে লায়ন মানিকের মতবিনিময়

    নোয়াখালী-২ আসনে নৌকা মার্কার সমর্থনে দলীয় নেতৃবৃন্দের সাথে লায়ন মানিকের মতবিনিময়

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নৌকা মার্কার সমর্থনে নোয়াখালী -২ আসনের অম্বরনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন, পরিচ্ছন্ন রাজনীতির ধারক ও বাহক, নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী -সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক( সিআইপি)। সোনাইমুড়ীর অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অম্বরনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি -সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি) বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান সময়ে সরকারের পক্ষ হতে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরেন।পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনবাগ- সোনাইমুড়ী (আংশিক) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত জনতার কাছে দোয়া কামনা করেন এবং নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।

  • আজ শনিবার রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

    আজ শনিবার রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

    তারিখ :০৬-১০-২০২৩ইং গত শুক্রবার রাত পোহালে শনিবার রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।রাজারহাট উপজেলা সদর বণিক সমিতি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হলেও আজ হয়নি রেজিষ্ট্রেশন তারপরেও নতুন করে পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্য দীর্ঘ ১৫ বছর পরে রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীদের লাগানো পোস্টার ব্যানার ও লিফলেটে ছেঁয়ে গেছে শহরের অলি-গলি।(৭ অক্টোবর) শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপুর্ণ পরিবেশে ৬শত ৮৫জন ভোটার ১০টি বণিক সমিতির কার্যালয় (ভোট কেন্দ্র) বুথে গিয়ে ব্যালট পেপারে মাধ্যমে আগামীর নেতৃত্বের উদ্দেশ্যে পছন্দের ১২জন প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।ব্যবসায়ীদের ভোট নির্বাচিত প্রার্থীরা আগামী ৩ বছরের জন্য রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির নেতৃত্ব দিবেন।
    শুক্রবার রাত ১০টা পর্যন্ত প্রচারণার শেষ মুহুর্তে ভোটাদের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীগণ।ভোট গ্রহণ সময়ে সার্বক্ষণিক পর্যেবক্ষণে থাকবেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান বলেন, ভোট কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রধান নির্বাচন কমিশন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণে নির্বাচন কমিশনের একাধিকবার আচরণ বিধিমালা নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে গতকাল শুক্রবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির/২০২৩ নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডলসহ সহকারী প্রিজাইডিং অফিসার ৩জন ও পুলিং অফিসার ৬জন নিয়োগ দেয়া হয়েছে।

    রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৮ পদের বিপরীতে ২২জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদকে আসাদুজ্জামান, কার্যকরী সদস্য পদে আলকাছ আলী,শহিদুল ইসলাম নয়ন,মাইদুল ইসলাম, রানা মিয়া,আশরাফুল হক, শরিফুল হক।শনিবারের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ হাতি প্রতীকে,ছাতা প্রতীকে আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বীতা করবেন। সহ-সভাপতি পদে নাজমুল হুদা নাজু আম প্রতীকে,মাছ প্রতীকে,শফিকুল ইসলাম বুলু মন্ডল,জিয়াউর রহমান লেবু আনারস প্রতীকে,হারুন অর রশীদ টেবিল প্রতীকে,মিজানুর রহমান বুলবুল টেলিফোন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী ভোট যুদ্ধে হরিণ প্রতীকে মেহেরুজ্জামান লেবু,মটরসাইকেল প্রতীকে আব্বাছ আলী এবং উড়োজাহাজ প্রতীকে আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করেন।
    সহ-সাধারন সম্পাদক পদে হাফিজুর রহমান পানির বোতল,শফিউল আলম অপু টিউবওয়েল প্রতীকে,শ্রী বাস চন্দ্র কলস প্রতীকে,সাংগঠনিক সম্পাদক পদে চাঁন্দ মিয়া ফ্যান প্রতীকে, আল আমিন দেয়াল ঘড়ি প্রতীকে,শাহাদাৎ হোসেন লাল মোবাইল প্রতীকে,দপ্তর সম্পাদক পদে শাহাজাহান আলম শামীম চশমা প্রতীকে,এরশাদুল হক গোলাপ ফুল প্রতীকে,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুজন মিয়া ফুটবল প্রতীকে,জাকির হোসেন ব্যাট প্রতীকে,প্রচার সম্পাদক পদে আব্দুর রফিক মন্ডল মাইক প্রতীকে,আতাউর রহমান টায়ার প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম

  • বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা চ্যাম্পিয়ান ফুটবলদলকে সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

    বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা চ্যাম্পিয়ান ফুটবলদলকে সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

    এস. এম সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা চ্যাম্পিয়ান ফুটবল দলকে সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার দুপুরে প্রসাশনের সভাকক্ষে উপজেলা প্রসাশন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মোজাম। উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী শিক্ষা অফিসার অসিত বর্মন, একাডেমিক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ, আইসিটি অফিসার ত্রিদীপ সরকার প্রমুখ।

    সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার ও জেলা চ্যাম্পিয়ান ফুটবল দলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। একইসাথে বিজয়ী খেলোয়ারদের মাঝে ফুটবল, জার্সি,বুট সহ নানা ক্রীড়াসামগ্রী উপহার দেন।

    উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর মোরেলগঞ্জ উপজেলা ১৪নং পঞ্চকরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় চিতলমারী উপজেলাকে পরাজিত করে জেলায় চ্যাম্পিয়ান হয় মোরেলগঞ্জ উপজেলা।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    মোরেলগঞ্জ ( বাগেরহাট) সংবাদদাতা

  • পঞ্চগড়ে  দৈনিক ১৫ বিয়ে-বিচ্ছেদ হচ্ছে ৩টি

    পঞ্চগড়ে দৈনিক ১৫ বিয়ে-বিচ্ছেদ হচ্ছে ৩টি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে তালাক বা বিবাহ বিচ্ছেদের সংখ্যা। গত দুই বছরে প্রত্যেক দিনে গড়ে ১৫টি বিবাহ নিবন্ধিত হলেও দৈনিক বিচ্ছেদের ঘটনা ঘটছে তিনটি। অর্থাৎ, বিবাহের তুলনায় ২০ শতাংশ তালাকের ঘটনা ঘটেছে এ জেলায়। তালাক দিতে এগিয়ে আছেন নারীরা।
    পঞ্চগড় জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে দেয়া তথ্যে এ পরিসংখ্যান পাওয়া যায়।
    এসব বিচ্ছেদের পেছনে পরকীয়া, যৌতুক, অপরিণত বয়সে বিয়ে, নৈতিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের অভাব, মোবাইল ফোনের অপব্যবহার, দাম্পত্য কলহসহ বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা।
    পঞ্চগড় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্যমতে, জেলার ৫ উপজেলার ৪৩ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা মিলে ২০২২-২৩ অর্থ বছরে ৫ হাজার ৬৫১টি বিবাহ নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে তালাক হয়েছে এক হাজার ১৫৯টি। একইভাবে ২০২১-২২ অর্থ বছরে বিবাহ নিবন্ধিত হয়েছিলো ৬ হাজার ৭৪টি। আর বিচ্ছেদ হয়েছে এক হাজার ১১৩টি। এই একবছরের হিসেবে বিবাহ নিবন্ধন কমেছে ৪২৩টি, আর তালাক বেড়েছে ৪৬টি।
    জানা গেছে, জেলার ৪৩ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় মোট ৪৭ জন নিকাহ রেজিস্ট্রার রয়েছেন। তারাই এই বিবাহ নিবন্ধন ও তালাকনামা সম্পন্ন করেছেন।
    পঞ্চগড় পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার মাওলানা আরাফাত ইদ্রিস। একইসঙ্গে তিনি পঞ্চগড় সদর উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি। আরাফাত ইদ্রিস বলেন, দুই বছরে পঞ্চগড় সদর উপজেলায় মোট ৬০৮টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এসব বিচ্ছেদের অধিকাংশই মেয়েদের পক্ষ থেকে হয়েছে।
    পঞ্চগড় জজ কোর্টের আইনজীবি মেহেদী হাসান মিলন বলেন, প্রতিনিয়তই বিচ্ছেদের ঘটনা ঘটছে। এসব পারিবারিক সমস্যা আদালত পর্যন্ত গড়াচ্ছে। মূলত দাম্পত্যকলহ দিয়ে শুরু হয়ে রূপ নেয় বিচ্ছেদে। যৌতুক, পরকিয়া এবং ছেলে মাদকাসক্ত হলে দাম্পত্যে কলহ হয়। এছাড়া ছেলেমেয়েদের অমতে বিয়ে, একে অপরের পছন্দ না হওয়া, পরিবারের অমতে গোপনে বিয়ে এবং অপরিণত বয়সের বিয়েগুলোও স্থায়ী হয়না।
    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, গ্রাম আদালত পরিচালনা করতে গিয়ে অনেক সময় বিচ্ছেদের বিষয়গুলোও সামনে আসে। নৈতিক অবক্ষয় এবং সামাজিক ও ধর্মীয় শিক্ষার অভাবের কারণে ছেলে-মেয়েরা এমন সিদ্ধান্ত নিচ্ছে।

  • ঠাকুরগাঁও জেলা সদর উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁও জেলা সদর উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় শুক্রবার আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত যেন কোন ধরনের সংকট ও সহিংসতা তৈরি করতে না পারে এ নিয়ে সকলকে সচেতন থাকার আহবান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
    এ আয়োজন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও উপজেলা অডিটোরিয়াম হলরুমে সামাজিক সম্প্রীতি কমিটি’র সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। এবং
    আরো বলেন,বিএনপি-জামায়াত মানুষের ওপর অত্যাচার-নির্যাতন যেমন চালানোর চেষ্টা করে,তেমনি তারা দেশের ভাবমূর্তিও নষ্ট করেন। এই অপশক্তিকে আমাদের সকলেরই রুখে দাঁড়াতে হবে।আমাদের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেড়া লাগাতে হবে।প্রতিটা মণ্ডুপে শৃঙ্খলা বজায় রাখতে হবে।সব সময় সজাগ থাকতে হবে যাতে করে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত বিএনপি আমাদের এই পূজাকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি।

    এছড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

    উক্ত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান ও পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।