Blog

  • মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গৌরনদীর সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার

    মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গৌরনদীর সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    গৌরনদী থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এসআই দেলোয়ার হোসেন ঢাকার মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে গ্রেফতার করেছে। রবিবার রাতেই তাকে গৌরনদী থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত সেন্টু শরীফ গৌরনদী থানার রামনগড় গ্রামের সুলতান শরীফের ছেলে।ওসি আরও জানান, সেন্টু জিআর ৫১৯/১৩ (মাদারীপুর থানার মামলা নং-৩১{১৩.৯.১৩} মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাৎ ঘরামী (২৮) হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী।আদালত রায় ঘোষণার দিন থেকেই সেন্টু পলাতক ছিল। সোমবার সকালে গ্রেফতারকৃত সেন্টুকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী ১০ ও ১১ অক্টোবর দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিতে নেতাকর্মীদের সাথে বৈঠক করতে পারেন বলেও জানাগেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি।

    আগামী ১০ অক্টোবর ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করতে ঢাকার মাওয়া থেকে রেল যোগে ফরিদপুর ভাঙ্গায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে তিনি জনসভায় অংশ নিবেন।

    এরপর একই দিন (আগামী ১০ অক্টোবর) ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নিবেন। পরে নিজ বাসভবনে রাত্রী যাপন করেন।

    ১০ অক্টোবর রাত্রী যাপনের পর ১১ অক্টোবর সকালে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন বলে জানান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    প্রধানমন্ত্রী এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি। অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই মনে করছেন নেতাকর্মীরা।

    টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ বলেন, আগামী কাল ১০ ও ১১ অক্টোবর ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এসময়রকে ঘিরে নেতার্মীসহ সাধারন মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা মনে করছি এ সফরের মধ্য দিয়ে আগামী নির্বাচনের দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী।

    টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, দুই দিনের সফরে নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ অক্টোবর টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর নমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন। পর দিন ১১ অক্টোবর গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রীর দুই দিনের এ সফর নির্বিঘ্নে শেষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ও বাসবভন পরিস্কার পরিচ্ছন্ন এবং শোভা বর্ধন করা হয়ছে। প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে নির্বাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। #

  • ব্রহ্মপুত্র নদের দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ডাঃ মনির উদ্দিন প্রাইমারী

    ব্রহ্মপুত্র নদের দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ডাঃ মনির উদ্দিন প্রাইমারী

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম-দক্ষিণে নারায়নপুর দুর্গম চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের তিনজন শিক্ষক সংকট থাকার পরেও কর্মরত শিক্ষক সুজাব আলী ও মাহবুবুর রহমান (২জন) নিয়মিতভাবে পাঁচ শ্রেণীর কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সু-শিক্ষার আলো। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন বলেছেন দ্রুতই অত্র স্কুলে নতুন শিক্ষক দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

    সরেজমিনে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নারায়নপুর ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের শিক্ষানুরাগী আলহাজ্ব ওহেদুজ্জামান চরাঞ্চলের শিক্ষা উন্নয়নে সরকারের নামে সম্পতি লিখে দেয় এবং তার পিতা ডাঃ মনির উদ্দিনের নামে নারায়নপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারায়নপুর ইউনিয়ন পরিষদ এলাকার ডাক্তারপাড়া, যোদ্ধারপাড়া, সরকারপাড়া, মোল্লাপাড়া, ব্যাপীরপাড়া গ্রামে তিন হাজারের মানুষের বসবাস আর তাদের সন্তানদের পড়াশুনা করার জন্য একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুজাব আলী ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান চলাঞ্চলের ছেলে-মেয়েদের নিবেদিতভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন। বিদ্যালয়টিতে ৩জন শিক্ষক সংকট থাকার পরেও কর্মরত শিক্ষক ২জন এবং শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ১৭৮জন কে পাঠদান করাচ্ছেন। বিদ্যালয়ে ৫জন শিক্ষক দিয়ে শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করার নীতিমালা থাকলেও ২জন শিক্ষকের মাধ্যমে সঠিকভাবে চলছে পাঠদান।

    অধ্যয়নরত শিক্ষার্থী মশিউর রহমান, আরিফা খাতুন, মোজাম আলী বলেন, আমাদের এই বিদ্যালয়ের ২জন স্যার আমাদের সঠিকভাবে শিক্ষাদান করাচ্ছেন। নদী ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী দিনমজুর পরিবারে জন্ম আমাদের। শিক্ষকদের মানবিক ব্যবহার ও সুষ্ঠু পাঠদানে শিক্ষায় আলোর মুখ দেখছি।

    ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাব আলী বলেন, সুনামের সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পাঠদান চালিয়ে যাচ্ছি। এলাকাটি ব্রহ্মপুত্র নদের দুর্গম চর হলেও শিক্ষার্থীদের পরিবারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে তাদের সন্তানদের লেখাপড়ামুখী করার জন্য কাজ করছি। শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে সু-শিক্ষা দিয়ে যাচ্ছি।

    ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা ও এসএমসির সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব ওহেদুজ্জামান বলেন, আমার পিতা ডাঃ মনির উদ্দিনের নামে নারায়নপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডাঃ মনির উদ্দিন (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ডাক্তারপাড়া, যোদ্ধারপাড়া, সরকারপাড়া, মোল্লাপাড়া, ব্যাপীরপাড়া গ্রামের অনেক সন্তানরা পড়াশুনা করছেন। প্রধান শিক্ষক সুজাব আলী ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান চলাঞ্চলের ছেলে-মেয়েদের নিবেদিতভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন। বিদ্যালয়ে শিক্ষক পোস্ট ৫টি থাকলেও কর্মরত ২জন শিক্ষক অতি-কষ্টে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। বিদ্যালয়ে ৩জন শিক্ষক দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

    কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন বলেন, এই স্কুলে দ্রুত নতুন শিক্ষক দেয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করছি। বিদ্যালয়টিতে নিয়মিতভাবে শিক্ষকরা পাঠদান করায় তাদের কে ধন্যবাদ জানাই।

  • নড়াইলে ডিবি পুলিশের হাতে অনলাইনে প্রতারণা মামলার আসামি গ্রেফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের হাতে অনলাইনে প্রতারণা মামলার আসামি গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারণার সাথে জড়িত ও প্রতারণার মামলার আসামি মোঃ রনু শেখ (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রনু শেখ (২৩) নড়াইল জেলার কালিয়া থানার ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৮ অক্টোবর) ভোরবেলা নড়াইল জেলার কালিয়া থানাধীন ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী
    গ্রাম থেকে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Daraz মোবাইল অ্যাপস ব্যবহার করে Samsung ‌‌S21 pro মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দেয় প্রতারক চক্র। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মোসা: আসমা খাতুন নামের এক ভুক্তভোগী এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলেও মোবাইল ফোন তিনি হাতে পায় না। বরং প্রতারক আজ পাঠাবো কাল পাঠাবো বলে কালক্ষেপণ করতে থাকে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দাবি করে। অবশেষে উক্ত প্রতারক চক্রের ছলচাতুরি বুঝতে পেরে ভুক্তভোগী মহেশপুর থানায় একটি প্রতারণার মামলা-মহেশপুর থানার মামলা নং-১৪, তারিখ-১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা- ৪০৬/৪১৭/৪২০ পেনাল কোড রুজু করেন। তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই (নি:) মোঃ রফিকুল ইসলাম তথ্য প্রযুক্তি এবং বিকাশের স্টেটমেন্ট বিশ্লেষণ করে আসামির অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় । যার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা নড়াইল জেলায় আসামি গ্রেফতারের জন্য একটি অভিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অভিযাচনপত্রের প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আলী হোসেন ও এসআই(নি:) মোঃ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

    ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ে ৮ অক্টোবর-২০২৩ রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।

    উক্ত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    জানাযায়,ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমামুন ভুইয়া প্রমুখ।উক্ত অনুষ্ঠানে বিস্তারিত আলেচানা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ে ৮ অক্টোবর-২০২৩ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

    এ সভা ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্তে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান,ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমামুন ভুইয়া,ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন,ঠাকুরগাঁও সদর পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,এন,এস,আই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন,ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ -সভাপতি মাহবুবুর রহমান খোকন,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির,পীরগঞ্জ পৌরসভার মেয়র মো: একরামুল হক,ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া,ঠাকুরগাঁও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার ঘোষ,ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃফিরোজ কবির প্রমুখ।উক্ত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বে-সরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

  • জয়পুরহাটে পুলিশ প্লাজা গ্রিন মার্কেটের শুভ উদ্বোধন-ডিআইজি আনিসুর রহমান

    জয়পুরহাটে পুলিশ প্লাজা গ্রিন মার্কেটের শুভ উদ্বোধন-ডিআইজি আনিসুর রহমান

    স্টাফ রিপোর্টার: নিরেন দাস

    জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশ প্লাজা সুপার ও গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর পরিকল্পনা ও বাস্তবায়নে এই পুলিশ প্লাজা সুপার মার্কেট প্রতিষ্ঠা লাভ করে।

    ফেস্টুন, বেলুন, পায়রা ও ফলক উন্মোচন করে পুলিশ প্লাজা সুপার ও গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।

    জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল আলম রফিক।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইশতিয়াক আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।

    প্রধান অতিথি বলেন,পাকিস্তানীরা রাজারবাগে পুলিশ বাহিনীর উপর হামলা চালায়। সেদিন অনেক পুলিশ সদস্যগণ শহীদ হন। স্বাধীনতা অর্জনে পুলিশের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পুলিশ জনগনের বন্ধু, তারা জনগনের জান-মালের নিরাপত্তা দিয়ে আসছেন। তিনি আরো বলেন প্রত্যেক পুলিশ সদস্যগণকে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং পাশাপাশি হয়রানিমুক্ত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বানও জানান।

  • গৌরনদী খেয়ার টোলঘরে এক গৃহবধু গনধর্ষণে শিকার,মামলা দায়েরের সাথে সাথে একজন গ্রেফতার

    গৌরনদী খেয়ার টোলঘরে এক গৃহবধু গনধর্ষণে শিকার,মামলা দায়েরের সাথে সাথে একজন গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    পিতার বাড়িতে যাবার পথে বরিশালের গৌরনদীতে খেয়া পারাপারের টাকা তোলার ঘরে এক গৃহবধুকে(২০)রাতভর সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের মা মুলাদী উপজেলার চর নাজিরপুর গ্রামের এক নারী (৫২) বাদি হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ ছয় জনকে আসামি করে ৭ অক্টোবর(শনিবার রাতে) গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহেবেরচর গ্রামের নেছারউদ্দিন হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার (৩৬), মৃত হারুন মৃধার ছেলে ও খেয়া ঘাটের মাঝি মিরাজ মৃধা (৪৫) এবং অজ্ঞাতনামা আরো তিনজন। মামলা দায়েরের পরে পুলিশ সাহেবেরচর গ্রামের অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি রহমান হাওলাদারকে ৮অক্টোবর বিকেলে গ্রেফতার করেছে। তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মামলার বাদিনী অভিযোগ করে বলেন, আমার সহজ সরল প্রকৃতির মেয়ে গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামের গৃহবধু (২০) আমার পিতার (নানা) বাড়ি কুতুবপুর গ্রাম থেকে গত ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে আমাদের (পিতার) বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আমার মেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাহেবেরচর (হোসনাবাদ) বাজারের খেয়া ঘাটে পৌছে। এ সময় খেয়া ঘাটে খেয়া নৌকা না পেয়ে আমার মেয়ে খেয়া পারাপারের টাকা তোলার ঘরে অপেক্ষা করছিল। খেয়ার ঘাটের খেয়া নৌকার মাঝি মিরাজ মৃধা আমার মেয়েকে পারাপার না করে ওই ঘরে বসিয়ে রাখে। রাত সাড়ে ১০টার দিকে আসামিরা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার মেয়েকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, ভিকটিমের মা বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামি করে ৭ অক্টোবর রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি রহমান হাওলাদারকে ৮অক্টোবর গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে ৮ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

  • মাদক,ইভটিজিং আত্মহত্যা ও বাল্যবিয়ে সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান ওসির

    মাদক,ইভটিজিং আত্মহত্যা ও বাল্যবিয়ে সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান ওসির

    ষ্টাফ রিপোর্টারঃ
    মাদক থেকে দুরে থাকতে,আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিং বিষয়ে সচেতন হওয়ার জন্য
    ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তিনি আরো বলেন, মাদক সেবনে মানুষের মস্তিস্কের বিকৃতি ঘটায়। মাদক সেবনে স্বাভাবিক কাজ কর্ম থেকে বিরত রেখে কু-কর্ম করার উৎসাহ যোগায়। মাদকসেবীরা স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতে পারে না। তাই তোমাদের এই মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে।

    রবিবার (৮অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর কমার্স কলেজে সদ্য ভর্তিকৃত নবীন ছাত্রদের অরিয়েন্টেশন এবং বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি কামাল এসব কথা বলেন।

    এসময় তিনি মাদক মুক্ত থাকার জন্য, সোশ্যাল মিডিয়ায় আসক্তি হতে বিরত থাকার জন্য, বাল্য বিয়ে, কিশোর গ্যা এবং ইভটিজিং থেকে বিরত থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে ওঠার জন্য নিজেদেরকে লেখাপড়ায় মনোনিবেশের জন্যও আহবান জানান।

    এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা একটি মহাপাপ তা উল্লেখ করে ক্লাসের ফাকে ফাকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান। তিনি কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পিতামাতা, আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব, সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে। কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত গুরুতর পাপকাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা।

    তিনি ইসলাম ধর্মের উদ্ধৃতি টেনে আরো বলেন, আত্মহত্যা মহাপাপ। এ পাপ কাজ যিনি করেন, এ অপরাধীকে মহান আল্লাহর কঠোর হুশিয়ারি রয়েছে। তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জীবন গঠনে অভিভাবকদের সচেতনতা অতীব জরুরী। ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে অভিভাবক এবং এলাকাবাসীকে সচেতন হতে হবে। এসকল অপরাধে যারা জড়িত হবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তোমাদের। বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। তোমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ও আমাদেরকে তথ্য দিয়ে বাল্যবিবাহ বন্ধে সহায়তা করতে হবে। ঠিক তেমনই ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটা প্রতিহত করতে হলে তোমাদের মত শিক্ষার্থীদের সচেতন হতে হবে, তোমরা যদি সচেতন হও তবে ইভটিজিং বন্ধ করা সম্ভব।এসময় কমার্স কলেজের সকল শিক্ষক, গভর্ণিং বডির অনেকেই অংশ নেন।

  • সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় পুলিশ সুপার  গোলাম সবুর

    সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় পুলিশ সুপার গোলাম সবুর

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ রবিবার ৮ অক্টোবর জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।
    উক্ত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম-সেবা। ।
    এছাড়াও উক্ত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা, নীলফামারী; ইলিয়াস হোসেন বাবলু, মেয়র, জলঢাকা পৌরসভা, নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নীলফামারী; মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; এ.কে.এম আমিনুল ইসলাম, সাবেক, উপ-সচিব, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা জনাব কান্তি ভূষণ কুন্ডু; পূজা উদযাপন কমিটি নীলফামারীর অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।