Blog

  • বরগুনার তালতলীতে মাছ ধরতে মানা, জেলে পল্লীতে হাহাকার

    বরগুনার তালতলীতে মাছ ধরতে মানা, জেলে পল্লীতে হাহাকার

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    মাছ ধরতে মানা, জেলে পল্লীতে হাহাকার
    সারা বছরের খরা কাটিয়ে বরগুনার তালতলীর উপকূলীয় জেলেদের জালে ইলিশের দেখা মেলা মাত্রই শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এদিকে ইলিশ আহরণের মৌসুম প্রায় শেষ। কিন্তু ভরা মৌসুমের শেষ মুহূর্তেও উপকূলে ইলিশের নাগাল না পেয়ে হতাশ এ উপজেলার কয়েক হাজার জেলে। নিষেধাজ্ঞার সময় কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়ছে জেলেদের কপালে।

    জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ উপজেলায় সরকারী ভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ৮ হাজার ৮’শ ৯৩ জন। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় ভেতরে থাকা ৬ হাজার ৫শ ৫৪ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ২২ দিনে সরকারের পক্ষ থেকে দেওয়া অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ। এ জন্য নগদ অর্থ দেওয়ার দাবি জেলেদের। এছাড়াও ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে ইলিশের তেমন নাগাল পাচ্ছেন না জেলেরা।

    উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে সময় নষ্ট না করে দিনরাত এক করে ট্রলারে জাল তুলে আনছেন ইলিশসহ নানা প্রজাতির মাছ। বেচাকেনার ধুম পড়েছে মৎস্য ঘাটে ।জেলেদের সাথে কথা বললে তারা তাদের ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর খবরে আবার হতাশার কথা জানিয়েছেন।

    স্থানীয় একাধিক জেলে জানান, আগামী ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার থেকে তারা বিরত থাকবেন। কিন্তু বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে চরম বিপাকে পড়তে হবে। এ ছাড়াও মহাজনের দেনা আর এনজিওর ঋণের কিস্তি নিয়ে তাদের দুচিন্তার শেষ নেই। তারা আরও বলেন, সরকারী ভাবে মাত্র ২৫ কেজি চাল তাতে জেলেদের কিছুই হয় না।

    ফকিহাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর ফরাজী বলেন, এই নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেদের সরকারি সহায়তা দেয়ার দাবি থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে নিষেধাজ্ঞার এ সুযোগে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী ভারতের জেলেরা, যা দেশের জেলে ও মৎস্য ব্যবসাকে ধ্বংস করে দেবে। এ জন্য ভারতের জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

    তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, আগামী ২২ দিনের অভিযান সফল করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নিবন্ধিত সমুদ্রগামী যেসব জেলে রয়েছেন তাদের নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত প্রতিজন জেলে ২৫ কেজি করে বিশেষ ভিজিএফ চাল পাবেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • বানারীপাড়ায় বেড়েই চলেছে গৃহপালিত পশু চুরি

    বানারীপাড়ায় বেড়েই চলেছে গৃহপালিত পশু চুরি

    মোঘল সুমন শাফকাত।।

    বরিশালের বানারীপাড়ায় বেড়েই চলেছে চুরির ঘটনা! আতংকিত এলাকার মানুষ, নিজের পালিত গরু ছাগল নিয়ে নির্ঘুম রাত কাটছে বহু মানুষের। তবুও ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে এলাকার চিহ্নিত চোর চক্র। ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামের মো: ছবুর ফরাজীর স্ত্রী নূর জাহান বেগমের একটি গরু চুরি হয়ে যাওয়ায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় ৭ অক্টোবর শনিবার সন্ধায় গরু দুটি গোয়ালঘরে রেখে ঘর তালাবদ্ধ করে দেয়। এর পরে ওই রাতেই আনুমানিক ১২ টার সময় গরুগুলো ঠিকঠাক আছে কিনা তা দেখে আবার ঘুমতে যান। পরবর্তীতে তিনি আবারও রাত সাড়ে তিন টার সময় গরুর গোয়ালে গিয়ে দেখতে পান তার গাভী গরুটি গোয়ালে নেই। ওই রাতেই বিভিন্ন স্থানে খোজাখুজির পরেও আর তার গাভীর কোন খোঁজ মেলেনি। তার গাভীর রং ছিলো কালো খয়েরি, পিঠের অংশ লাল, লেজের অধিকাংশ কালো এবং লেজের মাথায় সাদা রং, শিং গুলো ছোট্ট। এ অবস্থায় গাভীর শোকে নূর জাহান পাগলপ্রায়। এছাড়াও ৮ অক্টোবর রাতে উপজেলার চাখার ইউনিয়ন থেকে ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

  • খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন মোরেলগঞ্জের  এস.এম.তারেক সুলতান

    খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন মোরেলগঞ্জের এস.এম.তারেক সুলতান

    এস এম সাইফুল ইসলাম কবির: প্রাথমিক শিক্ষায় অবদান ও সৃজনশীল কা‌জের স্বীকৃতি স্বরূপ খুলনা বিভা‌গের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার উপজেলানির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতান।খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মকর্তা বাছাই কমিটি’র দেয়া তালিকাপত্রে খুলনা বিভাগের শ্রেষ্ঠ মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম. তারেক সুলতানকে শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়। তিনি একজন মেধাবী, চৌকস ও সৃজনশীল কর্মকান্ডে ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার কারনে খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়েশ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।এস এস তারেক সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লমা ইন ডিসাস্টার এন্ড ভালনারাবিলিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বৃত্তি নিয়ে মাস্টার অফ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন । এছাড়া তিনি জাতিসংঘের হাই লেভেল মিটিং, ওয়ার্ল্ড লিডার্স ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন।

    এস এম তারেক সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। ২০২৩ সালের ১ জানুয়ারি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

    মাত্র কয়েক মাসের ব্যবধানে মোরেলগঞ্জ উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন সরকারের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। জনপ্রতিনিধিদের কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা। তিনি অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

    উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার, মা সমাবেশ, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয় চত্বরে বাগান বিলাস বৃক্ষ রোপণ, আশ্রয়ণ প্রকল্পের শতভাগ শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের জ্ঞান আহরণের, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী শেণিকক্ষ নির্মাণ, জন্ম নিবন্ধনসহ প্রাথমিক শিক্ষা ও শিক্ষার্থী সহায়ক নানা কার্যক্রম চালিয়ে আসছেন ইউএনও তারেক সুলতান।

    খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় এস এম তারেক সুলতান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। এ ক্ষেত্রে আমি রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। আমার এই অর্জন মোরেলগঞ্জ উপজেলাবাসীর কৃতিত্ব। যে কোন ভালো কাজের স্বীকৃতি সেই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। সকলের সহযোগিতায় আমি এই উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

  • বাকেরগঞ্জে নৌকা প্রতীকে দলীয় প্রার্থীর দাবীতে মুতিউর রহমান বাদশার সাংবাদিক মতবিনিময়

    বাকেরগঞ্জে নৌকা প্রতীকে দলীয় প্রার্থীর দাবীতে মুতিউর রহমান বাদশার সাংবাদিক মতবিনিময়

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসন
    বাকেরগঞ্জে নৌকা প্রতীকে দলীয় প্রার্থীর দাবীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুতিউর রহমান বাদশার সাংবাদিক মতবিনিময় অনুষ্ঠিত হবে। রোজ মঙ্গলবার ১০/১০/২৩ সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদের পুরাতন সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হইবে। বরিশাল ৬ আসনে দীর্ঘ ২৯ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কোন প্রার্থী নৌকা প্রতীক পায়নি ও বিজয়ী হতে পারেনি। দীর্ঘ প্রায় ১৫ বছর যাবৎ আওয়ামী লীগের মহাজোট প্রার্থী আসনটি দখল করে রয়েছে। এর ফলস্রুতিতে অবহেলিত রয়ে গেছে বরিশাল ৬ আসনের জনপদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই “নৌকা প্রতীকে দলীয় প্রার্থী বাকেরগঞ্জবাসীর প্রানের দাবী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিক মতবিনিময় সভা। উক্ত সভায় উন্নয়ন ও অগ্রযাত্রার অনন্য সারথী,গনতন্ত্রের মানসকন্যা রাষ্টনায়ক শেখ হাসিনা’য় আস্থা রাখুন ও সঙ্গে থাকুন উন্নয়ন ও অগ্রগতিতে মতবিনিময় করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক মুতিউর রহমান বাদশা। উক্ত সভায় আপনাদের সকলকে আমন্ত্রন রইলো এছাড়াও সভায় উপস্থিত থেকে আপনারা মতবিনিময়কে আরও সাফল্যমন্ডিত করবেন।

    শুভেচ্ছান্তে – বাকেরগঞ্জবাসী ।

  • সড়কের সংস্কার কাজে নিম্নমানের পাথর বালু নিয়ে আসায় ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

    সড়কের সংস্কার কাজে নিম্নমানের পাথর বালু নিয়ে আসায় ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

    হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার সুনামগঞ্জ সড়ক ও জনপথের ১৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু না হতেই, নিম্নমানের পাথর বালু নিয়ে আসায় এলাকা জোরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তার সুরক্ষামূলক দুপাশের সাইড মেরামত কাজ এবং মাটির কাজ ইত্যাদি সহ বন্যা প্রভাবিত ভাঙা/ক্ষতিগ্রস্ত অংশ নির্মাাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান- এসোসিয়েশন অব শাহজালাল বিজনেস সিষ্টেম, (এ,এস,বি,এস)৬৭/ক-সাদিপুর আবাসিক এলাকা সিলেট কতৃক ১৫ কোটি টাকা বরাদ্ধের সংস্কার কাজে নিম্নমানের পাথর, বালু উত্তোলন করায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফোঁসে উঠেছে এলাকাবাসী।

    সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় মান্নারগাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইজ্জত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা দোয়ারাবাজার- সুনামগঞ্জ সড়কের, সড়ক বিভাগ কতৃক দোয়ারাবাজার-১ প্রথম কিলোমিটার পিলার থেকে সুনামগঞ্জ ১৫ কিলোমিটার পিলার পর্যন্ত কাজের, বামন-গাও সংলগ্ন সুনামগঞ্জ ছাতক সড়কের সুরমা নদীর পাড়ে ঠিকাদার প্রতিষ্ঠানের রাখা পাথর বালু পরিদর্শন করেন।

    এসময় স্থানীয়দের দাবি এই সব নিম্নমানের পাথর,বালু দিয়ে দোয়ারাবাজার সুনামগঞ্জ সড়কের সংস্কার কাজ করার চেয়ে, কাজ না করাই ভালো। এই পাথর গুলো হলো মরা পাথর। হাতে ঘষা দিলেই এই পাথর ভেঙে যায়। ১৫ কোটি টাকার কাজে ৫ কোটি টাকা ও ব্যায় হবে না। এসব নিম্নমানের মরা পাথর বালু দিয়ে সড়কের কাজ করলে। এসব মৃত পাথর ২৫-৩০ টাকা ফোটে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। কাজ করার আগেই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি স্থানীয়দের।

    সরেজমিনে উপস্থিত হয়ে মান্নার গাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইজ্জত আলী বলেন, এসব নিম্নমানের পাথর বালু দিয়ে কোন মতেই রাস্তার সংস্কার কাজ করা সম্ভব নয়। তারপরও যদি এসব পাথর দিয়ে রাস্তার কাজ করা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যাবো।

    ছাত্রলীগ নেতা নুর হোসেন বলেন,, এসব টিকাদার প্রতিষ্ঠানের কারণে মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই টেকসই পাথর বালু দিয়ে রাস্তার কাজ করা হউক।

    মান্নার গাও ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, এসব নিম্নমানের পাথর বালু দিয়ে সড়কের সংস্কার কাজ এলাকাবাসী চায় না। তাই ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে এসব নিম্নমানের পাথর বালু সরিয়ে টেকসই পাথর বালু নিয়ে আসার জন্য। তানা হলে এলাকাবাসী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিবে। এবং এসব নিম্নমানের পাথর বালু দিয়ে সড়কের কাজ করতে দেওয়া হবে না।

    ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ম্যানাজার আব্দুস শহীদ বলেন, নিম্নমানের পাথর বালু দিয়ে রাস্তার ব্লকের কাজ করলে সমস্যা হবে না।

    সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট নিম্নমানের পাথর বালু উত্তোলন প্রসঙে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাথর বালু দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • উজিরপুরের ঐতিহ্যবাহী রুপায়ন সাংস্কৃতিক সংঘের অনুমোদিত কমিটি হস্তান্তর করলেন জেলা সমাজসেবা উপ- পরিচালক

    উজিরপুরের ঐতিহ্যবাহী রুপায়ন সাংস্কৃতিক সংঘের অনুমোদিত কমিটি হস্তান্তর করলেন জেলা সমাজসেবা উপ- পরিচালক

    মোঃজুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী রুপায়ন সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী অনুমোদিত কমিটি হস্তান্তর করলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার মামুন। রুপায়ন সংস্কৃতি সংঘের পক্ষ থেকে কমিটি গ্রহণ করেন সংগঠনটি সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা ফিরোজ আহমেদ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না। উল্লেখ্য সংস্থাটি ০৬ জানুয়ারি ২০২৩ থেকে ০৫ জানুয়ারি ২০২৫ সাল নাগাদ দুই বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোঃ নূরে আলম, সহ-সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির আজিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ইকবাল, কোষাধক্ষ্য মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ টুটুল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ আশিকুজ্জামান সরদার, সমাজসেবা সম্পাদক মোঃ হারুন হাওলাদার।

  • নোয়াখালী ২ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী তালেবুজ্জামানের সমর্থনে মতবিনিময়

    নোয়াখালী ২ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী তালেবুজ্জামানের সমর্থনে মতবিনিময়

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী ২ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এম তালেবুজ্জামানের সমর্থনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা ও বিশাল শোভাযাত্রা বের করা হয়। সেনবাগ পৌরশহরে সাবেক রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাষ্টারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম তালেবুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফখর উদ্দিন।জাতীয় ছাত্র সমাজ সেনবাগ উপজেলা শাখার সাবেক সভাপতি সাইফুল আলমের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আবদুল
    হালিম,হাবিলদার (অব:) আমিরুল ইসলাম,মোহাম্মদ আলী,হারুনুর রশিদ,তাজুল ইসলাম,নিজাম,বাচ্চু,ভাসানী,জাতীয় যুব সংহতি নেতা সেলিম,জহির,ছাত্র সমাজ নেতা রায়হানসহ প্রমুখ।মতবিনিময় সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করেন। এসময় ৫ শতাধিক দলীয় নেতাকর্মীও সমর্থক উপস্থিত ছিলেন।

  • ঝালকাঠির নলছিটিতে ইকো পার্ক নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান

    ঝালকাঠির নলছিটিতে ইকো পার্ক নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে পৌর শহরের নাগরিকদের প্রাতভ্রমণ ও শরীর চর্চা সহ বৃদ্ধ ও শিশুদের মানুষিক প্রশান্তির জন্য সুগন্ধা নদীর তীরে সবুজ ইকো পার্ক নির্মানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    ০৯ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নলছিটির সমাজকর্মী বালী তূর্য ও এফ এই রিভান স্মারকলিপিটি প্রদান করেন।এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি।

    স্মারকলিপি প্রদানকারী বালী তূর্য বলেন, ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে দুঃখের সাথে বলতে হয় আমাদের উপজেলাটি অত্যন্ত প্রাচীন,বানিজ্যে সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত হলেও এখানে সকাল বা বিকালে বয়স্ক নাগরিকদের বা শিশুদের বসার মতো বা হাটার মতো কোনো পার্ক নেই।শতবর্ষী এই নগর সুদীর্ঘকাল থেকেই কলকাতার মতন প্রাচীন নগরের সাথে বানিজ্যে সমৃদ্ধ ছিল,এখনো ঝালকাঠী শহরটি দক্ষিনবঙ্গের অন্যতম বানিজ্য কেন্দ্র।এরই ধারাবাহিকতায় একসময় এই উপজেলায় অনেক সুদুর থেকে আগত চীনা নাগরিকের কবর এখনো সংরক্ষিত রয়েছে।তাই আমরা চাই সেই ঐতিহ্য এবং জননেত্রী শেখ হাসিনার ক্রমবর্ধমান উন্নতির দিকে চলার ধারাবাহিকতায় আমাদের নলছিটির সুগন্ধা নদীর তীরে (কলবাড়ি),স্টিমারঘাট অথবা মল্লিকপুরে অথবা যেকোনো যায়গায়ই হোক একটি মনোরম সবুজে ঘেরা পার্ক প্রতিষ্ঠা করা হোক।

    স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক এফ এইচ রিভান বলেন,এই প্রাচীন ঐতিহ্যমন্ডিত শহরে বাচ্চাদের নিয়ে বিকেলে বা নিরিবিলি সময়ে একটু হাটার মতন বা বসার মতন কোথাও যায়গা নেই।সুগন্ধা নদীর তীরবর্তী কলবারি,মল্লিকপুর সহ অন্যান্য যায়গাগুলিও বেদখল হয়ে ময়লার ভাগারে পরিনত হয়েছে।যারফলে নদীর পারের বাতাসও এক প্রকার দুুষিত হয়ে গেছে।বয়স্ক লোকেরা বা ডায়াবেটিস রোগীদের সকাল বিকাল হাটার মতোন যায়গাও কোথাও নেই,রাস্তায় হাটতে গেলে পেছন থেকে গাড়ির ধাক্কা দেয়ার ঝুকি থেকে যায়।ছোট বাচ্চারা বাসায় বসে থাকতে থাকতে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে,তাদের নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতন কোন সুযোগ নেই।যারফলে মানুষিক প্রশান্তি ও বাচ্চাদের মেধার বিকাশের তেমন কোনো সুযোগ নেই।তাই যদি এসমস্ত সরকারী বেদখল হয়ে থাকা জমিগুলি দখলমুক্ত করে একটি পার্ক নির্মান করা হতো,তাহলে একদিকে যেমনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ হত তেমনি বাচ্চাদের ও বয়স্কদের মানুষিক অবসাদ দূর করার ব্যবস্থা হত।বিকালে সবাই এসে বসার সুযোগ পেত।

    নলছিটি উপজেলার সুজন(সুশাসনের জন্য নাগরিক) সভাপতি খলিলুর রহমান মৃধা বলেন, পাখির কলকাকলি,বাচ্চাদের দুরন্তপনা আর বয়স্কদের অবসর কাটানোর এক দারুন সুযোগ হবে একটি পার্ক নির্মান করা হলে।তাই আমরা সবাই চাই অতি দ্রুত নলছিটিতে একটি পার্ক নির্মান করা হোক।আমাদের সবুজ সোনার বাংলার প্রাচীন এই নগরীর পালকে লাগুক নতুন রঙ এই কামনা আমাদের প্রত্যেক নাগরিকের অন্তরে।

    নলছিটি শহরে অবকাশ যাপনের বা বৈকালিন ভ্রমণের বা শিশুদের জন্যও কোনো উপযুক্ত যায়গা নেই।উপজেলা পরিষদ চত্তরে সাবেক সংসদ সদস্য জুলফিকার আলি ভুট্টোর সময়ে একটি শিশু পার্ক নির্মিত হলেও সংস্কারের অভাবে সেটিও জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়ে পরে আছে।

  • লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাপা থেকে মনোনয়ন পেলেন সাবেক জাতীয় পার্টির এমপি পুত্র  রাকিব

    লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাপা থেকে মনোনয়ন পেলেন সাবেক জাতীয় পার্টির এমপি পুত্র রাকিব

    নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার জ্যেষ্টপুত্র মুহাম্মদ রাকিব হোসেন। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সোমবার (৯ অক্টোবর) দলীয় মনোনয়নপত্র তুলে দেন।

    রাকিব জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

    এদিকে এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে।

    গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

    এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর।

    লক্ষ্মীপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

    এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

    নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী
    নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস
    বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা এন.এস.আইয়ের উপ-পরিচালক খালিদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা এ্যাডজুট্যান্ট (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসাইন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
    প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আব্দুস সামাদ বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। সারা দেশেই অর্থনীতির চালিকাশক্তি কলকারখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আনসার সদগস্যগণ কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়াও অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আনসার বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
    অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।