Blog

  • বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

    বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে মিছিলে মিছিলে উত্তাল ছিল ঝিনাইদহ। গত ১৫ বছরের মধ্যে সোমবার ( ৯ সেপ্টম্ব) ছিল ঝিনাইদহ জেলা বিএনপির সবচে বড় শোডাউন। এক দফার দাবী আদায়ে হাজারো বিএনপি নেতাকর্মী জেলার ৬ উপজেলা থেকে সমবেত হয় ঝিনাইদহ শহরে। নেতাকর্মীদের গগনবিদারী শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঝিনাইদহ। শহরের অলিগলি দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সামিল হয় মুল মিছিলে। সকাল ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, মডার্ণমোড়, আদর্শপাড়া, হামদহ ও উজির আলী স্কুল এলাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় প্রেসক্লাব থেকে উজির আলী স্কুল মাঠ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হাটের রাস্তায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহরের হাটের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আলমগীর হোসেন, শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান, মুশফিকুর রহমান মানিক, শ্রমিক দল নেতা আবু বকর, টোকন জোয়ারদার, রুহুল আমিন পিকুল ও রেজাউল ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি এ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দ্রæত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে হবে। নইলে পরবর্তী পরিস্থির জন্য এই সরকার দায়ী থাকবে। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা তলে তলে ঠিক থাকার কথা বললেও এই সরকারের তলা ফেটে পানি উঠতে শুরু করেছে। যে কোন সময় বঙ্গপোসাগরে ডুবে যাবে।
    ঝিনাইদহে বিএনপির ১৯ হাজার নেতাকর্মীর নামে মামলা
    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলায় বিএনপির প্রায় ১৯ হাজার নেতাকর্মী মামলায় ঝুলছে। বছরের পর বছর ধরে মামলা চালাতে গিয়ে অনেক নেতাকর্মী নিঃস্ব হয়ে পড়েছেন। বিএনপির এমন প্রায় তিন হাজার নেতাকর্মী গায়েবীসহ বিভিন্ন মামলায় পড়ে পথে বসেছেন। তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রিক্সা, সিএনজি ও ইজিবাইক চালিয়া জীবিকা নির্বাহ করছেন। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিএনপির কেন্দ্রীয় অফিসে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ঝিনাইদহ ৬ উপজেলায় ২২০টি মামলায় ১৮ হাজার ৬৭২ জন আসামী হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদর থানায় ৩৭টি, হরিণাকুন্ডু থানায় ৩২টি, শৈলকুপায় ৩৫টি, কালীগঞ্জে ৩৭টি, কোটচাঁদপুরে ৩৫ ও মহেশপুর উপজেলায় ৪৪টি মামলা হয়েছে, যার অধিকাংশ বাদী পুলিশ। এই বিপুল সংখ্যক নেতাকর্মীর মাস চলে যায় মামলার হাজিরা দিতে দিতে। এর মধ্যে ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর নামে সর্বাধীক ৪০টি মামলা রয়েছে। এর পরই আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের নাম। মাসের প্রায় প্রতিদিন তাদের হাজিরা থাকে আদালতে। ফলে ব্যাবসা বানিজ্য, দৈনন্দিন কাজকর্ম ও চাকরী করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ দাবী করেন, ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৩৯জন নেতাকর্মী নৃশংসভাবে খুন হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও আছেন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বিএনপির দক্ষ সংগঠক। এছাড়া হামলায় পঙ্গুত্ববরণ করেছেন দুই’শর বেশি নেতাকর্মী। বাড়ি ঘরে হামলা ভাংচুর, পুলিশের ঘুষ ও চাঁদাবাজীর কারণে অনেক উপজেলায় বিএনপির তৃণমুলের কর্মীরা নিঃস্ব হয়ে গেছে। এসব নেতাকর্মীদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহায়তা ও হামলায় আহতদের সুচিকৎসা করা হচ্ছে। বিএনপি নেতা মজিদ দাবী করেন, বিএনপির প্রায় তিন হাজার নেতাকর্মী গায়েবী মামলার আসামী হয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেকে চাকরী হারিয়েছেন। কারো ব্যবসা বানিজ্য নষ্ট হয়ে গেছে। এসব নেতাদের অনেকেই া ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এম এ মজিদ বলেন, সরকারের দমনপীড়ন, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা সত্বেও বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে পড়েনি। তারা এই অবৈধ সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হয়ে রাজপথে আছেন। এ কারণে সম্প্রতিক আন্দোলন সংগ্রামে রাজপথে তৃণমুলের কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
    কালীগঞ্জে আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি
    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেলো গোডাউনসহ ২ টি ক্রোকারিজের দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস জানান, সকাল ৬ টার দিকে ব্রীজ সংলগ্ন রাজধানী ক্রোকারীজে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পুড়ে যায় রাজধানী ক্রাকারীজ ও মিজানুর এ্যালুমিনিয়ামনের দোকান ও গোডাউনের সকল মালামাল। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা ফায়ার সার্ভিসের।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • পাইকগাছার আরো ৩০ ব্যক্তি পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক

    পাইকগাছার আরো ৩০ ব্যক্তি পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে পাইকগাছার আরো ৩০ জন দুস্থ ও দরিদ্র মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার চেক পেয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ্য মানুষের মাঝে ১৪ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, শংকর বিশ্বাস, সহকারী অধ্যাপক মশিউর রহমান, মোমিনুল ইসলাম মুকুল, বিমল পাল, দীলিপ ঢালী, দীজেন মন্ডল, আনিছ গাজী, ইউপি সদস্য আব্দুল্লাহ আল-মামুন, অচিন্ত কুমার সরদার, ফোরদৌস ঢালী, হাসানুজ্জামান, সাইফুল ইসলাম ও মানবেন্দ্র মন্ডল, আকরামুল ইসলাম, শেখ জুলি, প্রভাষক নিবেদিতা মন্ডল, নাজমা কামাল ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পূজা উদযাপন পরিষদ নেতা প্রাণ কৃষ্ণ দাশ, জগদীশ চন্দ্র রায়, বাবু রাম মন্ডল, সন্তোষ কুমার সরদার, প্রভাষক স্বপন ঘোষ, সুকৃতি মোহন সরকার, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, শংকর বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার ও পীযুষ সাধু।

  • নড়াইলে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী চুরির ঘটনায় গ্রেফতার ৩

    নড়াইলে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী চুরির ঘটনায় গ্রেফতার ৩

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নিউ লোহাগড়া গ্রামের আব্দুস সালাম বিশ্বাস এর ছেলে কলম বিশ্বাসের নিজ বাড়ি থেকে তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ী (আনুমানিক মূল্য- ৫০,০০০/-) চুরির ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গত (৮/১০) তারিখ বিকাল অনুমান ৪.৩০ মিনিটের সময় চুরির ঘটনায় নড়াইল জেলার লোহাগড়া থানার সারুলিয়া গ্রামের মোঃ বিল্লাল হোসাইন এর ছেলে জয় শিকদার (২০); কচুবাড়িয়া গ্রামের মোঃ ইউনুস শেখ এর ছেলে ইকরাম শেখ এবং জয়পুর গ্রামের মোঃ ইব্রাহিম খাঁ এর ছেলে নয়ন খাঁ কে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের বসুপট্টি সাকিনস্থ আলম ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর থেকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করে থানা পুলিশ।
    গত ০৭/১০/২০২৩খ্রিঃ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় কলম বিশ্বাস তার নিজ বাড়ির খোলা বারান্দায় তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ী রেখে রাতে পরিবারের সাথে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত অনুমান ১২.০৫ ঘটিকার সময় কলম বিশ্বাস প্রকৃতির ডাকে বাইরে আসলে দেখেন যে, তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ী বারান্দা থেকে কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ০৮/১০/২৩ খ্রি: দুপুর ১৩.১০ ঘটিকায় সে লোকমুখে জানতে পারে যে, লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের বসুপট্টি
    সাকিনস্থ আলম ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর থেকে কয়েকজন চোর ব্যাটারী চালিত ভ্যানগাড়ীসহ স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে। তখন কলম বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে দেখেন যে, ০৩ (তিন) জন চোর জয় শিকদার(২০), ইকরাম শেখ(২৫) ও নয়ন খাঁ(২২) দেরকে তার চুরি যাওয়া ব্যাটারী চালিত ভ্যানগাড়ীসহ আটক আছে। পরবর্তীতে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই(নি:)/মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে ধৃত চোরদের নিজ হেফাজতে নিয়ে উদ্ধারকৃত চুরি যাওয়া ব্যাটারী চালিত ভ্যানগাড়ী জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে কলম বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় আসামিদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করেন। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • মোরেলগঞ্জে ৫২ কমিউনিটি ক্লিনিক চলছে খুড়িয়ে খুড়িয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তার পদ শূন্য

    মোরেলগঞ্জে ৫২ কমিউনিটি ক্লিনিক চলছে খুড়িয়ে খুড়িয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তার পদ শূন্য

    এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ৫২ টি কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে। একাধিক কর্মকর্তার পদ রয়েছে শূন্য। জনবল সংকট থাকায় ক্লিনিকগুলোতে নেই তদারকি। ইউনিয়ন পর্যায়ে একাধিক ক্লিনিক সপ্তাহে থাকছে ২/৩দিন বন্ধ। সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে হচ্ছে বঞ্চিত। মোরেলগঞ্জে ৫২ টি কমিউনিটি ক্লিনিকে ৩৭টি পদ শূণ্য
    ১ জন এইচ আই থাকার কথা। নাই ভারপ্রাপ্ত করা হয়েছে হেমায়েত হোসেনকে। এএইচআই ১৬ জন থাকার কথা আওছে ৩জন। রওশন এরশাদ স্বাস্থ্যমন্ত্রী থাকা কালে মামলায় পড়ে নিয়োগ বন্ধ। সিএইচসিপি খালি ৪টি।
    মোট ৫৪টি কমিউনিটি ক্লনিক।

    খোঁজ নিয়ে জানা গেছে, জনগনের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌছে দিতে “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচাঁয় প্রাণ” এ ¯্রােগানকে সামনে রেখে বর্তমান সরকারের যুগান্তকারি পদক্ষেপ ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কার্যক্রম শুরু হলে এ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫২ টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। প্রতিটি ক্লিনিকে ১ জন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচ সিপি), ১জন স্বাস্থ্য সহকারি (এইচএ) ও ১ জন পরিবার পরিকল্পনা সহকারি (এফডবিøউ এ) কর্মরত থাকার কথা থাকলেও একাধিক ক্লিনিকে সিএইচসিপি পদে পরিপূর্ণ থাকলেও অন্য পদগুলোতে রয়েছে একাধিক শূণ্য। এদিকে মাঠ পর্যায়ে কর্মকর্তার একাধিক পদে জনবল রয়েছে চরম সংকট।

    এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার ৫২টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য পরিদর্শক পদে ৪ জনের পদ থাকলেও ৩/৪ বছর ধরে রয়েছে শূন্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে ১৩ জনের মধ্যে রয়েছে মাত্র ৪ জন ৯ পদই শূন্য, স্বাস্থ্যকর্মী ৬৪টি পদের মধ্যে রয়েছে ২৭ জন, এ পদে ৩৭ জনই শূন্য। ২০১৫ সালে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ পরীক্ষা হলেও এখনও চুড়ান্ত হয়নি। ঝুঁলে রয়েছে আইনি জটিলতা।

    এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে মাঠ পর্যায়ে একাধিক কর্মকর্তার পদ শূন্য থাকায় তদারকির ক্ষেত্রে সাময়ীক কিছুটা সমস্যা হচ্ছে। জনবল সংকটের বিষয় উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, কমিউনিটি ক্লিনিক প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারি পদক্ষেপ। সে ক্ষেত্রে ক্লিনিক বন্ধ রেখে স্বাস্থ্য সেবা বঞ্চিত রাখা কোন সুযোগ নেই। বন্ধ থাকা ক্লিনিকগুলোরে বিষয় জেলা মাসিক সভায় তোলা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় সিভিল সার্জনকে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দিয়েছেন।

  • নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি চেক জালিয়াতি মামলায় ১বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামাল কে গ্রেফতার করেছে। আসামি মোস্তফা কামাল লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির চাচই ধানাইড় গ্রামের মৃত আহম্মেদ মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদরে ভিক্তিতে লোহাগড়া থানার এসআই তৌফিক আহম্মেদ টিপু, এস আই ফিরোজ ইকবালসহ সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদরিা খাতুন বলেন, চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামাল কে আদালতের মাধ্যমে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    সোমবার (৯ অক্টোবর) দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা ও ভাগা বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাটসংবাদদাতা

  • দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধনের অপেক্ষায়

    দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধনের অপেক্ষায়

    এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :চলতি অক্টোবরের শেষ অথবা নভেম্বরে চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর মোংলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। ইতোমধ্যে এই রেলপথের শত ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে খুঁটিনাটি দেখভালের কাজ, যা চলতি সপ্তাহে শেষ হওয়ার আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে সপ্তাহে অথবা নভেম্বরে মোংলা-খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হবে।

    এতে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কারণ শুধু সারাদেশের সঙ্গে নয়, রেলপথটি আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্য দিয়ে বন্দরের ব্যবসা-বাণিজ্য আরো গতিশীল হবে।

    প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রানজিট সুবিধার আওতায় ভারত, নেপাল ও ভুটানে পণ্য পরিবহন সহজ করতে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই রেললাইন নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রথম দফায় প্রকল্পের ব্যয় ধরা হয় ১ হাজার ৭২১ কোটি টাকা।

    প্রকল্পের কাজ তিন ভাগে বিভক্ত। এর মধ্যে রয়েছে রূপসা নদীর ওপর রেলসেতু নির্মাণ, মূল রেললাইন স্থাপন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং স্থাপন। ২০১১ সালে প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ করতে পারেননি ঠিকাদার। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনিতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮০১ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, তা সম্ভব হয়নি। দ্বিতীয় দফায় সংশোধনের পর ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। সেইসঙ্গে ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো রূপসা নদীর ওপর রেলসেতুর নির্মাণকাজ করেছে। বাকি কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল।

    এ ব্যাপারে প্রকল্প পরিচালক আরিফুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি ও নানা কারণে কাজ শেষ করতে সময় লেগেছে। দুই দফায় প্রকল্প সংশোধনের কারণে ব্যয় বেড়েছে দুই হাজার ৫৩৯ কোটি টাকা। তবে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এবার নির্ধারিত সময়ে কাজ শেষ হয়েছে। এখন চলছে দেখভালের কাজ। মোংলা-খুলনা রেলপথের শত ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, অক্টোবরের শেষ সপ্তাহে এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছি। সেভাবে আমরাকাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।

    বাগেরহাট চেম্বার অব কমার্সে সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন জানান, মোংলা-খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হলে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মোংলা-খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হলে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে।

    তিনি আরো বলেন, বর্তমান সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সারাদেশের যোগাযোগের জন্য যেমন পদ্মা সেতু নির্মাণ করেছে, তেমনি নিরবচ্ছিন্ন রেল যোগাযোগের ক্ষেত্রে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করেছে। এতে গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য কম খরচে মোংলা বন্দর থেকে পরিবহন করা যাবে, তেমনি রফতানিও করা যাবে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি বেড়ে যাবে।

    বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, রেললাইনটি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে চিংড়ি ও গার্মেন্টস পণ্য পরিবহন সহজ হবে।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাটসংবাদদাতা

  • পঞ্চগড় আগুনে পুড়ে যাওয়া বাড়িতে ছুটে গেলেন সংসদ সদস্য

    পঞ্চগড় আগুনে পুড়ে যাওয়া বাড়িতে ছুটে গেলেন সংসদ সদস্য

    পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার জগদল চৈতন পাড়ার গতকাল আগুনে পুড়ে যাওয়া বাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করলেন পঞ্চগড়১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মোজহারুল ইসলাম প্রধান এ সময়ে নতুন বাজার জেলা প্রতিনিধি মোঃ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও  সন্তানদের সাথে মতবিনিময় সভা

    পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে মতবিনিময় সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথেআগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকলের প্রতি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান মতবিনিময় সভা, অনুষ্ঠিত হয়।

    পাটগ্রাম উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এইচ এম সালাউজ্জামান ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌরসভা মেয়র মোঃ রাশেদুল ইসলাম সুইট, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখা বাবু পূর্ণচন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখা মোঃ মাহমুদুল হাসান সোহাগ, পাটগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মোঃ মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ ।