Blog

  • ব্যাংক ম্যানেজারসহ তিনজনের বিরুদ্ধে বেআইনী ভাবে নিলামের অভিযোগ

    ব্যাংক ম্যানেজারসহ তিনজনের বিরুদ্ধে বেআইনী ভাবে নিলামের অভিযোগ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে প্রতারণা জালিয়াতি, ঘুষ গ্রহণ, দূর্নীতি ও বে-আইনী ভাবে নিলামের মাধ্যমে সম্পত্তি আত্মসাৎতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে সদর উপজেলার সাগান্না গ্রামের ইটভাটা মালিক তাজুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বাবু, শহরের আরাপপুর এলাকার মোয়াজ্জেম হোসেনের স্ত্রী জহুরা খাতুন ও আরাপপুর জামতলা এলাকার মঞ্জুর হোসেন স্বপনের স্ত্রী লুৎফুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাজুল ইসলাম অভিযোগ করেন, ২০১১ সালে তিনি মঞ্জুর হোসেন স্বপনের সাথে যৌথভাবে ইটভাটার ব্যবসা শুরু করেন। ইট ভাটার লাইসেন্স প্রাপ্তি এবং পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির জন্য আমার মাতা মোছাঃ আকলিমা খাতুন ৭০১৫/২০১১ নং কবলা দলিল মূলে ৮১ শতক জমি মঞ্জুর হোসেন স্বপনের নামে ২০১১ সালের ১৭ আগষ্ট রেজিষ্ট্রি করে দেন। ব্যবসা পরিচালনার প্রয়োজন হলে মঞ্জুর হোসেন স্বপন ইউসিবি ব্যাংক থেকে লোন করেন। মুল ঋণগ্রহিতা মৃত মুঞ্জুর হোসেন স্বপন তৎকালীন ব্যাংক ম্যানেজারের যোগসাজসে আমার চাচার ১৩২ শতক জমি ভাটা ম্যানেজার মোঃ কালু মিয়ার ছবি বসিয়ে স্বাক্ষর নকল করে বন্ধক রেজিষ্ট্রী করিয়া নেন। ২০১৪ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে লিগ্যাল নোটিশ গেলে আমার চাচা এবং আমি জানতে পারি চাচার অনুপস্থিতিতে এই বন্ধক দলিলে রেজিষ্ট্রী হয়ে গেছে। এ নিয়ে আমার চাচা ব্যাংককে বিবাদী করে দেওয়ানী মামলা করেন যার নং-৮৬৭/২০। মামলাটি বর্তমান চলমান রয়েছে। এদিকে মঞ্জুর হোসেন স্বপন মারা যাওয়ার পর তার স্ত্রী লুৎফুন্নাহার বেগম একমাত্র ওয়ারেশ উল্লেখ করে আমাদের অংশসহ মোট ৪.০০ একর জমি এবং আনুসাঙ্গিক জিনিসপত্র পাগলাকানাই সড়কের মোঃ আবুল কাশেমের কাছে সম্পূর্ণ বেইইনীভাবে বিক্রয় করে দেন। ২০১৭ পত্রিকায় একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে সম্পত্তি নিলামে তোলে। মারফত আমি জানতে পেরে আমি দুই বারে ৪৫ লাখ টাকা প্রদান করি। ২০২২ সালে পত্রিকায় মর্টগেজকৃত সম্পত্তি এবং মঞ্জুর হোসেন স্বপনের নিজ নামীয় সকল সম্পত্তি তফশীলভুক্ত করে বিজ্ঞপ্তি প্রচার করে। যে বিষয়টি তৃতীয় পক্ষ হিসাবে আমাকে অবগত করা হয়নি। ২০২২ সালের ২৫ মে এই সম্পত্তি দুই কোটি ১৮ লাখ টাকায় নিলাম করা হয়, যা সর্বোচ্চ দরদাতা হিসেবে জহুরা বেগম কিনে নেন। মূলঋণ গ্রহীতা মঞ্জুর হোসেন স্বপনের ঝিনাইদহ পৌরসভার অর্ন্তগত এস এ ২৭৩, ২৭৪, ২৭৫ আর.এস. ২৪৮১ দাগের উপরস্থ তিন তলা আলিশান বসত বাড়ি থাকার পরও তথ্য গোপন করে আমার জমি নিলামে তোলা হয়। ২০০৩ সালের অর্থ ঋণ আইনের ১২ এর ৩ ধারা মোতাবেক মূল ঋণ গ্রহিতার সম্পত্তি দিয়ে যদি ব্যাংকের টাকা পরিশোধ হয়ে যায় তাহলে ব্যাংক তৃতীয় পক্ষের সম্পত্তিতে হাত দিতে পারবে না। কিন্তু ব্যাংক সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের সম্পত্তিসহ মৃত মুঞ্জুর হোসেন স্বপনের নামীয় সকল সম্পত্তি একবারে নিলামের মাধ্যমে মৌজা রেটে বিক্রয় করে দেন। তাজুল ইসলাম বলেন, প্রায় ৪০ কোটি টাকার সম্পদ মাত্র দুই কোটি ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বাবু বলেন, যথাযথ পক্রিয়া অনুসরণ করে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে তাজুল ইসলাম যে তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন ২০১৬ সাল থেকে নিলাম প্রক্রিয়া শুরু হয়। আমার আগে দুই ম্যানেজার এই প্রক্রিয়া করে গেছেন। আমি এসে শুধুমাত্র নিলাম করে জনগনের টাকা উদ্ধার করেছি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নড়াইলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ

    নড়াইলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে নানা আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কোরআন খতম, শিল্পীর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আর্টক্যাম্প, সুলতান স্মরণে শিশুদের লেখা চিঠি উৎসব প্রদর্শনী, পাপেট শো, আলোচনা সভা, চলচিত্র আদম সুরত প্রদর্শনী ও পালাগানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ অনেকে।
    বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়।
    ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান।
    চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন। এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হলেন সোহেল সানি

    বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হলেন সোহেল সানি

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি স্নেহধন্য বানারীপাড়া তথা বরিশালের কৃতি সন্তান দেশবরণ্যে সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি দেশের পাঠক নন্দিত সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। ৮ অক্টোবর রোববার বিকালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সাংবাদিক সোহেল সানির হাতে সহকারী সম্পাদক পদের নিয়োগপত্র তুলে দেন।
    এর আগে এ পত্রিকাটির প্রতিষ্ঠালগ্নে সোহেল সানি আওয়ামী লীগ বিটে দায়িত্ব পালণ করেন। ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও ওয়ান ইলেভেনে নির্যাতিত মুজিব আদর্শের অকুতোভয় মেধাবী সাংবাদিক সোহেল সানি দৈনিক বাংলাবাজার, দৈনিক আমাদের সময়,দৈনিক জনতা ও দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালণ করেছেন।
    ৮০ ও ৯০’র দশকের সাড়া জাগানো সাপ্তাহিক সুগন্ধা.আজকের সূর্যোদয় ও ছুটিসহ বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। সাম্প্রতিক সময়ে তিনি দৈনিক ইত্তেফাক, যুগান্তর, সময়ের আলো, কালবেলা,বাংলাদেশ বুলেটিন ও আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ কলাম লিখে ব্যাপক সাড়া ফেলেন। নিউজ ২৪ ফোর ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ পর্যালোচনা ও রাজনীতি এবং সমসাময়িক বিষয়ে আলোচক হিসেবে সোহেল সানি ব্যাপক পরিচিতি ও খ্যাতি অর্জন করেছেন। সহকারি সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করায় সোহেল সানি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার এ নতুন অভিযাত্রায় সবার দোয়া কামনা করেছেন।
    এদিকে বানারীপাড়ার কৃতি সন্তান সোহেল সানি জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হওয়ায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন,বানারীপাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন সাংবাদিক সোহেল সানির ছোট ভাই।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স  কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর হইতে ০২ নভেম্বর মোট ২২ দিন ইলিশ ধরা, ক্রয়, বিক্রয় মজুদ, পরিবহন ও বরফ কল বন্ধ রেখে মা ইলিশ রক্ষা করে ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১০ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিক , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস , আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি,বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুব হাওলাদার,শোলক ইউনিয়ন চেয়ারম্যান আঃ হালিম সরদার, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রাণী দাস , মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।

  • গোপালগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অনুষ্ঠিত

    গোপালগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, আলোচনা সভা ও ফ্রি কাউন্সিলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।

    “মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

    পরে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোসা: নাসরিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো: দলিলুর রহমান, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ্ আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল আসাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি কাউন্সিলিং করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা মানসিক সমস্যা কাটিয়ে পাড়াশোনা মনোযোগ দিতে পারে। কেউ যেন মানসিক ডিপ্রেসনে আক্রান্ত হয়ে আত্মহত্যার দিকে ধাবিত না হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র তথ্য মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’।

  • পাথরঘাটায় ‘ শিংড়াবুনিয়া গণহত্যা দিবস’

    পাথরঘাটায় ‘ শিংড়াবুনিয়া গণহত্যা দিবস’

    অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা)থেকে : পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনার পাথরঘাটা
    শিংড়াবুনিয়া (পশ্চিম মানিকখালী) গণহত্যা দিবস পালন করা হয়েছে।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১০ টায় পাথরঘাটা উপজেলা প্রশাসন, বরগুনা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা-৭১, ‘আমরা মুক্তিযুদ্ধকে জানি’র উদ্যোগে সাত শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিনটিকে স্মরণ করা হয়।

    এসময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা এম.এ. খালেক, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার শওকত হোসেন, নকুল বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

    ১৯৭১ সালের ১০ অক্টোবর এই দিনে বরগুনার পাথরঘাটার পশ্চিম মানিকখালী শিংড়াবুনিয়া শহীদ পরিবারের উপরে বর্বরোচিত পাক হানাদারের অত্যাচার ও গণহত্যার কথা আজও ভূলতে পারেনি স্বজনেরা। সেদিন পাক হানাদার রাজাকার ও শান্তি কমিটির সহায়তায় গানবোট যোগে এলাকার মুক্তিযোদ্ধাদের খুজতে এসে না পেয়ে ব্যাপারী বাড়ি, হাজরা বাড়ি, গয়ালী বাড়ি, বালা বাড়ি ও হাওলাদার বাড়ী, চারদিকে থেকে ঘেরাও করে চন্দ্র কান্ত হাজরা, অশ্বিনী কুমার বালা, লক্ষ্মিকান্ত গয়ালী, নিত্যানন্দ বেপারী, মনোরঞ্জন বেপারী, খিরোদ চন্দ্র বেপারী ও অনন্তু কুমার হালদারকে চোখ বেধে পার্শ্ববর্তী হরের খালে নিয়ে এসে ব্রাশ করে হত্যা করে এবং তাদের মালামাল লুট করে নিয়ে যায়। সর্বশেষ পুড়িয়ে দেয় ঘরবাড়ি।

    প্রতি বছর ১০ অক্টোবর শিংড়াবুনিয়া গনহত্যা দিবস পালন করা হয়। এর আগে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর স্মরনে ফারিয়ালারা ফাউন্ডেশন ও জেলা পরিষদের পক্ষ থেকে নির্মান করা হয়েছিল স্মৃতিসৌধ। কিন্তু তা দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় তৎকালীন বরগুনা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা-৭১, ‘আমরা মুক্তিযুদ্ধকে জানি’ ও তৎকালীন বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ পুনরায় সংরক্ষণে এগিয়ে আসেন।

    আমিন সোহেল বলেন,১৯৭১ সালের ১০ অক্টোবর তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান ও মকবুল হোসেনের নির্দেশে পাকবাহিনীর সদস্যরা হাত-পা এবং চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করে হরের খালের পারে রেখে যায়। আজও সেই শহীদদের মুল্যায়ন করা হয়নি। তাদের পরিবার কে সাবলম্বী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    বাংলাদেশ হিন্দু পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অমল তালুকদার বলেন,ঘটনাটি আজও এই জনপদের মানুষকে শিহরিত করে। একাত্তরের যুদ্ধের সেইসব টালমাটাল দিনের কথা নতুন প্রজন্মের জানা দরকার।

    সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, স্মৃতি সৌধের পাশেই একটি নতুন সেতু হয়েছে, যা তৎকালীন পুল ছিলো। তাদের স্মরনে ‘সাত শহীদ স্মৃতি সেতু ‘ নামে নামকরণ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের নামে বাড়ির সামনে সড়কের নাম করন করা এখন সময়ের দাবি।

    উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদের আজও কোন ভাতার আওতায় আনা হয়নি। সরকারের কাছে দাবি জানাচ্ছি ভাতার আওতায় আনার জন্য।

    তিনি আরও বলেন, স্মৃতি সৌধ মেরামতের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে। সামনে সভায় ‘সাত শহীদ স্মৃতি সেতু ‘ নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হবে।

    পাথরঘাটা বরগুনা ।

  • শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উজিরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উজিরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুস্ঠিত হয়েছে । ১০ অক্টোবর মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ , কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস , আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি। এ সময় বক্তরা বলেন ধর্ম যার যার , উৎসব সবার । হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন তারা।

  • ধর্ষণ ও গর্ভপাতের মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

    ধর্ষণ ও গর্ভপাতের মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

    এস. এম সাইফুল ইসলাম কবির :বাগেরহাটে ১৪ বছরের এক তরুণীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর মামলার প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (৯ অক্টোবর) রাতে খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের মৃত জাবেদ আলী শেখের ছেলে।

    র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে সোমবার (৯ অক্টোবর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও গর্ভপাত করা মামলার প্রধান পলাতক আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে।

    র‌্যাব জানায়, আসামি জাহাঙ্গীর শেখ ভিকটিমকে বিভিন্ন লোভ-লালসা এবং ভয়ভীতি দেখিয়ে নিজের ঘরে দিনে ও রাতে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন। এতে ভিকটিম তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আসামি নিজেকে বাঁচানোর জন্য এক পর্যায়ে ভিকটিমকে মারপিট এবং মৃত্যুভয় দেখিয়ে জোরপূর্বক গর্ভের ভ্রুণ নষ্ট করার জন্য মেডিসিন খাওয়ান। এতে ভিকটিম পেটে তীব্র ব্যথ্যা অনুভব করে। পরবর্তী সময়ে ভিকটিমের নিকটাত্মীয় বিষয়টি টের পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা করে গর্ভে ভ্রুণের উপস্থিতি নিশ্চিত করে।

    এ বিষয়ে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগেরহাটের রামপাল থানায় ধর্ষণ ও গর্ভপাত করার মামলা করেন। বিষয়টি জানাজানি হলে আসামি বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে আসামিকে গ্রেফতার করে।

    গ্রেফতার আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।*

  • উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে পুনরায় আ.লীগে মনোনয়ন দেওয়ার দাবি

    উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে পুনরায় আ.লীগে মনোনয়ন দেওয়ার দাবি

    এস. এম সাইফুল ইসলাম কবির,:বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আবারও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোংলায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মোংলা পোট পৌরসভার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মোংলা বন্দরকে ঘিরে বর্তমান সাংসদ হাবিবুন নাহারের মাধ্যমে বাস্তাবায়িত সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরেন।

    সমাবেশে বক্তব্য রাখেন— মোংলা পোট পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আবদুস সালাস, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহাদুল ইসলাম, মোংলা পৌরসভার কাউন্সিলর মো. নাসির, শিউলি বেগম, বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

    এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আবারও বর্তমান সরকারের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান। সমাবেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।** ছবি সংযুক্ত আছে।

  • বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

    বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

    এস. এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

    কৃষক আব্দুল মজিদ উপজেলার লখপুর ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।

    ফকিরহাট মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় এ তথ্য নিশ্চিত করেন জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মোটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়।

    খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

    ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।