Blog

  • ত্রিশালে দুর্গোৎসবের আয়োজন চলছে ৭৩টি মন্দিরে,ইউএনও’র পরিদর্শন

    ত্রিশালে দুর্গোৎসবের আয়োজন চলছে ৭৩টি মন্দিরে,ইউএনও’র পরিদর্শন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে এ বছর ৭৩ টি মন্দিরে পুরোদমে দুর্গোৎসবের আয়োজন চলছে। ফলে শেষ মুহূর্তে মৃৎশিল্পীরা এখন ব্যস্ততম সময় পার করছেন। আগামী ২০ অক্টোবর শুরু হয়ে ৫ দিনব্যাপী এই উৎসব ২৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তী ঘটবে।

    উপজেলা প্রশাসন সুত্র জানান, উপজেলার ১ টি পৌরসভা সহ ১২টি ইউনিয়ন এলাকার বিভিন্ন মন্দিরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

    এরই মাঝে দুর্গাপূজার প্রতিমা তৈরি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ ।

    সপ্তাহব্যাপী বিভিন্ন সময়ে পৌর শহরসহ উপজেলার কাঁঠাল ইউনিয়ন ও কানিহারী ইউনিয়ন, বালিপাড়া ইউনিয়ন,রামপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপের প্রতিমা তৈরির সার্বিক প্রস্তুতি পর্যেবক্ষন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, প্রতিমা তৈরির ও এ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়েছি। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে উপজেলা প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরাসহ কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    ইউএনও জানান, প্রতিবছর বিধি মোতাবেক যে সরকারি সহায়তা দেয়া হয় সে লক্ষ্যে পূজা মন্দির গুলির তালিকা অনুমোদনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে, অনুমোদন হয়ে আসলে তা বিতরণ করা হবে।

    আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছিলো এর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও পুজা উদযাপন কমিটিসহ সামাজিক সম্পৃতি কমিটির মিটিং এ বিষয়ে আলোচনা করে সিন্ধান্ত নেয়া হবে৷ মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার থাকবে। এছাড়া প্রত্যেক মন্ডপে সেচ্ছাসেবক থাকবে৷ এছাড়া এবারই প্রথম উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ।

  • ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি এলাকার প্রতিমা তৈরি কার্যক্রম পরিদর্শন করলেন ইনচার্জ ওয়াজেদ আলী

    ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি এলাকার প্রতিমা তৈরি কার্যক্রম পরিদর্শন করলেন ইনচার্জ ওয়াজেদ আলী

    নিজস্ব প্রতিবেদক :

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি, ছোটকালীবাড়ি,বড় কালীবাড়ি, ভ্রাতৃসংঘ, দূর্গামাতা মন্দির সহ শহরের বিভিন্ন মন্দির ও বেশ কয়েকটি প্রতিমা তৈরীর কারখানা ঘুরে ঘুরে প্রতিমা তৈরী পরিদর্শন করেছেন কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী।

    একই সাথে তিনি দুর্গা পুঁজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কমিটির সাথে কথা বলেন এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করেন এবং পরিদর্শন রেজিস্টার বইতে মোবাইল নাম্বার দিয়ে আসেন ও পূজা উদযাপন কমিটির নেতমবৃন্দের নাম্বার নিয়ে আসেন।

    ১নং ফাঁড়ি পুলিশের দেওয়া তথ্য মোতাবেক জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি এলাকায় সরেজমিনে পরিদর্শন করে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন ইনচার্জ ওয়াজেদ আলী। তিনি এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান।

    ফাঁড়িতে কর্মরত অফিসাররা তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার প্রতিটি পূজামন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা প্রদান করেন ওয়াজেদ আলী ।

    ইনচার্জ ওয়াজেদ আলী পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ দেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান।

  • ময়মনসিংহ সদরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে খেলাচ্ছলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানলেন শিক্ষার্থীরা

    ময়মনসিংহ সদরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে খেলাচ্ছলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানলেন শিক্ষার্থীরা

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ওপর শিক্ষার্থীদের খেলাচ্ছলে বঙ্গবন্ধুকে জানতে উৎসাহিত করা হয়েছে।

    ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রত করণের লক্ষে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এর উদ্ভাবনী উদ্যোগ “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি” বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

    সেই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১০ অক্টোবর মঙ্গলবার নগরীর বয়ড়া সালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ” আনন্দময় পাঠ” কার্যক্রম অনুষ্ঠিত হলে এতে বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে এবং সেখান থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে কুইজ খেলার মাধ্যমে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। প্রতিযোগিতায় শাপলা ও পদ্ম নামে দুটি গ্রুপ অংশ নিলে বিজয়ী দলকে রাজার মুকুট ও প্রতিদ্বন্দ্বী দলকে ক্যাপ্টেন মুকুট পড়ানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শফিকুল ইসলাম প্রতিযোগীদের মাঝে এই মুকুট পড়িয়ে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে নিজেকে গড়তে উৎসাহিত করেন। এই খেলায় একটা টেনিস বল শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়, পরবর্তীতে বল নিক্ষেপ করলে যার হাতে ধরা হয় তাকে বঙ্গবন্ধুর সম্পর্কে প্রশ্ন করে নিক্ষেপকারী শিক্ষার্থী। শাপলা ও পদ্ম দুই দলের মাঝে এই প্রশ্নোত্তর কুইজ পর্ব অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা, সহকারী শিক্ষক বিলকিস আক্তার রুমা, সফুরা খাতুনসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

    বয়ড়া সালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বিজয়ী শিক্ষার্থী আফরোজা ইয়াসমিন জিম বলেন, বঙ্গবন্ধুর লিখা “অসমাপ্ত আত্মজীবনী” পড়ে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বিজয়ী হতে পেরেছি এটা বড় বিষয় না, বঙ্গবন্ধুর জীবন কাহিনীর কিছু ঘটনা জানতে পেরেছি ও বঙ্গবন্ধু সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি এটাই আসল অর্জন, এটাই বড় সফলতা। এমন আনন্দময় পাঠ সারাবছর পেতে চাচ্ছে আফরোজা ইয়াসমিন জিম ও ক্যাপ্টেন পদ বিজয়ী পঞ্চম শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাহিম।

    এ বিষয়ে শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, এই কুইজ খেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। দেশ যে সত্যি স্মার্ট হচ্ছে এটা তারই প্রমাণ।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মূলত নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরা ও তাঁর আদর্শ বাস্তবায়নে এমন আয়োজন করা হয়েছে। এখন থেকে নিয়মিত এই কার্যক্রম হবে যার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানা হবে, দেশপ্রেমের চেতনা ছড়িয়ে পড়বে সকল নাগরিকদের মাঝে।

  • সুনামগঞ্জ ১ আসনে এমপি প্রার্থী সেলিমের সমাবেশ বিভিন্ন  প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান

    সুনামগঞ্জ ১ আসনে এমপি প্রার্থী সেলিমের সমাবেশ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান

    কে এম শহীদুল ইসলাম:

    আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ১ আসনে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার প্রচারণায় জনতার শীর্ষ অবস্থানে রয়েছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ। কয়েক বছর ধরে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন তিনি। তারই ধারা বাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর (দক্ষিণ) এলাকায় শান্তি সমাবেশে করেছেন সেলিম আহমদ। তিনি ঐ এলাকার নয়টি মসজিদ,তিনটি মাদ্রাসা,দুইটি মন্দির ও একটি স্কুলে তার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন ।
    মঙ্গলবার দিনব্যাপী সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শান্তি সমাবেশ ও প্রধানমন্ত্রী উন্নয়ন শোভাযাত্রা করেন সেলিম আহমদ । সুনামগঞ্জ ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে থাকা মানবিক নেতা সেলিম আহমদের কার্যক্রম দিন দিন জনগনের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে যেমনি, তেমনি ভাবে এই মানবিক নেতা হয়ে উঠেছেন সকলের প্রিয়। সুনামগঞ্জ ১ আসনের ধর্মপাশা,তাহিরপুর,মধ্যনগর,জামালগঞ্জউপজেলার প্রতিটি গ্রামে গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণের রুপরেখা নিয়ে সেলিম আহমদের শান্তি সমাবেশ ও আনন্দ শুভাযাত্রা নিয়ে যত গুলি সমাবেশ করেছেন সেলিম । সকল সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতি ও সেলিম অনুসারীদের কার্যক্রমে ইতি মধ্যেই সেলিম আহমদ রয়েছেন অন্যান্য নেতাদের চেয়ে জনতার শীর্ষ অবস্থানে।
    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেলিম প্রতিটি গ্রামে গঞ্জে,মাঠে ময়দানে, দীর্ঘদিন যাবত অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াসহ, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্টানে প্রতি নিয়ত তার ব্যক্তিগত তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে যাচ্ছেন। তারই ধারা বাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মানবিক নেতা মোঃ সেলিম আহমেদ। তিনি মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ রাজাপুরে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র তুলে ধরেন শান্তি সমাবেশে। সমাবেশে সেলিম আহমদ জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় রাখার আহ্বান জানান সকলের কাছে। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় রাখার জন্য সকলের কাছে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমাবেশ শেষে সেলিম আহমদ ৯টি মসজিদ,৩ টি মাদ্রাসা, ২ টি মন্দির ও ১ টি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মানবিক নেতা সেলিম আহমদকে নৌকার মনোনয়ন দিবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন ঐ এলাকার সাধারণ মানুষ। সমাবেশে শত শত নেতাকর্মী ও হাজার হাজার মানুষের উপস্থিতি এবং প্রচার প্রচারণায় শীর্ষ অবস্থানে রয়েছেন সেলিম আহমদ তার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মনে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম আহমদকে নৌকার মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি দাবী জানিয়েছেন সুনামগঞ্জ ১আসনের সাধারণ মানুষেরা। ###

  • দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে- জেলা প্রশাসক

    দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে- জেলা প্রশাসক

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচ করে দাঁড়াবে। আমরা গড়ে তুলবো উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। দেশের প্রত্যেকে হবে স্মার্ট নাগরিক। সমাজ,অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থাও হবে স্মার্ট। মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশের নতুন স্বপ্ন দেখিয়েছেন। ইতিমধ্যে ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশের রূপরেখা। তাই এই লক্ষ্য অর্জনে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে কেউ আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই শিক্ষা অর্জনের সফলতা আসবে। এ সময় তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের কাঙ্খিত উন্নয়ন অর্জন করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকে সাথে নিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও থানার ওসি জালাল উদ্দিন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের জীবনালেখ্য এবং সুজানগরের ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সরকারি ডাঃ জহুরুল কামাল কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল হক, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আরিফ বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • জাপা নেতা মোস্তফা  কামাল জাহাঙ্গীরের গণসংযোগ

    জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীরের গণসংযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ ও মতবিনিময় করেছেন জাপার কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা জাতীয় পার্টীর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। তিনি মঙ্গলবার বিকালে পাইকগাছার হরিঢালী ও কপিলমুনিতে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি দুই ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টীর কার্যালয়ে ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও নির্বাচনী সমন্নয়ক সামছুল হুদা খোকন, পৌর জাপার সভাপতি গাজী আব্দুস সামাদ। হরিঢালী ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক সাদেক আলী শেখ, কপিলমুনি ইউনিয়ন জাপার, সভাপতি সরদার ফরিদ আহমেদ, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, মীর ওসমান গনী, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, হরিঢালী ইউনিয়ন জাপার সহ-সভাপতি ইউলাদ গোলদার, আমীর আলী গাজী, ওয়াজেদ গোলদার, যুগ্ন সম্পাদক মাফিকুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল সরদার, যুগ্ন সম্পাদক শুকুর আলী কাগজী, পৌর যুব সংহতির আহ্বায়ক আবু সাঈদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, জাপানেতা দেবাশীষ সানা, পৌরসভা যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, মোঃ নাজিম আহমেদ, আবু সাইদ, মোঃ মনিরুল ইসলাম, সামছুর রহমান, পলাশ হরি, একলাচ সরদার, নূর আলী মোল্লা, আব্দুল হালিম গাজী, মোস্তাজুল সরদার, আনন্দ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ফজর আলী সরদার, হাসেম বিশ্বাস, আব্দুল হালিম মোড়ল, তাছের গাজী, রফিকুল মোড়ল, ইকবাল গোলদার, সাজ্জাত বিশ্বাস, মশিয়ার সরদার, কামরুল পীর, নুর ইসলাম মোড়ল ও আবুল মোড়ল।

    পাইকগাছায় শিক্ষকদের মানববন্ধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    চুয়াডাঙ্গায় শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, ইমরুল ইসলাম , প্রদীপ শীল, প্রদেশ মল্লিক, রেজাউল ইসলাম ও দীপঙ্কর। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তি কে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ইমদাদুল হোক,
    পাইকগাছা, খুলনা।

  • তানোরে ইউপি আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

    তানোরে ইউপি আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ১০ অক্টোবর মঙ্গলবার তালন্দ ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপি আওয়ামী লীগের সম্পাদক আবুল হাসানের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার, ইউপি যুবলীগের সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক মইফুল ইসলাম,ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাফিউল ইসলাম ও সম্পাদক রবিউল ইসলামপ্রমুখ। এদিকে
    বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ত্ততি হিসেবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রতিদিন ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করার জন্য নেতা ও কর্মীসমর্থকদের প্রতি নির্দেশনা দেয়া হয়।#

  • সুজানগর পৌরসভার উদ্যোগে জেলেদের মাঝে খাদ্যশস্য বিতরণ

    সুজানগর পৌরসভার উদ্যোগে জেলেদের মাঝে খাদ্যশস্য বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণে বিরত থাকা পৌরসভার দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার অন্তর্গত ১৩০ জন জেলের প্রত্যেকের মাঝে ২৫ কেজি করে এ চাল বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় চরভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর কাউন্সিলর রেজাউল, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, এবারে পৌরসভা সহ সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না,মানিকহাট,সাতবাড়িয়া,নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের সর্বমোট ১২৫০ জন জেলের মধ্যে এ খাদ্যশস্য বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

    সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

    এম এ আলিম রিপন ঃ সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার এ সহায়তা প্রদান করেন প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও থানার ওসি জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল হক, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ২৭ রোগী পেল সাড়ে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা

    সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ২৭ রোগী পেল সাড়ে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সুজানগর উপজেলার ২৭ জন অসহায় রোগীর মাঝে ১৩ লাখ ৫০হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদফপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় মঙ্গলবার এ সহায়তা প্রদান করেন প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও থানার ওসি জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল হক, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.জিল্লুর রহমান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে বর্তমানে ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকা হারে বাজেট প্রাপ্তি সাপেক্ষে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।