Blog

  • গোপালগঞ্জের বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    গোপালগঞ্জের বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছে।

    আজ বুধবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুরে এ দূর্ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন, রাজৈর উপজেলার পাট্রাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে মোটর সাইকেল চালক রাব্বি শেখ (২০) ও একই এলাকার আবু জাফর শেখের ছেলে মোটর সাইকেল আরোহী মেহেদী শেখ (২০)।

    সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মোটর সাইকেলে করে চালক রাব্বি শেখ ও আরোহী মেহেদী শেখ গোপালগঞ্জ থেকে মাদারীপরের রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক রাব্বি নিহত ও আরোহী মেহেদী মারাত্মক আহত হন। পরে মেহেদীকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে পেওরণ করে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলেও জানান ওই কর্মকর্তা। #

  • গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

    গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ শেখ (৩০) এক যুবক মৃত্যু হয়েছে।

    আজ বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    মৃত জাহিদ শেখ (৩০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আলিপুর গ্রামের বাকা শেখের চেলে।

    ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের সুমন শেখের বাড়িতে কাজ করতো জাহিদ শেখ। বিকালে সুমন শেখের বাড়ির গাছে পানি দেয়ার জন্য পানি আনতে গেলে পুকুরে পড়ে নিঁখোজ হন।

    পরে বাড়ীর লোকজন টের পেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুরে জাহিদের মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত জাহিদ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা। #

  • আমাদের আর বাংলা ভাই, ইংরেজী ভাইয়ের দরকার নাই-বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান

    আমাদের আর বাংলা ভাই, ইংরেজী ভাইয়ের দরকার নাই-বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান

    বি এম মনির হোসেনঃ-

    আমাদের আর বাংলা ভাই, ইংরেজী ভাইয়ের দরকার নাই,বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণী থাকতে হবে-বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান।শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম সেবা পিপিএম বলেছে- মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজ আমরা নিজেদের দেশে সরকারী পদে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণী থাকতে হবে। এক সময় জঙ্গি হামলা, গ্রেনেড হামলার দেশ থাকলেও এখন তা নেই। আমরা যেন উন্নয়নের দেশে থাকি। আমাদের আর বাংলা ভাই,ইংরেজী ভাইয়ের দরকার নাই।আগৈলঝাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর সভাপতিত্বে ১১ অক্টোবর বুধবার সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান দেশে গত ১৫ বছরে প্রচুর উন্নয়নের কথা জানিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন কি নেই বাংলাদেশে? ’৭১ বিতর্কিত ভুমিকা ও বক্তব্য প্রদান করা হেনরী কিসিঞ্জারকে ইঙ্গিত করে বলেন ‘খুড়িয়ে খুড়িয়ে হলেও বাংলাদেশে এসে একবার দেখে জান-সেই সময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ”। আমাদের দেশের সম্পদ আর কাউকে নস্ট করতে দেব না। যারা আজ গণতন্ত্র শেখায় তাদের দেশে অপরাধ আরও বেশী। সেখানে বন্দুকধারীরা প্রকাশ্যে হামলা চালিয়ে মানুষ হত্যা করে। যারা পদ্মা ব্রীজের বিরোধীতা করেছিল আজ তারাও ওটার উপর দিয়েই ঢাকা যায় উল্লেখ করে সকলকে উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে থাকার আহ্বান জানিয়ে আসন্ন শারদীয় দূর্গোৎসবে হিন্দু ভাইদের পাশে থেকে ১৬৬মন্ডপে সার্বিক সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আর কোন অঘটনের সুযোগ দেবেন না বলেও শতর্ক করে দেন। পুলিশকে সাহায্য করে পুলিশের সহযোগী নিয়ে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।মঞ্চে প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলায় তার জীবনের শৈশবের স্মৃতিচারণ করে এই উপজেলার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকার কথা জানিয়ে এখানকার মানুষের হৃদয়ের কথা বোঝার জন্য থানা অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন। এর আগে ডিআইজি থানায় পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন থানা অফিসারবৃন্দ। আগৈলঝাড়া থানার আয়োজনে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখির সঞ্চালনায় সূধী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আলী আজম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ বখতিয়ার আল মামুন, সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। সূধী সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম (প্রশাসন ও অর্থ), দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ সূধী সমাবেশে বরিশাল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধাগন, থানা পুলিশের কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা।

  • সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই- ডিসি মোস্তাফিজার রহমান

    সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই- ডিসি মোস্তাফিজার রহমান

    ষ্টাফ রিপোর্টার
    সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ দেশে কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১০অক্টোবর) সন্ধ্যায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি, ছোটকালীবাড়ি,বড় কালীবাড়ি, ভ্রাতৃসংঘ, দূর্গামাতা মন্দির সহ শহরের বিভিন্ন মন্দির ও বেশ কয়েকটি প্রতিমা তৈরীর কারখানা ঘুরে ঘুরে প্রতিমা তৈরী কার্যক্রম পরিদর্শনকালে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় তিনি জানান-পূজা মন্ডপের নিরাপত্ত্বায় সার্বিক নজরদারি অব্যাহত আছে এবং প্রতিমা বিসর্জ্জন সময়ের শেষ মুহুর্ত পর্যন্ত এই নজরধারী থাকবে। সেক্ষেত্রে মনিটরিং করার নিমিত্তে সকল পূজা মন্ডপ স্থান সিসিটিভির আওতাভুক্ত থাকবে বলেও জানান তিনি।

    ধর্ম যার যার, রাষ্ট্র সবার জানিয়ে ডিসি বলেন, ‘কয়েক দিন পরই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব ঘিরে উন্নয়নবিরোধী একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর আগে দুর্গাপূজার সময় কুমিল্লায় ফেসবুকে অপপ্রচার চালিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তা সফল হয়নি। এবারো সফল হতে পারবেনা। তিনি বলেন-এবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় নেই। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ দেশে কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

    এসময় তার সাথে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, ১নং ফাড়ি ইনচার্জ ওয়াজেদ আলী,ধর্ম মন্ত্রনালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, সাবেক ছাত্রনেতা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে,যুগ্ন সাধারণ সম্পাদক অমিত মিশ্র,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত দাস চন্দন,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়,মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মানিক সরকার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

    জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা বলেন, ‘শুধু দুর্গাপূজা নয়, কখনোই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খল পরিবেশ থাকবে না। পূজামণ্ডপ ঘিরে কেউ নাশকতার পরিকল্পনা বা উসকানি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

    পুলিশ সুপার , বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে পূজা কমিটির নিজ দায়িত্বে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। তিনি সু-শৃঙ্খল ও শান্তিপুর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

  • মাদকে জড়িতরা চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে, অনেক মানুষের অকাল মৃত্যু

    মাদকে জড়িতরা চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে, অনেক মানুষের অকাল মৃত্যু

    হেলাল শেখঃ রাজধানী ঢাকা ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে এসবের সাথে জড়িতরা। মাদক সন্ত্রাসী শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে নানারকম মাদকদ্রব্য অবাধে বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা। সেইসব মাদক সেবন করে অনেকেরই অকালে মৃত্যু হচ্ছে। আশুলিয়ার জামগড়ার তাজিবুল মীর (৩১) এর মতো অনেক যুবকের অকালে মৃত্যু হচ্ছে, নষ্ট হচ্ছে যুবসমাজ। ২০০ থেকে ৫০০ টাকা দিলে মাদক সেবনকারীদের দিয়ে যেকোনো অপরাধমূলক কর্মকান্ড করাতে পারছেন লিডার ও প্রভাবশালীরা। আশুলিয়ার কাঠগড়া আজিজ হাজীর বাড়িসহ ৪-৫টি বাড়িতে একাধিকবার ডাকাতি হয়েছে।
    জানা গেছে,আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা তাজিবুল মীর (৩১) কে মদ সেবন করানোর কারণে মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় গত ১৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে একটি মামলা দায়ের করেছেন নিহত তাজিবুল মীরের বাবা ওয়াহিদ মীর। মামলা নং ৩৯/৩৯, তারিখ ১৮/০১/২০২৩। গত কিছুদিন আগে রূপায়ন আবাস-১ এর মাঠের ভেতর থেকে আতিক (৫২) এর হাত পা বাধা লাশ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ। গত তিনদিন আগেও একদিনে ৩জনের লাশ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ। মাদক ও জুয়ার সাথে জড়িতরা টাকার জন্য যেকোনো অপরাধ করতে পারে।
    ঢাকার আশুলিয়ায় ও টাঙ্গাইলের গোপালপুর থানায় একাধিক মাদক মামলার আসামী মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগম (৪০) এর দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তার শক্তিশালী মাদকের সিন্ডিকেট রয়েছে। মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এরকম অনেক মাদক সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন বলে ভুক্তভোগীরা জানান। এদিকে মাদক ও দেহ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা’র বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে বলে তিনি জানান। অনুসন্ধান করে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দড়িসয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে হাতে নাতে গাঁজাসহ ফিরোজা বেগমকে আটকের পর দুই বছরের সাজা প্রদান করেন। গাঁজা সেবন ও নিজ হেফাজতে গাঁজা সংরক্ষণ যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ২১ ধারা লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এই ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করে ২ (দই) বৎসর বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়।
    জানা গেছে, টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামের আলী আকবরের স্ত্রী মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এবারের গল্পটাই যেন ভিন্ন: স্বামী একজন রিক্সা চালক আর স্ত্রী বাসা বাড়িতে কাজের বোয়া থেকে এখন বিশাল প্রভাবশালী মাদক সিন্ডিকেটের পরিচালনাকারী নারী ফিরোজা বেগম। তিনি এখন টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামে ইটের দালানকোঠা তৈরি করে বাড়িতে চারসাইড দিয়ে লাগিয়েছে সিসিটিভি ক্যামেরা। এলাকাবাসীর দাবি-সিসি ক্যামেরা লাগিয়ে দেখে তার বাড়িতে কারা কখন আসছে, প্রতিবেশি কেউ তার বাড়িতে প্রবেশ করলে তাকে বিভিন্ন হুমকি প্রদান করাসহ মামলা দিয়ে হয়রানি করা হয়। অনেকেরই প্রশ্ন: কি তার উপার্জন আর কি বা তার ব্যবসা? দীর্ঘদিনের অনুসন্ধানে উঠে আসে কে এই নুর জাহান ওরফে ফিরোজা বেগম। জানা গেছে, একজন দিনমজুর আলী আকবরের অপ্রতিরোধ্য স্ত্রী ফিরোজা বেগম মানুষের বাসা বাড়িতে কাজ করেন, এরপর এখন ক্ষমতাধরের খাতায় নাম লিখেছে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডকে পুঁজি করে। সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গাইলের দড়িসয়া পাড়া গ্রামের একবেলা খেয়ে আর অন্যবেলা না খেয়ে অনাহরে অর্ধাহারে থাকা সেই দিনমজুর স্বামী আলী আকববসহ পরিবারের সবাইকে নিয়ে ফিরোজা বেগম কাজের উদ্দেশ্যে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মোশারফ ম্যানশন নামের একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে ওই বাড়ির মালিকের বিশাল ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রায় ১০বছর ধরে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে।
    সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় তিনি এই মাদকের কারবার করে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। এলাকাবাসী জানায়, ফিরোজা বেগমের মাদকের বিশাল শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, দেশের সীমান্ত দিয়ে আসা বিদেশী মদ, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক তার মাধ্যমে বিভিন্ন এলাকায় চালান পাঠানো হয়। ২০১২ সালে সিরাজগঞ্জ, ২০১৭ সালে আশুলিয়া, ২০২১ইং সালে টাঙ্গাইলে মাদকসহ হাতে নাতে আটক হয় ফিরোজা বেগম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেকবার গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকড় দিয়ে তিনি ও তার দুই ছেলে কৌশলে বেড়িয়ে এসে ক্ষমতা ও টাকার দাপটে অবাধে চালাচ্ছে তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।
    এলাকাবাসী-মাদককে না বলে পৃথক ভাবে একাধিকবার মাদক বিরোধী মিছিল ও মানববন্ধনসহ সাংবাদিক সম্মেলন করেন। মাদক নির্মূলের দাবিতে সামাজিক ভাবে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। মাদক ব্যবসায়ীদের দ্বারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বন্ধের জন্য সামাজিক প্রতিরোধে এলাকার যুবসমাজকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে দড়িসয়া গ্রামের ইউপি সদস্য (মেম্বার) আব্দুস সামাদ বলেন, পূর্বের ইতিহাস তারা আগে জামগড়ায় থাইকা কাম কাজ করছে। ১৫-১৬ বছর যাবতসেখানেই থাকতো তারা। তার দুই ছেলে বিভিন্ন মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একাধিকবার, ফিরোজা বেগমও গাঁজাসহ আটক হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দুই বছরের সাজা দেন। তিনি আরও বলেন, এই ফিরোজা বেগমের পরিবারের লোকজন সবাই এখন মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। শীতের মধ্যে মানুষ গরম পোশাক ও মুখোশ ব্যবহার করেন, এই সুযোগ কাজে লাগিয়ে মাদক বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে আসন্ন ইউপি নির্বাচনে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মাদকের জমজমাট কারবার করছে। কিছু মাদক সেবনকারী নির্বাচনে মিছিল মিটিং করাসহ বিভিন্ন ভাবে তাদেরকে ব্যবহার করছেন প্রার্থী অনেকেই।
    উক্ত বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে আশুলিয়ার জামগড়া ও টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামে মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগমের বাড়িতে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ এবং র‌্যাব জানায়, অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সচেতন মহলের প্রশ্ন মাদক ব্যবসায়ীদের খুঁটির জোড় কোথায়?। মাদক বিরোধী অভিযান চলমান আছে, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ ও র‌্যাব জানায়।

  • পাইকগাছায় ৯ পরোয়ানার আসামি গ্রেফতার

    পাইকগাছায় ৯ পরোয়ানার আসামি গ্রেফতার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, হরিঢালী ইউনিয়নের সিলেমানপুর গ্রামের তুষার মোল্লা, রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী জহুরা খাতুন, কাটিপাড়া গ্রামের বাদল দেব নাথের ছেলে অমিত দেব নাথ, বলাই নন্দির ছেলে নিমাই নন্দি, নিমাই নন্দির স্ত্রী অঞ্জনা নন্দি, লস্কর ইউনিয়নের অলিপ কুমার ঢালী, চাঁদখালী ইউনিয়নের ধামরাল গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ঈদ্রিস গাজী, শফিউল মোড়লের ছেলে শামীম মোড়ল, সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের বাবুল সরদারের স্ত্রী মরিয়ম বেগম, পাটকেল পোতা গ্রামের এফাজতুল্লাহ গাজীর ছেলে সাহেব আলী গাজী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়া আসামিদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • পাইকগাছায় রোগ মুক্তি কামনায় দোয়া  অনুষ্ঠিত

    পাইকগাছায় রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা পৌরসভা জাতীয় পার্টীর উদ্যোগে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এর মাতা আলহাজ্ব মনোয়ারা খাতুন ও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম গাজীর রোগ মুক্তি কামনায় জাতীয় পার্টি নির্বাচনী কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর জাতীয় পার্টির সভাপতি গাজী আব্দুস সামাদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবুর রহমান, গড়ইখালী ইউনিয়ন জাপার সভাপতি আশিক মাহমুদ, মোঃ জামাল শেখ, শেখ আব্দুল খালেক, মোঃ মনসুর আলী, মীর আব্দুল গনি, মোঃ ইমান হোসেন, মোঃ আকাম গাজী, মোঃ শহিদুল ইসলাম, পৌর যুব সংহতির আহ্বায়ক আবু সাঈদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, পৌরসভা যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ নাজিম আহমেদ, শেখ আব্দুর রাজ্জাক সাজু ও মোঃ সাইফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাইতুস সালাম জামে মসজিদ এর খতিব মুফতি মাওলানা ইব্রাহিম খলিল বরকতি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে

    ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা ॥
    টানা ভারি বৃস্টি ও ঝড়ো বাতাসে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।বৃস্টির পরে ক্ষতিগ্রস্থ ক্ষেতের ব্যাপক পরিচর্যা করা হচ্ছে। একটানা বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে পাকা ধান মাটিতে পড়ে পানিতে ডুবে থাকায় ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা উৎপাদন না হওয়ার আশংখা করছে খামার কতৃপক্ষ।
    খামার সুত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ মৌসুমে খামারে ৬০ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে।এর মধ্যে ব্রি ধান ৩০ জাতের ৩৪ একর,ব্রি ধান৭৩ জাতের ৪ একর,ব্রিধান ৭৮ জাতের ৪ একর,ও বি আর ২৩ জাতের১৮একর জমিতে আবাদ করা হয়েছে।
    গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ থেকে গুড়িগুড়ি বৃস্টি শুরু হয়, তা অক্টোবরের শুরুতে থেমে থেমে বা একটানা হালকা ও ভারি বৃস্টি ৮ তারিখ পর্যন্ত গিযে থামে।একটানা বৃস্টি, বৈরি আবহাওযায় ও ঝড়ের তাণ্ডবে ধানের কুশি পর্যায় ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।ধানের পরিচর্যায় সার ও কিট নাশক ব্যবহার করার পরে তা বৃস্টিতে ধুয়ে যায়।এতে ধানের কোন উপকার হয়নি, আবারও কিট নাশক ছিটাতে হয়েছে।এত খরচের পরিমাণ অনেক বেড়ে গেছে।আর মাটিতে নুয়ে পড়া ধান পানিতে ডুবে থাকায় ধান পরিপূর্ণ পুষ্ঠ না হওয়া ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাছাড়া কুশি ভরা ধানের ফুল ঝড়ো বাতাসে পড়ে যাওয়ায় পরাগায়ন না হলে চিটা হয়ে যেতে পারে। খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। উপকূলে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বোয়ালিয়ার এ খামারটিকে লবন পানিসহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে ফসল ফলাতে হয়।
    এ বিষয়ে খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম জানান, একটানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে চলতি মৌসুমে ৭ একর আমন ক্ষেতের ধানের ব্যপক ক্ষতি হয়েছে। খামারে ব্রি-ধান ৭৮ জাতের তিন একর জমির ধান ফুল পর্যায় থাকায় ফুল ঝরে পড়ে পরাগায়ন বিঘ্নিত হয়ে ধানের শীষে কালো স্পট পড়েছে। ব্রি ধান ৭৩ জাতের এক একর জমির পরিপক্ক ধান মাটিতে হেলে পড়েছে। বি আর ২৩ জাতের চার একর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। সবে মাত্র ফুল ফুটতে শুরু করেছে। এ অবস্থায় ঝড়ো হাওয়ায় ফুল ঝরে যাওয়ায় পরাগায়ন না হলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাছাড়া পুষ্ট না হলে ধান চিটা হবে।ধানের গুনগত মান নষ্ট হব্ এতে আশানারুপ বীজ উৎপাদন হবে না বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর লক্ষ্যে দ্রুত পানি নিষ্কাসন করা,নিয়মিতভাবে ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করা হচ্ছে।কৃস্টির পানিতে সার ধুয়ে য়াওয়ায় গাছের জন্য প্রয়োজনীয় পরিমানের অতিরিক্ত সার ব্যবহার করা হচ্ছে। এছাড়া সার্বক্ষনিক পর্যবেক্ষন করে ক্ষতিগ্রস্থ বীজ ফসলের পরিচর্যা করা হচ্ছে।

  • আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত থানায় লিখিত অভিযোগ দায়ের

    আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত থানায় লিখিত অভিযোগ দায়ের

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় দুই পক্ষের হামলা-সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। আহদের মধ্যে পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের আলমগীর ফকিরের খড়ের গাদা থেকে খড় খেতে যায় হেমায়েত ফকিরের গরু। এনিয়ে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় আবু বক্কর ছিদ্দিক ও আলমগীর ফকিরকে মারধর করে শাহিন ফকিরের নেতৃত্বে কয়েকজনে ওই ঘটনা নিয়ে পুনরাবৃত্তি করে রাত ১০টায় দিকে বাকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহিনের নেতৃত্বে একটি দল হামলা চালিয়ে আনিচ ফকির, রাশিদা বেগম, অনামিকা আক্তার, হেমায়েত ফকির ও রোকন ফকির আহত হয়। আহতদরে মধ্যে উভয় পক্ষের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    এ ঘটনায় মঙ্গলবার সকালে নুর-আলম ফকির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই তরিকুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেছেন।

  • ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি,  কর্মসূচি বাস্তবায়নে  মতবিনিময় সভা

    ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

    ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
    ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি কর্মসূচি বাস্তবায়নে কর্মপস্থা নির্ধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্ঞান, প্রজ্ঞা, স্বাধীন চিন্তাধারাকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান এর উদ্যোগ গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (১০ অক্টোবর) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক পর্যায়ের ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের “অসমাপ্ত আত্মজীবনী” বইটি পড়তে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষকগণ বইটি থেকে নির্বাচিত অংশবিশেষ শিক্ষার্থীদের পড়ে শোনাবেন এবং মর্মবাণী অনুধাবনে সহায়তা করবেন। উপজেলা পর্যায়ে প্রকল্পটি শতভাগ বাস্তবায়নে সহায়তা করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম সভাপতিত্বতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নূর জাহান বেগম বিউটি, উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।