Blog

  • প্রটোকল ভেঙে পায়ে হেঁটে আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

    প্রটোকল ভেঙে পায়ে হেঁটে আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রটোকল ভেঙে বাড়ি থেকে আধা কিলোমিটার সড়ক পথ হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দু’দিন সফরের শেষ দিন আজ বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে করা হয় আয়োজন।

    মঙ্গলবার নিজ বাড়িতে রাত্রীযাপন শেষে সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে যেতে বের হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি প্রটোকল ভেঙে গাড়ীতে না উঠে বাড়ি থেকে আধা কিলোমিটার সড়ক পথ হেঁটে পৌঁছান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এসময় নেতাকর্মীরা সময় উষ্ণ অভ্যর্থনা আর স্লোগান-মিছিলে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাত থেকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার জবাব দেন।

    পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে বক্তব্য দেন এবং স্থানীয় নেতাকর্মীদের কথা শোনেন।

    এর আগে মঙ্গলবার সকালে ছোট বোন শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গণভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছেন। সেখানে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে যোগ দেন। এরপর মাওয়া স্টেশন থেকে থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীরা। এরপর তিনি ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    জনসভায় বক্তব্য শেষে বিকেলে সাড়ে তিনটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা ৪টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে যান তিনি। #

  • ১২ বছর পর ৫ বছরের দণ্ডিত আসামি গ্রেফতার

    ১২ বছর পর ৫ বছরের দণ্ডিত আসামি গ্রেফতার

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালীর রাঙ্গাবালীর উপজেলার চরমোন্তাজে ১২ বছর পলাতক থাকার পর ৫ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার খান (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধায় গোপন সংবাদাদে ভিত্তিতে এ এস আই মোঃ বেল্লাল হোসেন এর নেতৃত্বে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ি একটি টিম চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    গ্রেফতার আনোয়ার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের মজিবর খান এর ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে চাদা বাজী ও ডাকাতির অভিযোগে মামলা হয়। মামলায় আদালত তার ৫ বছর সাজা দেন। মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক এবং আত্মগোপনে ছিলেন।

    চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) মোঃ নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে ।

  • ত্রিশালের বৈলর ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত

    ত্রিশালের বৈলর ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার মাধ্যমে সমাজকে আরও গতিশীল, উন্নত, সামাজিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতিশীল করার লক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন সামাজিক
    -সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১১অক্টোবর) সকালে বৈলর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

    ইউপি সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বৈলর ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃ্ন্দ, ইউপি সকল সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বৈলর ইউনিয়ন ছাত্রলীগ, গীর্জা/মন্দিরের প্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তবর্গ, নারী প্রতিনিধি, মসজিদের ইমাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কমিটির সকল সদস্যবৃন্দ। এতে কমিটির সকল সদস্যবৃন্দ ইউনিয়ন পর্যায়ে সামাজিক- সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

    সভাপতির বক্তৃতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।

    তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

    উল্লেখ্য, সম্প্রীতি সমাবেশে ইউনিয়নের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

  • উজিরপুরে হস্তিশুন্ড জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ নির্মাণ কাজে নগদ অর্থ প্রদান

    উজিরপুরে হস্তিশুন্ড জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ নির্মাণ কাজে নগদ অর্থ প্রদান

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উওর আটিপাড়া হাওলাদার বাড়ী জামে মসজিদ নির্মাণ কাজে হস্তিশুন্ড জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যগে নগদ অর্থ প্রদান করা হয়।

    বুধবার সকালে নগদ অর্থ মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়।এ সময় উপস্থি ছিলেন সংগঠনে বদরুজ্জামান বদর,মতিউর রহমান মানিক মোল্লাহ, আব্দুর রশিদ আকন,ফাইজুল্লাহ।

    এসময় উওর আটিপাড়া হাওলাদার বাড়ী জামে মসজিদ
    কোষাধ্যক্ষ মোঃ মোহেব্বুল্লা ও আজাদ সরদার মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সংগঠন এর প্রতিষ্ঠাতা হাদিউজ্জামান হিমু বলেন, সেবাই আমাদের মূল লক্ষ্য, আমাদের সংগঠন জনসেবামূলক কার্যক্রম গুল ধারাবাহিক ভাবে করে যাবে, প্রতি মাসে একটি করে সেবা মূলক কাজ করা হবে। এ বছরের শুরুতে এ সংগঠন দারিদ্রদের মাঝে কম্বল বিতরন করেছেন বলে জানিয়েছেন।

  • পাথরঘাটায় সাবলম্বী করতে জেলে পরিবারকে সহায়তা

    পাথরঘাটায় সাবলম্বী করতে জেলে পরিবারকে সহায়তা

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
    মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে এবং উপকূলের দরিদ্র জেলেদের সাবলম্বী করতে জেলে পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়নের ২০০ জেলে পরিবারকে এ সহায়তা দেয়া হয়। সহায়তার মধ্যে ৫ টি করে হাস এবং ৮ ধরনের সবজি বীজ দেয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সামিয়া চৌধুরী, এসোসিয়েট অফিসার গোলাম রব্বানী, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

    এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সামিয়া চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তাছাড়া এখানে অধিকাংশ মানুষ মৎস্য পেশার সাথে সম্পৃক্ত। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় এ অঞ্চলের মানুষ খুবই অভাবের মধ্যে থাকেন। এটা বিবেচনা করে উপকূলের দরিদ্র জেলেদের সাবলম্বী করতে জেলে পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে। আমরা চাই উপকূলের জেলে পরিবার মাছ ধরার নিষেধাজ্ঞার সময় বিকল্প উপার্জন করুক। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না বলেন, আমরা খুবই গুরুত্বসহকারে আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে তালিকাভুক্ত করেছি। আমরা জেলে পরিবারকে প্রাধান্য দিয়েছি যাতে করে তারা বিকল্প উপার্জন করে সাবলম্বী হতে পারে।

    অমল তালুকদার
    পাথরঘাটা, বরগুনা।

  • রাঙ্গাবালীতে মাঝরাতে আগুন ক্ষয়ক্ষতি অন্তত ১৪ – ১৫ লাখ

    রাঙ্গাবালীতে মাঝরাতে আগুন ক্ষয়ক্ষতি অন্তত ১৪ – ১৫ লাখ

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের খালগোড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত দোকান পুড়ে অন্তত ১২ -১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷

    বুধবার (১১ অক্টোবর ) রাত ০১:৩০ মিনিটের সময় ২টি ঔষধের দোকান,২টি সেলুন,১টি চা – ইলেকট্রনিক দোকান, ১টি পান-সুপারির দোকান ও ১টি ফলের আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়।
    এতে পাঁচ জন ঘর মালিক রয়েছেন তারা হলেন, গোবিন্দ চন্দ্র শীল, বিমল চন্দ্র শীল,সুনিল চন্দ্র শীল,আবুল কালাম হাওলাদার (কালা বেপারী) ও মোঃ মজিবর হাওলাদার (মজিবর বিডিআর)।

    স্থানীয়দের ধারণা: শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।
    আগুনের লেলিহান ও লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও রাঙ্গাবালী থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। আগুনে সাতটি দোকানের থাকা মালামাল পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান বলেন,আমি সকালে ভিজিট করতে গিয়েছিলাম। ওখানে থাকা সাতটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।তবে কিভাবে আগুনের সূত্র পাত তা জানা যায়নি। স্থানীয় লোকদের ধারণা বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণেই এ ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হবে বলে আমি ধারণা করছি।

    রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন,আমি রাতে খবর পেয়ে পুরো থানার টিম নিয়ে ঘটনা স্থানে চলে যাই। এবং আগুন নিবাতে নেমে পড়ি। স্থানীয় লোকজনসহ আমার পুরো টিম কাজ করেও আগুন নিভাতে সক্ষম হয়নি। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ায় দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে আমার ধারনা।কিভাবে আগুন লেগেছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।স্থানীয়দের ধারণা শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।

  • বেতাগী প্রেসক্লাবে মহিলা এমপি নাদিরা সুলতানা মতবিনিময় সভা

    বেতাগী প্রেসক্লাবে মহিলা এমপি নাদিরা সুলতানা মতবিনিময় সভা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি
    বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও মহিলা সংরক্ষিত আসন-৩১৫ সংসদ সদস্য নাদিরা সুলতানা বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন ও বেতাগী প্রেসক্লাবে আলোচনা সভা করেন।

    বুধবার (১১অক্টোবর) সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ে বেতাগী পৌর শহরে জনসংযোগ করে ও বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে উপজেলার মোকামিয়া, জোইলসা, কাউনিয়া, কুমারখালি, চান্দখালীসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন, গণসংযোগ ও ছোট ছোট পথসভা করেন।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ চুন্না,পৌর ছাত্র লীগের সভাপতি মোঃ তাইফুল ইসলাম প্রমুখ।

  • গোপালগঞ্জে পাওনা এক হাজার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৬

    গোপালগঞ্জে পাওনা এক হাজার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৬

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ বুধবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এই ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    হাসপাতালে ভর্তি আহতরা হলেন, সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শিকদার (৩০), পাচি বেগম (৩৫) ও ইমরান শেখ (৩৫)।

    স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখ ও একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলেদের সাথে পাওনা এক হাজার টাকা নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে দু‘পক্ষের মাঝে সঘংর্ষ বেধে যায়। এসময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্য একজনের বুকে ঝুঁপি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের হাত, পা, ও বুকের ভেতরে ঝুপি বেধে আছে, এখানে তাদের চিকিৎসা দেয়া সম্ভব না। তাই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতয়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

  • বাগেরহাটের মোরেলগঞ্জে একই মন্ডপে ১৫১ প্রতিমা     দূর্গা দেবীর আগমনে প্রস্তুত ৭৬ মন্দির

    বাগেরহাটের মোরেলগঞ্জে একই মন্ডপে ১৫১ প্রতিমা দূর্গা দেবীর আগমনে প্রস্তুত ৭৬ মন্দির

    এস. এম সাইফুল ইসলাম কবির : হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজাকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জের মন্ডপগুলোতে সাজ সাজ রব। একই মন্ডপে ১৫১ প্রতিমা, ৭৬ মন্দিরে দেবী দূর্গা সেজেছেন অপরুপ সাজে । এ উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

    সরেজমিনে জানা গেছে, উেেপজলার ১৬টি ইউনিয়নসহ পৌর শহরে এবারে ৭৬টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দূর্গা পূজাকে ঘিরে ইতমধ্যে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রতিটি মন্দিরের সভাপতি সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের সাথে পৃথক পৃথক সভা করেছেন। হিন্দু সম্প্রদায়ের এ বড় উৎসবকে ঘিরে এখন মন্ডপে মন্ডপে চলছে ডেকোরেশন ও আলোকসজ্জার কাজ। প্রতিমা তৈরীর শিল্পীরা মাটির কাজ শেষে রংতুলির কাজে ব্যাস্ত। ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা থেকে দশমী পর্যন্ত ৫দিন ব্যাপী চলবে এ দূের্গাৎসব। মূলত মহালায় দিন থেকেই দেবী দূর্গার আগমন বার্তা মর্তলোকে শুরু হয়। এবারে মা দেবী দূর্গার আগমন ও গমন হবে ঘটকে।

    এদিকে এ উপজেলার বনগ্রাম ইউনিয়নে সবচেয়ে বেশী ১৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে শ্রীপুর,জয়পুর দূর্গামন্দিরে দেবী দূর্গাসহ বিভিন্ন দেব দেবীর ১৫১ প্রতিমা তৈরী করা হয়েছে। এ খবর শুনে দূরদুরান্ত থেকে লোকজন মন্দিরে প্রতিমা দেখার জন্য প্রতিনিয়ত ছুটে আসছেন।

    কথা হয় মন্দিরের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, সদস্য নিত্যানন্দ চক্রবর্তী, অংকুর সাহা সহ মন্দির কমিটির দায়িত্বে থাকা একাধিকরা বলেন, গত বছরে দূর্গাপূজায় ১০১ খানা প্রতিমা তৈরী করা হয়েছিলো এবারে ১৫১টি প্রতিমা তৈরী করা হয়েছে। শারদীয় দূর্গাউৎসবে এ উপজেলার আশেপাশের ইউনিয়নের গ্রাম থেকে শুধু নয় পার্শ্ববর্তী জেলা পিরোজপুর, ইন্দুরকানি, ঝালকাঠি,বরিশাল এছাড়া জেলা শহর বাগেরহাট সদর সহ চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও পূজারীদের সমাগম ঘটে এ মন্দিরে।

    এ সর্ম্পকে বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস বলেন, এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশী। দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি বাড়ীতেই উৎসবের আমেজ বিরাজ করে। শ্রীপুর জয়পুর দূর্গামন্দিরে ১৫১ প্রতিমার পূজা বাহিরে ব্যাপক সাড়া জাগিয়েছে। মন্দিরগুলোতে নিরাপত্তার জন্য ২০ সদস্যের স্থানীয় স্বেচ্ছাসেবক টিম গঠন করে ২৪ঘন্টা পাহাড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, ধর্ম যার যার উৎসব সবার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে গোটা উপজেলা এখন উৎসব মূখর। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মন্ডপের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, পুলিশ, গ্রাম পুলিশ,আনসার, বিডিপি ও স্থানীয় স্বেচ্ছাসেবক টিম গঠন করে পাহাড়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি মন্ডপে সরকারী বরাদ্দকৃত চাল আগামী সপ্তাহে বিতরণ করা হবে।

  • নিজ হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের সঙ্গে নিয়ে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    নিজ হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের সঙ্গে নিয়ে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত সফরে এসে নিজের হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের মাঝে পরিবেশন করে রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রধানমন্ত্রীর হাতের রান্না করা খাবার খেতে পেরে উচ্ছ্বাসিত তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা।

    মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে নিজের হাতে ইলিশ পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী।

    জানাগেছে, দুই দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ছোটবোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা সাথে ছিলেন। বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সেখানে স্বজন ও শেখ পরিবারের সদস্যদের জন্য নিজ হাতে ইলিশ পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী। সেই খাবার সবার মাঝে নিজ হাতে পরিবেশন করেন। পরে সকলকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খান শেখ হাসিনা। এছাড়াও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ও জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো হয় খাবার।

    প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল, কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।

    এ সময় উপস্থিত ছিলেন, শেখ পরিবারের সদস্য বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা।

    এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজ হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে খাবার খেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আগামীতে টুঙ্গিপাড়ায় এসে আমাদের সঙ্গে এভাবেই খাবার খাবেন সেই প্রত্যাশা আমাদের। #