Blog

  • তানোরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

    তানোরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মাটির ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

    জানা গেছে, ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা, বাতাসপুর ও মাঝিপাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া এসব ত্রাণ সামগ্রী স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহযোগী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি রাম কমল সাহা ও ইউপি সদস্য লুৎফর রহমানপ্রমুখ।#

  • নড়াইলে অভিমান করে কিশোরের আত্মহত্যা ও হিন্দু কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ

    নড়াইলে অভিমান করে কিশোরের আত্মহত্যা ও হিন্দু কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পৃথক ঘটনায় অভিমান করে কিশোরের আত্মহত্যা ও হিন্দু কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
    নড়াইলের কালিয়ায় গলায় ওড়নার ফাঁস দিয়ে নূর আলী শেখ (১৫) নামে এক কিশোর
    আত্মহত্যা করেছে। সে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া
    গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর শেখের ছেলে। মঙ্গলবার (১০অক্টোবর) রাত
    সাড়ে ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নুর আলীর মা ছেলের
    ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ তাদের
    নিজস্ব ঘরের আড়া থেকে নিচে নামায়। ওই কিশোর অভিমান করে আত্মহত্যা করেছে
    বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনিম আলম বিষয়টি নিশ্চিত করে
    জানান,কালিয়া থানায় অপমুত্যূ মামলা দায়ের হয়েছে। অপরদিকে নড়াইলে কলেজ ছাত্র যুবরাজ দাসের লাশ উদ্ধার। নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১অক্টোবর) দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।

    পুলিশ সুত্রে জানা গেছে,নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তাঁর ৪সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন।বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • শিক্ষার্থীরা খেলাধুলায় মনোযোগী হবে-মাহবুবুজ্জামান আহমেদ।

    শিক্ষার্থীরা খেলাধুলায় মনোযোগী হবে-মাহবুবুজ্জামান আহমেদ।

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদরাসা শিক্ষকদের হাতে ভলিবল খেলার সামগ্রী বিতরণ করেন। কোন শিক্ষার্থী যেন মাদকে আক্রান্ত না হয়, তারা যেন খেলাধুলায় মনোযোগী হয়ে ওঠে এ বিষয়ে শিক্ষকদের মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নানামুখী উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সফল ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান জননেতা মাহবুবুজ্জামান আহমেদ।

    গত ১০ ই অক্টোবর ২০২৩ইং মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদরাসা শিক্ষকদের হাতে ভলিবল খেলার সামগ্রী বিতরণ কালে তিনি এই মন্তব্য করেছেন।এ সময় তিনি আরোও বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিক। খেলাধুলার সামগ্রীর অভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন মোবাইল গেম, মাদকে আসক্ত হয়ে না পড়ে সেজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবছর শতভাগ প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ক্রীয়া সামগ্রী বিতরণ করে আসছি। খেলাধুলার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী সানজিদ রানা, ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ।

  • হালদার গ্রুপ কর্তৃক সম্মাননা স্মারক   প্রদান  করলেন মুন্সীগঞ্জের দুই সাংবাদিককে

    হালদার গ্রুপ কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করলেন মুন্সীগঞ্জের দুই সাংবাদিককে

    লিটন মাহমুদঃ

    ১০ ই অক্টোবর রোজ মঙ্গলবার সন্ধ্যায় ছয় ঘটিকার সময় হালদার গ্রুপ এর হেড অফিসে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ বিশেষ কর্মক্ষেত্রের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে ।

    তারই অংশ হিসেবে এ বছর সাংবাদিকদের কে বস্তুনিষ্ঠু সংবাদ প্রচার , নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাওয়ায় দৈনিক আলোকিত সকালের মুন্সিগঞ্জ জেলা মোহাম্মদ লিটন মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আনিছুর রহমান রলিন সম্মাননা স্মারক প্রদান করেন ।

    তরুণ ব্যবসায়ী হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার সমাজের প্রতিটা ক্ষেত্রে ই জনপ্রিয়তা অর্জন করছে ,যেমন শিক্ষা, বাল্যবিবাহ, মাদক নির্মূল, খেলাধুলা, সামাজিক উন্নয়ন ইত্যাদি ।

    সম্মাননা স্মারক প্রধান শেষে হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার বলেন , সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক তাদের সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি । তাই এ বছর আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করছি ।

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১১/১০/২০২৩ বুধবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত মাসিক আইন শৃঙ্খলা কমিটির হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি।

    সে সময় উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন,হরিপুর থানার অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মতবিনিময় সভা

    রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মতবিনিময় সভা

    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার সকাল ১২টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর রাঙ্গাবালীর আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মোটা ২২দিনের নিষেধাজ্ঞার জন্য ইউনিয়নের মৎস্য জীবি, মৎস্য ব্যাবসায়ী ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ৭নং কর্ডের ইউপি সদস্য মোঃ মোসারেফ মাতবর এর সভাপতিত্বে, মেরিন ফিশারিজ অফিসার মোঃ শাহাদাত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ নাজমুল হাচান , ইউপি সচিব মোঃ জাকির হোসেন, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শুকুর বয়াতি চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিক লিগের সভাপতি মোঃ মুছা দফাদার ইউপি সদস্য মোঃ আলী-আক্কাস, ইউপি সদস্য মোঃ জালাল ডাক্তার ইউপি সদস্য মোঃ মিজু গাজি, মহিলা ইউপি সদস্য মোসাঃ রুনু খান, মহিলা ইউপি সদস্য মোসাঃ হেনা বেগম, ইউপি কমান্ডার মোঃ ফজলুরর রহমান, ইউপি দফার মোঃ শাহাবুদ্দিন ও মোঃ নেছার উদ্দিন সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা , কর্মচারী উপস্থিত ছিলেন।

  • বর্তমান প্রজন্মের স্কুল শিক্ষার্থীদের বীর পটিয়ার ইতিহাসের সাথে ধলঘাটের ইতিহাস জানা জরুরী – তসলিম উদ্দীন রানা

    বর্তমান প্রজন্মের স্কুল শিক্ষার্থীদের বীর পটিয়ার ইতিহাসের সাথে ধলঘাটের ইতিহাস জানা জরুরী – তসলিম উদ্দীন রানা

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    পটিয়া ইতিহাসের বীর প্রীতিলতা ওয়েদ্দাদার এলাকায় ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান স্কুল সহ-সভাপতি ও ইউপি সদস্য জুয়েল নাথ বাপ্পীর সভাপতিত্বে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য -বাবু সুকান্ত নাথ
    সদস্য সচিব-মিসেস নন্দিতা সেন প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত),
    যুবনেতা এনামুল হক এনাম।
    বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক প্রতিনিধি – মিসেস রাণী আক্তার,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি – মিসেস শিল্পী দাশ,বিদ্যোৎসাহী মহিলা সদস্য – মিসেস শর্মিলা দত্ত,
    অভিভাবক সদস্য – বাবু নূপুর দে, বাবু রিপন দে, মিসেস বিউটি দেবী, মিসেস রুম্পী দাশ প্রমুখ।

    প্রধান অতিথি বলেন বীর পটিয়ার ইতিহাসের সাথে ধলঘাটের ইতিহাস ঐতিহ্য জড়িত আছে। এই এলাকায় বীর প্রীতিলতা ওয়েদ্দাদার,রাজনীতিবিদ অধ্যাপক পুলিন দের মত মানুষের জন্ম হয়ে ধলঘাট তথা পটিয়াকে ধন্য করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে নায়কেরা এই এলাকার সন্তান। তাদের প্রতি শ্রদ্ধা জানাই।তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।তাদের হাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাকে স্মার্ট বাংলাদেশ রুপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে বেশী করে বই পড়া ও কম্পিউটার বিজ্ঞান শিক্ষার মাধ্যমে সুন্দর ও সাবলীল সমাজ গঠন করতে হবে।জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের রোল মডেল করেছে তা বিশ্বে বিরল।আগামী নির্বাচনে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। ২০০ জন স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

  • দেশের মুখ উজ্জ্বল করেছেন নাসায় কর্মরত বাংলাদেশের বিজ্ঞানী ড. মশিউর রহমান

    দেশের মুখ উজ্জ্বল করেছেন নাসায় কর্মরত বাংলাদেশের বিজ্ঞানী ড. মশিউর রহমান

    আজিজুল ইসলাম : গুনীর কদর সবখানে। গুন থাকলে যেকোন ব্যক্তি সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাবেই। আর এটাই নিয়ম। তেমনি একজন গুনী ব্যক্তি যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার কৃতি সন্তান নাসা বিজ্ঞানী ড. মশিউর রহমান। তিনি নাসায় কর্মরত থেকে দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন।

    বহু বছর ধরে তিনি আমেরিকায় ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। ওয়ারলেস প্রযুক্তির উপর তিনি ব্যাপক গবেষণা করেছেন। ইতিমধ্যে ১০০ টিরও বেশি পেটেন্ট তৈরি করেছেন তিনি।

    বিশ্বে বাঙ্গালী বিজ্ঞানীদের মধ্যে তিনিই সর্বপ্রথম। যিনি ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তিতে ১০০ টির মত পেটেন্ট তৈরি করেছেন আমেরিকায়।

    ড. মশিউর রহমান ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইসএসসি পাশ করার পরে, ১৯৭৫ সালে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য ইউএস এসআর এবং ১৯৮২ সালে আমেরিকায় যান। সেখানে তিনি ইউএস এসআর থেকে রাডার সিস্টেম এর উপর প্রথম মাস্টার্স এবং আমেরিকা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি ওয়ারলেস টেকনোলজিতে আমেরিকা থেকে পিএইসডি ডিগ্রী অর্জন করেন। বিদেশের মাটিতে পড়াশোনা করেও গবেষণায় মগ্ন থেকেও সফল এই বিজ্ঞানী তার জন্মভূমির কথা ভোলেননি এক বিন্দুও। তার শিক্ষার প্রতি ব্যাপক অনুরাগ। তিনি এলাকায় মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মানসে তার জন্মস্থান যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় গড়ে তোলেন ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ। এছাড়াও তিনি বেশ কয়েকটি মাদ্রাসা ও মসজিদ নির্মান করেছেন। দূরদেশে থেকেও তিনি এলাকার অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। অসাধারণ হয়েও তিনি সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। দেশে এসে মিশে যান সাধারণ মানুষের সাথে। শত ব্যস্ততার মাঝেও তিনি তার প্রতিষ্ঠানটির দেখভাল করেন। খোৃজ খবর নেন। তার এই উদার মন-মানসিকতার জন্য এলাকায় তিনি খুবই জনপ্রিয়। তার এই সাফল্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ সহ এলাকাবাসী গর্বিত।

  • নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জাতীয় ও আন্তর্জাতিক কিছু চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জাতীয় ও আন্তর্জাতিক কিছু চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনও আছে। নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই। জনগনের ভোট আমাদের আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে। তবে ওটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা, সেই বিশাল সাইজের বোমা, সবই তো মোবাবেলা করে এই পযর্ন্ত চলে এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়, সেই কাজ সম্পন্ন না হওয়া পযর্ন্ত আল্লাহই রক্ষা করেন। উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। যখনই জীবনে আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে। কাজেই দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি সেটাই সবচেয়ে বড় পাওয়া।

    আজ বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, উপরে আল্লাহ নীচে আমার দলের লোক। যখনি আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে। মুদ্রা স্ফীতি, অর্থনৈতিক মন্দা আমরা তার থেকে দূরে না, আমাদের উপরও ধাক্কা আসে। সব জিনিস তো আমরা করতে পারি না। সেজন্য আমি সকলকে আহবান করেছিলাম, নিজেও শুর করেছি কখনো এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যে যা কিছু পারেন উৎপাদন করবেন। আমাদের খাদ্য উৎপাদন আমরা নিজেরা করবো। ফসল চাষ, তরিতরকারী, পাট, ধান যা কিছু পারা যায়, মাছ-মুরগী, গরু, ছাগল, ভেড়া যে যা পারেন পালন করবেন। বিভিন্নভাবে উৎপাদনমুখী হতে হবে সবাইকে।

    জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে জিনিসের দাম, খাবার জিনিসের দাম অতিরিক্ত বেশি। ইতিমধ্যে আপনারা জানেন সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডনসহ বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। দেখেছি সেখানে কি পরিমান জিনিসের দাম। আমাদের মানূষ অত্যান্ত দক্ষ। আমরা যদি চেষ্টা করি, আমাদের খাদ্য আমরা উৎপাদন করি তাহলে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও দিতে পারি, ইতিমধ্যে বিদেশেও যাচ্ছে।

    শেখ হাসিনা আরো বলেন, খাদ্যগুলি সংরক্ষণ করা, অথবা সেগুলিকে বিকল্পভাবে কিভাবে সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা, হিমাগার তৈরী করা, ফসলগুলি রাখা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। সেই ভাবেই দেশের উন্নয়নে আমরা নিশ্চিয়তা দিচ্ছি। শিক্ষা, দীক্ষা, লেখাপড়া সব দিকে ব্যবস্থা নিচ্ছি। কমিউনিটি ক্লিনিক থেকে ঔষধ দিচ্ছি। মানুষের কল্যাণে যা যা করার আমরা করে যাচ্ছি।

    কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, অমি কৃতজ্ঞাতা জানাই প্রথমে আমার কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর কাছে। সেখান থেকে আমি বারবার নির্বাচিত হই। সব এমপিরা ছোটে তাদের এলাকার জন্য, আর আমাকে দেখতে হয় তিন’শ এলাকা, ১৭ কোটি মানুষকে। আমার সৌভাগ্য এটাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী আমাকে দেখে। আমার জন্য কাজ করে এবং আমাকে দু:চিন্তা থেকে মুক্ত দেয়। যে কারনে আমি একেবারে নিবেদিত প্রাণ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারি। কাজের আমার দায়িত্বটাতো আপনাদেরই হাতে, আপনারই নিয়েছেন, সেটাই তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য।

    সরকার প্রধান আরো বলেন, আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, কেউ নেই, আমি পেয়েছে বিশাল আওয়ামী লীগ সংগঠন। সবচেয়ে বড় কথা আমার টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ সেই সাথে সাথে পেয়েছি সারা বাংলাদেশের মানুষ। এরাই আমার পরিবার, এরাই আমার আপনজন। কাজেই আপনজন পাশে না থাকলে কোন কাজে সফলতা অর্জন করা যায় না। আজকে যতটুকু সাফল্য অর্জন করেছি তার অবদানটুকু টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসীর যারা আমাকে সব সময় পাশে থেকে সমর্থন দেন, আপনাদেরই দান। কাজেই সেই কৃতজ্ঞতা সবার কাছে জানাচ্ছি। ভবিষ্যতে আবার আসাবো, প্রত্যেকবাই এই অফিসে আসবো।

    এর আগে বেলা এগারোটার দিকে টুঙ্গিপাড়ার নিজ বাড়ি থেকে পায়ে হেটে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়।

    দুই দিনের সফরের প্রথম দিনে ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা ৪টা ৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়।

    পরে বিকাল ৫ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে ছোটবোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া এবং মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে নিজ বাড়িতে যান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোটবোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা রাত্রী যাপন করেন। #

  • বেতাগীতে প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বেতাগীতে প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ঐতিহ্যবাহী ‘এসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া অনৈতিক কাজে জড়িত হয়ে ধরা পড়ায় তাকে অবিলম্বে অপসারনের দাবী জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিবাবক ও স্হানীয়রা।

    বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় চান্দখালী বাজারে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী- অভিবাবক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও ব্যাবসায়ীরা অংশ নেন।

    বিক্ষোভ নিয়ে বিদ্যালয় চত্তরে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মুক্তিযোদ্বা বজলুর রশিদ দুলাল, প্রান্তন ছাত্র জাহাংগীর আলম, অভিবাবক, জহির খান, ইউপি সদস্য, মজিবর রহমান, গোলাম ফারুক, অভিবাবক, গোলাম মোর্শেদ প্রমূখ।

    বক্তারা বলেন, একজন শিক্ষক যে অনৈতিক কাজ করেছেন তাতে আমাদের সন্তানদের এই বিদ্যালয় লেখাপড়ার পরিবেশ নেই এখন। অবিলম্বে তাকে অপসারন করা না হলে আমাদের সন্তানদের নিয়ে যেতে বাধ্য হবো।

    গত (০৬ সেপ্টেম্বর) ঐবিদ্যালয়ের এক প্রান্তন শিক্ষার্থীকে ধর্ষনের চেস্টা করলে, শিক্ষার্থী ৯৯৯ ফোন দিলে পুলিশ তাকে উদ্বার করে। এ সময় প্রধান শিক্ষককেও রক্তাক্ত অবস্হায় উদ্বার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর বিদ্যালয় ব্যাবস্হাপনা কমিটি নীরবতা পালন করায় অভিবাকরা প্রধান শিক্ষককে অপসারনের দ্বাবি করেন। এক পর্যায়ে আওয়ামীলীগের এক নেতা অভিযোগকারীকে ভয় দেখিয়ে  সরিয়ে রাখেন। অভিবাবকদের চাপে ৫ সদস্যর একটি তদন্ত টিম গঠন করা হলেও প্রধান শিক্ষককে বহাল রাখা হয়।

    বিদ্যালয় ব্যাবস্হাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক জাহাংগীর কবির সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের প্রতিবেদন পেয়ে ব্যাবস্হা নেয়া হবে।