Blog

  • মা ইলিশ রক্ষায়  উপকুলের কোষ্টগার্ডের অভিযান

    মা ইলিশ রক্ষায় উপকুলের কোষ্টগার্ডের অভিযান

    এস. এম সাইফুল ইসলাম কবির:প্রজনন মৌসুম তাই মা ইলিশ সংরক্ষণ ও জেলেদের অপতৎপরতা বন্ধে অভিযান চালিয়েছে মোংলা কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ অভিযান সফল করতে মোংলা বন্দরের পশুর নদী, সমুদ্র মোহনায়সহ সুন্দরবন সংলগ্ন নদী ও খালে এ অভিযান চলছে। সকাল থেকে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ সহ আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যরা।

    কোস্টগার্ড জানায়, ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন চলবে এ অভিযান। ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২২ দিনের মৎস্য আহরনের নিষেধাঞ্জা। এ নিষেধাজ্ঞার ফলে আগামী ২ নভেম্বার পর্যন্ত নদী ও সাগরে মৎস্য আহরণ বন্ধ থাকবে। ইলিশ প্রজনন কালিন সময়ে সাগরে মাছ ধরা বন্ধ রাখতে মোংলা উপকুলে অভিযান শুরু করেছে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে এ অভিযান শুরু হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার তারেক আহম্মেদ এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় কোস্ট গার্ডের অন্যান্য সদস্য এ অভিযানে অংশ নেয়, সরকারী নির্দেশনা বাস্তবায়নে কোস্টগার্ড পশ্চিম জোনের প্রত্যেক ষ্টেশন ও ক্যাম্প গুলোতে দায়িত্বে থাকা সবাই এ অভিযান পরিচালনা করবে।

  • বানারীপাড়ায় দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বানারীপাড়ায় দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা:

    বানারীপাড়ায় পাঠক নন্দিত দৈনিক সমকালের ১৯ বছর পদার্পণ করায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু জাফর মোহাম্মদ ইজাজুল হক । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, তথ্য আপা নাদিরা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংবাদিক কাওসার হোসেন, সাংবাদিক সম্পাদক সুজন মোল্লা, সরদার নজরুল ইসলাম, ফয়েজ আহম্মেদ শাওন, শফিক শাহিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল।

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল ।

  • মহালছড়িতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মহালছড়িতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    (রিপন ওঝা, মহালছড়ি)

    বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, মহালছড়িতে উপজেলা শাখার উদ্যোগে আজ ১২ অক্টোবর বিকাল ৪.০০ঘটিকায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

    আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

    এসময়ে আরো উপস্থিত থেকে সাংগঠনিক সম্পাদক দীপন ধর, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি কাজল দাশ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল, বক্তব্যে রাখেন এবং সদর ইউনিয়ন শ্রমিকলীগের নেতাকর্মীসহ সকল স্তরের আগত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    উক্ত কর্মসূচিতে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল সাত্তার’- এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক সঞ্চালনা করেন।

    আজ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

  • বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার

    বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে পড়েছে স্কুল ছাত্রীর পরিবার। অভিযুক্ত পনু ঘরামীসহ তার ভাড়াটে সন্ত্রাসীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য জীবনাশের হুমকির দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্কুল ছাত্রীর বাবা নিজাম খান ।

    বৃহস্পতিবার(১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই সব অভিযোগ করেন স্কুল ছাত্রীর বাবা নিজাম খান।

    সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় পনু ঘরামীর মুদি দোকানে গত ৭ অক্টোবর ঝালমুড়ি ক্রয় গিয়ে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের জন্য গ্রামের মাতবররা একাধিকবার বৈঠক করেন। সেখানে ৩০ হাজার টাকায় মিমাংশার প্রস্তাব দিয়ে মাতবররা সময়ক্ষেপন করলে ১০ অক্টোবর যৌন নিপীড়নের অভিযোগে পনু ঘরামী(৪২) বিরুদ্ধে মামলা করেন স্কুল ছাত্রীর বাবা নিজাম খান। এই মামলা থেকে বাঁচতে ও সঠিক তদন্ত কার্যক্রমকে ব্যহত করতে গত ১১ অক্টোবর পনু ঘরামী ও তার ভাড়াটে সন্ত্রাসী শহিদুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে নিজ বাড়িতে থানার ওসি, তদন্ত ওসি, এক এসআই,দুই ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। এই ঘটনার পর রাতে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে ফের মামলা তুলে নেওয়ার জন্য জীবনাশের হুমকি দেওয়া হয়। মামলা উঠিয়ে না নিলে ভুক্তভোগি পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে পুলিশ যায় ঘটনাস্থলে। জীবনের নিরাপত্তা চেয়ে এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

    স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে যৌন নিপীড়নের শিকার হলে থানায় মামলা দায়ের করে বিপাকে পড়েছি। আসামীদের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতে সন্তানদের নিয়ে অন্যদের বাড়িতে থাকি। আমি নর-পিশাচ পনু ঘরামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।

    অভিযুক্ত পনু ঘরামী ও শহিদুল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তারা ফোন ধরেনি।

    তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। পুলিশের পক্ষ থেকে স্কুল ছাত্রীর পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কর্তন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি গনেশ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী। এসময় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু সুধাংশু কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, আহসান হাবিব রঞ্জু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।

    এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪ বছরে রয়েছে নানা ইতিহাস, ঐতিহ্য, গৌরব, আন্দোলন, সংগ্রাম ও সফলতা।

  • আগুনে পুড়লো ৪ দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা

    আগুনে পুড়লো ৪ দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা

    নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে। এসময় দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকরা তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
    আগুনে মনিরের চাদনী পোশাক বিতান, মোবারকের চৌধুরী সোলার, স্বপনের মুদি দোকান ও একটি তুলার দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

    স্থানীয়রা জানায়, রসুলগঞ্জ বাজারে নুর নবী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুন লাগে। এতে ৪ টি দোকান ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিযন্ত্রণে আনে।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, জায়গাজমি বিক্রি করে দোকানে মাল উঠিয়েছি। ৩০-৪০ লাখ টাকার মালামাল ছিল। সবকিছু পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

    আরেক ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে আমি নিঃশেষ হয়ে গেছি।

    লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি জানা যাবে।

  • উজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    উজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি :  বরিশাল জেলার উজিরপুর উপজেলায়  অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি, স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।১২ অক্টোবর বৃহস্পতিবার  সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে রেলি , আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কেএম ইশমামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের  সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র  গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল , সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ অনেকে । অনুষ্ঠান  সঞ্চালনা করেন উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে ধারনা ও আলোচনা করা হয়। এ উপলক্ষে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । তবে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু  সরকারি প্রোগ্রামে ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের তেমন কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

  • উজিরপুরে “তথ্য আপা ” প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত 

    উজিরপুরে “তথ্য আপা ” প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত 

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি :  বরিশালের উজিরপুরে “তথ্য আপা ”  প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

    মহিলা  ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থার  অধিনে  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য  যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প  (২ য় পর্যায়) এর মাধ্যমে   ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায়  উপজেলার পশ্চিম ধামসর হাওলাদার বাড়িতে উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন কমিটির সদস্য ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার।
    বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কমিটির সদস্য বিউটি খানম , তথ্য আপা প্রকল্পের উপজেলা কর্মকর্তা জিনিয়া আফরিন সহ অনেকে ।এ সময় ঐ এলাকার ৫০ নারী উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

  • জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমীকলীগের উদ্যোগে ১২ অক্টোবর বৃহস্পতি বার সকালে উপজেলা সদরে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদার সাংবাদিকদের বলেন, শ্রমিকলীগ সব সময় শ্রমিকদের দাবীর ব্যাপারে স্বেচ্ছার থাকে। শ্রমিকরা যখন যে দাবী করেন তা বর্তমান সরকার পুরন করে দেন। যার জন্য শ্রমিকদের বাংলাদেশে আন্দোলন করতে হয় না। মানুষের কল্যানের জন্য সব সময় শ্রমিকরা কাজ করে থাকেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

  • বানারীপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ- মৃত সন্তান প্রসব থানায় মামলা

    বানারীপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ- মৃত সন্তান প্রসব থানায় মামলা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মজনু শেখের মানসিক ভারসাম্যহীন মেয়ে ছদ্মনাম নাহিদা(৪০) ধর্ষণের শিকার হয়ে সারে সাত মাসের মৃত সন্তান প্রসব করে।এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩। অভিযুক্ত একই ওয়ার্ডের মোঃ মাহাবুব খলিফার ছেলে হোসাইন(১৯)।ভিকটিমের বাবা মজনু শেখ জানান, গত ২০ বছর আগে তার মেয়ে নাহিদা খুলনায় মোবারক নামের এক জনের সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে আছে। পরবর্তীতে ৫/৬ বছর পরে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। সন্তানদের পিতা মোবারক রেখে দেয়।
    এর পর মেয়ে আমার বাড়ি চলে আসে। সংসার এবং সন্তানদের শোকে আমার মেয়ে মানষিক ভারসাম্যহীন হয়ে পরে।
    তিনি আরো বলেন, গত ৮ থেকে ৯ মাস আগে অভিযুক্ত মাদকাসক্ত হোসাইন আমার মেয়েকে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করে। হোসাইনের বাবা মাকে বিষয়টি জানাই।
    গত কয়েকদিন আগে আমার মেয়েকে দেখে সন্দেহ হলে হোসাইনের বাবা-মাকে বিষয়টি তাৎক্ষণিক জানাই। আমি গরীব হওয়ায় পরীক্ষার জন্য মাহাবুব খলিফা ৪ হাজার টাকা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আইডিয়াল ল্যাবে ৭ অক্টোবর পরীক্ষা করানো হয়। পরীক্ষায় জানা যায়, সে ৭ মাস ১৫ দিনের অন্তঃস্বত্বা। মঙ্গলবার ১০ অক্টোবর ভোরে আমার মেয়ের পেটে মারাত্বক যন্ত্রণা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এর পরে সে একটা মৃত ছেলে সন্তান প্রসব করে।এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত হোসাইন এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনাটির অভিযুক্ত হোসাইনের শাস্তির দাবিতে এলাকায় তোলপাড় শুরু হয়। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মমিন উদ্দিন জানান, মেয়েটির বাবা মজনু শেখ বাদি হয়ে ধর্ষণ মামলা করেছেন। আমরা তাৎক্ষণিক পুলিশ অফিসারদের হাসপাতালে পাঠিয়ে ভিকটিমের খোঁজ খবর নেই এবং মৃত নবজাতককে বরিশাল শেবাচিম হাসপাতালে ডিএনএ টেষ্ট ও পোস্টমর্টেম জন্য পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: