Blog

  • বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুরমরদেহ উদ্ধার

    বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুরমরদেহ উদ্ধার

    এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে সুখি বেগম (২৫) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বারাশিয়া বিলের মধ্যে মৎস্য ঘেরের পাড়ের ঘরের আড়ার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।

    অন্তঃসত্ত্বা গৃহবধু উপজেলার বারাশিয়া গ্রামের ওবাইদুল্লাহ ওরফে বাঘার স্ত্রী এবং বড়বাড়িয়া গ্রামের হাসেন শেখের মেয়ে।

    নিহতের চাচা জাকির শেখ বলেন, বিয়ের পর থেকেই স্বামী ওবাইদুল্লাহ ও তার পরিবার সুখীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। কয়েকবার মারধর ও নির্যাতনও করেছে তারা। আমাদের মনে হয় যৌতুকের জন্য ওরা সুখীকে মেরে ঝুলিয়ে রেখেছে।

    চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এক ধরণের দাবি করেছেন। আমরা সে বিষয় খতিয়ে দেখছি। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ছবি সংযুক্ত আছে।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা

  • বাগেরহাটের শরণখোলায় আ.লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া

    বাগেরহাটের শরণখোলায় আ.লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া

    এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ নেতা ও রায়েন্দা ইউপির জনপ্রিয় মেম্বার সরোয়ার হোসেন তালুকদার (৪৫) এর মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (ইন্নালিল্লাহি————–রাজিউন)। বুধবার দিবাগত রাত দেড় টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। উপজেলার খাদা গ্রামের মৃত চানমিয়া তালুকদারের ছেলে সরোয়ার হোসেন তালুকদার রায়েন্দা ইউনিয়নের খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ছোট মেয়ের বয়স মাত্র দেড় মাস। পরিবারের সদস্যদের আহজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতা সরোয়ার তালুকদার গত ৭ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দিবাগত রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আজ জোহর বাদ রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জামিল হোসাইন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি। সভায় বক্তারা আওয়ামী লীগ নেতা সরোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামাল সোহাগ, উপজেলা বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান খান, যুগ্ন আহ্বায়ক মোল্লা ইসাহাক আলী, রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান তালুকদার বাবুল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা

  • বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্টে কারেন্ট জাল পুড়িয়ে ভষ্ম

    বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্টে কারেন্ট জাল পুড়িয়ে ভষ্ম

    এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মা ইলিশ রক্ষা অভিযান ২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট ও ২ জনের অর্থ দন্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরেউপজেলার মধুমতি নদী ও নদীর তীরে ২টি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অবৈধ কারেন্ট জাল জব্দ পূর্বক পুড়িয়ে বিনষ্ট এবং দুই ব্যক্তির ৫০০ টাকা করে জরিমানা/অর্থ দন্ড করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমীনা সুলতানা নীলা। মোবাইল কোর্ট/অভিযানে সহযোগিতা করেন মোল্লাহাট থানার পুলিশ ও মৎস্য দপ্তর।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা

  • সুজানগরের ৬১পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

    সুজানগরের ৬১পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ৬১টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপের জন্য নগদ ৫ হাজার টাকা করে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট এ টাকা প্রদান করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাংগঠনিক সম্পাদক বিজন কুমার পাল,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ,সুন্দর ও শান্তিপুর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • বানারীপাড়ায় জাতীয় শ্রমিক লীগে’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বানারীপাড়ায় জাতীয় শ্রমিক লীগে’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনন্দ র‍্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন মীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক ও বানারীপাড়া পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সদর ইউনিয়নের শ্রমিক লীগ নেতা মোঃ বাদসা বেপারী।
    এসময়ে অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খিজির সরদার, জিয়াউল হক মিন্টু, এটিএম মোস্তফা সরদার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক টুকু, সাইফুল ইসলাম শান্ত, শ্যামল দত্ত, সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সহিদ,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি খলিলুর রহমান বালি, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ,সাংগঠনিক সম্পাদক মোঃ হারিচ ডাকুয়া,দপ্তর সম্পাদক শ্যামল সিকদার,পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি শেখ হারুনুর রসিদ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, এছাড়াও এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • পরিত্যাক্ত বোমা ফেটে কিশোর আহত বেনাপোলে

    পরিত্যাক্ত বোমা ফেটে কিশোর আহত বেনাপোলে

    আজিজুল ইসলামঃ পরিত্যাক্ত একটি বোমা ফেটে কিশোর আহত হয়েছে। যশোরের বেনাপোল বড় আঁচড়া গ্রামের একটি বেগুন ক্ষেতে দুপুর সাড়ে ১২ টার দিকে বোমা বিস্ফরণে মুরাদ হোসেন নামে ১৬ বছরের এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর বড় আঁচড়া গ্রামের আরিফের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনার স্থান পরিদর্শন করেন।

    স্থানীয়রা জানায়, বেগুন ক্ষেতের ভেতরে কচুগাছ পরিস্কার করার সময় বিকট জোরে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার আঘাতে মুরাদের চোখ মুখ ক্ষত বিক্ষত হয়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া জানান, বোমা বিস্ফোরণের খবর শুনেই বিস্ফোরণ স্থান পরিদর্শন করা হয়েছে । মুরাদ নামে এক কিশোর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছে সেটি তদন্ত করে দেখা হবে।

  • স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ- আইজিপি

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ- আইজিপি

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘বর্তমান সরকার পুলিশের জনবল বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। “রুপকল্প-২০৪১” বাস্তবায়ন ও “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তোমরা হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ।

    বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপপরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেন। তিনি পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট এসআই ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণ করেন।

    আবদুল্লাহ আল-মামুন বলেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে। করোনা মহামারির সময় পুলিশের ত্যাগ ও অনবদ্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে দায়িত্বের বাইরে গিয়েও জনগণের পাশে দাঁড়িয়েছে পুলিশ। এ জন্য পুলিশ পেয়েছে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন, ভূয়সী প্রশংসা। মানুষ পুলিশকে সম্মান করেছেন, ভালোবেসেছেন।

    আবদুল্লাহ আল-মামুন জনগণের প্রতি অপেশাদার আচরণ বন্ধ করা, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রুত মামলার নিষ্পত্তি করা ও পুলিশ সদস্যদের কল্যাণ—এই নির্দেশনাগুলো মেনে চলার নির্দেশ দেন। তিনি বলেন, নবীন পুলিশ অফিসার হিসেবে তোমরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে কর্মজীবন অতিবাহিত করবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা’ বিনির্মাণে তোমরা হবে জনগণের আস্থার প্রতীক, ‘জনগণের পুলিশ।

    এর আগে আইজিপি বিভিন্ন বিষয়ে সেরাদের পদক দেন। ৭৬১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে পদকপ্রাপ্তরা হলেন বেস্ট ক্যাডেট মঞ্জয় কুমার কুন্ডু, বেস্ট একাডেমিক আনিকা তাবাসসুম, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ রাবেয়া বসরী আঁখি, বেস্ট শ্যুটার তুর্ন মোহাম্মাদ মুহতাসিম এবং বেস্ট সুইমার মোঃ তৌফিকুজ্জামান নির্বাচিত হন।

    আইজিপি একটি সুসজ্জিত খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এর আগে সকালে তিনি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজি মীর রেজাউল আলম।

    অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে জিয়া- ওমর ফারুক চৌধুরী এমপি

    গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে জিয়া- ওমর ফারুক চৌধুরী এমপি

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার সময় উপজেল প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটারিমামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি,, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, প্রায় ১৫ বছরে শিক্ষা ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোট টাকার উপবৃত্তি দেয়া হয়েছে। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা জাতীর মেরুদন্ড আর শিক্ষকগন হচ্ছে মানুষ গড়ার কারিগর। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। শুধু গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে
    ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন।
    তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়।
    মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন , গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রবিউল আলম, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ মাষ্টার, প্রাথমিক শিক্ষা অফিসার

    ( ভারপ্রাপ্ত)) লাইলা তাসনিন।
    পিরিজপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ আইনুল হক তার বক্তব্যে বলেন,, শিক্ষকের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যশা। একজন শিক্ষক যদি ভুল করেন তবে সাধারণ বলে বসেন, উনি শিক্ষক হয়ে একাজটি করলেন। শিক্ষা জাতীর মেরুদন্ড শিক্ষকগণ শিক্ষার মেরুদন্ড। শিক্ষকগণকে শিক্ষার জন্য নিবেদিত হতে হবে।

    উপজেলা চেয়ারম্যান বলেন,, বিএনপি সরকার আমূলে শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মান করে দিতে পারেন নি। আজ শিক্ষা বান্ধব সরকার প্রধান শেখ হাসিনা প্রতি শিক্ষা প্রতিষ্ঠনে উন্নত ভবন নির্মান করে দিয়েছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমীকলীগের উদ্যোগে ১২ অক্টোবর বৃহস্পতি বার সকালে উপজেলা সদরে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদার সাংবাদিকদের বলেন, শ্রমিকলীগ সব সময় শ্রমিকদের দাবীর ব্যাপারে স্বেচ্ছার থাকে। শ্রমিকরা যখন যে দাবী করেন তা বর্তমান সরকার পুরন করে দেন। যার জন্য শ্রমিকদের বাংলাদেশে আন্দোলন করতে হয় না। মানুষের কল্যানের জন্য সব সময় শ্রমিকরা কাজ করে থাকেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

  • জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমীকলীগের উদ্যোগে ১২ অক্টোবর বৃহস্পতি বার সকালে উপজেলা সদরে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ আবুল কাসেম সরদার সাংবাদিকদের বলেন, শ্রমিকলীগ সব সময় শ্রমিকদের দাবীর ব্যাপারে স্বেচ্ছার থাকে। শ্রমিকরা যখন যে দাবী করেন তা বর্তমান সরকার পুরন করে দেন। যার জন্য শ্রমিকদের বাংলাদেশে আন্দোলন করতে হয় না। মানুষের কল্যানের জন্য সব সময় শ্রমিকরা কাজ করে থাকেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।