Blog

  • লালমনিরহাটে ২আসনে সংসদ নির্বাচন করতে চান আমিনুর ইসলাম

    লালমনিরহাটে ২আসনে সংসদ নির্বাচন করতে চান আমিনুর ইসলাম

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন মুসরত মদাতীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
    গত (১২ই অক্টোবর)২০২৩ইং বৃহস্পতিবার তার নিজ বাড়ি উত্তর মুসরত মদাতীতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে লালমনিরহাট (কালীগঞ্জ-আদিতমারী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আমেরিকান প্রবাসী আমিনুর ইসলাম, একথা বলেন। তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বেকার সমস্যা একটি অন্যতম মুখ্য বিষয় হয়ে উঠেছে। দিন দিন বেকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ তৈরি করে। বেকারত্ব জীবনের জন্য যেমন অভিশাপস্বরূপ, তেমনি জাতীয় জীবনের জন্য বিরাট বোঝা।

    প্রবাসী আমিনুর ইসলাম ২০০৮ সাল থেকে লালমনিহাটের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে যোগাযোগ করেন এই অবহেলিত অঞ্চলে বেকার ও অসহায় জনগোষ্ঠীর জন্য টেকসই কিছু করার জন্য। কিন্তু তারা কখনোই এ ব্যাপারে তাকে কোন সমাধানযোগ্য মানসিকতা প্রদর্শন না করে উল্টো এ ব্যাপারে সবসময় তাকে নিরুৎসাহিত করেছে। তারা নিরুৎসাহিত করলেও আমিনুর ইসলাম তার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে। ইতিমধ্যে তিনি বেকারদের হাহাকার, তাদের দুঃখ কষ্টের ও অনুভূতি গুলো বিলবোর্ড এবং ব্যানারের মাধ্যমে প্রচার করে জেলার সকল মানুষের কাছে পৌছে দিয়েছেন।

    আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম সকলের উদ্দেশ্যে আরও বলেন, রাজনৈতিক দলের নেতারা বেকার যুবক যুবতীদের জন্য টেকসই কিছু না করে উল্টো এদের জীবন নিয়ে তামাশা করছে। তারা নিজের আখের গোছানো ছাড়া কখনোই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বেকার সমস্যা সমাধানে তাদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি ও এলাকার টেকসই উন্নয়ন ছাড়া কখনোই একটা জাতি উন্নত হতে পারেনা। যার ফলে বেকার যুবক যুবতী ও অবহেলিত জনগোষ্ঠীর সুখের কথা চিন্তা করে বাংলাদেশ আইন সম্বলিত একটি হলফনামা প্রণয়ন করেন প্রবাসী আমিনুর ইসলাম। সেখানে উল্লেখ আছে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বেকার যুবক যুবতীর জন্য চাকরি, ব্যবসা এবং উন্নত দেশে কর্মসংস্থান নিশ্চিত করবেন।

    নির্বাচিত হবার ৯০ দিন পর হতে এ তিনটি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কোন অর্থ ছাড়াই বেকার যুবক যুবতীদের জন্য একটি পদ প্রদান করা হবে। উত্তীর্ণ হওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করলে বাংলাদেশের প্রতারণা আইন ৪২০ ও ৪০৬ অনুযায়ী আইনগত দন্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন।

    হাসমত উল্লাহ ।

  • পাইকগাছার ১৫৫ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান

    পাইকগাছার ১৫৫ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পাইকগাছার ১৫৫ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি মন্দিরের অনুকূলে ৫’শ কেজি করে ১৫৫ টি মন্দিরের অনুকূলে মোট ৭৭.৫০০ মেট্রিক টন চাল প্রদান করা হয়।
    বুধবার বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু’র নিকট সরকারি বরাদ্দকৃত অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
    উল্লেখ্য এবছর উপজেলার ১৫৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃংখলা সংক্রান্ত সভা করে দুর্গোৎসব উদযাপন এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় পরোয়ানার ১৭ আসামি গ্রেফতার

    পাইকগাছায় পরোয়ানার ১৭ আসামি গ্রেফতার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় গত দুই দিনে গ্রেফতারী পরোয়ানার ও নিয়মিত মামলার ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার রতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা হলেন, সোলাদানা ইউনিয়নের আইয়ুব আলী গাজী ছেলে লুৎফর রহমান গাজী, পৌর সভার শিববাটি গ্রামের গহর গাজীর ছেলে মোহর আলী গাজী, সরল গ্রামের রতন দাশের ছেলে দেব্রত দাশ, চাঁদ খালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আলতাফ আলীর ছেলে আতিয়ার সরদার, শের আলীর ছেলে আফসার সরদার, আকবর সরদারের ছেলে মতিন সরদার, শাহাবুদ্দিন শেখের ছেলে বাবু শেখ, মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে ইকবাল সরদার, কৃষ্ণ নগর গ্রামের বদো গাজীর ছেলে গফ্ফার গাজী, কপিলমুনি ইউনিয়নের কাজিমুচা গ্রামের কাশেম উদ্দিনের ছেলে ফজলু সরদার, ক্শিম নগর গ্রামের মজিদ মোড়লের ছেলে রাসেল মোড়ল, আমিন সরদারের ছেলে রেজাউল সরদার,গড়ুই খালী ইউনিয়নের শফি হাজীর ছেলে নিশাদ গাজী, মনজু সানার ছেলে বিল্লাল সানা, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রহমত আলীর স্ত্রী রাবেয়া খাতুন, মটবাটি গ্রামের সাজ্জাদ গাজীর ছেলে শফিকুল ইসলাম গাজী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পরোয়ানর ১৭ আসামিকে গ্রেফতার করে বৃহষ্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • চিত্তবিনোদনের জন্য দৃষ্টিনন্দন পার্ক করার দাবী পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হলো পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘি

    চিত্তবিনোদনের জন্য দৃষ্টিনন্দন পার্ক করার দাবী পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হলো পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘি

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)্॥
    খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির শেওলা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এর মাধ্যমে ঐতিহ্যবাহী দীঘিটির পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আসবে এবং দীঘিটিই হবে পৌরসভার চিত্তবিনোদনের অন্যতম মাধ্যম। বৃহস্পতিবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন শেষে এমন সম্ভাবনার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লতিফা আখতার, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সরদার, আব্দুল্লাহেল বাকী ও মিনারুল ইসলাম। উল্লেখ্য, পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘি। দীঘিটি প্রায় ৫শ বছরের পুরাতন। এলাকায় প্রচলিত আছে তৎকালীন সময়ে হযরত খানজাহান আলী (রহঃ) এর অনুসারী পীর সরল খাঁ দীঘিটি খনন করেন। পীর সরল খাঁ এবং দীঘিটি ঘিরেই রয়েছে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য। বিভিন্ন সূত্রে জানাযায়, সরল খাঁ’র নামেই নামকরণ হয় সরল গ্রাম। তার পাইক পেয়াদাররা গাছে নৌকা বাঁধতো সেখান থেকেই নাম হয় পাইকগাছা। দীঘির পাশেই যেখানে বাদী-দাসীরা বাস করতো। এখানকার নাম হয় বান্দিকাটী গ্রাম। যেখানে গোশালা ছিল সেখানকার নাম হয় ঘোষাল। লোক লস্কর যেখানে থাকতো সেখানকার নাম হয় লস্কর। এভাবেই সরল খাঁ এবং সরল খাঁ দীঘিকে ঘিরেই রয়েছে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য। এছাড়া তৎকালীন সময়ে এই দীঘির পানি পান করে অসংখ্য মানুষ রোগ বালাই থেকে মুক্তি পেয়েছে বলে এলাকায় প্রচলন রয়েছে। ১৫ বিঘা আয়তনের দীঘিটি দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শেওলা ও আগাছায় ভরে গেছে গোটা দীঘিটি। দীঘিটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সংস্কার করে চিত্তবিনোদনের ব্যবস্থা করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন ইউএনও মুহাম্মদ আল-আমিন। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী দীঘিটিতে একটি দৃষ্টিনন্দন পার্ক করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

  • গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫০০০ টাকা জরিমানা

    গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫০০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, সাদুল্লাপুর, গাইবান্ধা এর যৌথ উদ্যোগে সাদুল্লাপুর উপজেলায় ১২.১০.২০২৩ ইং তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স ওয়াটরমার্ক এন্টারপ্রাইজ, সদরপাড়া, সাদুল্লাপুর, গাইবান্ধা প্রতিষ্ঠানটির হলুদের গুড়ার মোড়কে পন্যের নাম, উৎপাদন ও মেয়াদ না থাকায় এবং সরিষার তেল এর টিন এর কোন মোড়ক না থাকায় ৫০০০/- জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

    উক্ত অভিযানটি পরিচালনা করেন জনাব মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, সাদুল্লাপুর, গাইবান্ধা। প্রসিকিউটর হিসেবে ছিলেন জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল-মাগুরা সড়কের সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা (৪৫) ও আরোহী একই গ্রামের ছবুর শেখের ছেলে মাদ্রাসা ছাত্র আলীম পরীক্ষার্থী কাফিল শেখ (২৪)। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মিঠাপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
    এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

  • কর্মস্থলে আপনার চোখকে ভালোবাসুন’ – শ্লোগানে পালিত হল বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩

    কর্মস্থলে আপনার চোখকে ভালোবাসুন’ – শ্লোগানে পালিত হল বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩

    ঢাকা, ১২ই অক্টোবর ২০২৩: আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসে ২য় সপ্তাহের বৃহস্পতিবার সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়। ২০০০ সাল হতে বিশ্বব্যাপী চক্ষুসেবা কার্যক্রমকে আরো বেগবান করার নিমিত্তে এ দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে যে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে তা হল: “কর্মস্থলে আপনার চোখকে ভালোবাসুন”। মানসম্পন্ন চক্ষুসেবা ও যত্নের উপর এ বছর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

    ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যাণ্ড হসপিটাল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যাণ্ড হসপিটাল -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম আখতারুজ্জামান, এনডিসি, পিএসসি (অবঃ)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ সারোয়ার আলম, পরিচালক-এডুকেশন ডিপার্টমেন্ট; প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক-মেডিকেল সার্ভিসেস। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিসের উপ-পরিচালক মোঃ ডঃ সাজ্জাদ ইফতেখার সহ হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের উপ-পরিচালকবৃন্দ, সহযোগী পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করে অফথালমোলজিক্যাল সোসাইটি অব্ বাংলাদেশ (ওএসবি) -এর মাধ্যমে এরিস্টোফার্মার এরিস্টোভিশন।

    অনুষ্ঠানের আলোচনা-পর্বে ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম আখতারুজ্জামান, এনডিসি, পিএসসি (অবঃ) বলেন: আমরা কর্মস্থলে যে কাজই করি না কেন সবার আগে আমাদের শারীরিক স্বাস্থ্য বিশেষভাবে চোখের যত্ন নিতে হবে কারণ চোখ ভালো না থাকলে আমাদের উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। চোখ দেহের ছোট্ট একটি অঙ্গ হলেও এর অসুস্থ্যতার কারণে আমাদের পুরো শরীরই অকেজো হয়ে পড়তে পারে। এজন্য কোনভাবেই চোখের যত্নে অবহেলা করা উচিৎ নয়। চল্লিশ বছরের উর্ধে সকল মানুষেরই চক্ষু পরীক্ষা করা দরকার; কারণ এই বয়সে সাধারণ আমাদের চোখে দৃষ্টিগত সমস্যা দেখা দেয়। আজকের এই বিশ্ব দৃষ্টি দিবস সে কথাই আমাদের স্মরণ করে দিচ্ছে।

    দিবস উদ্যাপন কর্মসূচিটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম অংশে দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা এবং পরের অংশে ছিল বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি হাসপাতাল থেকে বের হয়ে ফার্মগেটস্থ খামারবাড়ী এলাকা ঘুরে আবার হাসপাতালে এসে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের কমিউনিটি সার্ভিসের সহকারী পরিচালক নিকোলাস বিশ্বাস। র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, নার্স সহ প্রায় ১৫০ জন কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।।

  • নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

    নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ইকবাল মোল্যা (৪০) নামে এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার(১১ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এঘটনা ঘটে। নিহত ইকবাল মোল্যা উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার দ্বীন মোহাম্মদ মোল্যার ছেলে।

    পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়,রাত সাড়ে ৭টার দিকে ইকবাল মোল্যা তার বাড়ির নিজস্ব মিটারের তারে সমস্যা দেখা দেয়। তিনি নিজে লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশতঃ লাইনের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়। নিহত ইকবালের ছোট দুটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

    এব্যাপারে কালিয়া থানার ওসি তদন্ত মোঃ রতনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযান

    পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে পাইকগাছার বিভিন্ন হাট-বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এসময় হাট বাজার গুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র্্যালী, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু । বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মশিউর রহমান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, কে ডি বাবু, আকরামুল ইসলাম,শ্রমিক নেতা আনারুল ইসলাম, শেখ জামাল হোসেন, মানবেন্দ্র মন্ডল, পরেশ মন্ডল, হাবিবুর গোলদার, আব্দুর রহিম, সাদ্দাম হোসেন মানিক, দীপঙ্কর মন্ডল, ইবাদুল ইসলাম, ইউনুস আলী গাজী, মান্না দে ও মনিরুল ইসলাম।