Blog

  • আমতলীতে ১ ঘন্টার উপজেলা চেয়ারম্যান  জারিফা সিকদার

    আমতলীতে ১ ঘন্টার উপজেলা চেয়ারম্যান জারিফা সিকদার

    খাইরুল ইসলাম মুন্না

    আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ এর সভাপতি জারিফা সিকদার । ১১ অক্টোবর বুধবার বিশ^ কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে কনিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট-সিবিডিপি ওয়াইমুভস প্রকল্পের মাধ্যমে গার্লস টেকওভার কর্মসূচীর আয়োজন করা হয়। আমতলী উপজেলা কে শিশুর জন্য সুরক্ষিত রাখতে বদ্ধ পরিকর থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, যুব, সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একতাবদ্ধ থাকা, শিশুদের বিনোদনের জন্য এলাকায় শিশুপার্ক ও খেলার মাঠ বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, কন্যা শিশুদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা মিলনায়তন প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং একটি করে শিশু সুরক্ষা দল গঠন করার বিষয় সুনির্দিষ্ট প্রস্তাব আনেন। এর উপর ভিত্তি করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতীকী উপজেলা পরিষদ চেযারম্যানদ্বয় একটি সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিবিডিপি ওয়াই মুভস্ প্রকল্প বাস্তবায়ন করছে।

    গার্লস টেকওভার অনুষ্ঠানে আমতলী উপজেলা এনসিটিএফ এর সহ-সভাপতি আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি জাকির হোসেন, মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিক, যায়যায়দিন, আমতলী, লিটন হিউবার্ট কোড়াইয়া, ওয়াল্ড ভিসন প্রতিনিধি। এ ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিডিপি’র হিসাব কর্মকর্তা নিলুফার বি আম্মান, প্রকল্পের ইয়ুথ ভলান্টিয়ার সাজিদ আরমান সজিব সহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সজিব হোসেন ইয়ুথ ভলান্টিয়ার বরগুনা সদর।

    সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। সভায় বক্তাগণ বলেন কন্যা শিশুর নেতৃত্বের বিকাশ ও উন্নয়নে এ ধরনের কর্মসূচি প্রশংসার দাবিদার।

  • আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

  • ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

    ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওলাম পরিষদ, গোপালগঞ্জ ও তৌহিদি জনতার ব্যানার এ কর্মসূচী পালন করা হয়।

    আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লীরা একত্রিত হয়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানববন্ধনকারীরা হামলা বন্ধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে। এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

    মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারন মুসল্লীরা অংশ নেন।

    এসময় বক্তারা, ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানিয়ে, ফিলিস্তিনে অর্থিক ও খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য সরকারে কাছে দাবী জানায়। এছাড়া ইসরায়েলী পন্য বর্জনের দাবী জানানো হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাও একই দবীতে মামববন্ধন অনুষ্ঠিত হয়েছে। #

  • সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

    সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তজার্তিক দুযোর্গ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও গণ উন্নয়ন কেন্দ্র এবং এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় পরিষদ চত্বরে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ফায়ার সার্ভিসের ইনচার্জ গুলজার রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাংবাদিক এ মান্নান আকন্দ, আনিসুর রহমান আগুন, পিন্টু সরকার, পিআইও অফিস সহকারী আকবার হোসেন, কেয়ার বাংলাদেশ ও এসকেএস ফাউন্ডেশন প্রদৃপ্ত প্রকল্পের মোছাঃ মুন্নী বেগম, রেখা রানী সরকার ও এফপিপি ভলান্টিয়ারগণসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মোঃ আছানুর শেখ, গণ উন্নয়ন কেন্দ্রের ডলি বেগম,বিজলী রানী,চামেলি আক্তার
    প্রমূখ। এর আগে, একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি কাণ্ডের ঘটনা ঘটলে জানমাল রক্ষার্থে করণীয় কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করেন।

  • বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট কেএম ইয়াহিয়া নয়ন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট কেএম ইয়াহিয়া নয়ন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি : বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কেএম ইয়াহিয়া নয়ন, হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক কেএম ইয়াহিয়া নয়ন ভাইয়ের জন্মদিন আজ ১৩ অক্টোবর । জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। কেএম ইয়াহিয়া নয়ন অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন- ফারুক চৌধুরী এমপি

    শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন- ফারুক চৌধুরী এমপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জানে কিভাবে দলকে সুসংগঠিত করতে হয়। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজন কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

    এমপি ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আজকের পৌর আওয়ামী লীগের কর্মীসভা দেখে মনে হয়েছে পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন আগের চাইতে অনেক বেশী শক্তিশালী।

    আমি আমার ২৩ বছরের রাজনীতি জীবনে এমন সফল কর্মীসভা পৌর আওয়ামী লীগকে করতে দেখিনি। আশা করি উপজেলা আওয়ামী লীগসহ সকল সংগঠন এমনি ভাবে শক্তিশালী হয়ে এগিয়ে যাবে এবং আগামী সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবে।
    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষা ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি টাকার উপবৃত্তি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। শুধু গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে
    ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন।
    তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়।

    আগামীদিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগেকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসা।

    পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

    এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএম শাহীন, পৌর যুবলীগের সভাপতি আব্দুল জাব্বার, সাধারণ সম্পাদক আন্দুল্লাহ আল মামুনসহ সকল অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এর আগে প্রধান অতিথি পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে থেকে সাংগঠনিক কার্যক্রমের বক্তৃতা শোনেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    ’অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল জীবন গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ সময় শিশুদের নিয়ে বিভিন্ন চিএাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

    শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

    সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত এর সভাপতিত্বে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা নুর আলম হাওলাদার, মেরিন ফিসারীজ কর্মকর্তা কৃষিবিদ মো: ওয়ালিউল্লাহ শুভ ,কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু,
    এ সময় বক্তারা বলেন,প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের সচেতনা বৃদ্ধি করতে হবে, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃস্টির দুর্যোগ কেও সমান গুরত্ব দিতে হবে , দুর্যোগ প্রতিরোধ এর চেয়ে প্রশমন গুরত্বপূর্ণ, দুর্যোগ প্রশমনে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে, এর সুফল আমরা এখন পাওয়া শুরু করেছি।

    অনুষ্ঠানে উপজেলার সিপিপি নেতৃবৃন্দ বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী। পরে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি,প্রশাসন ও মৎস্য খামারের মালিকদের এক হয়ে কাজ করতে হবে

    জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি,প্রশাসন ও মৎস্য খামারের মালিকদের এক হয়ে কাজ করতে হবে

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন-অপরিকল্পিত মৎস্য চাষের পরিণাম হচ্ছে বর্তমানে ত্রিশালের জলাবদ্ধতা। প্রাকৃতিক যেকোনো জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও মৎস্য খামারের মালিকদের এক হয়ে কাজ করতে হবে। এ সমস্যা নিরসনে প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে মতবিনিময় করে জলাবদ্ধতা নিরসন করার আহবান জানান তিনি।

    দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পতাকার দিকে তাকিয়ে যারা বঙ্গবন্ধুকে দেখে না, আমি বিশ্বাস করি সেই মানুষ বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না।’

    বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান,সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, মুজাহীদ খান ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবীর আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, কানিহারী ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মন্ডল, বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।

  • শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা

    শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    “মুক্ত চিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা, ও দেশসেবা ” এই শ্লোগানকে বুকে ধারণ করে নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সদস্য মরহুম ওয়ালী উল্লাহ চৌধুরী এবং সংগঠনটির আজীবন দাতা সদস্য ও উপদেষ্টা সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল হকের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে, ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার কাজীরহাট বাজারে শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদ কার্যালয়ে সভাপতি মহিউদ্দিন মহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল এর সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্প্রেক্টা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেলিম উল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, সানজি গ্রুপের কর্ণধার ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি)
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, শহীদ আমানউল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কার্তিক লাল ভৌমিক,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল হান্নান বাবুল,লংকাবাংলা ব্যাংকের(ঢাকা) সিনিয়র ম্যানেজার একরাম উল্লাহ চৌধুরী রাফি,সহসভাপতি আবদুল সাত্তার সহ অনেকেই। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সেনবাগ- চাঁরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, উপদেষ্টা সদস্য মমিন উল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে বক্তারা শহীদ আমানউল্লাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠালগ্নে বিশেষ অবদান রাখা মরহুম ওয়ালী উল্লাহ ও মরহুম আবদুল হক সাহেবের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং মরহুমদের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • রাঙ্গাবালীতে জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রাঙ্গাবালীতে জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম ঃ
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন শ্রমীকলীগের উদ্যোগে ১৩ অক্টোবর শুক্রবার বিকালে চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়কি প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা দফাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আক্কাস ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মস্তফা কামাল, চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ডিপ্টি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন হাওলাদার, ঘাট শ্রমিক লিগের সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগের, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লিগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা দফাদার তার বক্তব্যে বলেন, শ্রমিকলীগ সব সময় শ্রমিকদের দাবীর ব্যাপারে স্বোচ্ছার থাকে। শ্রমিকরা যখন যে দাবী করেন তা বর্তমান সরকার পুরন করে দেন। যার জন্য শ্রমিকদের বাংলাদেশে আন্দোলন করতে হয় না। মানুষের কল্যানের জন্য সব সময় শ্রমিকরা কাজ করে থাকেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ ও কেক কাটা হয় ।