Blog

  • আজ রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হতে যাচ্ছে বিশ্ব মান দিবস দিবসটি

    আজ রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হতে যাচ্ছে বিশ্ব মান দিবস দিবসটি

    আগামীকাল ১৪ অক্টোবর ২০২৩, ৫৪তম বিশ্ব মান দিবস। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৪তম বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।

    বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার/প্রচারণার জন্য রংপুর মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মান দিবসের শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টাঙানো হয়েছে।

    রংপুরে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ, সকাল ১০:৩০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ আকবর আলী, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ রেজাউল ইসলাম মিলন এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ মোবাশে^র হাসান। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ।

    উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

  • পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ; সরকার দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম-এমপি-বাবু

    পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ; সরকার দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম-এমপি-বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    খুলনা-৬ আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার এখন সক্ষমতা অর্জন করেছেন। শুক্রবার আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বলেন ,দুর্যোগের পুর্বেই সরকারী ও বে সরকারি ও গনমাধ্যমে প্রচারিত সতর্কতা মূলক প্রচারণা ও দুর্যোগ পরবর্তীতে ক্ষয় ক্ষতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,এনজিও, সিপিপি’র সেচ্ছ্বাসেবক টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার ফলে ক্ষয়ক্ষতি কম হয়। নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ডের উদাহরণ তুলে ধরে এমপি বাবু আরোও বলেন,প্রাকৃতিক দুর্যোগ ও ঝুকি মোকাবেলায় মানুষের জান-মাল রক্ষার্থে সরকার বিভিন্ন স্থানে বিশেষ করে উপকূলীয় এ অ লে পর্যাপ্ত পরিমান বহুতল সাইক্লোন সেল্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো নির্মান করেছেন।শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএম এ রাজ্জাক। বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির মোঃ ইলিয়াস,সুশিলনের আরিফুন্নেচ্ছা শীলা,সিপিপি’র নেত্রী শেখ জুলি। এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌরসভা সিপিপি’র কর্মীরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হোক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় শেষ মুহুর্তে প্রতিমার রং তুলি সাজ সজ্জার কাজে ব্যাস্ত সময় পার করছে মৃত শিল্পীরা

    পাইকগাছায় শেষ মুহুর্তে প্রতিমার রং তুলি সাজ সজ্জার কাজে ব্যাস্ত সময় পার করছে মৃত শিল্পীরা

    ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।
    আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহত অনুষ্ঠান শারদীয় দূর্গাউৎসব। এ উৎসবকে ঘিরে
    পাইকগাছায় শেষ মুহুর্তে প্রতিমার রং তুলি সাজ সজ্জা ও নজর কাড়া প্যান্ডেল তৈরি কাজে ব্যাস্ত সময় পার করছে মৃত শিল্পী ও কারিগররা। এ বছর পাইকগাছা পৌরসভা ও দশ টিকে ইউনিয়নে ১৫৫ টি পূজা মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পৌর সভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি কপিলমুন ইউনিয়নে ১৯ টি, লতা ১৪ টি সোলাদানা ইউনিয়নে ১২ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাড়ুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি, গড়ুইখালী ইউনিয়নে ১৩ টিসহ মোট ১৫৫ টি মন্দিরে শ্বারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছর ও দূর্গা উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলার কপিলমুনি মিলন মন্দির প্রগতি সংঘের আয়োজক কমিটি। কপিলমুনি তথা দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ দূর্গা প্রতিমা প্রদর্শনের আয়োজন করেছে তারা। পাশাপাশি দূর্গাপুজাকে ঘিরে বিনোদ স্মরণে নানা আয়োজন রয়েছে এবারের পুজায়। এখানে বিনোদের ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে তার শৈশব, শিক্ষা জীবন, ব্যবসা জীবনসহ বিনোদ থেকে রায় সাহেব বিনোদ বিহারী সাধুতে পরিণত হওয়া ও তার কীর্তিকার্য সমূহ। ভাস্কর্য প্রদর্শনের মাধ্যমে রায় সাহেব বিনোদ বিহারীর সাধু জীবন পরিক্রমার চিত্র নতুন প্রজন্মকে জানান দিতে তা ফুটিয়ে তোলা হয়েছে এ আয়োজনে। অত্যান্ত দৃঢ়তার সাথে কপিলমুনি বিনোদগঞ্জ প্রতিষ্ঠাতা দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর জীবন চিত্র তুলে ধরার মতো মহতী কাজ হাতে নিয়েছে তারা। প্রতিবারের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে মিলন মন্দির সার্ব্বজনীন কেন্দ্রীয় দূর্গাপূজা মন্দিরে। যার মধ্যে অন্যতম হচ্ছে শারদীয় মায়ের প্রতিমা। যেটা ধারণা করাযায় দক্ষিণ খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিমা হতে পারে এটা। আগামী শুক্রবার (২০ শে অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে। সূচনা পর্বে সন্ধ্যা ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চণ্ডীপাঠ। সন্ধ্যা ৭ টায় শ্রীমদ্ভভগবত গীতার শ্লোক স্তব। শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমী। এদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, গান ও নৃত্যানুষ্ঠান। রবিবার (২২ অক্টোবর) মহাঅষ্টমী লগ্নে রাত্র ৭.৩০ মিনিটে জাদু প্রদর্শনী। এ অনুষ্ঠানে জাদু প্রদর্শন করবেন জোনাকী যাদু চক্রের অন্যতম খ্যাতিমান জাদু সূর্য ও যাদুজগতের উজ্জ্বল নক্ষত্র জাদুকর পি.সি.সাহা। একই মে সঙ্গীত পরিবেশন করবেন সাতক্ষীরা সংগীত একাডেমীর শিল্পী গোষ্ঠী। সোমবার (২৩ শে অক্টোবর) মহানবমী পুজা অন্তে রাত্রিকালীন সংগীতানুষ্ঠান পরিবেশন করবেন সাতক্ষীরা সংগীত একাডেমীর শিল্পীবৃন্দ। একই আয়োজনে রাত্র ৯ টায় “নবরূপে মহা দুর্গা ” পরিবেশন করবেন দক্ষিণবঙ্গের খ্যাতিনামা লাইব্রেরী মামুদকাটী অনির্বাণ শিল্প গোষ্ঠী। মঙ্গলবার (২৪ শে অক্টোবর) মহাদশমী পুজা পরবর্তী দূর্গা মায়ের বির্সজনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। এ ব্যাপারে সরেজমিনে প্রদর্শনকালে কথা হয় মিলন মন্দির সংঘের মূখপাত্র বিপ্লব সাধুর সাথে। এসময় দূর্গাপুজার সার্বিক আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দূর্গামায়ের প্রতিমা প্রদর্শন ছাড়াও একটু ব্যাতিক্রমী আয়োজনের মাধ্যমে কপিলমুনি তথা বিনোদগঞ্জ প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদ বিহারী সাধুর জীবন বৈচিত্র্য ভাস্কর্য প্রদর্শনের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। ১৮৯০ সালের ২০ শে মে খুলনা জেলার কপিলমুনিতে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম যাদব চন্দ্র সাধু ও মাতার নাম সহচরী দেবী। তারা ছিলেন চার ভাই এবং তিন বোন। পুত্র সন্তানদের মধ্যে বিনোদ তৃতীয় ছিলেন। বিনোদের প্রথম ভাস্কর্যটির মাধ্যমে আমরা তার শৈশবের একটি খন্ড চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। বাবা ও মায়ের সাথে খেলার ছলে আছেন আমাদের বিনোদ। তিনি ছিলেন এ জনপদের অন্যতম শিক্ষা অনুরাগী। কপিলমুনি থেকে তিনি প্রতিদিন প্রায় সাত কিলোমিটার পায়ে হেঁটে ও কপোতাক্ষ নদ পেরিয়ে বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসি রায় প্রতিষ্ঠিত রাড়ুলী আর.কে.বি.কে হরিশচন্দ্র ইনস্টিটিউটে অধ্যায়ন করতেন। তিনি স্যার পিসির রায়ের আশীর্বাদ পুষ্ঠ শিক্ষার্থী ছিলেন। বিনোদের দ্বিতীয় ভাস্কর্যটির মাধ্যমে আমরা তার শিক্ষাজীবনের একটি খন্ড চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। স্যার পিসি রায়কে প্রণাম করছেন আমাদের বিনোদ। শৈশব থেকে বিনোদ তার বাবার হাত ধরে ব্যবসা জীবনে পদার্পণ করেন। ব্যবসায়ীক দূরদর্শিতার পরিচয় দিতে গিয়ে ক্রেতা সন্তুষ্টি অর্জনে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। এরই মধ্য অন্যতম হলো, কেরোসিনের ব্যবসাতে গিয়ে তৎকালীন সময়ে ক্রেতাদের হারিকেন ও কুপির জন্য বিনামূল্যে সলতে বিতরণ করতেন।এমন বিভিন্ন প্রকার দূরদর্শিতার মাধ্যমে তিনি ব্যবসা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখেন। বিনোদের তৃতীয় ভাস্কর্যটির মাধ্যমে আমরা তার ব্যবসায়ীক জীবনের একটি খন্ড চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে রয়েছে কেরোসিন বিক্রিরত অবস্থায় বিনোদ এবং দু’জন ক্রেতা। বিনোদ ছিলেন কপিলেশ্বরী মায়ের আশীর্বাদ পুষ্ট। আধুনিক কপিলমুনি তথা বিনোদগঞ্জ উন্নয়নের রূপকার ছিলেন বিনোদ। এ অ লের উন্নয়নের ধারায় বিনোদের মাথায় ছিল কপিলেশ্বরী মায়ের আশীর্বাদী হাত। জনশ্রুতি আছে যে, কপিলেশ্বরী মা শাঁখা পরিধান করেন শাঁখারির নিকট হতে বিনোদের কন্যা রূপে। চতুর্থ ভাস্কর্যটিতে আমরা শাঁখারির হাত থেকে কপিলেশ্বরী মায়ের শাঁখা পরা এবং পিতা রূপে বিনোদকে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া বিনোদের কীর্তি সমূহ উল্লেখ্যযোগ্য হচ্ছে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, সিদ্ধেশ্বরী ব্যাংক,
    অমৃতময়ী মিলনায়তন, ভরত চন্দ্র হাসপাতাল, বেদ মন্দির, কপিলেশ্বরী মায়ের মন্দির পূর্ণনির্মাণ, সহচরী সরোবরসহ দক্ষিণা লে প্রথম এক্সরে মেশিন ও প্রথম বৈদ্যুতিক জেনারেটর স্থাপন করেন কপিলমুনিতে। বিনোদের প ম ভাস্কর্যটিতে তার সকল উন্নয়ন মূলক কাজের চিত্র প্রদর্শিত করা হয়েছে। এক কথায় বলাযায় কপিলমুনি মিলন মন্দির প্রাঙ্গণ হবে এবার দূর্গাপুজার মিলন মেলা। যেখানে জমকালো সাজ-সজ্জার পাশাপাশি দূর্গাপূজার পবিত্রতা ও স্বাত্তিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। দুর্গা উৎসব শান্তিপূর্ণ ভাবে সফল করতে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃংখলা সংক্রান্ত সভা করে দুর্গোৎসব উদযাপন এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক দিনাজপুরের শাকিল আহমেদ

    রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক দিনাজপুরের শাকিল আহমেদ

    জাকিরুল ইসলাম জাকির (বিশেষ প্রতিনিধি) দিনাজপুর:

    প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ।

    প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের পদক বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি জানা যায়।

    শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৮টি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলা প্রশাসক শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও মো. শাকিল আহমেদ।

    রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে আধুনিকভাবে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষে ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেন প্রাথমিক শিক্ষা বিভাগ।

    দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ আনন্দের সঙ্গে জানান, জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার নেওয়ার পর থেকে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ও মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিলো। যা পুরো জেলায় বাস্তবায়ন করা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা ও তাদের মেধা বিকাশকে আরও সহযোগী করে তোলা এবং শিশু বান্ধব করে গড়ে তোলা।

    তিনি আরও জানান, আগামীতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুন্দর পরিবেশ তৈরি করে শহীদ মিনার নির্মাণ করা হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী শিক্ষক নিয়োগ করা হবে। যাতে করে শিক্ষকগণ শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটাতে পারে।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

    বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা, চিত্রাংকন, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়কত এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
    “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, সুশীলনের উপজেলা সমন্বয়কারি দিপালী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দুর্যোগে করনীয় বিষয়ের ওপর ফায়ার সার্ভিস মোরেলগঞ্জের একটি টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করেন। মহড়া প্রদর্শন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাটসংবাদদাতা

  • মোংলা-রামপাল যত উন্নয়ন সব শেখ হাসিনার অবদান: উপমন্ত্রী হাবিবুন নাহার

    মোংলা-রামপাল যত উন্নয়ন সব শেখ হাসিনার অবদান: উপমন্ত্রী হাবিবুন নাহার

    এস এম সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সারাদেশের গ্রাম বাংলাসহ বাগেরহাটের রামপাল-মোংলার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার অবদান, এখানে অন্য কোন সরকারের অবদান নেই।

    এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন রামপাল ও মোংলা উপজেলার বাগেরহাট জেলার মধ্যে সব থেকে ঝুকিপূর্ণ র্দূযোগ প্রবন এলাকা। এখানকার মানুষ প্রকৃতিক নানা র্দূযোগ মাথায় নিয়ে বসবাস করে। আজকে এই ফায়ার স্টেশন উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের নিরাপত্তা বাড়বে। এসময় তিনি ফায়ার স্টেশনের কর্মীদের যে কোন র্দূযোগ মোকাবেলায় আন্তরিকতার সাথে মানুষের পাশে থাকার আহবান জানান। ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ন সচিব জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ, সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বাগেরহাটের রামপালে ইয়াবাসহ আটক ১

    বাগেরহাটের রামপালে ইয়াবাসহ আটক ১

    এস এম সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট : বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।আজ শুক্রবার (১৩ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আটককৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । তিনি আরও বলেন যে, রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবির জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাটসংবাদদাতা

  • দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে  শেখ হাসিনার বিকল্প নেই…..মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী

    দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই…..মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী

    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি,

    মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্রাডভোকেট শম রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। করোনা কালীন দ’ুটি বছর দেশের উন্নয়ন কাজে ব্যাঘ সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠার জন্য সময়ের প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যধাগ্রস্ত হবে। যা বিগত দিনে হয়েছিল। বিএনপি জোট সরকার সাধারন মানুষের জন্য আওয়ামীলীগের সরকারের প্রতিষ্ঠিত করা কমিউনিটি ক্লিনিক তারা বন্ধ করে দিয়েছিল। তিনি গতকাল শুক্রবার সকালে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতার হাটে এক উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন,জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলে আজ আমরা উন্নতশীল দেশে পরিনত হতে যাচ্ছি। বিভিন্ন বড়বড় প্রকল্পের কথা উল্লেখ করে বলেন এসব কাজের অগ্রগতি যাতে বন্ধ না হয় সেজন্য আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহŸান জানান।
    ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মহব্বত আলী প্রমুখ। মন্ত্রী এরপর বলদিয়া ইউনিয়ন পরিষদ অফিস-কাটাখালী হাট -ডুবি- চৌদ্দরশি বাজার সংযোগ সড়ক, ইন্দেরহাট -জিলবাড়ী ভায়া বিন্না বাজার সড়ক নির্মান কাজের ও সেহাংগল আর,এইচ,ডি- শশীদ বাজার ভায়া কুহুদাসকাঠি এবং অশত্থকাঠী সড়ক উন্নয়ন করন কাজের উদ্বোধন, সেহাংগলে মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগদান করেন। এসময় তার সাথে ছিলেন,ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ কাউখারী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা ও নেছারাবাদ থানার ওসি মো. সরওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

  • তানোরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

    তানোরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মাটির ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।জানা গেছে, ১৩ অক্টোবর শুক্রবার উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) সরকারপাড়া, তানোর পৌরসভার বুরুজ ও তালন্দ মহল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া এসব ত্রাণ সামগ্রী স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, জিল্লুর রহমান, তানোর পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর রোকনুজ্জামান জনিপ্রমুখ।#

  • গোপালগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

    গোপালগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখের উপর টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে রনজিৎ রায় (৮৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় তার ছেলে ঝন্টু রায়কেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উর‌ফি গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত বৃদ্ধ রনজিত রায়ের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার উর‌ফি গ্রামে মালোপাড়ায়।

    ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, নিহত রনজিৎ রায়ের ছেলে বাবু রায় উর‌ফি গ্রামে মালোপাড়া ব্রীজের উপর বসে ছিল। এসময় বাবু ওই ব্রীজের উপর থাকা মিল্টন খাঁর মুখের উপর টর্চ লাইটের আলো ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে বাবুকে চড় মারে মিল্টন।

    পরে বাবু বাড়ীতে গিয়ে বাবা নিহত রনজিৎ রায় ও তার অপর ভাইকে ডেকে নিয়ে আসে। পরে তারা বাবুকে মারার কারন জানতে চাইলে মিল্টন ও তার লোকজনের সাথে বাকবিতন্ডা হয়।

    এর জের ধরে মিল্টন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রনজিৎ রায় ও তার ছেলেদের উপর হামলা চালায়। এসময় রনজিৎ রায় ও ঝন্টু রায়কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

    পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রনজিৎ রায়কে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল ইসলাম হাসপাতালে ছুটে যান।

    এ ঘটনায় এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি। #