Blog

  • ময়মনসিংহ-৭ ত্রিশালকে স্মার্ট উপজেলা গড়তে চান আওয়ামী লীগ নেতা আনিছ

    ময়মনসিংহ-৭ ত্রিশালকে স্মার্ট উপজেলা গড়তে চান আওয়ামী লীগ নেতা আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি বিজরিত এলাকা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা।একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত জাতীয় সংসদের সংসদী আসন ময়মনসিংহ-৭ ত্রিশাল সংসদীয় এলাকা। এ আসনের ভোটাররা মনে করছেন আগামী নির্বাচনে এই আসনটিতে প্রার্থী পরিবর্তন হবে। আসবে নতুন মুখ। সে হিসেবে বেশ কয়েকজন প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য মাঠে নেমেছেন। তরুণ, মেধাবী, ব্যবসায়ী হিসেবে ইতিমধ্যে এই আসনে বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচয়-পরিচিতি হয়ে সাড়া ফেলেছেন সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ত্রিশাল পৌরসভার ৩বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ ।

    নির্বাচনী এলাকা ঘুরে জানা গেছে, সাধারণ ভোটারদের অভিমত তারা সংসদ সদস্য হিসেবে নতুন এবং তরুণ, মেধাবী, শিক্ষিত, সৎ, নম্র, ভদ্র মুখ দেখতে চান। যারা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে তাকেই ভোট দেবেন। এজন্য মাঠেও নেমেছেন এরকম বেশ কয়েকজন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন মেয়র আনিছ। কারণ তিনি উন্নয়নবান্ধব একজন জনপ্রতিনিধি।সাধারণ মানুষের ভাষ্য তিনি এমপি হলে ত্রিশাল পৌরসভা এলাকার মত উপজেলাকেও উন্নয়নের মাধ্যমে রুপ পাল্টে দিবেন।

    স্থানীয়রা জানান, পর পর তিনবার শেখ হাসিনা যেমন তার সরকার গঠনে নতুন মুখের চমক দেখিয়েছেন। তেমনি আগামী নির্বাচনী ময়মনসিংহ-৭ আসনে নতুন মুখ হিসেবে কাউকে দেবেন। এই আসনে নতুন কেউ বিজয়ী হলে উন্নয়ন, অগ্রগতি ও বিভিন্ন কাজে আসবে গতির ধারা। সেই হিসেবে নতুনদের মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে ময়মনসিংহ জেলা জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    তিনি ছোট বেলা থেকে রাজনৈতিক সচেতন। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। বিএনপি-জামায়াত বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভূমিকা রাখেন বিএনপি-জামায়াত সরকার হঠানো আন্দোলনেও। ত্রিশালের বিভিন্ন সামাজিক, সংস্কৃতি, শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন আনিছ।

    মেয়র আনিছ প্রসঙ্গে কথা হয়,ত্রিশালের কয়েকজন রাজবিদদের সাথে সাথে। তারা বলেন, আমরা এলাকার উন্নয়নে সৎ, যোগ্য, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিকে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের প্রার্থী হিসেবে দেখতে চাই। আর এসব আছে ত্রিশালের সন্তান মেয়র আনিছের মধ্যে।

    একই এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, আগামী জাতীয় নির্বাচনে নতুন ও তরুণরা নেতৃত্ব দেবেন। এজন্য মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ মেধাবী, চৌকস, বুদ্ধিমান এবং আগামী দিনের নেতৃত্বে বলিষ্ঠবান। এ অঞ্চলের মানুষের উন্নয়নে সে অগ্রণী ভূমিকা রাখবে।

    কথা হয় সাধারণ ভোটারদের মাঝে, আমরা যে উন্নয়ন দেখতে চেয়েছিলাম, তা দেখতে পারিনি। ত্রিশালের মানুষ আজ হতাশ। এ কারণে আমরা নতুন প্রার্থী দেখতে চাই। যিনি এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকবে। নিয়মিত এলাকায় আসবে। মানুষের সুখ-দুঃখে থাকবে তাকেই আগামী নির্বাচনে প্রার্থী চাই।

    আগামী নির্বাচন নিয়ে কথা হয়, মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর সাথে, তিনি বলেন, এলাকার উন্নয়নে আমি সব সময় সবার সাথে ছিলাম। আগামীতেও থাকবো। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নেত্রী যাকে মনোনয়ন দেবে আমি তার সাথে থাকবো। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। যাকে মনোনয়ন দেবে তার নির্বাচন করবো। আগামী নির্বাচনে আমি মনোনয়ন পেয়ে জয়লাভ করি তাহলে ত্রিশালকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এলাকায় কর্মসংস্থান না থাকার কারণে যুবকেরা বেকার হয়ে পড়েছে, এবিষয়টি আমাকে বেশ ভাবায়। তাই আমার পরিকল্পনা আছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। যাতে তারা মাদক থেকে দূরে থাকে। বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদের সংযুক্ত করা হলে তাদের মন ভালো থাকবে। ত্রিশালকে আধুনিক ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলে বেকার সমস্যা সমাধান করা হবে। তাই আগামী দিনে দৃষ্টিনন্দন, পরিবেশ বান্ধব ও ক্লিন পরিবেশের সাথে স্মার্ট উপজেলা গড়ে তুলতে চাই। এ জন্য তিনি সকলের কাছে ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

  • শ্রীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

    শ্রীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

    হেলাল শেখ,

    গাজীপুরের শ্রীপুরে আবারো সাংবাদিকদের উপর সন্ত্রাসীর হামলা ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিক চৌকস পত্রিকার সহ- সম্পাদক ও সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব জনাব আবুল কাশেম উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
    ঘটনার সত্যতা যাচাই এ ঘটনাস্থল শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড বহেরার চালা গ্রামে সাংবাদিক আবুল কাশেমের নিজ বাড়ি উত্তর সীমানায় পরিবেশ সংরক্ষণে গাছ লাগাতে গেলে নেশাগ্রস্ত এবং নেশা বিক্রেতা আব্দুল মালেক (৫৫) এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ জন নেশা বিক্রেতা সন্ত্রাসী সাংবাদিক আবুল কাশেম এর উপর কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কিত হামলা করে।দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে দা দিয়ে মাথার উপর কোপ দেয় এবং লাঠি সোডা দিয়ে মারতে থাকে এ সময় আবুল কাশেমের আত্মচিৎকারে নিজ স্ত্রী এবং আশপাশ লোকজন এসে মাটিতে লুটিয়ে পড়া গুরুতর আহত আহত সাংবাদিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাথার বাম পাশে ক্ষতস্থান ২ সেন্টিমিটার প্রশস্ত ও গভীর হওয়ায় প্রাথমিক চিকিৎসা পর দ্রুত সিটি স্ক্যান করে ময়মনসিং মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেয় গুরুতর আহত সাংবাদিকে বাঁচাতে তার পরিবারের সদস্যগণ ব্যাকুল হয়ে। ঘটনার পরিপ্রেক্ষিত আব্দুল মালেক গং অত্র এলাকায় মাদকের আস্থানা গড়ে তোলেন এ বিষয়ে সাংবাদিক আবুল কাশেম প্রতিবাদে সোচ্চার হলে অপরাধীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধোমকি ও হত্যা করবে বলে শাসিয়ে যাচ্ছিল ১৩/১০/২০২৩ ইং সকালে নিজ সীমানায় গাছ লাগাতে গেলে আক্রমণ করে বসে।সময় মত প্রতিবেশীরা এগিয়ে না আসলে হয়তো আবুল কাশেমের মৃত্যু নিশ্চিত হয়ে যেত এ বিষয়ে আহতের স্ত্রী শ্রীপুর থানায় মামলা রজু করার প্রস্তুতি নিচ্ছে এবং শ্রীপুর উপজেলার মিডিয়া এবং প্রিন মিডিয়া সকল সাংবাদিক অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে মানববন্ধন সহ আসামিদের গ্রেফতারের জোর দাবিতে সোচ্চার হচ্ছে।
    শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগৈলঝাড়ায় যুবলীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগৈলঝাড়ায় যুবলীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের হলরুমে রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদীশ ভক্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম খায়েরের সঞ্চালনায় বিশেষ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক মোঃ শহিদ তালুকদার,
    সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল, সহ সম্পাদক মোঃ আলামিন পাইক, দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের সভাপতি এইচ এম মতিউর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার,
    রাজিহার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ফখরুল ইসলাম মামুন, আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ আকাশ সরদার, রাজিহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রানা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জোনায়েদ হোসেন মোল্লা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল মোল্লা, সহ সম্পাদক টি এম রফিকুল ইসলাম জনিসহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে এক সাথে কাজ করে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।

  • ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ

    ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ আবারো রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর ) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় আগষ্ট /২৩ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের জন্য তিনি এই পুরস্কার প্রাপ্ত হওয়ায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে শাহ কামাল আকন্দের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা তুলে দেন।

    এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ। রেঞ্জ পুলিশের বিভিন্ন দিক বিবেচনায় আবারো কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছেন।

    জানা যায়, গত আগষ্ট মাসে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে থানা এলাকায় শান্তি শৃঙ্খলারক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।

    এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমান, সৈয়দ আবু সায়েম ময়মনসিংহের পুলিশ সুপারসহ অন্যান্য জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসারগণ উপস্থিত ছিলেন। এ সময় উর্দ্বতন পুলিশ কর্মকর্তাগণ বলেন, ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, (পিপিএম বার) পুলিশ বিভাগের আইকন। তিনি দায়িত্ব, কর্তব্য পালনে মেধা ও দক্ষতার সাথে সব সময় এগিয়ে রয়েছেন। তাই তিনি বার বার শ্রেষ্ঠত্ব লাভ করেই চলছেন।

    কোতোয়ালী পুলিশ জানায়, আগষ্ট/২০২৩ মাসে বিপুল পরিমাণ মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্বির লক্ষে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। এর মাঝে প্রায় ৫ কেজি গাজা, ৭০ গ্রাম হেরোইন, ৩৮ বোতল ফেন্সিডিল, ২৩০ পিস ইনজেকশন, ইয়াবা ৭৫ পিস, বিদেশী মদ ৪৫ বোতল, দেশীয় মদ ১৩০ লিটার উদ্ধার করা হয়। এছাড়া একটি চোরাই মোটর সাইকেল, একটি বাস, মাইক্রোবাস একটি, অটোরক্সিা দুটি, চোরাই মোবাইল ৯৮ টি, চুরি হওয়া গরু একটি উদ্ধার করা হয়। একই সাথে বিভিন্ন মামলা ও অভিযোগে অপহৃত ৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এই সময়ে দুটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে পুলিশ। অপরদিকে সিডিএমএসের মাধ্যমে ৯৭ টি চলমান মামলা নিষ্পত্তি করে। অপরদিকে আদালতে চলমান মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত ১৯৭টি পরোয়ানা নিষ্পত্তি করে কোতোয়ালী পুলিশ।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহমেদের দিক নির্দেশনায় সকলকে নিয়ে একটি টিম ওয়ার্ক কাজ করায় এই সফলতা এসেছে। এই সফলতার অংশীদার থানার সকল পুলিশ সদস্যরা। এ জন্য তিনি পুলিশ সুপারসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগস্ট/২০২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, জন-গ্রহণযোগ্যতা ও বিভিন্ন অভিযানিক সাফল্যের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিবিধ মাপকাঠিতে সর্বোচ্চ নম্বর পেয়ে রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ মনোনীত হয়েছে যৌথভাবে ময়মনসিংহ জেলা ও শেরপুর জেলা। এই দুই জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও মোনালিসা বেগম এই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে ময়মনসিংহ সদর সার্কেল মো. শাহীনুল ইসলাম ফকির এবং কোতোয়ালীর এসআই নিরুপম নাগ শ্রেষ্ট এসআই নির্বাচিত হয়েছেন।

    অপরদিকে বাংলাদেশ পুলিশের চৌকস অফিসার ওসি শাহ কামাল আকন্দ দায়িত্ব ও কর্তব্য পালনে দক্ষতার সাথে সবসময়ই এগিয়ে রয়েছেন। তার কর্মদক্ষতায় তিনি এ নিয়ে ধরাবাহিকভাবে তিন বার রেঞ্জে শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ রেঞ্জ ডিআইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

    উল্লেখ্য, তিনি গত ২০২১ সালের ১৯ আগষ্ট বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সততা, দক্ষতা ও মেধার সংমিশ্রনে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হন এবং একাধিক বার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন। কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন।

  • দলিল লেখক সমিতির মতবিনিময় সভা

    দলিল লেখক সমিতির মতবিনিময় সভা

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহী জেলা ও উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত ১২ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক। মতবিনিময় সভায় বর্ধিত উৎস কর, ভূমি আইন-২০২৩ ও দলিল রেজিস্ট্রেশনে সোনালি ব্যাংকের পে-অর্ডার সম্পর্কিত বিষয়সহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় আগামীতে করনীয় বিষয় সম্পর্কে সর্ব সম্মতিক্রমে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম টিপু, গোদাগাড়ী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মোহনপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিটার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীর, কার্যিনর্বাহী সদস্য শাহীন আহমেদ, দূর্গাপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এম সাখাওয়াত হোসেন সজল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সামিউল আলম নয়ন, তানোর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ সোহেল রানা, উত্তম কুমার কর্মকার, চারঘাট উপজেলা দলিল লেখক সমিতির মঞ্জুর রহমান, হুমায়ুন, চান মিয়া, পবা উপজেলা দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান বাবলু ও মোজাহার আলীসহ বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।#

  • সুজানগরে পূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    সুজানগরে পূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো। সভায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনে সমস্যার কথা তুলে ধরে মন্দির প্রতিনিধিরা। যা সমাধানের আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এছাড়া আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। । উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো জানান এবারে সুজানগর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগসহনশীল ভবিষ্যৎ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপাতি সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা । আলোচনাসভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশে সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ সহ বিভিন্ন দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান উজ্জলের পক্ষে বিশাল শোডাউন

    পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান উজ্জলের পক্ষে বিশাল শোডাউন

    সুজানগর প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯পাবনা-২ সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ন্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষে বিশাল শোডাউন করেছে দলীয় নেতাকর্মীরা। নির্বাচনী এলাকায় প্রতিদিন অন্যান্য ইউনিয়নের ন্যায় গতকাল সুজানগর পৌরসভা ও উপজেলার ভায়না ইউনিয়নে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ন্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৪টায় উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মীরা,সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে মথুরাপুর স্কুল মাঠে এসে সমবেত হয়। এরপর সেখান থেকে শত শত মোটরসাইকেল নিয়ে আ.লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শোভাযাত্রা বের করেন। শোভাযত্রাটি সুজানগর পৌরসভা ও ভায়না ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে আ,লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কামরুজ্জামান উজ্জলের পক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান । বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন । আ.লীগের নেতাকর্মীরা জানান, পাবনা- আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক কামরুজ্জামান উজ্জল বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক হিসেবেও । এবং এই নেতা বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে চলেছেন। নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন,সমাজ সেবা, ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আ.লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলকেই মনোনয়ন দেবেন বলেও প্রত্যাশা রাখেন তারা। শোডাউনে সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা,আ.লীগ নেতা আলহাজ্ব আব্দুল জব্বার মাস্টার, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আাজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউািনয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল,দুলাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকআব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষারসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমী অশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • নড়াইলে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    নড়াইলে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত। স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশের নায়েক ও কনস্টেবল পদমর্যাদার ৩০ জন পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ১৪তম ব্যাচের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১২অক্টোবর) পুলিশ লাইনসে্ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল। প্রধান অতিথি মহোদয় বলেন, প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতার উন্নতি ঘটায়, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে। এ সময় তিনি প্রশিক্ষণের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে নড়াইল জেলা পুলিশকে আরো সমৃদ্ধ করতে নির্দেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্), প্রশিক্ষকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে (১২ অক্টোবর) পুলিশ লাইন্স ড্রিল শেডে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। পুলিশ সুপার মহোদয় বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূজার নিরাপত্তা বিষয়ে সকল নির্দেশনাসমূহ পালন করতে পুলিশ ও তৃণমূল পর্যায়ে সকলকে আহবান জানান।
    এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, নিরাপদ গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলেন। এছাড়া সকলকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন, গুজব না ছড়ানো ও ডিজে গান না বাজানোর জন্য পরামর্শ দেন।
    সর্বোপরি কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোষ, চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি, নড়াইল জেলা আওয়ামীলীগ নিজামুদ্দিন খান নিলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, নড়াইল জেলা আওয়ামীলীগ আঞ্জুমানারা বেগম, মেয়র নড়াইল পৌরসভা মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নড়াইল তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নড়াইল, জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; জনাব বিকাশ চন্দ্র রায়, কমাড্যান্ট, আনসার ও ভিডিপি, নড়াইল; জনাব কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা চেয়ারম্যান; জনাব অশোক কুমার কুন্ডু, সভাপতি, জেলা পূজা উদযাপন কমিটি, নড়াইল; জনাব মলয় কুন্ডু, সহ-সভাপতি, জেলা পূজ উদযাপন কমিটি, নড়াইল। এছাড়া থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণ, বিট পুলিশ কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।