Blog

  • আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন পুকুরে, হেলপার নিহত নারী ও শিশুসহ ৩০ জন আহত

    আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন পুকুরে, হেলপার নিহত নারী ও শিশুসহ ৩০ জন আহত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলেই বাসের হেলপার আগৈলঝাড়ার বাসিন্দা আল আমিন (২৮) নিহত হয়েছে। নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে গৌরনদী ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ অক্টোবর
    শনিবার দুপুরে গৌরনদী উপজেলার কটকস্থল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন যাত্রী নিয়ে সকাল পৌনে এগারটার দিকে কটকস্থল মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের বাড়ির সামনে পৌঁঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে উল্টে পরে। গৌরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টি সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি নিয়স্কাশন করে দুপুর ২টার দিকে বাসের নিচে আটকে পড়া বাসের হেলপার আল আমীনের লাশ উদ্ধার করেন। নিহ আল আমিনের আগৈলঝাড়া উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের ফরহাদ হোসেন হাওলাদারের পুত্র। আহতদের অধিকাংশদের বাড়ি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, গুরুতর আহত সুনীল বিশ্বাস (৬০), সাহিদা (৫৫), বেলু বেগম (৬৫), নমিতা বিশ্বাস (৫২), মাহমুদা জাহান (৫০), লামিয়া (২৮), জাকিয়া (১৩), শাকিলা (১০), আরিফ (৮), খাদিজা (২৫), ফাতেমা (৬৫), সিফাত (৯), সিয়াম (৬) কে গৌরনদী ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

  • স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান সম্ভব : বিরোধীদলীয় নেতা

    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান সম্ভব : বিরোধীদলীয় নেতা

    ষ্টাফ রিপোর্টারঃ
    গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন,স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান রয়েছে । ইসরায়েলের দখল দারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিন ভূখন্ডে বসতি স্হাপন এ অঞ্চলের শান্তির পথ প্রশস্ত করবেনা।

    শনিবার (১৪অক্টোবর) সকালে বিরোধীদলীয় নেতার সাথে তাঁর গুলশানস্হ বাসভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদান (YOUSEF S. Y. RAMADAN) সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন।

    বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য ইসলামিক রাষ্ট্র এবং ওআইসির নেতৃবৃন্দকে এই ধরনের লঙ্ঘন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির হস্তক্ষেপের আহ্বান জানান।

    ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই.রামাদান বলেছেন, ফিলিস্তিন এখন শুধু ইসরায়েল নয়, পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। সেখানকার মানুষজন এক মানবতাহীন জীবন যাপন করছে। বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই সেখানে আর পর্যাপ্ত নেই। পুরো ফিলিস্তিনজুড়ে মানবতার সংকট চলছে। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে।

    তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদাই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, “তারা সব সময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। তবে এই সঙ্কটের সময় আমরা আরো জোরালো ও শক্ত ভূমিকা প্রত্যাশা করি।”

    বিরোধীদলীয় নেতা সর্বশক্তিমান আল্লাহর নিকট ফিলিস্তিনিদের প্রতি রহমত বর্ষণ করার জন্য প্রার্থনা করেন। ইসরায়েলের বর্বরচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্নার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।তিনি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

    সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

  • মালদ্বীপে মদিনার  জামাতের উদ্যোগে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত

    মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ-
    ইসলাহ্ ও আত্মশুদ্ধি মুলক, সম্পুর্ন অরাজনৈতিক দ্বীনি সংগঠন। মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ)উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৩ইং অনুষ্ঠিত হয়। গতকাল ১৩ ই অক্টোবর, রোজ শুক্রবার রাত আটটায়, মালদ্বীপের রাজধানী মালে স্হানীয় ডন-রন রেস্তোরেন্টে, এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
    ওয়াজ ও দোয়ার মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমীনের পরিচালনায়, মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক মোল্লার সভাপতিত্বে, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, ব্যবসায়ী মোঃ হারুন মিয়া, ব্যবসায়ী মোঃ আলমগীর সিকদার, ব্যবসায়ী মোঃ জিয়া খাঁ, অনুষ্ঠান শুরুতেই প্রবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ জাকির হোসেন, ও নাতে রাসুল( সঃ) পরিবেশন করেন মোঃ নুরুল আমিন সুন্নী।
    অনুষ্ঠানে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) গুরুত্ব এবং দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির লক্ষে ধারাবাহিক ভাবে আলোচনা পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মহসিন খাঁন, হাফেজ মোঃ জাকির হোসেন, জনাব মোস্তফা হোসাইন সুন্নি, ক্বারী মোঃ শাহ্ আলম, ও মোঃ মাসুম প্রমুখ ,
    অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে আগত সকলের কল্যাণ মঙ্গল ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ তাজুল ইসলাম, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ দুলাল আল মাইজভান্ডারি, মোঃ আদম আলী,ব্যবসায়ী আবু সলিম কুদ্দুস, মালদ্বীপ জনকল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল্লাহ্ কাদের, প্রবীন প্রতিবাদী সাংবাদিক মাহমুদুল হাসান কালাম, মোঃ ওসমান খাঁন আপন,মোঃ আলাউদ্দিন সরকার,মোঃ ইসরাফিল , মোঃ নাছির সরকার, মোঃ হাফিজুর রহমান, মোঃ সোহেল, মোঃ জানে আলম, মোঃ বাবুল হোসেন, কাজী তৌহিদুল ইসলাম, মামুন আঃরব,সহ মালে ও আসপাশের আইল্যান্ড থেকে আগত অনেক প্রবাসীরা মাহফিলে অংশগ্রহণ করেন।পরিশেষে নৌশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাহফিলের সভাপতি মোঃ ফারুক মোল্লা।

  • জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির তরুন  সভাপতি শাহীন সাধারণ সম্পাদক

    জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির তরুন সভাপতি শাহীন সাধারণ সম্পাদক

    স্টাফ রিপোর্টার

    জাতীয় সাংবাদিক সংস্থার নব কমিটির কার্যক্রম সারা দেশে চলছে।তারই ধারাবাহিকতায় পূর্বের
    কুমিল্লা জেলা কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিষ্ট নব কমিটি ঘোষণা করা হয়।

    ১৩ ই অক্টোবর রাতে ঢাকাস্থ মুগদা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব সাক্ষরিত করে নব গঠিত কমিটির কুমিল্লার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

    সুত্রে জানাযায় কুমিল্লা জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় জাতীয় দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন কে, সাধারণ সম্পাদক করা হয় জাতীয় দৈনিক স্বাধীন বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি শাহীন মিয়াকে। মোট ২১ সদস্য বিশিষ্ট ও৬ জন কে উপদেষ্টা করে উক্ত কমিটির অনুমোদন করা হয়। কমিটিতে স্থান পান কুমিল্লা জেলা সাংবাদিকতা ও উপজেলা সাংবাদিকতায় কর্মরত ২১ জন।

    সভাপতি পদে তরিকুল ইসলাম তরুণ, সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, সহ সভাপতি
    মাহবুবুর রহমান কাশেম, সহ সভাপতি জুয়েল রানা মজুমদার, সহসভাপতি আব্দুল আউয়াল সরকার,
    সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া,
    যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম,
    সহ- সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবর হোসেন,
    দপ্তর সম্পাদক সৌরভ মোঃ হারুন, সহ দপ্তর সম্পাদক মাইনুল হক স্বপন,
    মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া সরকার, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, সহপ্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সদস্য কাজী রাশেদুল ইসলাম, আয়েশা আক্তার, মোহাম্মদ জামাল হোসেন, ডা. দেলোয়ার হোসেন।
    কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলতাব হোসেন এসময় উপস্থিত
    ছিলেন সংগঠনের
    মহাসচিব কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর দপ্তর সচিব মো রাব্বী,
    কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাব্বির আলম বাবু,
    আরো উপস্থিত ছিলেন জাকির জমাদ্দার, সভাপতি বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, মোহাম্মদ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল।উল্লেখ যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব কে ফুলেল শুভেচছা জানান।

  • নৌকা প্রতীকে ভোট দিতে হবে- উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে বাগেরহাট-৪  বীর মুক্তিযোদ্ধাএ্যাড. মিলন এমপি

    নৌকা প্রতীকে ভোট দিতে হবে- উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে বাগেরহাট-৪ বীর মুক্তিযোদ্ধাএ্যাড. মিলন এমপি

    এস এম সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি: : বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, পরমানু যুগে বাংলাদেশ। বিশ্বের পরমানু ক্লাবের ৩৩ তম দেশ এখন বাংলাদেশ। পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে,আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে।শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এখন ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ হয়েছে মাত্র ৩/ ৪ ঘণ্টার, কিন্তু বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নের নামে লুটপাট হয়। কাজেই দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। আর আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে। কেননা তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কেননা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান; যা অতীতের সব সরকারের তুলনায় আনেক গুণ বেশি।২০২০ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের তথ্য প্রচারের জন্য মঞ্চে উপস্থিত হবার কিছুক্ষনের মধ্যে উন্নয়ন সভাটি জনসমুদ্রে পরিনত হয়।আজ শনিবার, (১৪ অক্টোবর) ২০২৩বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকরি এসএম কলেজ মাঠে ও উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভায় বক্তৃতা করেন, উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান রাজ্জাক মজুমদার, তেলিগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোর্শ্বেদা আকতার, পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, শরনখোলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসন রাজিব,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান লাল,শহীদুজ্জামান সাবু,আমিনুল ইসলাম মিলন । সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও এ্যাড. তাজিনুর রহমান পলাশ। ##এলাকার উন্নয়ন সভায় প্রধান অতিথির ভাষনে একথা বলেন বাগেরহাট-৪ আসনের বীর মুক্তিযোদ্ধা সাংসদ এ্যাড. আমিরুল আলম মিলন আরো বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এতোসব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠী কাধে ভর করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বিএনপি। তাদের এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।।## ##

  • বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন-শিবলী সাদিক এমপি

    বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন-শিবলী সাদিক এমপি

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ। বর্তমান সরকারের আমলেই শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন। তাই শিক্ষকদের কাছে এখন আস্থা ও ভরসারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে, শিক্ষকদের যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে, শিক্ষকরা যে মর্যাদা পেয়েছে অতীতের কোন সরকার এ মূল্যায়ন করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

    শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, যতগুলো বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ল্যাব চালু হয়েছে, যতগুলো বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, শিক্ষকদের যে মর্যাদা দেয়া হয়েছে এটা অতীতে কখনোই ছিল না, কারণ শেখ হাসিনা বিশ্বাস করেন শিক্ষাবিহীন একটি জাতি ভালোভাবে গড়ে উঠতে পারে না। জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক।

    নৌকা মার্কায় ভোট চেয়ে এমপি শিবলী সাদিক বলেন, বাংলাদেশ স্বাধীনের পরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে এ দেশের শিক্ষকদের বঙ্গবন্ধু প্রথম সম্মানিত করেছেন। এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বেসরকারি রেজিস্ট্রার বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষাবান্ধব সরকার প্রধান হিসেবে প্রমাণ করছেন। তাই বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে জাতীয়করণের জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল প্রমুখ।

    এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রমজান আলী শাহ।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • শেখ হাসিনা ঢাকায় বসবাস করেও তিনি চিন্তা করেন  গ্রামের কৃষকের মুখে কিভাবে হাসি ফুটানো যায়

    শেখ হাসিনা ঢাকায় বসবাস করেও তিনি চিন্তা করেন গ্রামের কৃষকের মুখে কিভাবে হাসি ফুটানো যায়

    মো: হুমায়ুন কবির নেত্রকোনা প্রতিনিধি
    জননেত্রী শেখ হাসিনা ঢাকা বসবাস করলেও তিনি সবসময় চিন্তা করেন কি ভাবে গ্রামের কৃষকের মুখে হাসি ফুটানো যায়। যে কারনে আজ কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে। তাই নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ কখনও ঠকে নাই বলে মন্তব্য করেছেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর হাসান।

    শনিবার (১৪ অক্টোবর) বিকেলে আটপাড়া উপজেলার দুওজ বাজারে সরকারের উন্নয়ন প্রচারে বহুমুখি সফলতা, অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

    এছাড়াও দুওজ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মুখলেছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন, দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কায়েস ইমরান বাবুল, আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন প্রমুখ।

    মো: হুমায়ুন কবির নেত্রকোনা থেকে।।

  • ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে,ইসরাইলী আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উজিরপুর ডাকবাংলা চত্বর থেকে শুরু করে উজিরপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উজিরপুর টেম্পুষ্ট্যান্ডে গিয়ে ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য এইচ,এম,হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বিমল চন্দ্র করাতী, সুমন পান্ডে, উপজেলা যুবমৈত্রী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক নেতা সম্রাট মজুমদার, মহসিন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন আমেরিকার মদদপুষ্ট ইসরাইল, নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যাকান্ড চালাচ্ছে। অবিলম্বে মানবতা বিরোধী হত্যাকান্ড ও যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানান।

  • ফিলিস্তিনের জনগণকে সমর্থন জানাতে মালদ্বীপ নাগরিকরা ঐক্যবদ্ধ

    ফিলিস্তিনের জনগণকে সমর্থন জানাতে মালদ্বীপ নাগরিকরা ঐক্যবদ্ধ

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (১৩ অক্টোবর) ২০২৩ স্থানীয় সময় বিকাল ৪ টায় মালদ্বীপের রাজধানীতে বৃহত্তর ঐক্য র‍্যালি ও সমাবেশ করেন মালদ্বীপের নাগরিকরা, এবং সমাবেশে আরো অংশগ্রহণ করেন বাংলাদেশী নাগরিক সহ অন্যন্য দেশের নাগরিকরা , হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এই সমাবেশের আয়োজন করেন মালদ্বীপের নাগরিকরা।
    উল্লেখ্য ৭ অক্টোবর শনিবার হামাস ইসরায়েলে একাধিক হামলা শুরু করে, হামলার কিছুক্ষণ পরেই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ভারী গোলাবর্ষণ করেছে, যা ইতিমধ্যে হাজার হাজার ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয়েছে ।
    এদিকে র‍্যালির আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় মালে সিটিতে একটি বাইক রাইডের সময় ও নির্ধারণ করা হয়েছে।
    এছাড়াও আয়োজকরা ইতিমধ্যে ফিলিস্তিনে অনুদান দেওয়ার জন্য তহবিল খুলেছে, এবং ইসরায়েলি সরকারের একাধিক হামলার পর ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন প্রকাশ করার জন্য ২০২১ সালে ও মালদ্বীপ একই ধরনের সমাবেশ করেছিল, বর্তমানে ও তা চলমান রাখছে।

  • স্বেচ্ছাসেবক লীগের বাকপুর ইউনিয়ন কমিটি গঠন: সভাপতি শামীম সম্পাদক রুবেল

    স্বেচ্ছাসেবক লীগের বাকপুর ইউনিয়ন কমিটি গঠন: সভাপতি শামীম সম্পাদক রুবেল

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
    বরিশালের বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ. এম. হাফিজুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক সুলতান সিকদার স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত এ কমিটির সভাপতি হলেন শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক রুবেল সরদার ও সাংগঠনিক সম্পাদক শাহীন শিকদার। নবগঠিত কমিটির পক্ষ থেকে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুককে তার বাসভবনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মাওলাদ হোসেন সানা, সহসভাপতি আক্তার হোসেন মোল্লা, সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস. মিজানুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ইমরান আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ্জাহান হাওলাদার, সাধারণ সম্পাদক সুলতান হোসেন মীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ. এম. হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান সিকদার, প্রেস ক্লাবের সহসভাপতি অধ্যাপক মামুন আহমেদ, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ। নবনির্বাচিত এ কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।