Blog

  • প্রতিষ্ঠানের কল্যানে নলছিটিতে বেসরকারি শিল্প গোষ্ঠীর শ্রমিক, কর্মচারীদের শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

    প্রতিষ্ঠানের কল্যানে নলছিটিতে বেসরকারি শিল্প গোষ্ঠীর শ্রমিক, কর্মচারীদের শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    শনিবার (১৪ অক্টোবর) শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে এবং মালিক -শ্রমিক উভয়ের কল্যাণে ঐক্যবদ্ধ হতে ঝালকাঠির নলছিটির বেসরকারি শিল্প গোষ্ঠী সুগন্ধা গ্রুপের শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
    এতে দপদপিয়া ইউনিয়নের সুজন মোল্লাকে সভাপতি ও বালী তূর্যকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন সাধারণ শ্রমিক ও কর্মচারীবৃন্ধ।
    এসময় উপস্থিত শ্রমিক ও কর্মচারীরা বলেন,আমাদের ন্যায্য দাবী আদায়ে,দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে এই শিল্প গোষ্ঠীকে দেশের অন্যতম ব্যবসা সফল শিল্প গোষ্ঠী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।এজন্যই আমরা সকলে মিলে সম্পুর্ন গনতান্ত্রিক ভাবে সকলের মত নিয়ে এই কমিটিকে নির্বাচিত করেছি।
    এসময় কমিটির নির্বাচিত সভাপতি সুজন মোল্লা বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানের সফলতার জন্য কাজ করতে সচেষ্ট থাকবো।
    এছাড়াও নির্বাচিত সাধারণ সম্পাদক বালী তূর্য বলেন, সারাদেশে মালিক-শ্রমিক দন্দ্ব থাকলেও আমরা এর বিপরীতে মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চাই।আমাদের মালিক খুব ভালো মানুষ,আমরা আশাকরি তিনিও গরীব শ্রমিকদের কষ্ট অনুভব করে সব সময় আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেবেন।আমরাও মন প্রান দিয়ে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।তবে অনেক সময় দেখা যায় কিছু লোক মালিক পক্ষের বাহ্যিক উপকার দেখাতে গিয়ে আসলে প্রতিষ্ঠানকে তলানীতে নিয়ে যায়।আমাদের বিশ্বাস আন্তরিকতার সঙ্গে উভয় পক্ষ কাজ করলে এই প্রতিষ্ঠান দেশের অন্যতম ব্যবসা সফল শিল্প গোষ্ঠীতে পরিনত হতে পারবে এবং আমরাই শ্রম দিয়ে এই সফলতা এনে দেব ইনশাআল্লাহ।
    কমিটিতে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য সহ বিশ জনকে আগামী ৩০ দিনের মধ্যে সকলের উন্মুক্ত আলোচনার মাধ্যমে ১৫০ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সুন্দরগঞ্জে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

    সুন্দরগঞ্জে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়েছে।

    রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষক অফিসার কৃষ্ণ চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খোকন রানা, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার প্রমূখ। এর আগে বিশ্ব হাত ধোঁয়া দিবসের একটি রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রকৃত হাত ধোঁয়া কসরত শিখানো হয়।

  • উজিরপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

    উজিরপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

     বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয়েছে । ১৫ অক্টোবর রবিবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উজিরপুর -বানারীপাড়া, বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু,  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী,  সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু,উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল,হারতা ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার  অফিসার  ইনচার্জ  মোঃ জাফর আহমেদ, উজিরপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বরুণ মিত্র, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান  নজরুল ইসলাম মাঝি, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরঙ্গ জেব,হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এ সময় বক্তরা বলেন  ধর্ম যার যার , উৎসব সবার । হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল, বর্তমান সংসদ সদস্য মোঃশাহে আলমের তরফ থেকে২০০০ টাকা,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনার কাছ থেকে ২০০০ করে টাকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের তরফ থেকে ১ হাজার টাকা,উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ শিকদার বাচ্চু এর তরফ থেকে এক হাজার টাকা ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের তরফ থেকে ১০০০ করে টাকা। মোট ১১৬ টি মন্দিরে এ অনুদান প্রদান করা হয়। এ সময় অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন উপজেলার ১১৬ টি মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ।

  • বাবুগঞ্জে যুগ্ন সচিবের মায়ের ইন্তেকাল

    বাবুগঞ্জে যুগ্ন সচিবের মায়ের ইন্তেকাল

    কে এম সোয়েব,

    বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের কোলচর গ্রামের বরিশাল সদর গালস্ বিদ্যালের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপ-পরিচালক বরিশাল আঞ্চলিক শিক্ষা অফিস, যুগ্ন সচিব ও এম এ গফুর (মোল্লার সহধর্মীনি রাবেয়া খাতুন ৭৮ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলার যুগ্ন সচিব পিআরএল) মো: বজলুররসিদ, তার বড় ভাই বঙ্গবন্ধু ট্রাস্ট্রের কর্মকর্তা মো: কার্জন রহমান, দেহের গতি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাজাহান শিকদারের পুত্র মো: আবির হোসেন প্রমুখ।

    গত ১৪ অক্টোবর রাত ৩ টায রাবেয়া খাতুন ষ্ট্রোক জনিত কারনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নি: সন্তান অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে -রাজেউন।

    রাবেয়া খাতুন বিনা ১৯৩৮ সালে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার এক সম্ভ্রান্ত্র পরিবারে জন্ম গ্রহন করেন।তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বরিশাল মহিলা পরিষদ গালস গাইড সহ ৬ টি সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। পূর্বচাঁদ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিও ছিলেন তিনি।

    এ ছাড়াও দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন তিনি।

    তার মৃত্যুতে সকল শ্রেনীর পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। আজ জানাজা নামাজ শেষে মরহুমকে নিজ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।

  • ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

    ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় ডিমলা বিজয় চত্বর প্রাঙ্গনে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার এর সভাপতিত্বে, ও বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ডিমলা উপজেলা শাখার আহবায়ক আবু সায়েম সরকার এর সঞ্চালনায়,।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল হক ভূইয়া, ডিমলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় সহ সকল সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
    উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করার আহবান জানান। ।

  • রংপুরে বিশ্ব মান দিবস পালিত

    রংপুরে বিশ্ব মান দিবস পালিত

    রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষ্যে ১৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ, সকাল ১০.৩০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের পিপিএম, অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশনস্) পংকজ চন্দ্র রায়; রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) উত্তম কুমার পাল পিপিএম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব মোঃ শামসুর রহমান এবং জনাব মোঃ আব্দুর রহমান, সভাপতি, ক্যাব, রংপুর। সভায় সভাপতিত্ব করেন মোছা: জিলুফা সুলতানা, উপ-পরিচালক (স্থানীয় সরকার)। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

    উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই, রংপুর তার বক্তব্যে, বিএসটিআই’র কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পরিচালিত সরকারের মেয়াদে শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএসটিআই’র উল্লেখযোগ্য অর্জনসমূহ তুলে ধরেন।

    ক্যাবের সভাপতি তার বক্তব্যে ভেজাল বিরোধী অভিযানের জন্য বিএসটিআইকে ধন্যবাদ জানান। তিনি আরও অভিমত ব্যক্ত করেন, সকলে সচেতন হলেই মানসম্মত পণ্য তৈরী সম্ভব। সেইসাথে ওজন ও পরিমাপে কারচুপি রোধে সকল ওজনযন্ত্র ক্যালিব্রেশন ও ভেরিফিকেশনের উপর গুরুত্ব আরোপ করেন।

    রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক তার বক্তব্যে, পণ্যের মান নিয়ন্ত্রনে মাসে ০৪ বার বাজার মনিটরিং/সার্ভিল্যান্স অভিযান পরিচালনার পরামর্শ দেন। সেইসাথে ব্যবসায়ীদের প্রশিক্ষণের অনুরোধ জানান।

    রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তার বক্তব্যে, সিমেন্ট, রড ও লবনের গুনগত মানের উপর গুরুত্ব আরোপ করেন এবং এর নজরদারী জোরদার করার আহবান জানান।

    রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) তার বক্তব্যে, সকল ব্যবসায়ীকেই ভোক্তা হিসেবে উল্লেখ করে মানসম্পন্ন পন্য তৈরীতে সবাইকে সচেষ্ট হতে বলেন।

    বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশনস্) তার বক্তব্যে বলেন, বিএসটিআই’র দক্ষ অফিসারগন গুনগত মানসম্পন্ন পন্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি ব্যবসায়ী এবং ভোক্তাগণকেও সচেতন হতে অনুরোধ করেন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে গুনগত মান নিশ্চিত করা যাবে না। বরং সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য গুনগত মানসম্পন্ন পন্য তৈরীর বিকল্প নেই। সেইসাথে তিনি বিএসটিআই’র জনবল ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

    সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সমন্বিত উদ্দ্যোগের মাধ্যমে মান নিয়ন্ত্রণ জরুরী। সেইসাথে বিএসটিআই’র বাধ্যতামূলক ২৭৩ টি পণ্যের পাশাপাশি বাকি পন্যগুলোরও মান নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।

    উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন

    পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বাংলাদেশ পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন শনিবার ঝিনাইদহ পৌরসভা এলাকায় মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মহিউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল। এছাড়া অন্যান্যের মধ্যে বাংলাদেশ পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মধু, মাধবদী পৌর সভার কাউন্সিলর ও সংগঠনের নির্বাহী সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ও নাটের পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ও কেন্দ্রীয় সহ-সভাপতি রিণা নাসরিন ও ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহম্মেদসহ জেলার ৬ উপজেলার কাউন্সিলররা বক্তব্য রাখেন। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পৌরসভার উন্নয়নে কাউন্সিলরদের ভুমিকা অপরসীম। ওয়ার্ডের ভোটাররা এলাকার উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে থাকেন। কাজেই ওয়ার্ডের উন্নয়নে অপনাদের সহয়তা দরকার হয়। তিনি কাউন্সিলরদের ন্যায় সঙ্গত দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে বলেন, তিনি কাউন্সিলরদের দাবী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌছে দিবেন। সভায় কাউন্সিলরা পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি, প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের কার্যালয় নির্মান, পৌর কাউন্সিলরদের মন্ত্রনালয় থেকে পরিচয়পত্র প্রদান, সম্মান ও পদ মর্যাদা নির্ধারণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার ৮০ শাতাংশ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ ৬ দফা দাবী তুলে ধরে তা দ্রæত বাস্তবায়নের আহবান জানানো হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। শনিবার (১৪ অক্টোবর) সকালে মাদক মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফরিদ শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, আসামি ফরিদ শেখ নড়াইল জেলার সদর থানার ডুমুরদিয়া গ্রামের মৃত আব্দুল সত্তার শেখ এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার সদর থানার আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে সকল বেসরকারি  শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে : ফারুক চৌধুরী এমপি

    শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে : ফারুক চৌধুরী এমপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, শিক্ষকদের সকল নায্যদাবীর প্রতি সমর্থন করে আমার বক্তব্য শুরু করতে চাই।
    আগামীতে আমি নিজে আপনাদের এসব দাবী গুলি সংসদে উপস্থান করবো।
    শিক্ষকগণ অবসরের পরেও বছরের পর বছর অবসরের টাকা পান না। আগামীতে শেখ হাসিনা আবারও প্রধান মন্ত্রী হতে পারেন তবে সংসদে আমি আলোচনা করে ১ মাসের মধ্যেই ৩০ ভাগ অবসরের টাকা পান সে ব্যবস্থা করবো। নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় সময় গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী উপজেলার সকল স্তরের শিক্ষকদের আয়োজনে গোদাগাড়ীর আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক অবদান, অধিকার এবং কাঙ্গিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক
    আবুল কালাম মুহম্মদ আজাদ।
    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আজকের শিক্ষকদের উপস্থিতি প্রমান করে সব চেয়ে বড় শিক্ষক সমাবেশ। শিক্ষক সংগঠন গুলি আগের চাইতে অনেক বেশী শক্তিশালী। আমি আমার ২৩ বছরের রাজনীতি জীবনে এমন সফল শিক্ষক সমাবেশ দেখিনি, শক্তিশালী শিক্ষক সংগঠন গুলি আরও যাবে।
    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। শুধু গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে
    ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার
    ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন।

    তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

    বক্তব্য প্রদান করেন মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু, শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রেদওয়ান ফেরদৌস, সাধারন সম্পাদক মজিবুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম দুটি দেশের গান পরিবেশন করে উপস্থিত সকল শিক্ষক কর্মচারীদের আনন্দ দেন। সকল শিক্ষক কর্মচারী হাত তালি গান গাইতে উৎসাহিত করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ঝিনাইদহের মহেশপুরে পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ

    ঝিনাইদহের মহেশপুরে পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ

    মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের রায়পুর ছয়ঘরিয়া গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৩ সন্তানের জননী শিউলী খাতুন নামে এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
    পরিবার ও প্রতিবেশী লোকজন জানান ১২ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধা রাতে জিন্নানগর বাজারে অবস্থিত পল্লী চিকিৎসক শফি উদ্দিন শফি রোগীকে ইনজেকশন পুশ করলে রোগী মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে এসময় পরিবারের লোকজন দ্রত রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে নেওয়ার পথে কুশাডাঙ্গা নামক স্থানে তার মৃত্যু হয়।
    শিউলি খাতুন উপজেলার রায়পুরার ছয়ঘরিয়া গ্রামের সেলিম হোসনের মেয়ে ও কাজিরবেড় গ্রামের প্রবাসী মিলন মিয়ার স্ত্রী সে ৩ সন্তানের জননী।

    নিহত শিউলী খাতুনের চাচা জাহের আলী বলেন,পল্লী চিকিৎসক শফি এসে শিউলীকে একটি ইনজেকশন দেয়, এর ৫ মিনিট পরেই সে ছটফট করতে থাকে,পরবর্তীতে শিউলীকে জিন্নাহনগর বাজারে অবস্থিত মনোয়ারা ক্লিনিকে নিয়ে যায়। রোগীর অবস্থা আশংখ্যাজনক হওয়ায় পরে জীবননগরের উদ্দেশ্য রওনা দিলে কুশাডাংগা নামক স্থানে পথিমধ্যে তার মৃত্যু হয়।
    জাহের আলীর অভিযোগ পল্লী চিকিৎসক শফির
    ভূল চিকিৎসায় শিউলী খাতুনের মৃত্যু হয়েছে।
    এই বিষয়ে রায়পুর ওয়ার্ডের ইউপি সদস্য জহির উদ্দীনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,বুকে কফ জমার কারনে পল্লী চিকিৎসক শফি নিজেই শিউলী খাতুনকে একটি ইনজেকশন দেয়। শিউলী খাতুনের লাশ ময়নাতদন্ত হতে পারে এই ভয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পল্লী চিকিৎসক শফির ইনজেকশন দেওয়ার কথাটি সম্পূর্ন অস্বীকার করেন নিহত শিউলী খাতুনের মা বাবা।
    তারা বলেন,আমার মেয়ের এজমা ও শ্বাস কষ্টের সমস্যা ছিলো। তাকে দেড় মাস পূর্বে জিন্নাহনগর বাজারে অবস্থিত মনোয়ারা ক্লিনিক থেকে সিজার করে ছিলাম।
    গত কাল রাতে শিউলীর অবস্থা খারাপ দেখে আমরা পল্লী চিকিৎসক শফিকে ডেকেছিলাম। পরে জীবননগর নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
    এই বিষয়ে মনোয়ারা ক্লিনিকের পরিচালক জুলফিকার আলি জুলু বলেন, আড়াই মাস পূর্বে আমার ক্লিনিক থেকে শিউলী খাতুন সিজার হয়। এখন যদি কোন সমস্যায় তার মৃত্যু হয় সেই বিষয়ে তো আমার কিছু বলার নেই।
    স্থানীয় একজন বলেন, চিকিৎসক শফি গতকাল রাতে শিউলীকে ইনজেকশন দিয়েছিলো। এর পরেই তার অবস্থা খারাপ হয়। এসব কথা বলার পরে নিহতের পরিবার ওই ব্যক্তির ওপর চড়াও হয়ে মারমুখি আচরণ করেন। এঘটনায় অভিযুক্ত পল্লী চিকিৎসক শফির ফার্মেসীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার
    মুঠোফোনে জানতে চাইলে তিনি ইনজেকশন দেওয়ার কথাটি অস্বীকার করে বলেন, শিউলীর বাড়ি থেকে আমাকে ফোন দেওয়ার পরে আমি গিয়েছিলাম। অবস্থা খারাপ দেখে জীবননগর নিয়ে যাওয়ার কথা বলি।
    এবিষয় মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ী পুলিশের ইনচার্জ এসআই আব্দুল মান্নান এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ঘটনাস্তলে গিয়েছিলাম।নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।
    এব্যাপারে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হেদায়েত মাহমুদ বিন সেতুর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।