Blog

  • বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি

    বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই এমভি আনমোনা-২ নামক একটি লাইটাট জাহাজ ডুবোচরে আটকে কাত হয়ে ডুবে গেছে। এসময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে লাইটারের ১১ নাবিক।

    রোববার (১৫ অক্টোবর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

    ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক শিপ থেকে ৮০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিল এমভি আনমেনা-২ নামক লাইটারটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় আসলে রোববার রাত ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। এসময় দ্রুত সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১১ নাবিক। লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ শ্রমিক নেতা।

    খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোংলা-রামপাল সার্কের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন।

    উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২৬৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ে বামিজ্যিক জাহাজ এমভি জাহান ব্রাদাস।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা

  • সুজানগরে ইঁদুর অভিযানের উদ্বোধন

    সুজানগরে ইঁদুর অভিযানের উদ্বোধন

    এম এ আলিম রিপনঃ “ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর ) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বের হওয়া র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলর ুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.মাহে আলমের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা , একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • সুজানগরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

    সুজানগরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

    এম এ আলিম রিপনঃ “পানি জীবন,পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে বিশ^ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর ) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বের হওয়া র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলর ুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.মাহে আলমের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা , একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • সুজানগর অফিসার্স ক্লাবের উদ্যোগে ২৬ কর্মকর্তার বিদায় ও বরণ

    সুজানগর অফিসার্স ক্লাবের উদ্যোগে ২৬ কর্মকর্তার বিদায় ও বরণ

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ২৬ জন কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সম্প্রতি সময়ে ১০জন কর্মকর্তার অন্যত্র বদলি এবং ৫ জন কর্মকর্তার অবসরজনিত কারণে বিদায় এবং বিভিন্ন দপ্তরে সম্প্রতি যোগদান করায় ১১ কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়। সুজানগর অফিসার্স ক্লাবের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো.মনোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, নবাগত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আবু রেজা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অবঃ)আফজাল হোসেন, বদলি জনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক রায়হানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস ও আলহাজ¦ মো.আতাহার আলী অগ্রণী ব্যাংক লিমিটেডের অফিসার (অবঃ) । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. তরিকুল ইসলাম তার বক্তব্যে বদলি জনিত কারণে বিদায়ী কর্মকর্তাগণ নতুন কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে সরকারের ভাবমূর্তি উজ্জল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে সুজানগর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান এবং নবাগত অফিসারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • পূজা মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকদের ওসির উপহারসহ ব্যতিক্রমী উদ্যোগ

    পূজা মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকদের ওসির উপহারসহ ব্যতিক্রমী উদ্যোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি থাকবে আনসার সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের ব্যক্তিগত উদ্যোগেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

    সুত্র মতে এবার কোতোয়ালি মডেল থানা এলাকায় ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা ১২৫
    পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। পোশাকদারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকে পুলিশও। বড় পূজামণ্ডপগুলোতে থাকবে সিসি ক্যামেরা। একই সাথে পুজায় যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তাদের জন্যও কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।

    কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে- পুঁজায় যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে তাদের চেনা যায়না, স্বেচ্ছাসেবক কর্নীরা কি আছে কি না তাও বুঝা কঠিন হয়ে পড়ে। তাই এবার কোতোয়ালি মডেল থানার ওসি তার মেধায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি থানা এলাকায় ১২৫ টি পূজা মন্ডবের নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ( প্রতিটিতে ৫ জন) মাঝে স্বেচ্ছাসেবকদের পোশাক এবং আইনশৃংখলা নিরাপত্তার ও কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতার জন্য ৯৯৯ ও বিট অফিসার সহ থানা পুলিশের নাম্বার সংযুক্ত ব্যানার প্রতিটি মণ্ডপে বিরতণ করেছেন কোতোয়ালী মডেল থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ পিপিএম বার। এ সময় কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ মারফত আলী উপস্থিত ছিলেন।

    ওসি শাহ কামাল আকন্দ জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশনা রয়েছে।

    ওসি জানান-প্রশাসন এ ব্যাপারে আমাদের সর্বাত্তক সহযোগিতা করছে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য পুলিশের পাশাপাশি তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন পুরো উপজেলায় নজরদারি করবে।

    এ সময় ওসি শাহ কামাল আকন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। সব ধর্মের সহাবস্থানে সরকার কাজ করছে। শান্তিপূর্ণভাবে এখানে সবাই ধর্ম পালন করবেন। আমরা সবাই এ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করব। কোনো অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যাতে ওই শক্তি সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি ।

  • জয়পুুরহাটে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জয়পুুরহাটে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবিতে বর্তমান আওয়ামী সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মোহাম্মাদপুর ইউপি চেয়ারম্যান এস.এম রবিউল আলম চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠিত সভায় আওয়ামী সরকারের সকল উন্নয়নের কথা তুলেধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড.সামছুল আলম দুদু-এমপি।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে আব্দুল হক, বিভিন্ন ওয়ার্ডের সুবিধা ভোগী ও স্থানীয় ইউপি সদস্য,সদস্যা বৃন্দরা।

    উক্ত সভায় মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, ভিজিডিসহ সরকারের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিরেন দাস,জয়পুুরহাট।

  • আদিতমারীতে সাজা প্রাপ্ত ও পলাতক আসামী গ্রেফতার ৩

    আদিতমারীতে সাজা প্রাপ্ত ও পলাতক আসামী গ্রেফতার ৩

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী সহ মোট ০৩ গ্রেফতার। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) শ্রী গোকুল চন্দ্র বর্মন, এসআই (নিঃ) মোঃ জয়েন উদ্দিন, ও এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত পলাতক আসামী সুজন মিয়া খন্দকার, পিতা আব্বাস আলী খন্দকার, সাং-চন্দনপাট, সোহেল রানা (৪১), পিতা মৃত নুরুল হক, সাং-সবদল এবং আক্কাস আলী, পিতা মৃত ইমান আলী, সাং-ভাদাই, সর্ব থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট। গ্রেফতার কৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লালমনিরহাট আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকায় হতে সাজা প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের কে আটক করেন।

    হাসমত উল্লাহ ।

  • বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির গাছ কাটা ও মারধরের অভিযোগ

    বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির গাছ কাটা ও মারধরের অভিযোগ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ার সলিয়া বাকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর ধারালিয়া গ্রামে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলা সহ মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম হাওলাদার বাদি হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগে জানা গেছে ১৫ অক্টোবর দুপুরে উত্তর ধারালিয়ার হাওলাদার বাড়ির নুর ইসলাম হাওলাদারের বসত ঘরের সীমানায় রোপিত বিভিন্ন প্রজাতির গাছ শত্রুতার কারণে একই বাড়ির মোসলেম হাওলাদারের ছেলে ফারুক, মাহাবুব, সেলিম ও তার দুই ছেলে হৃদয় এবং তামিম গাছ কেটে ফেলে। এসময়ে তাদের বাধা দিতে গেলে মেহেরানা, ছনিয়া ও সোলায়মানকে মারধর করে একটি স্বর্নের চেইন ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এদিকে সরেজমিনে গেলে মাহবুব হাওলাদার ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। এবিষয়ে ওই বাড়ির শালিসদার মহিতুল ইসলাম বলেন বিরোধীয় সম্পত্তি নিয়ে একাধিক বার সালিসি করা হলেও এর কোন সুরাহা হয়নি।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
    সারা দেশের ন্যায় চারঘাটেও বিশ্ব হাতধোয়া দিবস হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সকাল ১০টায় একটি র্্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ছানোয়ারা বেগমের উপস্থাপনায়
    আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মুশাররফ, উপজেলা
    সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে গোপালগঞ্জে ক্যাম্পেইন অনুষ্ঠিত

    বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে গোপালগঞ্জে ক্যাম্পেইন অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে গোপালগঞ্জে দারিদ্র নিরসনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় বেসরকারী সংস্থা ব্র্যাক এ ক্যাম্পেইনের আয়োজন করে।

    আজ সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বসুমার্কেট এলাকায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচাল মো: আজহারুল ইসলাম। এসময় ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: আব্দুল্লাহ আল ফারুক, আর.এম.ইউপিজি কর্মকর্তা তপন ভৌমিক উপস্থিত ছিলেন।

    পরে অতিথিবৃন্দ দ্ররিদ্র পরিবারকে দেয়া এড়ে গরুসহ বিভিন্ন অনুদানের খোঁজ খবর দেন এবং বাড়ি পরিদর্শন করেন।

    ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: আব্দুল্লাহ আল ফারুক বলেন, দারিদ্রের মধ্যে থাকা জনগোষ্ঠীর দারিদ্র ও অসমতা নিরসনের জন্য নানাবিধ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। নানামূখী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বর্তমানে অতিদরিদ্র কমে ৫.৬ শতাংশে পৌঁছেছে। দারিদ্রতা নিরসন করে উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

    তিনি আরো বলেন, গোপালগঞ্জের আর্থসামাজিক ও ভৌগলিক অবস্থা বিবেচনা করে দেখা যায় যে, জলবায়ু পরিবর্তনের কারনে কিছু এলাকায় জলাবদ্ধতা থাকে। ফলে কৃষিকাজ করা সম্ভব হয় না। মানসম্মত শিক্ষার ক্ষেত্রে এখনও গ্রাম ও শহরের বৈষ্যম্য বিদ্যমান। বেসরকারী সংস্থা ব্র্যাক তাদের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি সরকারের সাথে লিয়াজো করে পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে সামনের দিনগুলিতে বয়স, জাতি, জাতিসত্বা, অভিবাসন অবস্থা এবং প্রতিবন্ধীতাজনিত সামাজিক বৈষম্য নিরসন করার জন্য কাজ করে যাচ্ছে।