Blog

  • সিলেটে মহিলালীগ নেত্রী নগদ অর্থ ও স্বর্ণলংকার  ছিন্তাইয়ের ঘটনায় মামলা দায়ের, প্রধান আসামী ফয়সল

    সিলেটে মহিলালীগ নেত্রী নগদ অর্থ ও স্বর্ণলংকার ছিন্তাইয়ের ঘটনায় মামলা দায়ের, প্রধান আসামী ফয়সল

    কে এম শহিদুল্লাহ,
    স্টাফ রিপোর্টার:
    সিলেটের মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা খান আরজু ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু, প্রধান আসামী ফয়সল। দীর্ঘ তদন্ত শেষে সিলেট কোতোয়ালি পুলিশ ১৬ অক্টোবর তিনজনের নামে ছিনতাই মামলা রেকর্ড করেছে। এর মধ্যে প্রধান আসামি ফয়সল আহমদ সনাক্ত হয়েছে। তাকে গ্রেফতারের জন্যে পুলিশ অভিযান শুরু করেছে।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা সাতটায় নাজমা বেগম ভাতিজির বিয়ের জিনিসপত্র কেনাকাটার জন্যে নগরীর বালুচরের বাসা থেকে জিন্দাবাজারে রওয়ানা হন। তাঁকে বহনকারী রিকশাটি শাহী-ঈদগাহ-কাজিটুলা উচা সড়কে যাওয়া মাত্র তিন ছিনতাইকারী গতিরোধ করে। চিহ্নিত ছিনতাইকারী ফয়সল আহমদ ধারালো অস্ত্র দিয়ে আরজুকে জিম্মি করে ফেলে। এসময় অন্য দুই ছিনতাইকারী নাজমা খান আরজুর ভ্যানেটি ব্যাগ, স্বর্ণের গলার হার ও কানের দুল ছিনিয়ে নেয়। এতে নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার জিনিসপত্র ছিনতাই করে ছিনতাইকারীরা। ছিনতাই শেষে ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায়। ছিনতাইয়ে অংশ নেয়া ফয়সল আহমদকে সনাক্ত করতে সক্ষম হন আরজু। ফয়সল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মনাই মিয়ার পুত্র। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর ১৬ অক্টোবর মামলা হিসেবে রেকর্ড করা হয়। পুলিশ ছিনতাইকারী ফয়সলকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
    এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কমিশনারের নির্দেশে চুরির মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

  • পাইকগাছার রাড়ুলীতে জেন্ডার সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছার রাড়ুলীতে জেন্ডার সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছার রড়ুলীতে স্থানীয় পর্যায়ে ইউপি সদস্যদের জেন্ডার অর্ন্তভুক্তির মাধ্যমে সিসিএ ইস্যুতে সংবেদনশীল করা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা হেলভেটাস এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য পিযুষ কান্তি দাশ, মফিজুল গাজী, ইলিয়াস মোড়ল, সোহেল উদ্দীন সরদার, আব্দুল হামিদ গাজী, মুনসুর সরদার, আবুল হাসেম, রমজান সরদার, রোজিনা খাতুন, সুমিত্রা দাশ, জাহানারা খাতুন, ইউপি সচিব সঞ্জীব সরকার ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষনটি স ালনা করেন পানিই জীবন প্রকল্পের আওতায় সুশীলনের উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব কুমার মন্ডল।

  • পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস পালিত ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

    পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস পালিত ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় বিশ^ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন এর স ালনায় বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইনস্ট্যাক্টর ইমান উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডল্টন রায়, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও কৃষক নিখিল রঞ্জন মন্ডল। অনুষ্ঠানে সেরা ইঁদুর নিধনকারীকে পুরুষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

  • কোটচাঁদপুরে বিদুৎয়ায়িত হয়ে দুই বিদ্যুৎ মিস্ত্রি নিহত

    কোটচাঁদপুরে বিদুৎয়ায়িত হয়ে দুই বিদ্যুৎ মিস্ত্রি নিহত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদুৎয়ায়িত হয়ে দ্বিতল ভবন পড়ে দুই বিদ্যুৎ মিস্ত্রি মারা গেছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে। জানা যায়,বাবলু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় বিদ্যুৎতের কাজ করছিল আজিম হোসেন ও মহাসিন আলী। অসাবধানতা বশত বিদ্যুৎতের লাইনে জড়িয়ে গুরুত্বর আহত হন দুই জন বিদ্যুৎ মিস্ত্রি। এ সময় স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আজিম হোসেন (২৭)কে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মহাসিন আলী (৩০)কে যশোর হাসপাতালে রেফার্ড করেন। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহাসিন আলীও।আজিম কোটচাঁদপুরের বলুহর গ্রামের আমজাত হোসেনের ছেলে। আহত মহাসিন আলী মহেশপুরের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদুৎয়ায়িত হয়ে গুরুত্বর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জনকে আনা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষন পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বিদ্যুৎয়ায়িত হয়ে মারা গেছেন। মরাদেহের সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান ।

  • শৈলকুপায় আধিপত্য বিস্তারের জের আ’লীগ সভাপতির ছেলেকে কুপিয়ে হত্যা

    শৈলকুপায় আধিপত্য বিস্তারের জের আ’লীগ সভাপতির ছেলেকে কুপিয়ে হত্যা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় হাবিবুর রহমান রিপন (৪৩) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের আবাইপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান আবাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের মীনগ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।আহতরা হলেন, রাশিদুর রহমান রাসেল ও আমিনুর রহমান। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় মীনগ্রাম বাজারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলালের একটি পোস্টার ছিঁড়ে ফেলে কে বা কারা। এই নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এবং নজরুল ইসলাম দুলালের স্থানীয় সমর্থকদের মধ্যে বিবাদ চলছিল। এ নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় এবং রাতে কয়েক দফা বিরোধ মিমাংশায় শৈলকুপা থানায় বৈঠক হয়। কিন্তু পরবর্তীতে তা অমিমাংশিত থাকে। বৈঠক শেষে আব্দুল হাইয়ের সমর্থক আবাইপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য হাবিবুর রহমান রিপনসহ কয়েকজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আবাইপুর বাজার পার হলেই প্রতিপক্ষের সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, নিহত ও আহতদের শরীরের মারধরের আঘাত রয়েছে। এছাড়া নিহত হাবিবুর রহমানের মাথায় বড় ধরনের আঘাত আছে। সম্ভবত ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমার সমর্থক হাবিবুর রহমানকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের শাস্তি দাবি করছি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল জানান, আমি ঢাকাতে আছি, শুধু শুনেছি একজন মারা গেছে। তবে কি দিয়ে কি হয়েছে তা বলতে পারছিনা। গোলমাল হচ্ছে শুনে পুলিশকে ফোন দিয়েছি যেন লুটপাট না হয়। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান ।

  • ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিক আহসান হাবীব সাগরের মায়ের মৃত্যু – জানাযা সম্পন্ন

    ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিক আহসান হাবীব সাগরের মায়ের মৃত্যু – জানাযা সম্পন্ন

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রেসক্লাব মহেশপুরের নির্বাহী সদস্য মোঃ- আহসান হাবীব সাগরের মা নুরজাহান বেগম (৮০) দীর্ঘ দিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা হাসপাতালে নেওয়ার পথে রবিবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় পথিমধ্যে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    সে জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির বাগান মাঠ গ্রামের মৃত আলহাজ্ব মকবুল হোসেনের স্ত্রী ও কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর গর্ভধারী মা। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়ে নাতি পুতিনী আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
    ১৬ ই অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় মরহুমার নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাহার মৃত্যুতে শোক বিবৃতি প্রকাশ করেছেন প্রেসক্লাব মহেশপুরের সন্মানিত সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, সহ সভাপতি মোঃ জালার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ আমরা সকল কর্তরত সাংবাদিক বৃন্দ গভীর ভাবে শোকাভিভূত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আমিন

  • নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত জীবন গড়ি,জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন” শ্লোগানে শিক্ষাঙ্গনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৬ অক্টোবর)
    বেলা ১১টায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের হলরুমে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নড়াইল জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খান সাহাবুদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশক মোঃ আব্দুস সালাম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নিল সিকদার নীল,সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।
    বক্তারা বলেন, সামাজিক ব্যাধি মাদক নড়াইলের শিক্ষাঙ্গনে বা সমাজে বিস্তার না করতে পারে সেজন্য সকলের সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।
    অন্ষ্ঠুান শেষে ছাত্র-ছাত্রীদেরকে মাদকবিরোধী লিফলেট ও খাতা বিতরণ করা হয়। মাদককবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

  • ৪৫ বছর পর চালু হলো সুজানগর হাসপাতালের অপারেশন থিয়েটার

    ৪৫ বছর পর চালু হলো সুজানগর হাসপাতালের অপারেশন থিয়েটার

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ দীর্ঘ ৪৫ বছর পর পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)। সোমবার(১৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারটিরে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে (ওটি) চালু করা হয়। (ওটি) চালুর উদ্বোধনের দিনেই সিজারিয়ান অপারেশন করা হয় বৈবাহিক জীবনের ৩ বছরের মাথায় সর্বপ্রথম মা হতে যাওয়া প্রসূতি মোছাঃ তানজিলা খাতুনের (২২) । এদিন সফলভাবে অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন তানজিলা খাতুন । সেই সাথে কন্যা শিশুর জন্মের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে ওটির। তানজিলা খাতুন উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাকিয়ান গ্রামের মো.কেসমত আলী মন্ডলের কন্যা এবং তার স্বামীর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার হাবসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে। নবজাতক ও তার মা উভয়েই সুস্থ আছেন, ওটি শেষে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। ৩-৪দিন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানেই প্রসূতি এবং নবজাতককে সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মুজিব। গর্ভবতী প্রসূতির সিজারের দায়িত্বে ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট(গাইনি অ্যান্ড অবস) ডা. মরিয়ম জামিলা। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সেলিম মোরশেদ,জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডা.গালিবা তাসনিম, জুনিয়র কনসালটেন্ট(অর্থোপেডিক)ডা.সেলিম রেজা, মেডিকেল অফিসার ডা.নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডা. ওয়াসিম খান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাবিনা ইয়াসমিন,মিডওয়াইফ মরিয়ম, এসএস এন আশরাফুন্নাহার, ওটি ইনচার্জ তৌফিকা রোজী, ওয়ার্ড ইনচার্জ শিউলি খাতুন ও সুপারভাইজার আইরিন পারভিন। এছাড়া ওটি সফলভাবে সম্পন্ন করতে হাসপাতালের সকল চিকিৎসক,নার্স,কর্মকর্তা ও কর্মচারী সার্বিক সহযোগিতা করেন। হাসপাতালে জন্ম নেওয়া কন্যা নবজাতকের বাবা রাজু শেখ বলেন, হাসপাতালে প্রথম সিজার হয়েছে, এ জন্য প্রথমে কিছুটা ভয়ে ছিলাম। কিন্তু সুষ্ঠভাবে সিজার সম্পন্ন হওয়ার পর খুবই আনন্দিত হয়েছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। জানাযায়,সোমবার থেকে শুরু হওয়া এ অস্ত্রোপচারকার্যক্রম আপাতত হবে প্রতি সপ্তাহে ২দিন। প্রয়োজনীয় সরঞ্জামাদি ও লোকবলের অভাবে দীর্ঘকাল ধরে এ সরকারি হাসপাতালের সিজারসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ ছিলো। বর্তমানে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মুজিবের উদ্যোগে ৪৫ বছর পর অপারেশন থিয়েটারটি চালু হয়েছে। তাই এখন থেকে নাম মাত্র সরকারি স্বল্প খরচে সিজার অপারেশন সেবা নিতে পারবেন রোগীরা। হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট(গাইনি অ্যান্ড অবস) ডা. মরিয়ম জামিলা বলেন, ৪৫ বছর পর সোমবার সর্বপ্রথম চালু হওয়া ওটিতে প্রথম যার সফলভাবে সিজার করেছি তিনি প্রথম মাতৃত্বের স্বাদ নিতে পেরেছেন। এটাই আমাদের কাছে ভীষণ আনন্দের। আমাদের সামর্থ্য অনুযায়ী রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে সবার কাছে দোয়া চাইছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মুজিব বলেন, ১৯৭৭ সালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর সর্বপ্রথম আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু করতে পেরেছি। এটি সুজানগরবাসীর জন্য আনন্দের খবর। এখন থেকে সপ্তাহে দুইদিন সিজার অপারেশন চালু থাকবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হাসপাতালের সবাইকে। সবার সহযোগিতা পেলে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখতে পারবো বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা । এদিকে দীর্ঘ ৪৫ বছর পর এ চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। স্থানীয়রা জানান, কোন প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে বা সিজারের প্রয়োজন হলে আগে তাদের পাবনা জেলা শহরে যাওয়া ছাড়া বিকল্প কোন উপায় ছিলনা। বর্তমানে আমাদের হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোন প্রকার ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে। এ ব্যবস্থা আরও বেগবান করতে ও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিজার সেবায় সুযোগ-সুবিধা বাড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়,১৯৭৭ সালে ৩১ শয্যা বিশিষ্ট সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির উদ্বোধন হয় এবং ২০০২ সালে ৫১ শয্যায় উন্নীত করা হয়। বিভিন্ন জটিলতয় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিনে ওটি চালু হয়নি। পরিশেষে সকল প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার(ওটি)।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    এম এ আলিম রিপনঃ ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর ) বর্ণাঢ্য র‌্যালি,হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় বের হওয়া র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলর ুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

    বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় নারকেল গাছ পরিচর্যা করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছেই মৃত্যুবরণ করেছেন হাফেজ আকন(৫৫) নামে এক দিনমজুর। সোমবার দুপুরে উপজেলার রাজেশ্বর গ্রামের কুলু বাড়িতে এ ঘটনা ঘটে
    রায়েন্দা ইউনিয়ন পরিষদের কদমতলা ওয়ার্ড মেম্বার খায়রুল শরীফ জানান, দক্ষিণ কদমতলা গ্রামের দিনমজুর হাফেজ আকন সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে রাজেশ্বর গ্রামের মিঠুন কুলুর নারিকেল গাছ পরিচর্যার জন্য গাছ ওঠে। নারকেল গাছের ডাল পাশের বিদ্যুৎ লাইনের তারের উপরে পড়ায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছেই মারা যায়।
    শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিনমজুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট সংবাদদাতা