Blog

  • পরাণগঞ্জ দক্ষিণ বাজার রক্ষার দাবিতে শতাধিক ব্যবসায়ীদের মানববন্ধন

    পরাণগঞ্জ দক্ষিণ বাজার রক্ষার দাবিতে শতাধিক ব্যবসায়ীদের মানববন্ধন

    ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার চর অঞ্চলের ঐতিহ্যবাহী পরাণগঞ্জ বাজার রক্ষার দাবিতে মানবন্ধন করেছেন বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (১৭অক্টোবর) দুপুর ২টায় পরানগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাজারের ব্যবসায়ী ইছামদ্দীন বেপারী, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনু ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম আনারসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    মানববন্ধনে তারা জানান-ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর বাইপাস থেকে পরাণগঞ্জ বাজার হয়ে শেরপুর জেলার (কানাসাখোলা) – চন্দ্রকোণা – নারায়নখোলা – রামভদ্রপুর পর্যন্ত ৫২ কিলোমিটার যে মহাসড়কটি নির্মাণের কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হাতে নিয়েছেন তা নিঃসন্দেহে একটি জনকল্যাণমুখী প্রকল্প।আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে কারো ক্ষতি হউক এটা নিশ্চয়ই সরকার চাইবেনা। উক্ত মহাসড়কটি নির্মাণের জন্য কর্তৃপক্ষ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা (ডিপিপ) নকশা প্রণয়ন করে তাতে দেখাযায় উক্ত মহাসড়কটি ঐতিহ্যবাহী পরাণগঞ্জ দক্ষিণ বাজার হতে ২০০ গজ দক্ষিণ দিয়ে নির্মিত হবে। ইহার ফলে ঐতিহ্যবাহী পরাণগঞ্জ দক্ষিণ বাজারটি অক্ষত থাকে। পরবর্তীতে অজ্ঞাত কারণে পূর্বের প্রজেক্ট প্রফর্মা ( ডিপিপি) নকশা পরিবর্তন করে নতুন করে প্রজেক্ট প্রফর্মা ( ডিপিপি) নকশা প্রণয়ন করা হয়েছে এতে পরাণগঞ্জ দক্ষিণ বাজারের মাঝ বরাবর মহাসড়কটি নির্মিত হবে, যার ফলে পরাণগঞ্জ দক্ষিণ বাজারটি তার অস্তিত্ব হারাবে। এর ফলে বাজারটির ব্যপক ক্ষতির পাশাপাশি দক্ষিণ বাজেরের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, ঘর-বাড়ী সম্পুর্ণ বিলুপ্ত হয়ে যাবে। পরাণগঞ্জ দক্ষিণ বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও সাধারণ মানুষ উক্ত মহাসড়কটি যাতে পূর্বের প্রণয়নকৃত প্রজেক্ট প্রফর্মা (ডিপিপি) নকশা অনুযায়ী নির্মিত হয় তারজন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান পরাণগঞ্জ দক্ষিণ বাজারে প্রতিষ্ঠিত শতাধিক ব্যবাসয়ী।
    সরেজমিনে গিয়ে দেখাযায় পূর্বের প্রজেক্ট প্রফর্মা (ডিপিপি) নকশা আনুযায়ী মহাসড়কটি নির্মিত হলে সরকারেরের জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোটি- কোটি টাকা অতিরিক্ত খরচের পাশাপাশি ঐতিহাসিক পরাণগঞ্জ বাজাটি অক্ষত থাকবে, এতে সরকারী রাজস্ব বাড়ার পাশাপাশি ব্যবসায়ীগণ তাদের ব্যবসা পরিচালনা করে জীবন মান উন্নত করতে পারবেন এবং এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শত শত গরীব মানুষ তাদের কর্ম হারা হওয়া থেকে বেচে যাবে। তাই পুবের নকশা অনুসারে রাস্তাটি নির্মাণ করার দাবী জানিয়েছেন ব্যাবসায়ীরা। ইতিমধ্যেও বাজারটি রক্ষায় পূর্বের নকশা অনুসারে নির্মাণ কাজ করার দাবী জানিয়ে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি,সচিব সড়ক ও জনপথ বিভাগ,
    বিভাগীয় কমিশনার ময়মনসিংহ,জেলা প্রশাসক ময়মনসিংহ,প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ (সওজ) ময়মনসিংহ সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দিয়ে তাদেরকে অবগত করেছেন বাজারের ব্যবসায়ীরা।

  • ইসরায়েলের হামলা প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ সমাবেশে ৪ বছরের শিশু

    ইসরায়েলের হামলা প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ সমাবেশে ৪ বছরের শিশু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিস্তিনের উপর চলছে ইসরায়েলী অগ্রাসন আর হামলা ও হত্যা। আর এ হামলার প্রতিবাদে গোপালগঞ্জে চলছে প্রতিবাদ। এ প্রতিবাদে বড়দের পাশাপাশি সামিল হচ্ছে শিশুরাও।

    আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আর এ সমাবেশে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দেয় ৪ বছরের শিশু মো: আবু হুরাইবা। সদর উপজেলার চর সোনাকুড় গ্রাম থেকে বাবা মো: হাবিবুর রহমানের কালে চড়ে প্রতিবাদ সমাবেশ স্থলে আসে ওই শিশু আবু হুরাইবা। এসময় ওই শিশু ফিলিস্তিনের পতাকা উড়ায়। আর এমন দৃশ্য ছিল চোখে পরার মত।

    শিশুটির বাবা বাবা মো: হাবিবুর রহমান বলেন, ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলী সেনারা। যে কারনে প্রতিবাদ জানাতে আমার বাচ্চাকে নিয়ে প্রতিবাদ সমাবেশে এসেছি। ও যেন বড় হয়ে ইসলামকে ধারন করতে পারে সেই শিক্ষা দিচ্ছি। #

  • ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

    ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গওহরডাঙ্গা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এ কর্মসূচির আয়োজনে করে।

    আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানববন্ধনকারীরা হামলা বন্ধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুফতি রুহুল আমিন, মাওলানা শামচুল হক, মুফতি নুরুল ইসলাম প্রমূখ।

    এসময় বক্তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে, ফিলিস্তিনে আর্থিক, খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য সরকারে কাছে দাবি জানায়। এছাড়া ইসরায়েলী পণ্য বর্জনের দাবি জানানো হয়। #

  • মোংলায় উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যদের গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মোংলায় উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যদের গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মোংলা প্রতিনিধি

    মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যদের দিনব্যাপী এ্যডভোকেসী ও গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সাকাল সাড়ে ৯ টায় মোংলা প্রেস ক্লাবের হল রুমে এই প্রশিক্ষণ শুরু হয়। মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সিএস ও নেটওয়ার্ক সদস্যদের কিভাবে তাদের অধিকার বা সুবিধা পাবে সেই বিষয় প্রশিক্ষনে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এসময় মুল বক্তব্য ও অংশগ্রহণকারীদের ধারণা দেন এম আরাফাত হোসেন, প্রকল্প সমন্বয়কারী , ইভলভ প্রকল্প,সিএন আর এসব, তিনি ধরন ও কৌশল তুলে পরিকল্পনা পরামর্শক ও অমল বিশ্বাস, মাঠ সহায়ক ইভলভ প্রকল্প, সিএন আরএস। দিন ব্যাপি এই প্রশিক্ষণে নাগরিক এর সুবিধা তার অধিকার অদায় কিভাবে করবে এই বিষয় ধারনা কৌশল এর গুরুত্বপূর্ণ ধারনা এবং প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা ও সমাজে উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যদের দিনব্যাপী এ্যডভোকেসী ও গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ ও দেয়া হয়।

  • নৌকার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী জামিল

    নৌকার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী জামিল

    মোংলা প্রতিনিধি
    বাগেরহাট-০৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের মালয়েশিয়া কমিটির সভাপতি মোঃ জামিল হোসাইন। মঙ্গলবার (১৭অক্টোবর) বিকেলে শরণখোলার রায়েন্দা পাইলট স্কুল মাঠে বঙ্গবন্ধু যুব সেন্টারের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ভোট চান।
    স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীদের সামনে জামিল হোসাইন আরও বলেন, তাকে এই আসনে নৌকার মনোনয়ন দিলে ব্যাপক উন্নয়ন করবেন তিনি। কারণ তিনি কোন দুর্নীতি বুঝেননা, অন্যায় বুঝেননা। তাই আগামীতে প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা জামিল বলেন, আপনারা আমার পাশে থাকেন আপনাদের সাথে আমি আছি।
    মনোনয়ন না পেলেও যিনি নৌকার মনোনয়ন পাবেন, তার পক্ষে তথা নৌকার পক্ষে তিনি থাকবেন। তাই সবার কাছে নৌকার ভোট চান এই নেতা।
    জামিল হোসাইন আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা শহীদ মনিরুজ্জামান বাদল আজ তাদের মাঝে নেই। সে বঁচে থাকলে তিনি শরণখোলা থেকে এমপি হতেন। আজ তিনি নেই, রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই শরনখোলা থেকে তিনি সংসদ নির্বাচন করতে চান। প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন বলেও আশা করেন তিনি।
    সমাবেশে আরও বক্তব্য রাখেন শরনখোলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন জামিল।

  • উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুর উপজেলায় পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৬ অক্টোবর সোমবার সন্ধা ৭ টায় উজিরপুর মডেল থানার নবাগত ওসি মোঃ জাফর আহমেদ এর দপ্তরে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যের উপস্থিতিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তওহীদুজ্জামান সোহাগ, এস আই মোঃ খাইরুল,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, ১নং নির্বাহী সদস্য, দৈনিক সংবাদ,নিপীড়িতের কন্ঠস্বর এর কল্যান কুমার,সহ সভাপতি ও দৈনিক সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া,
    বরিশাল ক্রাইম নিউজের প্রতিনিধি মোঃ চঞ্চল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্না, প্রচার সম্পাদক ও দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব চন্দ্র মন্ডল, সাহিত্যও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি কমল বাড়ৈ পুলক, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের বার্তা,আজকের বরিশাল প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য জাহিদুল ইসলাম মিঠু মোল্লা দৈনিক বিজয় নিউজ, আলমগীর লস্কর দৈনিক বরিশাল অঞ্চল ও মোঃ রাকিব হাসান শান্ত।

    সভায় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে হবে। মাদক পরিবার, সমাজ ও দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। সাংবাদিকরা সমাজের অনেক অসংগতি তুলে ধরেন যেগুলো আমরা সবাই মিলে সমাজ থেকে দূর করতে পারি। এ উপজেলার মানুষের সহযোগিতা পাবো এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে। সেবাই পুলিশের ধর্ম থানার দরজা সবার জন্য খোলা থাকবে। সকলের সহযোগিতায় আমরা উজিরপুরকে একটি সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত আধুনিক উজিরপুর গড়তে চাই,
    আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

  • উজিরপুরে আওয়ামীলীগ নেতা ও শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    উজিরপুরে আওয়ামীলীগ নেতা ও শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মো.জুনায়েদ খান সিয়াম,

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে সালিসির নামে ২ লক্ষ টাকা উৎকোচ আদায় শিরোনামে একটি সংবাদ বরিশাল ক্রাইম নিউজ ও পর্যবেক্ষণ অনলাইন সহ কিছু পত্রিকা প্রকাশিত হয় । এর প্রতিবাদে ১৭ অক্টোবর দুপুর ৩ টায় উপজেলা বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেটে শাপলা সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মনির,এ সময় আরো উপস্থিত ফাতেমা বেগমের চাচাতো বোন ও ভিডিও বক্তব্য দানকারী রানার আপন বোন নাজমুন নাহার রিতা, আলমগীর গোমস্তা ,ঈদ্গা মার্কেটের সভাপতি ইউপি সদস্য জহিরুল ইসলাম সুমন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম তালুকদার , ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হেমায়েত হাওলাদার,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারিচুর রহমান প্রমুখ।লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম মনির জানান খোলনা গ্রামের সুলতান হাওলাদারের মেয়ে আশুকাঠী গ্রামের শাহজামান নামের এক ব্যবসায়ীর সাথে সামাজিক ভাবে বিবাহ হয়েছিল। কিন্তু শাহজামানে পূর্ববর্তী স্ত্রী ছিল সেটি গোপন করে ফাতেমা বেগমকে বিয়ে করেন। বিষয়টি ফাতেমা বেগমের পরিবারের মধ্যে জানাজানি হলে তারা প্রতারক জামাইকে অবরুদ্ধ করলে পরে উভয় পরিবার মিলে খোলা তালাকের মাধ্যমে তাদের বিষয়টি সমাধান করে নেন।এ বিষয়ে আমি বা আমার কোন লোকজন জড়িত নয়।একটি মহল আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার জন্য এবং মেয়েটির পরিবারকে বিপাকে ফেলে, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই ফাতেমা বেগমের পরিবারের বক্তব্য ছাড়া দূর সম্পর্কের চাচাতো ভাই রানা হাওলাদারের ভিত্তিহীন ভিডিও বক্তব্যের মাধ্যমে একদল স্বার্থন্বেষী মহল তাদের অসৎ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। যাহার সাথে ফাতেমা বেগম সহ তাদের পরিবার জড়িত নয়। এমনকি তাদের কোন বক্তব্যও নেই। শুধুমাত্র অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ওই বাড়ির এক লোকের সাক্ষাৎকার ভিডিও করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় আলমগীর গোমস্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে বলেন, মাদ্রাসার অফিস কক্ষে প্রকাশ্যে মারধর করার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এমন কোন ঘটনা আমার সাথে ঘটে নাই, বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার । এমনকি দুই মাস পূর্বের মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে অভিভাবকদের তোপের মুখে পড়েছিল এ ধরনের ঘটনার কোন তথ্য প্রমাণ কারো কাছে নেই এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করেছেন তা সঠিক নয়।

  • উজিরপুরে ছোট ভাইর ২ হাত ভেঙ্গে পঙ্গু করে দেয় পাষন্ড বড় ভাই

    উজিরপুরে ছোট ভাইর ২ হাত ভেঙ্গে পঙ্গু করে দেয় পাষন্ড বড় ভাই

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধের জেড় ধরে ছোট ভাইর ২ হাত ভেঙ্গে পঙ্গু করে দেন পাষন্ড বড় ভাই । বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইাউনিয়নের ধামুড়ায় প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে ছোট ভাই স্বপন আব্দুল্লাহ (৩৮) এর ২ হাত ভেঙ্গে দিয়েছে পাষন্ড বড় ভাই মন্নান ফকির (৫০)। এ ঘটনার বিচারের দাবীতে নির্মম নির্যাতনের সিকার ধামুড়া বাজারের ব্যাবসায়ী স্বপন আব্দুলাহ ১৭ অক্টোবার মঙ্গলবার দুপরে উজিরপুর সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে তার উপর নির্যাতনের বিচারের দাবী করে কান্নাজড়িত কন্ঠে বলেন গত ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুর আড়াই টায় পূর্ব ধামুড়া গ্রামের মূত্যু আ: খালেক ফকিরের পুত্র স্বপনের আপন বড় ভাই আ: মন্নান ফকিরের নেতৃত্বে এক দল সন্ত্রাসীরা প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে তার দু হাত ভেঙ্গে ফেলে এমনকি হত্যার জন্য মাথায় কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তার স্ত্রী সাহারা জাহান সাথী বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা উচ্চ আদালতে জমিন নিয়ে তার মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানান। নির্যাতনের স্বীকার স্বপন অবদুল্লাহ আভিযোগ করেন তার ভাই মন্নান ফকির একজন নারী লোভী তার বিরুদ্ধে নারী কেলেংকারী সহ একাধিক আভিযোগ রয়েছে । একাধিক মামলার ও আসামী আ:মন্নান ফকির । সে আর্থিক ভাবে বিত্তবান হওয়ার কারনে একের পর এক আপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে কথা বলার সহস পাচ্ছে না কেউ। কারন মন্নান ফকিরের রয়েছে ভারাটিয়া ক্যাডার বাহিনী । তার দু হাত ভেঙ্গে দেয়া পাষন্ড মন্নান ফকিরের বিচারের দাবী করেন তিনি।

  • উজিরপুর মডেল থানায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভায় – অতিরিক্ত সহকারী পুলিশ সুপার

    উজিরপুর মডেল থানায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভায় – অতিরিক্ত সহকারী পুলিশ সুপার

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় মডেল থানা কম্পাউন্ডে ওসি মোঃ জাফর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল , অতিরিক্ত দায়িত্বে উজিরপুর সার্কেল ) মোঃ ফরহাদ সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহ- সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল , সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি ,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল। আরো বক্তৃতা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় ,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস , বি এন খাঁন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায় , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার , শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, গুঠিয়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার , মন্দির কমিটির সভাপতি রনজিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ। সভায় প্রধান অতিথি বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি সুন্দর ভাবে পালন করতে আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকবেন। পুলিশের পাশাপাশি আনসার বাহিনী এবং স্হানীয় সেচ্ছাসেবী সংগঠন , রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছেন ।

  • উজিরপুরে নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু

    উজিরপুরে নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু

    উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুরে নামাজরত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার বিকালে মসজিদে আসর নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে স্থানীয় জামে মসজিদে , কাজী মোঃ শহিদুল ইসলাম (৭০) আসরের নামাজ আদায় করতে যান। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

    মৃত ব্যক্তি মুন্ডপাশা গ্রামের মৃত আব্দুস সোবাহান কাজীর পুত্র,তিনি প্রবাসী ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।