Blog

  • নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৭ অক্টোবর) সকালে চেক জালিয়াতির মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ সেলিম শাহীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি মোঃ সেলিম শাহী নড়াইল জেলার লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত রুস্তম শেখ এর ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। উক্ত আসামী দীর্ঘ আট বছর ধরে পালাতক ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • নড়াইলে ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু

    নড়াইলে ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।
    পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় লিজা বেগম। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রোববার দিনগত রাতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। পরে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করলে পজেটিভ আসে। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।

    এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা.আব্দুল্লাহ আল মামুন বলেন, লিজা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

  • তানোরে ওয়ার্ড  আওয়ামী লীগের বর্ধিত  সভা

    তানোরে ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ১৭ অক্টোবর মঙ্গলবার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় ও সভাপতি ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি (দক্ষিন) সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, ইউপি (উত্তর) সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি রাম কমল সাহা, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সাগরিকা ভৌমিক, ইউপি যুবলীগের সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম লিটন ও মামুন প্রমুখ।
    বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ত্ততি হিসেবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রতিদিন ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করার জন্য নেতা ও কর্মী-সমর্থকদের নির্দেশনা দেয়া হয়।#

  • প্রেমিকার বাড়ির সামনে মিললো তরুণের ঝুলন্ত মরদেহ

    প্রেমিকার বাড়ির সামনে মিললো তরুণের ঝুলন্ত মরদেহ

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের চারদিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজীব শেখ (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গিমটাকাঠি গ্রামের একটি কচাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজীব শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।

    রাজীবের চাচা শেখ বাদশা বলেন, রাজীবের সঙ্গে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়েটি রাজীবের বাড়িতে চলে আসে। পরে তাকে তার পরিবার নিয়ে যায়। চারদিন আগে রাজীব শেখ নিখোঁজ হয়। তার মোবাইলও বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারি রাজীবের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বাদশার দাবি, গত রোববার একটি মেয়েকে রাজীব উত্ত্যক্ত করেছেন বলে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ গেলে তারা বলে ছেলেটি চলে গেছে। রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    স্থানীয় কচুয়া সদর ইউপি সদস্য আজাদ বালি বলেন, ছেলেটির সঙ্গে আমার ওয়ার্ডের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আগেই শুনেছি। তবে মেয়েটির বয়স কম। সকালে মেয়ের বাড়ির সামনে গিয়ে ওই ছেলের ঝুলন্ত মরদেহটি দেখতে পাই।

    কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন বলেন, খবর পেয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে নারী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বাগেরহাটের মোরেলগঞ্জে নারী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সুরাইয়া কামাল মাধুরী আর নেই। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে তাকে শসস্ত্র রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে নিশানবাড়িয়া গ্রামে পিতা, মাতার কবরের পাশে সমাহিত করা হয়।

    সহকারি কমিশনার(ভূমি) মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মাধুরী বেগমকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। স্থানীয সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মাধুরী বেগমের পরিবারের সদস্য, শুভাকাঙ্খি ও স্থানীয় অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

    জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সুরাইয়া কামাল মাধুরী স্বাধীনতা যুদ্ধের সময় ৯নং সেক্টরের সুন্দরবন সাবসেক্টরে যুদ্ধে অংশ গ্রহন করেন। তার পিতা নুর মোহাম্মদ হাওলাদার ও মাতা নুরজাহান বেগমও মুক্তিযোদ্ধা ছিলেন। বৈবাহিক সূত্রে মাধুরি বেগম বরগুনার জেলার বামনা উপজেলার ডেউয়াতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

  • দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছেঃ  মসিক প্রধান নির্বাহী

    দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছেঃ মসিক প্রধান নির্বাহী

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন শারদীয় ‍দুর্গোৎসব উপলক্ষ্যে প্রশাসন, পুলিশ ও সনাতন ধর্মের নেতৃবৃন্দকে নিয়ে বিসর্জন ঘাটের প্রস্তুতিমোলক কর্মকান্ডের পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

    মঙ্গলবার (১৭অক্টোবর) বিকাল ৪টায় তিনি বিসর্জন ঘাটে গিয়ে পরিদর্শন করেন।

    এ সময় তিনি জানান, প্রতিমা বিসর্জন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় তার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিসর্জন ঘাটের মাটি প্রস্তুতি, প্যান্ডেল নির্মাণ, সিকিউরিটি বুথ স্থাপন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ টয়লেট নির্মাণ, মেডিকেল বুথ স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরও বলেন, দুর্গোৎসবকে উৎসবমুখর ও আনন্দঘন করতে প্রতিবারই সবাইকে সাথে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসব উদযাপনে নাগরিকদের পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

    পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ, মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ মেহেদী হাসান, মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, কোতোয়ালী মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন চন্দ্র দে, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রশান্ত কুমার দাস চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • আদিতমারী ওসির জন্য অপরাধ করতে ভয় পায় অপরাধীরা

    আদিতমারী ওসির জন্য অপরাধ করতে ভয় পায় অপরাধীরা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের আদিতমারী থানার (ওসি) মোজাম্মেল হক,যোগদানের পর থেকে অপরাধ করতে ভয় পায় অপরাধীরা বিধায় খুবই শান্তিতে আছে আদিতমারীর সাধারন মানুষ। ওসি মোজাম্মেল হক, এর চৌকস বুদ্ধিতে আদিতমারী উপজেলার মানুষ খুবই শান্তিতে আছে। মাঝে মাঝে কিছু অপ্রিতীকর ঘটনা ঘটলেও তার উপস্থিত বুদ্ধিতে সমাধান হচ্ছে।তার কারনে অপরাধিরাও অপরাধ করতে ভয় পায়। আদিতমারী থানার একঝাঁক তরুন পুলিশ সদস্য দিনরাত পরিশ্রম করছে।ডিউটি তাদের দ্বায়িত্ব আর দ্বায়িত্ব পালোন করতে গিয়ে ডিউটি করে ১৮ ঘন্টার উপরে মোটা কাপড় ও ভারি বুট পড়ে। আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পুলিশ সদস্যরা টহল দিয়ে সকল ধরনের অপরাধ মাদকাসক্ত, জুয়া, চুরি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সহ অপরাধ দমনে পেশাদ্বারিত্বের সাথে কাজ করে যাচ্ছে থানার (ওসি) মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই জনাব গোকুল চন্দ্র বর্মন, এসআই জনাব মোঃ আমিনুল ইসলাম, এএসআই তপন কুমার রায়, এএসআই মিজানুর রহমান,সহ থানার সকল পুলিশ সদস্য বৃন্দ।

    আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক,এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পেশাদ্বারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। তবে আমার থানার পুলিশ সদস্য দের নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টায় সফলতা অর্জন করেছি, পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি।আমার এই সাফল্যর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ সুপার সহ যারা আমার কাজে সহযোগীতা করেছেন। তিনি পরিশেষে আরো বলেন আদিতমারী উপজেলাকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, গত ২২শে ফ্রেবুয়ারী/ ২৩ ইং যোগদান করেন। তিনি ছাত্রজীবনেও ফুটবল, ক্রিকেট এর ক্যাপ্টেন পদে থেকে দল পরিচালনা করেছেন।

    মো.হাসমত উল্ল্যাহ ।

  • ক্ষেতলালে অ্যাকশন ইন বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ

    ক্ষেতলালে অ্যাকশন ইন বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ

    কামরুল হাসান মিলন ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
    জয়পুরহাটের ক্ষেতলাল নিশ্চিন্তা বাজারে অ্যাকশন ইন বাংলাদেশ (এইব) এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১৭ (অক্টোবর) মঙ্গলবার বেলা ১১ টায় অফিস চত্বরে হতদরিদ্র অসচ্ছল প্রতিবন্ধী ও বিধবা স্বামী পরিত্যক্ত পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির বিনামূল্যে ৬টি বকনা গরু বিতরণ এবং প্রজননের মাধ্যমে সংকর জাতের বাছুর পালন শীর্ষক কৃষি প্রযুক্তি হস্তান্তর প্রকল্প/২৩ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইব-এর নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসাইন। বড়তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ পলাশ চন্দ্র রায়, বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মাঠ সংগঠক আব্দুল আজিজ ও বিভিন্ন উপকারভোগীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সংস্থার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

  • বেতাগীতে ১ ঘন্টার প্রতীকী ইউএনও স্কুল ছাত্রী নুপুর

    বেতাগীতে ১ ঘন্টার প্রতীকী ইউএনও স্কুল ছাত্রী নুপুর

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বেতাগীতে ১ ঘন্টার জন্য প্রতীকী ইউএনও হলেন বেতাগী গালস স্কুল এন্ড কলেজের নুপুর নামে এক স্কুল ছাত্রী।
    কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪:৩০ ঘরিলায় এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিডিপি, প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ)।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর কাছে বেতাগী উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই ইউএনও স্কুল ছাত্রী নুপুর ।
    জানা যায়, প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার তাকওয়া তারিন নুপুর বেতাগী গালস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলা শিশু গবেষক । নতুন দায়িত্ব নিয়ে সে শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    এনসিটিএফ সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ ইমরান হোসেন
    ‘র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বিশেষ অতিথি ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার, বেতাগী গালস স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আব্দুল রহিম হাওলাদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বিষখালী পএিকায় সম্পাদক আব্দুল সালাম সিদ্দিকী বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, সিআইপিআরবি বেতাগী এরিয়া অফিসার রজত সেন এনসিটিএফ এর আরিফুর ইসলাম মান্না, মোঃ ইমামা, মোঃ সুমন মিয়া , তন্ময়, সৌরভ, বামনা উপজেলা এনসিটিএফ এর সভাপতি ইনসানা রহমান তাজ্জি প্রমুখ।

    পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন। এছাড়াও বেতাগীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক ও প্রতিষ্ঠান পর্যায়ে টাস্ক ফোর্স গঠন ও শিশু বান্ধব কর্ণার স্থাপনের প্রস্তাব দেন।

    প্রতীকী দায়িত্ব পাওয়া ইউএনও ওই স্কুল ছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা,বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং কলেজ ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।

  • শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা

    শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা

    এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে স্মার্ট ফকিরহাট বিনির্মানে শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফকিরহাট, রামপাল ও বটিয়াঘাটা উপজেলার মোট দশ ইউনিয়নের স্কুল-কলেজ ও মাদ্রাসার ১ হাজার ৩৭৪জন শিক্ষক অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে শিক্ষকদের মিলন মেলায় পরিনত হয়।
    মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়ন করেছেন। তিনি ক্ষমতায় থাকলে শিক্ষার মান আরো অনেক বৃদ্ধি পাবে।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক খো. রুহুল আমীন, মাউশি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ।
    এদিন শেখ হেলাল উদ্দীন এমপি শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শেখ রাজিয়া নাসের একাডেমিক ভবন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় চেঞ্জরুম, স্বপন দাশ অডিটোরিয়াম ভবন, রূপা চৌধুরী লাইব্রেরী এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন। এছাড়া কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ভবন উদ্বোন করেন।
    এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মি, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।