Blog

  • বেতাগীতে  গ্রিন পিস সোসাইটি ও এনসিটিএফ এর আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

    বেতাগীতে গ্রিন পিস সোসাইটি ও এনসিটিএফ এর আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত। আজ বুধবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় শেখ রাসেল এর প্রকৃতিতে
    প্রথমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন প্রথমে ফুলের শুভেচ্ছা জানান। এর পরে বেতাগী থানা, মুক্তি যোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রাসেলের ম্যুরালে ফুল দিয়ে জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

    বিকাল ৪ ঘটিকায় উপজেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও গ্রিস পিস সোসাইটি বেতাগী উপজেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিটিএফ এর সহ সভাপতি মোঃ ইমরান হোসেন, শিশু গবেষক মাইনুল ইসলাম তন্ময়, শিশু সাংসদ সদস্য মোঃ আরিফুল ইসলাম মান্না প্রমুখ।

    আলোচনা সর্বশেষ শেখ রাসেল দিবস উপলক্ষে চিএাঙ্কান, কুইজ, রচনা প্রতিযোগীতা আয়োজিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু বঙ্গমাতা, শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য। দোয়া-মোনাজাত শেষে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়।

  • বলেশ্বর নদের ভাঙনে ৪০০ ফুট রিংবাঁধ বিলিন

    বলেশ্বর নদের ভাঙনে ৪০০ ফুট রিংবাঁধ বিলিন

    এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের ভয়াবহ ভাঙনে প্রায় ৪০০ফুট রিং বেড়িবাঁধ বিলিন হয়ে গেছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদসংলগ্ন মূল বাঁধের পাশের সেনাবাহিনীর মাধ্যমে জরুরিভাবে নির্মিত রিং বেড়িবাঁধে এই ভাঙনের সৃষ্টি হয়। এর ফলে মূল বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
    এর আগে সকালে ভয়াবহ ভাঙনে রিংবাঁধের বহিরাংশের কমপক্ষে ৬ বিঘা জমি গাছপালাসহ বিলিন হয়ে যায়।
    রিংবাঁধ এবং মূল বাঁধের মাঝখানের অর্ধ শতাধিক পরিবার এখন আতঙ্কের মধ্যে রয়েছে। বাঁধসংলগ্ন দোকানপাট সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা।
    খোঁজ নিয়ে জানা যায়, শরণখোলা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের ৬২ কিলোমিটার বাঁধ উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) মাধ্যমে নির্মাণ করা হয়। ‘সিএইচডব্লিউই’ নামে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৬ সালের ২৬ জানুয়ারি শুরু করে টেকসই বাঁধের কাজ। তিন বছরে পুরো বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হতে লাগে প্রায় ৭ বছর। তিন দফা কাজের মেয়াদ বাড়ানোর পর বাঁধের কাজ শতভাগ শেষ হওয়ায় চলতি বছরের ডিসেম্বরে বাঁধটি পাউবোর কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু হস্তান্তরের আগমূহুর্তে এই বিশাল ভাঙন বাঁধের স্থায়ীত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
    সরেজমিন ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, গাবতলা আশার আলো মসজিদ থেকে ডিএস-৭ স্লুইস গেট পর্যন্ত দুই বছর আগে সেনাবাহিনীর মাধ্যমে জরুরিভাবে নির্মিত রিং বাঁধের প্রায় ৪০০ ফুট এলাকা বিলিন হয়ে গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অংশ বিলিন হয়ে যায়। এর আগে সকাল ৬টার দিকে ওই রিং বাঁধের সামনের প্রায় ৬ বিঘা জমির গাছপালাসহ বলেশ্বর নদের বিলিন হয়ে গেছে। এতে ভাঙন এলাকার মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা গেছে। ভেঙে সরিয়ে নিতে দেখা বাঁধের পাশের দোকান পাটগুলো।
    স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার বলেন, নদী শামস না করে বাঁধ নির্মাণ করায় ভাঙন সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় ভাঙনে বাঁধের বাইরের বিঘার পর বিঘা জমি বিলিন হয়ে গেছে। এখন মূল বাঁধে আঘাত করেছে ভাঙন। দুই বাঁধের মাঝখানের পরিবারগুলো ঝুঁকির মধ্যে পড়েছে।
    সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন রাজিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে শত শত কোটি টাকা ঋণ নিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দিয়েছেন। কিন্তু বাঁধ নির্মাণের আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নদী শাসন না করে বাঁধের কাজ শুরু করে কর্তৃপক্ষ। যার ফলে ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে। আমার ইউনিয়নের গাবতলা, বগী, তাফালবাড়ীসহ বলেশ্বর তীরের প্রায় ১০-১২টি পয়েন্ট ভাঙন ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় দ্রুত নদী শাসন কার না হলে এই বাঁধ শরণখোলাবাসীর কোনো কাজে আসবে না।
    এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ভাঙনের খবর শুনেছি। তবে, সিইআইপি কর্তৃপক্ষ আমাদের কাছে এখন পর্যন্ত বাঁধ হস্তান্তর করেনি। বিষয়টি তাদেরকে অবহিত করা হবে।

  • পুলিশ সুপার নীলফামারী কর্তৃক ফুলেল শুভেচ্ছা

    পুলিশ সুপার নীলফামারী কর্তৃক ফুলেল শুভেচ্ছা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারী জেলার সৈয়দপুরে কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-সার্কেল) হিসেবে নীলফামারী জেলায় সদ্য যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী গোলাম সবুর, পিপিএম-সেবা ।
    পরিশেষে নব যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার কে জনসাধারণের সেবা মূলক কর্মকাণ্ড যথাযথ মর্যাদায় দায়িত্ব পালনের নির্দেশ নেন।

  • সাংবাদিক এস এম ইকবালের মৃত্যুতে উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর শোক

    সাংবাদিক এস এম ইকবালের মৃত্যুতে উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর শোক

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এসএম ইকবাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    বুধবার বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

    তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন- উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও দৈনিক আমাদের সময়, দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, ১নং নির্বাহী সদস্য ও দৈনিক সংবাদ ও নিপীড়িতের কন্ঠস্বরের কল্যান কুমার চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ সভাপতি ও দৈনিক সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া,
    বরিশাল ক্রাইম নিউজের প্রতিনিধি মোঃ চঞ্চল সরদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ নাজমুল হক মুন্না, প্রচার সম্পাদক ও দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী,কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব চন্দ্র মন্ডল, সাহিত্যও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি কমল বাড়ৈ পুলক, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের বার্তা,আজকের বরিশাল প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য জাহিদুল ইসলাম মিঠু মোল্লা দৈনিক বিজয় নিউজ, আলমগীর লস্কর দৈনিক বরিশাল অঞ্চল ও মোঃ রাকিব হাসান শান্ত ।
    অন্যদিকে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বরিশালের সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনে।

  • আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র,’৭৫এর ১৫আগষ্ট ঘাতকের বুলেটে শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে র‌্যালীতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে বিভিন্ন প্রতিযোগীতায় ১৩জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।অন্যদিকে একই দিন সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল দশটায় দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়, গৈলা, আগৈলঝাড়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালনের খবর পাওয়া গেছে।

  • আগৈলঝাড়ায় ১৬৬ মন্ডপে ৫১ লাখ ৪৬ হাজার টাকা অনুদান প্রদান করেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

    আগৈলঝাড়ায় ১৬৬ মন্ডপে ৫১ লাখ ৪৬ হাজার টাকা অনুদান প্রদান করেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় উৎসবে ১৬৬টি পুজা মন্ডপে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করলেন জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। ১৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ প্রতি পুজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে সরকারী অনুদানের ১৯ হাজার টাকা ও তার নিজস্ব তহবিলের অনুদানের ১২ হাজার টাকাসহ মোট ৩১হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অবুল হাসানাত আবদুল্লাহ বলেন- ২০০১ সালের কথা আপনাদের অবশ্যই মনে আছে? আমরা প্রতিহিংসা পরায়ন না বলেই খালেদা জিয়া আদালতের রায়ে কারাদন্ডের পরেও মানবতার মা শেখ হাসিনা তাকে বাসায় বসে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। অথচ এই জামাত-বিএনপি জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পরে তাদের অত্যাচার নির্যাতনের কারণে এই আগৈলঝাড়ার ৫০ হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের জীবন বাঁচানোর জন্য রামশীল গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আমি নিজের জন্য ভোট চাই না। তবে আপনারা প্রতিজ্ঞা করেন আর যেনকোন সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসতে না পারে।এ সময় মন্ত্রী বরিশাল বিভাগের সবচেয়ে বেশী পুজা আগৈলঝাড়া উপজেলায় অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের প্রতি মন্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানসহ পুজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে কমিটি করে নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সমাজ সেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ সভায় অন্যান্যদেরে মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, একুশের পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন জানান, দূর্গা পুজায় সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৮৩ মেট্টিক টন জিআর চাল বরাদ্দ হিসেবে প্রতি মন্ডপে ৫শ কেজি করে চাল উপ-বরাদ্দ প্রদানের সাথে মন্ত্রী মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ১২ হাজার টাকাসহ মন্ডপ প্রতি ৩১ হাজার টাকা করে মোট ১৬৬টি মন্ডপে ৫১ লাখ ৪৬ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। আগৈলঝাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, উপজেলায় ৩৫টি অধিক ঝুঁকিপূণ মন্ডপ, ৫৪টি ঝুঁকিপূর্ণ মন্ডপ এবং ৩৫টি সাধারণ মন্ডপ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মন্ডপের প্রকারভেদে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২০ অক্টোবর ষষ্ঠী পুজা থেকে প্রতীমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা গ্রহন ছাড়াও পুজার পরেও তিন দিন পর্যন্ত আনসার বাহিনীর সদস্যরা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে। অনুষ্ঠানে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বোস,
    দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১৬৬মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনীদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে

    আগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনীদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে

    বি এম মনির হোসেনঃ-

    ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় ওলামা একরাম ও তৌহিদী জনতার ব্যানার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলীক একাডেমী মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় আহ্বায়ক বাগধা মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতী মঈন উদ্দিন এর সভাপতিত্বে যুগ-যুগ ধরে নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইলের বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ওই মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ইসমাইল, মুফতী শরীফ হোসেন, মুফতী হাফিজুর রহমান, মাওলানা আল আমীন হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।প্রতিবাদ সভা শেষে বাদ আছর উপজেলার প্রধান প্রধান সড়কে বিভিন্ন শ্লোগান দিয়ে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

  • তারাগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    তারাগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি ।

    রংপুরের তারাগঞ্জে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর উপজেলা কার্যালয় তারাগঞ্জের আয়োজনে আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় শেখ রাসেলের ছবিতে পুষ্প মাল্য অর্পন করে র‌্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা সভায় ইউএনও রুবেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বায়াজিদ বোস্তামী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সহকারি কমিশনার ভূমি ফরিদা সুলতানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া (পিপিএম) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন , কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, ইকরচালি ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক – শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • পাইকগাছায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (জিসিএ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে আলোচনা সভা ও নারী জীবিকায়ন দলের উৎপাদিত পণ্য প্রদর্শনের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, ইউএনডিপি’র জেলা কো-অর্ডিনেটর লুৎফা পারভীন, জেন্ডার এম্পাওয়ারমেন্ট এসোসিয়েট কানিজ ফাতেমা, একোয়াকালচারিস্ট শামীম আহম্মেদ, লাইভলিহুড অফিসার মাসুদ কামাল, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজা আলী ও জেন্ডার প্রমোটর বজলুর রহমান। দিবসটি উপলক্ষে অফিসার্স ক্লাব চত্¦রে নারী জীবিকায়ন দলের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ

    পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিলন মিয়া’র স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিনিয়র সাংবাদিক কৌশিক দে, মেরিন ফিশারীজ কর্মকর্তা চ ল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ডিজিস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার এসএম ফয়সাল আহম্মেদ। বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মানিক বসু, টেকনিক্যাল অফিসার সুমন বিশ^াস, কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল ও সমুদ্রগামী জেলে শংকর বিশ^াস। অনুষ্ঠানে সমুদ্রগামী নতুন ৭০টি ট্রলারে লাইফ জ্যাকেট, বয়া, রেডিও, টর্চলাইট ও স্মার্টফোন এবং পুরাতন ১১৭টি ট্রলারে রেডিও সহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।