Blog

  • আদিমারী বিশেষ অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    আদিমারী বিশেষ অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাটের আদিতমারী থানাধীন ০৮ নং মহিষখোচা ইউপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অটো ইজি বাইক উদ্ধার করেন পুলিশ। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/মোঃ আমিনুল ইসলাম, এএসআই/মোঃ জোবায়ের হোসেন, সঙ্গীয় ফোর্স সহ ০৮ নং মহিষখোচা ইউপি এলাকার গোবর্দ্ধন গ্রামে বিশেষ অভিযান চালালে আঃ মতিন ওরফে মতি (৪০), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং- গোবর্দ্ধন ৭নং ওয়ার্ড, থানা- আদিতমারী, লালমনিরহাট এবং অজ্ঞাতনামা অটো চালক পালিয়ে যায়। উদ্ধার পূর্বক উক্ত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা হয়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মহিষখোচা ইউনিয়নে হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অটো ইজি বাইক উদ্ধার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।

  • খাগড়াছড়িতে উপকারভোগী সমাবেশে নৌকায় চেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়িতে উপকারভোগী সমাবেশে নৌকায় চেয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

    রিপন ওঝা, খাগড়াছড়ি প্রতিনিধি-

    খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আজ ১৮অক্টোবর ২০২৩ বুধবার প্রধান অতিথি হিসেবে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র উপস্থিতিতে সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তা কর্মসুচীর আওতায় সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল এক সমাবেশ করেছে।

    আজ ১৮অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম শুভ জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস-২০২৩ পালন উপলক্ষে কেক কাটা হয়।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়াম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন) খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান। বক্তব্যে তিনি আরো বলেন, সারাদেশের মতো খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রণেদনা অব্যাহত রেখেছে। তারই আওতায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ি সদর উপজেলায় প্রায় ১১হাজার ১শত ৩৯ পবিরারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়েছে। আগামীতেও আওয়ামী লীগ সরকারের এধরনের সুযোগ সুবিধা প্রদান অব্যহত থাকবে বলেন।

    এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবেন না। গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। শুধু তাই নয়, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ সব ভাতা চালু করেছে শেখ হাসিনা সরকার দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করে নি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের বীর নিবাস দিয়ে মূল্যায়ন করেছেন।

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

    এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতিগণ, যুগ্ম সাধারণ সম্পাদকগণ ও সাংগঠনিক সম্পাদকগণ ও জেলা পরিষদ সদস্যগণ, জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ সদর উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ওসাংগঠনিক সম্পাদকগণসহ সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীরা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • চারঘাটে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

    চারঘাটে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

    এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মোজাম্মেল হক।

    রাষ্ট্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সম্প্রচার করা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • নলছিটিতে দেদারসে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

    নলছিটিতে দেদারসে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। সরকারিভাবে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ থাকলেও বিভিন্ন ব্যবসায়ীরা ব্যপকহারে পলিথিন ব্যাগ ব্যবহার করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন বাজারের দোকানীরা ২০টাকার পন্য ক্রয় করলেও ক্রেতাকে ধরিয়ে দিচ্ছেন একটি পলিথিনের ব্যাগ। পরিবেশের জন্য মারাতœক হুমকির এই নিষিদ্ধ পলিথিন ব্যাগ শহরের পয়ঃনিস্কাষনে বাধার সৃষ্টি করে জলাবদ্ধতাসহ নানান সমস্যার সৃষ্টি করছে। মাটিতে না পচাঁয় কৃষি জমিতে উৎপাদন কমে যায় তাই সরকার ২০০২ সালে পলিথিন ব্যাগের উৎপাদন,বিপপন,মজুদ ও পরিবহন নিষিদ্ধ করে আইন করে। নলছিটির মাছবাজার,সবজিবাজার থেকে শুরু করে প্রতিটা দোকানে অবাধে ব্যবহার করা হচ্ছে পলিথিনের ব্যাগ। কোন ধরনের রাগডাক ছাড়াই ব্যবহার হচ্ছে পলিথিনের বিভিন্ন সাইজের ব্যাগ এটা যে সরকারিভাবে নিষিদ্ধ তা কেউ আমলেই নিচ্ছেন না।
    স্থানীয় বাসিন্দা তাইফুর রহমান জানান, পৌর এলাকার বিভিন্ন সড়কে একটু বৃষ্টি হলেই পানি জমে যাওয়ার কারণ হলো পাশেই যে ড্রেনেজ সিষ্টেম রয়েছে তার ভিতর পলিথিনের বিভিন্ন আকারের ব্যাগ আটকে আছে যার কারনে পানি ড্রেনে যাচ্ছে না। পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করা উচিত। এতে পরিবেশও ভালো থাকবে আমরাও ঝামেলা থেকে মুক্তি পাবো।
    ব্যবসায়ী নুর ইসলাম জানান,ক্রেতা সাথে করে বাজারের ব্যাগ নিয়ে না আসায় আমাদেরকেই ব্যাগ দিতে হয় এক্ষেত্রে দামে সস্তা হওয়ায় পলিথিনের ব্যাগ ব্যবহার করি। প্রতিদিন শতশত ক্রেতা আসেন যাদের বেশিরভাগ ব্যাগ ছাড়াই আসেন তাই ব্যয়ের কথা চিন্তা করে তাদের অন্য কোন ব্যাগ দেয়া যায় না। তবে এটা সত্য যে পলি দিয়ে তৈরি যে কোন পন্যই পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকর তা হয়তো অনেকেই জানে। জেনেশুনেই দোকানদার দিচ্ছে আর ক্রেতাও কোন কিছু ক্রয় করে সেই ব্যাগেই নিয়ে যাচ্ছেন। এর বিকল্প পাটের ব্যাগ ব্যবহার করা যায় তবে পলিথিন ব্যাগ যতটা সহজলভ্য পাটের ব্যাগ ততটা সহজলভ্য নয় আবার দামেও একটু বেশি । তাই কেউ পাটের ব্যাগ ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে না।
    বিডি ক্লিন সদস্য নাইম মল্লিক বলেন, আমরা বিডি ক্লিন সদস্যরা পরিস্কার করার উদ্দেশ্যে কোথাও গেলে যেখানে অধিকাংশ পাওয়া যায় পরিত্যক্ত পলিথিন ব্যাগ যা সহজে পঁেচ মাটিতে মিশে যাওয়ার কোন সম্ভাবনাই নাই। এর বিরুপ প্রভাব পড়ছে আমাদের নগর জীবনে ও কৃষিখাতে। পলিথিন নিষিদ্ধ হওয়ার পরও কারা কালোবাজারে এই ব্যাগ উৎপাদন ও বিপপন করছে তা সরকারের আরও কঠোরভাবে নজরদারি করতে হবে। তূনমুল পর্যায়ে অভিযান চালিয়ে এর ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে হবে। পলিথিন ব্যাগের ব্যবহারের পরিবেশের যে ক্ষতি হয় সে সম্পর্কে আরও প্রচারণা করতে হবে পাশাপাশি পাটের তৈরি ব্যাগ ব্যবহারের সুবিধাসমূহের প্রচারণা বৃদ্ধি করতে হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, পলিথিনের ব্যাগ ব্যবহারে সাধারনকে নিরুৎসাহিত করতে প্রচারণা বৃদ্ধি করা হবে। আর যারা পলিথিন ব্যাগ উৎপাদন ও বিপপনের সাথে জরিত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

    গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

    আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এরপর পুলিশ সুপার আলবেলি আফিফা, জেলা অওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, সরকারি শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়,কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এসেনসিয়াল ড্রাগস লিমিটেড, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সংস্কৃতিক পরিষদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ২৩ আনসার ব্যাটালিয়ান সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রাসেলের ম্যুরালে ফুল দিয়ে জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ফুলে ফুলে ছেয়ে যায় শেখ রাসেলের ম্যুরাল। শেখ রাসেলের জন্মদিনের সকালের শেখ রাসেল শিশু পার্কে মানুষের ঢল নামে। শিশু, কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগমে শেখ রাসেল পার্কটি মুখরিত হয়ে ওঠে।

    পরে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

    পরে ‘শেখ রাসেল দীপ্তময়-নির্ভিক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও অসাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রাকিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    আলোচনা সর্বশেষ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু বঙ্গমাতা, শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য। দোয়া-মোনাজাত শেষে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শেখ রাসেলের প্রতি জন্মদিনের শ্রদ্ধা জানানো হয়।

    এছাড়া জেলা শিশু একাডেমি এদিন চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এদিন গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশুপার্কে বিনামূল্যে শিশুদের প্রবেশাধিকারের ব্যবস্থা করা হয়। শিশুরা দিনব্যাপী পার্কের বিভিন্ন রাইডে বিনামূল্যে চড়ার সুযোগ পাচ্ছে।

    অপরদিকে, কেককাটা, পুস্পস্তবক অর্পন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী উপজেলাতেও বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে। #

  • বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় সহকারী,ঢাকা সাংবাদিক ইউনিয়ন জনকল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক সালাউদ্দিন রাজ্জাক জন্মদিন আজ ১৮ অক্টোবর। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক সালাউদ্দিন রাজ্জাক অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক

    মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক

    এস এম সাইফুল ইসলাম কবির,বিশেষ-প্রতিনিধি: :বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হওয়া শিশু সিফাত খানের(৩) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ১২ ঘন্টা পরে বেলা ১ টার দিকে ঘর থেকে ৩০০ গজ দূরে একটি বাগানের মধ্যে ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

    মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হত্যা করে ডোবায় কাদা-মাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে(৪৫) আটক করেছে পুলিশ।

    শিশুটির পিতা আসাদুল খান বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।

    এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা হয়ে থাকতে পারে। ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে আটক করা হয়েছে। ##

  • নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে শেখ রাসেল দিবস পালিত

    নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে শেখ রাসেল দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    জাতীয়ভা‌বে সার‌াদেশের ন‌্যায় ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছে‌লে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

    সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এ বছর শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে— “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়।”

    বুধবার (১৮ অ‌ক্টোবর) বেলা দেড়টায় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আইএম‌সিআই কর্না‌রের সামনে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়৷ র‌্যালিটি স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের বি‌ভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থা‌নে আ‌লোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের স্বাস্থ‌্য ও প.প. কর্মকর্তা ডা. শিউলী পার‌ভিন ।

    ডা. শিউলী পারভী‌নের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আবা‌সিক মে‌ডি‌কেল কর্মকর্তা ডা. রা‌সেল ঢালী,

    এ সময় উপ‌স্থিত ছি‌লেন ডা. মে‌হেদী হাসান, ডা. ফয়সাল ভূইয়া, ডা. সা‌বিনা ইয়াস‌মিন সু‌মি, ডা. জান্নাত আরা ঝুমা, ডা. শি‌রিন সুলতানা, ডা. শ‌্যামা মজুমদারসহ অত্র স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের নার্স-ব্রাদার ও বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা ।

    আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

  • পটিয়ার সেলিম আ: লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত

    পটিয়ার সেলিম আ: লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত

    পটিয়া প্রতিনিধি:

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার সাংবাদিক আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী।

    ১৬ অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

    ১৭০ জন সদস্য বিশিষ্ট এ উপ-কমিটিতে কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লীকে সদস্য সচিব করে আরো ১৬৮ জনকে করা হয়েছে সদস্য।

    চট্টগ্রামের পটিয়া উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া এলাকায় মরহুম আহমদ নবী চৌধুরীর বড় ছেলে সাংবাদিক আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী। ছাত্র জীবন থেকে সেলিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে চামুদরিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি শুরু হয়। এরপর শোভনদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক। পরর্বতিতে সেলিম শোভনদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক,
    পটিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ সালে স্বৈরাচার এরশার বিরোধী আন্দোলন, ৯৬ এর খালেদা জিয়া বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করে। এছাড়া তিনি চন্দনাইশ উপজেলার চামুদরিয়া ইউনাইটেড ইনিস্টিউট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য , পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

    আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় সাংবাদিক আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী বলেন, আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে দলের চরম দু:সময়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছি। আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছি, কোন দিন পিছপা হয়নি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে যেন পালন করতে পারি সেজন্য আমি দলের সবার সহযোগিতা কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী আপার প্রতি।

  • তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে  “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট সিটিজেন” শীর্ষক    কর্মশালার উদ্বোধন করলেন ইউএনও

    তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট সিটিজেন” শীর্ষক কর্মশালার উদ্বোধন করলেন ইউএনও

    ষ্টাফ রিপোর্টারঃ
    “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে” স্মার্ট সিটিজেন তৈরির লক্ষে ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ হিসাবে গড়ে তোলার লক্ষে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৮অক্টোবর) সকালে তারাকান্দা উপজেলার তালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উক্ত আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী স্মার্ট ও উন্নত বাংলাদেশ নির্মাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। স্মার্ট বাংলাদেশের চারটি মূল সোপান- স্মার্ট কমিউনিটি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কেননা শৈশবের শিক্ষা স্থায়ী শিক্ষা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এজন্য আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও ICT উপকরণের সাথে পরিচিতকরণের উদ্যোগ নিয়েছি। এছাড়াও, পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, দেশপ্রেমের দীক্ষায় তাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছি। ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশের ধারক তাঁরাই হবে। এ লক্ষ্যে আজ ‘শেখ রাসেল দিবস’ উদযাপনকে স্মরণীয় করে রাখতে তারাকান্দার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট সিটিজেন তৈরি সংক্রান্ত কার্যক্রমের সূচনা করা হয়। শিক্ষার্থীগণ স্মার্ট বাংলাদেশ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। নিজেদের সময়, অর্থ, শ্রম ও মেধা কাজে লাগিয়ে আগামী দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীগণ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করে যাবেন।

    উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম এর সভাপতিত্বে ইউএনও মিজাবে রহমত আরো বলেন-মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে কৃষকের জন্য ১০টাকায় ব্যাংক একাউন্ট, ছাত্রীদের মায়েদের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদান, প্রযুক্তিগত শিক্ষাদানের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রবৃদ্ধির মূল ধারায় সম্পৃক্ত করার কার্যক্রম চলমান রেখেছেন। এসকল উন্নয়ন কর্মকান্ড টেকসই করার ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণই আগামী দিনে নেতৃত্ব দিবে। কর্মশালায় অন্যান্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়র প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।