Blog

  • আশুলিয়ার দুর্গাপুর ও চারাবাগে তিতাসের অভিযানে ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    আশুলিয়ার দুর্গাপুর ও চারাবাগে তিতাসের অভিযানে ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    হেলাল শেখ ।

    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন আশুলিয়ার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে, ক্লথিং কেয়ার লন্ডি নামে একটি কারখানাসহ প্রায় তিন শতাধিক আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার চারাবাগ, দুর্গাপুর ও আশুলিয়া আলম মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬০ জন উচ্ছেদ কর্মী অংশগ্রহণ করে

    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, আশুলিয়ার ওই এলাকায় নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে কারখানাসহ আবাসিক সংযোগ স্থাপন করা হয়েছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি প্রধান পয়েন্টসহ প্রায় ১ কিলোমিটার পাইপ লাইন উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় তিন শতাধিক বার্নার ও প্রায় ৩০০ মিটার পাইপ।

    উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন।

    তিনি বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এ সময় আশুলিয়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের
    উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের
    উপব্যবস্থাপক মো. আব্দুল মান্নান ও সহকারী ব্যবস্থাপক মো. সাকিব বিন আব্দুল হান্নানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহে শেখ রাসেল দিবস পালিত

    ঝিনাইদহে শেখ রাসেল দিবস পালিত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাস, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শারমিন আক্তার সুমি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান প্রমূখ। বক্তারা বলেন, শেখ রাসেল ছিলেন দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়। দেশের মানুষের মাঝে শেখ রাসেল সারাজীবন বেঁচে থাকবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়লো সীমানা প্রাচীর

    নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়লো সীমানা প্রাচীর

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নির্মান কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর। এ নিয়ে উপজেলা জুড়ে হৈ চৈ শুরু হয়েছে। গ্রামবাসি নির্মান কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন। প্রাচীর ধ্বসে পড়ার ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়রা বলছেন প্রাচীর নির্মাণে বালির পরিবর্তে মাটি ও নতুন রডের পরিবর্তে পুরাতন রড ব্যবহার করা হয়েছে। কালীগঞ্জ এলজিইডি সুত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর (পিইডিপি-৪) আওতায় উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসহ বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়। এ কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ২৯১ টাকা। ৪টি প্যাকেজে ১৩টি বিদ্যালয়ের মধ্যে ৯টি বিদ্যালয়ের কাজ পায় ঝিনাইদহের প্রমা ট্রেডার্স। বাকি ৪টি বিদ্যালয়ের কাজ কালীগঞ্জের হাবিব এন্টার প্রাইজ পায়। তিনজন ঠিকাদার দুটি লাইসেন্সের মাধ্যম্যে কাজগুলো শুরু করেন। নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসহ বাউন্ডারি ওয়াল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৩১ হাজার ৭৩৯ টাকা ও ত্রিলোচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ লাখ ৩৮ হাজার ১৯০ টাকা। এরমধ্যে ঝিনাইদহের প্রমা ট্রেডার্সের মালিক কাজগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্করের কাছে বিক্রি করে দেন। সরজমিন দুটি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের জন্য তৈরি বিম-কলামে পুরাতন রড ব্যবহার করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বিম-কলামের ঢালাই কাজ বন্ধ ও পুরাতন রড সরিয়ে নতুন রড লাগানোর নির্দেশ দেন। এদিকে একই ঠিকাদারের করা উপজেলার ত্রিলোচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বাউন্ডারি প্রাচীর ধ্বসে পড়েছে। প্রাচীর নির্মাণে বালির পরিবর্তে মাটি ও সিমেন্ট না দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই দুটি বিদ্যালয়ের কাজ করছেন ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর। এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন জানান, আমি বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের তদারকি করতে ত্রিলোচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে এসেছি। ত্রিলোচনপুর গ্রামের একাধিক ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, প্রাচীর নির্মাণে বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে। আর সিমেন্টের পরিমান খুবই কম। এখনো কাজ শেষ হয়নি, অথচ তার আগেই প্রাচীর ধ্বসে পড়েছে। বিষয়টি নিয়ে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুলহাস উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর পুরাতন রড সরিয়ে নতুন রড লাগানো হয়েছে। আর প্রচীর ভাঙ্গার অনুসন্ধান করা হচ্ছে। এ ক্ষেত্রে ঠিকাদারের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিকাদার রাজু আহমেদ রনি লস্কর দাবী করেন, পানি পড়ে রডগুলোতে মরিচা পড়েছে। পুরানো রড ব্যবহারের কোন প্রশ্নই আসে না। তিনি বলেন, কেউ ষড়যন্ত্র করে স্কুলের সীমানা প্রাচীর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কাজে কোন ত্রæটি বা অনিয়ম হয়নি।

  • দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ে মতবিনিময় সভা

    দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ে মতবিনিময় সভা

    পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন
    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর থানার আয়োজনে থানা চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আমিরুল্লা, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বীপেন চন্দ্র রায়সহ অনেকে।

  • নড়াইলে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য রালি

    নড়াইলে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য রালি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার সময় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রালি ও শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২৩” অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, এডভোকেট সুবাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ ৬০তম জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য নরঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন এর মধ্য দিয়ে পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক প্রকৃতির অবারিত ক্ষেত্রে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর ও তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। উপস্থিত সকলে শেখ রাসেল দিবসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি যন্ত্রপাতি দেওয়ার কথা বলে টাকা নিয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তা উধাও

    বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি যন্ত্রপাতি দেওয়ার কথা বলে টাকা নিয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তা উধাও

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলাম দাপ্তরিক নোটিশ ছাড়াই নিরুদ্দেশ রয়েছেন। প্রায় ১ সপ্তাহ ধরে অফিসের সাথে তার কোন যোগাযোগ নেই। ফলে বহরবুনিয়া ইউনিয়নের ৩ হাজার আমন ধান চাষী এই মুহুর্তে বালাই ব্যবস্থাপনার সংক্রা ন্ত পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। ১১ হাজার বিঘা জমিতে ৫ হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাও ভেস্তে যেতে পারে।

    মহিবুল ইসলাম ২০২১ সালে উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেকে মোরেলগঞ্জে যোগদান করেন। ওই সময় তাকে বহরবুনিয়া ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন পরেই তিনি কাঠালতলা গ্রামের জাহাঙ্গীর শেখ ও পঞ্চকরণ গ্রামের দেলোয়ার শেখসহ কয়েকজন কৃষককে কৃষি যন্ত্রপাতি ও সার-কীটনাশকের ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লাখ ৬৫ হাজার টাকা পকেটে তোলেন। সম্প্রতি ওই সকল কৃষকরা কৃষি যন্ত্রপাতি না পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শুরু হওয়ার পরেই মহিবুল ইসলাম গা ঢাকা দেন।
    অভিযোগ সম্পর্কে জানার জন্য উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
    এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, এখানে যোগদানের পর থেকেই মহিবুল ইসলাম দায়িত্বে অবহেলা করছিলেন। তিনি নিয়মিত কর্ম এলাকায় যান না। কৃষকদের খোঁজ রাখেন না। সে কয়েকজন কৃষকের নিকট থেকে অনৈতিকভাবে টাকা নিয়েছে। এসব বিষয়ে লিখিতভাবে নোটিশ করা হলে, নোটিশের জবাব না দিয়ে গত ৬ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। মোবাইল ফোনও বন্ধ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

  • রাজশাহী-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

    রাজশাহী-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়িতে দলটির তৃণমূলে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন, ভোটারদের মাঝেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
    জানা গেছে, রাজশাহী-১ আসনে চার বার আওয়ামী লীগের দলীয় মনোনয়নে একটানা তিন বার বিজয়ী হয়ে একবার শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক চৌধুরী এমপি। আওয়ামী লীগের রাজনীতিতে এখানে এখানো তার বিকল্প তেমন কোনো নেতৃত্ব গড়ে উঠেনি। ফলে এবারো তিনিি নৌকার টিকিট পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। তিনি দলের নীতিনির্ধারণী মহলের সবুজ সংকেত পেয়ে নির্বাচনী প্রস্ত্ততি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে নেমেছেন। তানোর-গোদাগাড়ীর ৪টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল কমিটির নেতৃবৃন্দ এমপি ফারুক চৌধুরীর সঙ্গে একট্টা হয়ে মাঠে রয়েছেন।
    তবে এবার এখানে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার এবং আয়েশা আক্তার ডালিয়াপ্রমুখ।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসন আয়তনের দিক থেকে দেশের ৮তম স্থানে রয়েছে। এখানে অনেক দুর্গম ও প্রত্যন্ত পল্লী এলাকা রয়েছে।ফলে একজন মানুষের পক্ষে এখানকার মানুষের সঙ্গে পরিচিত হতে গেলেও কমপক্ষে ১০ বছর সময় প্রয়োজন। অথচ এখানে হঠাৎ করেই আয়েশা আক্তার ডালিয়া নিজেকে মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। এখন প্রশ্ন হলো সাাংগঠনিক নেতা ও কর্মী-সমর্থক ব্যতিত, হঠাৎ করে এসেই কেউ যদি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পায় তাহলে বুঝতে হবে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। কিন্ত্ত আসলে কি তাই ? স্থানীয়রা বলছে, মাঝে মাঝে নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে তার বিচরণ লক্ষ্য করা যায়। কিন্ত্ত একজন এমপি মনোনয়ন প্রত্যাশীর ভাল যে গুন থাকলে এমন বিচরণ লক্ষ্য করা যায়। ডালিয়া সেই গুনের অধিকারী নন। তার সঙ্গে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের দায়িত্বশীল কোনো সাংগঠনিক নেতাকর্মী নাই। আবার যে কজন আছেন তারা সবাই বিপদগামী, এরা জাতীয় সংসদ, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে পদপদবী হারিয়ে জনবিচ্ছিন্ন হয়েছেন। অথচ ডালিয়া এসব বিপদগামীদের সঙ্গে ফটোসেশান করে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও দোয়া চেয়ে ফেসবুকে ফটো আপলোড দিচ্ছেন। আবার কখানো তিনি বলছেন তানোর-গোদাগাড়ী এলাকা উন্নয়ন বঞ্চিত, তিনি উন্নয়নের লক্ষ্য এই আসনে নৌকার মনোনয়নে নির্বাচন করতে চান। যা সরাসরি স্ববিরোধী কথা। তার মানে কি আওয়ামী লীগ সরকার তানোর-গোদাগাড়ী কোনো উন্নয়ন করতে পারেনি। তাহলে ১৫ বছরেও যেখানে কোনো উন্নয়ন করতে পারেনি, সেখানে ডালিয়া কিভাবে উন্নয়ন করবেন ? আর তার এই কথা সাধারণ মানুষ কিসের ওপর ভিত্তি করে বিশ্বাস করবে। অন্যদিকে এমপি ফারুক চৌধুরীর আশির্বাদে গোলাম রাব্বানী দুবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র
    হয়েছিলেন। তবে দুবার উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নে প্রতিদন্দীতা করে বিএনপির দুর্বল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এমনকি নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে দলীয় পদপদবী হারিয়ে অনেকটা কোনঠাসা। এখন প্রশ্ন হলো যে ব্যক্তি নিজের দলীয় পদ ধরে রাখতে ব্যর্থ, যিনি দুবার দলীয় মনোনয়নে উপজেলা নির্বাচনে পরাজিত হয়েছেন, তিনি কি বিবেচনায় সাধারণ নির্বাচনে (এমপি) দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। অন্যদিকে আখতারুজ্জামান আখতার জেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন। এছাড়াও নৌকা বিরোধী অবস্থানের কারণে দলীয় পদপদবী হারিয়ে অনেকটা কোনঠাসা। এমনকি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। তাহলে যে ব্যক্তি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পায় না, সেই ব্যক্তি কি বিবেচনায় এমপি মনোনয়ন চাই ! এখন প্রশ্ন হলো দীর্ঘ প্রায় দুু’দশকের রাজনৈতিক অবিজ্ঞতা সম্পন্ন পরিক্ষিত
    নেতৃত্ব এমপি ফারুক চৌধুরীকে বঞ্চিত করে এদের মনোনয়ন দেয়ার মতো ঝুঁকি কেনো আওয়ামী লীগ নিবেন। আবার এরা সবাই মিলে কি একজন ফারুক চৌধুরী সৃষ্টি করার ক্ষমতা রাখেন।কিন্ত্ত ফারুক চৌধুরী একাই রাতারাতি তাদের মতো নেতৃত্ব ডজন ডজন সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এসব বিবেচনায় তৃণমূলের নেতাকর্মীরা বলছে, এরা তো মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত হয়েও দলে বিভক্তি সৃষ্টির জন্যই মাঠে নেমেছেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও আয়েশা আক্তার ডালিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব নেয়া সম্ভব হয়নি।এবিষয়ে গোলাম রাব্বানী বলেন, এবার তিনি মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদি।#

  • পাইকগাছায় নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছায় নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় নারী ও যুবদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন পানিই জীবন ফেইজ-৩ প্রকল্পের আওতায় বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণ সঞ্চালনা করেন সুশীলন পানিই জীবন প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আরিফুন্নেসা শিলা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • জয় স্মার্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  পাইকগাছায় শেখ রাসেল দিবস পালিত

    জয় স্মার্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শেখ রাসেল দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বুধবার সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে কেঁককাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, জাকারিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী রিমাস, অহনা রহমান, সাজিদুর রহমান, ওয়ারিসা ও তনুশ্রী দে। অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মানাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স এ ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ” জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • তানোরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় জনতার ঢল

    তানোরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় জনতার ঢল

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা আয়োজন করা হয়েছে। কর্মীসভায় জনতার ঢল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
    জানা গেছে, ১৮ অক্টোবর বুধবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সম্পাদক রামিল হাসান সুইটের সঞ্চালনায় ও সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন মিঞা, সম্পাদক আবুল বাসার সুজন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান শিবলন, কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা ও তালন্দ ইউপি স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রবিউল ইসলামপ্রমুখ।
    প্রধান অতিথি বলেন, আগামি নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটার পরিচয় আমরা নৌকার কর্মী। তিনি বলেন, আপনাদের সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি বলেন, কারো কোনো হুমকি-ধমকিতে কাজ হবে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আপনাদের দোয়ায় আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশাল্লাহ্।