Blog

  • তানোরে এমপির ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান

    তানোরে এমপির ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সনাতন ধর্মালম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান ও কাপড় বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, ১৭ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা হলঘরে আয়োজিত অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন
    সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৫৮টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এমপির ব্যক্তিগত তহবিল থেকে মন্দির প্রতি আনুঃপাতিক হারে আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করা হয়েছে।
    অন্যদিকে একইদিন উপজেলা এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

  • পাইকগাছায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র ও পাখি সংরক্ষণে গাছে পাখির বাসা স্থাপন

    পাইকগাছায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র ও পাখি সংরক্ষণে গাছে পাখির বাসা স্থাপন

    ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।
    পাইকগাছায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে ও
    পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা,গদাইপুর, বোয়ালিয়া মোড় ও নতুন বাজার এলাকায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ছিলেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রেসক্লাব পাইকগাছার সহ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক গাজী মো: আব্দুল আলীম। উপস্থিত ছিলেন,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী,রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান, তৃষা বিশ্বাস, লিনজা আক্তার, পুষ্পিতা শীল,পরিবেশ কর্মি আব্দুল বারিক, কার্তিক মণ্ডল, কওছার আলী প্রমুখ।
    বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।
    উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় কৃষি অফিসারের ফেসবুক আইডি ক্লোন

    পাইকগাছায় কৃষি অফিসারের ফেসবুক আইডি ক্লোন

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নস্বর ক্লোন করার পর এবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এর ফেসবুক আইডি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে।
    জানাগেছে,একটি প্রতারক চক্র ৯ ঘন্টা পুর্বে এ ঘটনা ঘটিয়েছে। সুত্র বলছেন,আর,জে পারভেজ নামের ফেসবুক আইডিটা পরিবর্তন করে এটা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর নাম ও ছবি সংযুক্ত করে নতূন ফেসবুক আইডি খোলার অভিযোগ পাওয়া গেছে।
    বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি সংশ্লিষ্টদের অবহিত করে এ প্রতিনিধিকে জানান, কোন প্রতারক চক্র সুবিধা নিতে এটা করতে পারে। সে কারনে তিনি আইনী পদক্ষেপে’র কথা বলেন। এ এরিপোর্ট লেখা পর্যন্ত ৯ ঘন্টা পূর্বে এ ঘটনা ঘটিয়েছে।

  • শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সাবেক এমপি সোহরাব আলীর আর্থিক অনুদান প্রদান

    শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সাবেক এমপি সোহরাব আলীর আর্থিক অনুদান প্রদান

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সোহরাব আলী সানা আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে পাইকগাছা উপজেলার ১৫৫ টি পূজা মন্দিরের জন্য নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
    বুধবার দুপুরে সাবেক এমপি সোহরাব আলী সানার পাইকগাছা আইনজীবী সমিতির নিজস্ব চেম্বারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ সাধু ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর নিকট এই উপহার তুলে দেন।
    এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সহসভাপতি ও আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা অ্যাডভোকেট চিত্ত রঞ্জন সরকার, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ কুমার ধর, অ্যাডভোকেট সমির বিশ্বাস, অ্যাডভোকেট শেখ তৈয়ব হোসেন নূর, আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, অ্যাডভোকেট গোপাল সরকার, জি,এম মিজানুর রহমান, শেখর চদ্র মন্ডল ( গোপাল), গাজী মিজানুর রহমান, সাবেক ছাত্র নেতা জাহিদুর রহমান রনি, আনোয়ার হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, প্রত্যয় কুমার ঢালী, সানজিত, মোঃ তাজুল ইসলাম ও রাজিব হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • সুজানগরের ৬১পূজা মন্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

    সুজানগরের ৬১পূজা মন্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ৬১টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম আব্দুর রহিম পাকন এর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপের জন্য নগদ ২৫০০/- হাজার টাকা করে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম আব্দুর রহিম । অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো ও সাংগঠনিক সম্পাদক বিজন কুমার পাল। স ালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু । অনুষ্ঠানে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল , দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • বাংলাদেশে সন্ত্রাসী-অগ্নিদানবদের ঠাঁই নাই : শাজাহান খান

    বাংলাদেশে সন্ত্রাসী-অগ্নিদানবদের ঠাঁই নাই : শাজাহান খান

    আইয়ুব রানা,
    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী-অগ্নিদানবদের ঠাঁই নাই। শেখ রাসেল-এর মত নিষ্পাপ শিশুকে যারা হত্যা করতে পারে, তারা আর যাই হোক কখনো দেশপ্রেমিক বা মানবিক হতে পারে না। তিনি দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে শেখ রাসেল-এর ৬০ তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এবং বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভঅপতি লায়ন তাজ উদ্দিন জুয়েল ও সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা। বক্তব্য রাখেন শিক্ষাজন-কবি আহমদ আল কবির চৌধুরী, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সংবাদযোদ্ধা রক্সী খান, শিক্ষানুরাগী ও সমাজসেবক কিরণ মাহমুদ ওয়ার্সি, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, পর্যটক এলিজা বিনতে এলাহী, সমাজসেবক মাহে আলম ঢালী, এবং সংবাদকর্মী ও কণ্ঠশিল্পী মো. জাহাঙ্গীর রনি। দৈনিক পূর্বাভাস-এর প্রধান সম্পাদক আইয়ুব রানার স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর রচিত দীর্ঘ কবিতা আবৃত্তি করেন যুগ্ম সম্পাদক শান্তা ফারজানা। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

  • সুজানগর পৌরসভার উদ্যোগে শেখ রাসেল দিবস উদ্যাপন

    সুজানগর পৌরসভার উদ্যোগে শেখ রাসেল দিবস উদ্যাপন

    এমএ আলিম রিপন,সুজানগরঃ ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ১৮ অক্টোবর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন সকালে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার, পৌর কাউন্সিলর পাশু সরদার, জাকির হোসেন ও মুশফিকুর রহমান প্রমুখ। সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ,সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম রেজা বলেন, শেখ রাসেল তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে এ আয়োজন । আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • সুজানগরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদ্যাপন

    সুজানগরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদ্যাপন

    এমএ আলিম রিপন,সুজানগরঃ ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ১৮ অক্টোবর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.সানজিদা মুজিব,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন,রচনা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন , শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহন করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান,তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে এ আয়োজন । আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

  • শিক্ষক রতনের বিরুদ্ধে  মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    শিক্ষক রতনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সুজানগর(পাবনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ সরকার থেকে যথাযথ নিয়ম মেনে পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের বিল গমগাড়া,বিল কালিদাহ,বিল মহিষাখালী ও বিল শাকনাই ইজারা নেওয়া বিলে অবৈধভাবে জোড়পূবর্ক মাছ শিকার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ খান (রতন মাস্টারের) বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলার বোনকোলা মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে বুধবার (১৮অক্টোবর) সুজানগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে বোনকোলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. জুলফিকার আলী লিখিত বক্তব্যে বলেন, সরকারি নিয়ম নীতির মাধ্যমে উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের গমগাড়া,বিল কালিদাহ,বিল মহিষাখালী ও বিল শাকনাই ১৪৩০-১৪৩২ বঙ্গাব্দে মেয়াদের জন্য বোনকোলা মৎস্যজীবী সমবায় সমিতি জলমহাল ইজারা পায়। এবং বাংলাদেশ সরকারের সাথে ইজারা চুক্তিনামা হওয়ার পরপরই জলমহাল ইজারামূল্যের সর্বমোট ২৭,০৯,৩৭৫/-(সাতাশ লক্ষ নয় হাজার তিনশত পঁচাত্তর) সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। কিন্তু বর্তমানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে স্থানীয় কিছু ব্যক্তি জোড়পূর্বক আমাদের সমিতির নামে বরাদ্ধকৃত ঐ ইজারাকৃত বিলে অবৈধভাবে কারেন্টজাল দিয়ে মাছ শিকার করছে। এতে করে বিপুল পরিমাণ টাকা দিয়ে ইজারা নেওয়া বোনকোলা মৎস্যজীবী সমবায় সমিতির জেলেরা সবকিছু হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এমতাবস্থায় সমিতির সদস্যরা ঐ ইজারাকৃত বিলে অবৈধভাবে মাছ ধরা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, সমিতির জেলেরা তেমন লেখাপড়া না জানায় স্থানীয় বোনকোলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ রতনের কাছে গিয়ে জেলেরা বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ায় একটি একটি স্বার্থন্বেষী মহল ওই রতন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। আর তার বিরুদ্ধে এ ধরণের মিথ্যা অভিযোগ করায় আমরা বোনকোলা মৎস্যজীবী সমবায় সমিতি ও স্থানীয় এলকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বিশিষ্ট সমাজসেবক ও বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ খান (রতন মাস্টার) বলেন, গাজনার বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন এ অ লের জেলে পরিবারগুলো। মাছ ধরাই যাদের পেশা। কিন্তু এই বিলে প্রকৃত জেলে নয় এমন লোকজন অবৈধভাবে মাছ ধরছেন। এতে সরকার থেকে বিপুল পরিমাণ টাকা দিয়ে জলমহাল ইজারা নেওয়া অসহায় দরিদ্র জেলে পরিবারগুলো আর্থিক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছে। আর অবৈধভাবে বিলে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে বলায় একটি কুচক্রীমহল আমার নামে মিথ্যা অভিযোগের পাশাপাশি হয়রানী করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বোনকোলা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মজিবর রহমান খান,নুরুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেখ রাসেল দিবস পালিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেখ রাসেল দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শেখ রাসেল দিবস।

    বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তেঁতুলিয়া পঞ্চগড় এর সহযোগিতায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালিত হয়।

    দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি।
    পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলার বিভিন্ন দপ্তর ও মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠন।

    পরে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

    এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ মোঃ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।